Home রাজনৈতিকধর্মনগর উপনির্বাচন ও তিন রাজ্যে জয়ের উচ্ছ্বাসে কদমতলায় বিজেপির বিজয় মিছিল

ধর্মনগর উপনির্বাচন ও তিন রাজ্যে জয়ের উচ্ছ্বাসে কদমতলায় বিজেপির বিজয় মিছিল

by janatar kalam

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগর উপনির্বাচন এবং তিন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যকে কেন্দ্র করে সোমবার কদমতলা-কুর্তি ৫৪ মণ্ডলের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিলের আয়োজন করা হয়।

এই মিছিলে নেতৃত্ব দেন সদ্য নির্বাচিত বিধায়ক জহর চক্রবর্তী এবং ত্রিপুরা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান দাস। এছাড়াও উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি বিমল পুরকায়স্থ, ব্লক চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ, উত্তর জেলা বিজেপি সভাপতি কাজল দাস, হাসিম তালুকদার, মণ্ডল সম্পাদক দীপঙ্কর নাথ-সহ বহু নেতা-কর্মী ও সমর্থক।

কদমতলা মোটর স্ট্যান্ড থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন বাজার এলাকা পরিক্রমা করে নাটরাজ মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সভায় বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতারা।

দলীয় সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির উল্লেখযোগ্য সাফল্যে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। সেই উচ্ছ্বাসই এদিনের বিজয় মিছিলে স্পষ্টভাবে ধরা পড়ে।

মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পশ্চিমবঙ্গ নির্বাচনী প্রচারের বহুল আলোচিত ‘ঝালমুড়ি’ মুহূর্তকে স্মরণ করে সমর্থকদের মধ্যে ঝালমুড়ি বিতরণ করা হয়। এদিন অসম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতেও বিজেপির নির্বাচনী সাফল্য উদযাপন করা হয়, যেখানে দলটি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

সভায় বক্তব্য রাখতে গিয়ে ভগবান দাস দাবি করেন, “সিপিআই(এম) ভারতীয় রাজনীতি থেকে সম্পূর্ণভাবে মুছে গিয়েছে এবং মানুষ বিপুলভাবে বিজেপির উপর আস্থা রেখেছে।” তিনি আরও বলেন, “সংবিধান ও দেশ রক্ষার জন্য বিজেপির কোনও বিকল্প নেই।” পাশাপাশি ২০২৮ সালেও ত্রিপুরায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিধায়ক জহর চক্রবর্তীও নিজের নির্বাচনী জয় এবং তিন রাজ্যে বিজেপির সাফল্য নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন।

You may also like

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy