Connect with us

Uncategorized

6 আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী ডাক্তার অশোক সিনহার সমর্থনে পদযাত্রায় শামিল হলেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী ডাঃ অশোক সিনহার সমর্থনে পদযাত্রার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে অংশগ্রহন করেন রাজ্যের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী পথযাত্রার প্রতি যে সাধারন মানুষের সমর্থন দেখে তা নিশ্চিত করে, যে এবারের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়ী হবে বলে। তাছাড়া এদিন তিনি আরো বলেন মাতৃ শক্তির চেয়ে বড় আর কোনো শক্তি এই সৃষ্টিতে নেই। দলীয় প্রার্থীর সমর্থনে পদযাত্রা করার সময় এক প্রবীণা মা এসে আমাকে জড়িয়ে ধরে। তাঁর এই অকৃত্রিম ভালোবাসা ও স্নেহ পেয়ে আমি অভিভূত এবং মায়েদের এই আশীর্বাদই আমাদের চলার পথের মূল শক্তি বলে জানান। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদারসহ প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃত্বরা।