লায়ন্স ক্লাবের পক্ষ থেকে রাজধানী আগরতলা প্রেসক্লাবে আয়োজিত হল রক্তদান শিবির

Date:

জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রবিবার রাজধানী আগরতলা প্রেসক্লাবে ফেমিনা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন অনুষ্ঠানটির আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পশ্চিম জেলা সাংসদ প্রতিমা ভৌমিক। এদিন শ্রীমতি ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে ফেমিনা লায়ন্স ক্লাব কর্তৃপক্ষদের ধন্যবাদ জ্ঞাপন করেন। কেননা এই লায়ন্স ক্লাবের পক্ষ থেকে মহামারী এই পরিস্থিতিতে রক্তদান এর মত মহৎ কর্মসূচি হাতে নেওয়া সত্যিই প্রশংসনীয় বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া এই ক্লাবের পক্ষ থেকে দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ থেকে শুরু করে ইমিউনিটি বৃদ্ধি করা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণকারী লেবুর রস ও আনারস খাওয়ানোর মতো কর্মসূচিও পালন করেছে এরা বলে জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...