রাজনৈতিক মহা সংগ্রামের এই লড়াইটা কঠিন হলেও এক ইঞ্চি জমিও যেন ছাড়তে নারাজ পাপিয়া

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-মনোনয়নপত্র দাখিল করার পর প্রার্থীরা এখন মগ্ন বাড়ি বাড়ি ভোট প্রচারে। এবার এমনটাই দেখা গেল ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র এলাকায়। আসন্ন বিধানসভা ভোটে এবার অন্যতম একটি নজর কাড়া কেন্দ্র হল এই ৬ আগরতলা। এই কেন্দ্র থেকে এবারও প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান বিধায়ক কংগ্রেসের সুদিপ রায় বর্মন। প্রধান প্রতিপক্ষ হিসাবে শাসক দল বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতিমধ্যেই মনোনয়নপত্র দাখিল করেছেন নারী নেত্রী তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত। এছাড়াও কংগ্রেস বামেদের আসন সমঝোতায় জট সৃষ্টির সুবাদে বাম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত। যদিও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন অতিক্রম না হওয়া পর্যন্ত অন্যান্য কেন্দ্র গুলির মত এই কেন্দ্রেও চূড়ান্ত প্রার্থী তালিকা স্পষ্ট নয়। এরপরেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে লড়াইটা যেন শাসক বিজেপির সাথে হবে কংগ্রেস প্রার্থীর। তাই রাজনৈতিক মহা সংগ্রামের এই লড়াইটা কঠিন হলেও এক ইঞ্চি জমিও যেন ছাড়তে নারাজ শাসক দলের মনোনীত প্রার্থী পাপিয়া দত্ত। মনোনয়নপত্র দাখিল করার পর শ্যামা মায়ের কাছে আশীর্বাদ নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে পড়লেন তিনি। মঙ্গলবার সাতসকালে এমনটাই দেখা গেল ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইন্দ্রনগর কালী মন্দির সংলগ্ন এলাকায়। মায়ের কাছে আশীর্বাদ নিয়ে কর্মী সমর্থকদের পাশে রেখে বাড়ি বাড়ি ভোট প্রচারে সামিল হলেন পাপিয়া দেবী।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...