গ্রেনেড বিস্ফোরণে রক্তাক্ত আফগানিস্তান

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- ফের আক্রান্ত আফগানিস্তান। তালিবান-শাসিত আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণ। জানা যায় কাবুলের পুল-ই-কিস্ত মসজিদে বিস্ফোরণ হয়েছে। ঘটনার বিবরনে জানা গিয়েছে
বুধবার দুপুরের পর এই ঘটনাটি ঘটেছে। একাধিক ব্যক্তির জখমের আশঙ্কা। গ্রেনেড ছোড়ার কারণে বিস্ফোরণ বলে দাবি। এখনও পর্যন্ত ৬ জনের জখম হওয়ার খবর জানিয়েছে সেদেশের নিরাপত্তা বাহিনী। বুধবার বিকেলের প্রার্থনা চলার সময় হ্যান্ড গ্রেনেড ছুড়ে মারা হয় বলে জানানো হয়েছে আফগান পুলিশের তরফে। কাবুলের অত্যন্ত ঘিঞ্জি এলাকার মধ্যে রয়েছে পুল-ই-কিস্ত মসজিদ।
এখনও পর্যন্ত মসজিদে গ্রেনেড হামলার দায় কেউ নেয়নি। এর কদিন আগেই কাবুলে একটি গ্রেনেড হামলা হয়েছিল। ঘিঞ্জি বাজারের মাঝে ছোড়া হয়েছিল গ্রেনেড। সেই ঘটনায় মারা গিয়েছিলেন একজন। জখম হয়েছিলেন কমবেশি ৬০ জন বাসিন্দা। ওই ঘটনায় দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছিল তালিবান প্রশাসন। তাদের দাবি ছিল, লুঠ করতে গিয়ে ওই ঘটনা ঘটানো হয়েছিল। গত বছরের অগস্টে আফগানিস্তানে ক্ষমতা দখল করেছিল তালিবান। কিন্তু তারপরেও হিংসাত্মক ঘটনার সংখ্যা কমেনি। ইসলামিক স্টেটের একটি অংশের হামলার শিকার হতে হয়েছে আফগানিস্তানের বিভিন্ন এলাকাকে। 

Share post:

Subscribe

Popular

More like this
Related

ধর্মনগর উপনির্বাচন: ৪ মে গণনা, প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ৫৬-ধর্মনগর বিধানসভা...

বর্ষায় ভেঙে পড়েছে অসম-ত্রিপুরা জাতীয় সড়ক ৮, লোয়ারপোয়ায় ট্রাক আটকে তীব্র যানজট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্ষার দাপটে অসম-ত্রিপুরা...

টিটিএএডিসি জয়ের পর রাইমা ভ্যালিতে টিপরা মথার যুব সংগঠনের প্রথম কর্মীসভা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস...