নিজের জয় নিশ্চিত বামপ্রার্থী পার্থ রঞ্জন সরকার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মনোনয়নপত্র দাখিল করে কর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে নেমে পড়লেন রাজনৈতিক দলের প্রার্থীরা। তবে এবারের রাজ্য বিধানসভার ভোটে অন্যতম একটি নজর কাড়া কেন্দ্র হল বাধারঘাট। কারণ এই কেন্দ্রে এবার প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন এলাকার প্রাক্তন বিধায়ক প্রয়াত দিলীপ সরকারের পরিবারের তিন তিনজন সদস্য। শাসক দল বিজেপি প্রার্থী করেছে আগরতলা পৌরনিগমের কর্পুরেটর তথা প্রয়াত প্রাক্তন বিধায়কের বোন মিনারানী সরকারকে। অন্যদিকে কংগ্রেস দলের প্রার্থী প্রয়াত বিধায়কের ভাই রাজকুমার সরকার এবং বামফ্রন্টের ফরওয়ার্ড ব্লকের হয়ে লড়ছেন ভাইপো আইনজীবী পার্থ রঞ্জন সরকার। যদিও এই কেন্দ্রের বাম প্রার্থী কংগ্রেস বামেদের আসন সমঝোতার প্রার্থী হলেও কংগ্রেস দল সমঝোতার বাইরে গিয়ে রাজকুমার সরকারকে প্রার্থী করেছে। এ নিয়ে এখনো পর্যন্ত বাম কংগ্রেসের মধ্যে রয়েছে জট। এরপরেও একই পরিবারের তিনজন সদস্য নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে থাকায়, গোটা রাজ্যবাসীর চোখ যেন এখন এই বাধারঘাটের দিকেই। তবে তিন প্রার্থীই নিজেদের মনোনয়নপত্র দাখিল করে নেমে পড়েছেন ভোট প্রচারের ময়দানে। মঙ্গলবার এমনটাই দেখা গেল বাধারঘাট বিধানসভা কেন্দ্রে। নিজের জয় সুনিশ্চিত করতে কর্মী সমর্থকদের সাথে নিয়ে দলীয় প্রতীক চিহ্ন সিংহের লাল ঝান্ডা নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে এদিন মগ্ন হতে দেখা গেল বামপ্রার্থী পার্থ রঞ্জন সরকারকে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...