ঘোষিত হল নয় রাজ্যের রাজ্যসভার ১২টি শূন্য আসনে নির্বাচনের দিনক্ষণ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জাতীয় নির্বাচন কমিশন দ্বারা ঘোষিত হল নয় রাজ্যের রাজ্যসভার ১২টি শূন্য আসনে নির্বাচনের দিনক্ষণ। আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরা সহ নয় রাজ্যের রাজ্যসভা আসনে ভোট গ্রহণ পর্ব । নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী ১৪ আগস্ট।

আগামী ৩ সেপ্টেম্বর যে সমস্ত রাজ্যের রাজ্যসভার শূন্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলি হল ত্রিপুরা, অসম, বিহার, হরিয়ানা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা এবং উড়িষ্যা। এই নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ আগস্ট। মনোনয়নপত্রগুলি স্কুটিনি করা হবে ২২ আগস্ট।

অসম, ত্রিপুরা, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্রে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ আগস্ট। তেমনি, বিহার, উড়িষ্যা, তেলেঙ্গানা, রাজস্থান এবং হরিয়ানায় মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৭ আগস্ট।নির্বাচনের দিন সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। ভোটগণনা হবে ওইদিন বিকাল ৫টা থেকে এবং ৬ সেপ্টেম্বরের মধ্যে সমস্ত নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...