সৌর শক্তি চালিত হিমঘরের উদ্ভোদন করেন রাজ্যের কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় l

Date:

জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- রাজ্যের তৃতীয় এই সৌর শক্তি চালিত হিমঘরটি গড়ে উঠেছে উদয়পুর মহকুমার ছাতারিয়া এলাকায় কৃষক বন্ধু কেন্দ্র কাছে l ছয় মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন এই হিমঘরটি আজ থেকে চালু হওয়ায় উদয়পুর এলাকার কৃষকদের উৎপাদিত সবজি ও ফল রাখার সুবিধা হয়েছে l একজন কৃষক চারদিন কুড়ি কেজি করে সবজি বা ফল এই হিমঘরে রাখতে পারবে l কৃষকদের সকাল 5টা থেকে 9টা ও বিকাল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই হিমঘর খোলা থাকবে l প্রতিদিন আড়াই টাকা দিতে হবে দপ্তরকে l আজকের উদ্ভোধনী অনুষ্ঠানে মন্ত্রী ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ঝর্ণা দাস ,উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরে অধিকর্তা ড. ফনি ভূষণ জমাতিয়া ,জেলা উদ্যান আধিকারিক দীপঙ্কর দেব,উদয়পুর উদ্যান আধিকারিক দেবাশিস সাহা প্রমূখ l

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...