তেরঙ্গা হল আমাদের একতার প্রতীক : প্রতিমা ভৌমিক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রবিবার সকালে সদর মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে কচিকাঁচা শিশুদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা। সরকারিভাবে আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেল কচিকাঁচা শিশুদের মধ্যে।এদিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক অসীম সাহা সহ অন্যান্য আধিকারিকরা। এই অঙ্কন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, বহু স্বাধীনতা সংগ্রামী শহীদান এর মধ্য দিয়েই এসেছে এই স্বাধীনতা। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রীর আহ্বানে রাজ্যেও উৎসবের মেজাজে হরঘর তেরেঙ্গা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। তিরঙ্গা পতাকা হল আমাদের একতার প্রতীক। এই পতাকা দেশবাসীর গর্বের। তিনদিন পতাকা উত্তোলনের মধ্যেই গোটা বিশ্বকে দেখানো হচ্ছে যে আমরা ভারতবাসী এক ও শ্রেষ্ঠ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...