অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের রক্তদান

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- দেশ জুড়ে চলছে স্বাধীনতা দিবস উপলক্ষে আজাদীকা অমৃত মহোৎসব। আর এই মহোৎসব উপলক্ষে ত্রিপুরা ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিসের উদ্যোগে রবিবার আয়োজন করা হয় সামাজিক দায়বদ্ধতায় এক মেগা রক্তদান শিবির। আগরতলায় অগ্নি নির্বাপক দপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রামপ্রসাদ পাল। ছিলেন দপ্তরের আধিকারিক অপূর্ব রায় সহ আরো অনেকে। শিবিরের উদ্বোধন করে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয় অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী শ্রীপাল বলেন, আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষেই সামাজিক দায়বদ্ধতা স্বরূপ এই কর্মসূচি আয়োজন। রক্তদানের মত সামাজিক কর্মসূচি আর কিছুই হতে পারে না। তাই এধরনের কর্মসূচি আয়োজন করার জন্য দপ্তরের কর্মীদের কারীদের অভিনন্দন জানান তিনি। পাশাপাশি প্রত্যেকেই এধরনের কাজে এগিয়ে আসার জন্য আহ্বান রাখেন মন্ত্রি শ্রী পাল।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...