দশম জাতীয় হস্ত তাঁত দিবসে রাজধানীর পূর্বাশা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-দশম জাতীয় হস্ত তাঁত দিবসে রাজধানীর পূর্বাশা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। সঙ্গে ছিলেন বিধায়ক কিশোর বর্মণ সহ ত্রিপুরা হস্ততাঁত হস্তকারু উন্নয়ন নিগমের অন্যান্য আধিকারিকরা। টেকসই ভবিষ্যৎ বুনন’ এই থিমকে সামনে রেখে এই বছর হস্ততাঁত দিবস পালন করা হয়।

বুধবার পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৭ আগস্ট দিনটিকে জাতীয় হস্ততাঁত দিবস হিসাবে পালন করার ঘোষণা দেন। তার পর থেকে প্রতি বছর ৭ আগস্ট দিনটি জাতীয় হস্ততাঁত শিল্প দিবস হিসাবে পালন করা হয়।

নিজেদের হাতে তৈরি সামগ্রী যেন মানুষ ব্যবহার করে তার জন্য প্রধানমন্ত্রী লোকাল ফর ভোকালের ডাক দেন। এদিন পূর্বাশা পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী হস্ততাঁত শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন ধরনের বস্ত্র ঘুরে দেখেন। বিভিন্ন বিষয়ে খোঁজ নেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...