মূল্যবৃদ্ধি,শিক্ষা,স্বাস্থ্য,শূন্যপদ পূরণ সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে ২০১৮ সাল থেকে বেকারদের কর্মসংস্থানের দরজা বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। আউট সোর্সিং এর মাধ্যমে যুবদের মেধা- শ্রম কেড়ে নেওয়া হচ্ছে। কর্মসংস্থানের দরজা বন্ধ করে দিয়ে পরোক্ষ- প্রত্যক্ষভাবে শাসকের মদতে ঘরে ঘরে নেশা পৌঁছে দেওয়া হচ্ছে। গোটা সমাজ রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে।

জিনিস পত্রের দাম মানুষের হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। বুধবার এই অভিযোগ করলেন বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দেব। এদিন সংগঠনের সদর বিভাগের তরফে হয় বিক্ষোভ মিছিল। ৭৯ টিলা এলাকা থেকে বের হয়ে বিভিন্ন পথ ঘুরে জিবি বাজারে গিয়ে শেষ হয়।

উপস্থিত ছিলেন যুব নেতৃত্ব। এদিনের মিছিল থেকে দাবি জানানো হয় শিক্ষা,স্বাস্থ্য সহ সরকারি সমস্ত দপ্তরের শূন্যপদ পূরণ, সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগ বন্ধ করা, নেশাকারবারি সহ নেশার সাম্রাজ্যের অবসানে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ,জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধি রূখতে বাজারগুলোতে সরকারি নিয়ন্ত্রণ ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...