Connect with us

Uncategorized

এবার পূজিত হবে ১৮ ফুট উচ্চতার দেবী সরস্বতীর

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সরস্বতী পুজো স্কুল-কলেজ ক্লাবগুলোতে ছোট্ট পরিসরে করে থাকে, আর করোণা সংক্রমণ এর জন্য মানুষ দু- বছর একেবারে গৃহবন্দী, তাই ত্রিপুরার সরস্বতী পূজার চিত্রটা এবার একটু আলাদা। বাঙালির প্রধান উৎসব শারদ উৎসবের পর বৃহৎ আকারে এক নব আঙ্গিকে বড়দৌয়ালী ৪০ নং ওয়ার্ড এর উদ্যোগে ১৮ ফুট উচ্চতা সম্পন্ন প্রতিমা তৈরি করছেন স্থানীয় শিল্পী অমিত দেব, যার নিপুন হাতের ছোঁওয়ায় মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপে রূপ দিয়েছেন, 4 ফেব্রুয়ারি শুক্রবার চতুর্থীতে মায়ের আবরণ উন্মোচন করবেন নিগমের মেয়র দীপক মজুমদার এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন ৪০ নং ওয়ার্ডের কর্পোরেটর সম্পা সরকার চৌধুরী প্রাক্তন পারিষদ জয়ন্ত চৌধুরী সহ যুব মোর্চার কর্মী সর্মথকরা এবং এলাকার স্থানীয় অভিভাবকরা, পুজোর দিন সন্ধ্যায় বাউল সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে পরপর দুদিন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দর্শনার্থীরা অনুষ্ঠান উপভোগ করার এবং প্রতিমা দেখার সুযোগ পাবেন,
যথাবিহিত নিয়মানুসারে পুজোর পরদিন সকালে লক্ষী নারায়ন দোয়াত কলম পুস্তক ও বাদ্যযন্ত্রের পুজো করার প্রথা প্রচলিত রয়েছে, পৌরানে কথিত আছে মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে জ্ঞান এবং বাণীর দেবী মা সরস্বতী ব্রহ্মার মুখ থেকে মর্তে অবতরণ করেন তাই দিনটিকে শ্বেতশুভ্র দেবী পূজার জন্য বিশেষভাবে পালন করা হবে।