রামের ঘাঁটিতে সুশান্তের বাড়ি বাড়ি প্রচার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ১৬ ফেব্রুয়ারি রাজ্যের গণতন্ত্রের সবচেয়ে বড় বৃহৎ উৎসবের লড়াইয়ে এক ইঞ্চি জমিও যেন ছাড়তে নারাজ রাজনৈতিক দলগুলি ও তাদের মনোনীত প্রার্থীরা। তাই মনোনয়নপত্র দাখিল করেই ভোট প্রচারে নেমে পড়লেন প্রত্যেকে। এক্ষেত্রে পিছিয়ে নেই সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও। মঙ্গলবার সকালে এমনটাই দেখা গেল এই কেন্দ্রের বিভিন্ন এলাকায়। সূর্যমনি নগরে এবারও শাসকদল বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিধায়ক তথা মন্ত্রী রামপ্রসাদ পাল। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন কংগ্রেস দলের মনোনীত প্রার্থী সুশান্ত চৌধুরী। লড়াইটা অনেকটাই এক পেশে হওয়ার ইঙ্গিত বহন করলেও, কেউ যেন ময়দান ছাড়তে নারাজ। কংগ্রেস প্রার্থী প্রথমবারের মতো সংসদীয় রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতায়। তাই প্রথমবারেই হেভিওয়েট প্রার্থীকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে এখন ময়দানে। মঙ্গলবার কর্মীদের সাথে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে নামলেন শ্রী চৌধুরী।অপরদিকে এই কেন্দ্রে শাসক দলের প্রার্থী মন্ত্রী রামপ্রসাদ পালও নিজের জয় ধরে রাখতে মরিয়া। দলের স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকদের সাথে নিয়ে প্রতিদিনই পালা করে বাড়ি বাড়ি ছুটছেন তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...