Home Blog Page 573

অপরিচিত যুবককে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করলো দমকল কর্মীরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকা যুবককে জিবি হাসপাতালে নিয়ে গেল দমকল কর্মীরা। ঘটনা মঙ্গলবার। এদিন রাজধানীর রাধানগর রাধামাধব সংঘ এলাকায় এক অপরিচিত যুবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। তারা ছুটে গিয়ে যুবককে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে যুবকের মাথায় আঘাতের ছিহ্ন রয়েছে। কোথায় থেকে এই যুবক রাধানগরে এলো এবং কিভাবে আঘাত পেল এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। যুবকের নামধাম কিছুই জানা যায়নি।

 

শশুর বাড়িতে অগ্নিদগ্ধ বধূ জিবি হাসপাতালে চিকিৎসাধীন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্বশুর বাড়িতে অগ্নিদগ্ধ বধূ জিবি হাসপাতালে চিকিৎসাধীন। মেয়ের জামাইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন শ্বশুর। রাজ্যে গার্হস্থ্য হিংসার ঘটনা থেমে নেই। আকছার ঘটছে এসব ঘটনা। এবারের ঘটনা মেলাঘরে। অভিযোগ মদমত্ত অবস্থায় বধূকে প্রায়শই নির্যাতন করতো স্বামী। নির্যাতন সহ্য করতে না পেরে বাপের বাড়িও চলে যায় বধূ।

অভিযোগ আর মদমত্ত অবস্থায় বাড়ি এসে স্ত্রীর উপরে নির্যাতন করবে না এই প্রতিশ্রুতি দিয়ে বধূকে বাড়িতে সম্প্রতি নিয়ে আসেন স্বামী। অভিযোগ এর পরেও চলে অত্যাচার। অবশেষে শ্বশুর বাড়িতে অগ্নিদগ্ধ হয় বধূ। সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হলে জিবিতে রেফার করা হয়।

বর্তমানে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন বধূ। মেয়ের জামাইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অগ্নিদগ্ধ বধূর বাবা।তবে কিভাবে বধূ অগ্নিদগ্ধ হয়েছেন এনিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

জনজাতি অংশের মানুষের সর্বোচ্চ উন্নয়নই আমাদের লক্ষ্য : বিপ্লব 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার মান্দাইয়ে মান্দাই মন্ডলের উদ্যোগে আয়োজিত হয় এক সাংগঠনিক বৈঠক , এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এবং দলের সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ স্থানীয় নেতৃবৃন্দ । সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন জনজাতি অংশের মানুষের সর্বোচ্চ উন্নয়নই আমাদের লক্ষ্য ও জনজাতিদের আর্থ সামাজিক সর্বাঙ্গীন জীবন মান বিকাশ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

কেন্দ্র রাজ্য গুচ্ছ পদক্ষেপের ফলে গত ৬ বছরে রাজ্যে এর ইতিবাচক প্রভাব স্পষ্ট। পাশাপাশি এডিসি এলাকায় স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা সহ সবকিছুতেই উন্নয়ন হয়েছে আগামী দিনও হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি । এদিনের সভায় জনজাতি অংশের নারী পুরুষদের উপস্থিতি ছিল বিশেষ ভাবে লক্ষ্যনীয়।

 

 

স্ট্রং রুমের প্রস্তুতি খতিয়ে দেখলেন পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর উমাকান্ত একাডেমীতে স্ট্রং রুমের প্রস্তুতি খতিয়ে দেখলেন পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিক তথা জেলার জেলা শাসক বিশাল কুমার। সোমবার বিকেলে জেলা শাসক, সদর মহকুমা শাসক সহ অনায়ন্য আধিকারিকরা উমাকান্ত একাডেমীতে যান। প্রস্তুতি খতিয়ে দেখেন।

জেলা শাসক জানান, পশ্চিম লোকসভা আসনের নির্বাচন ১৯ এপ্রিল। তাই স্ট্রং রুম ও কাউন্টিং রুমের প্রস্তুতি কেমন চলছে তা দেখতেই এসেছেন। তিনি জানান স্কুল কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। তবে যেহেতু পরীক্ষা চলছে তাই সব কিছু বিবেচনা করেই স্ট্রং রুম ও কাউন্টিং হলের প্রস্তুতি চলছে। জেলা শাসক আরও জানান, স্ট্রং রুম ও কাউন্টিং রুমে সি সি টি ভি ক্যামেরা থাকবে। স্ট্রং রুমের দায়িত্বে থাকবে সি আর পি এফ।

 

রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে মতবিনিময় সভা করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর এ ডি নগর রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে মতবিনিময় সভা করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। সোমবার সকালে রাজ্যপাল যান এই গবেষণা কেন্দ্রে। এই গবেষণা কেন্দ্রের কনফারেন্স হলে বৈঠক করেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে।

সেখানে উপস্থিত ছিলেন রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রের যুগ্ম অধিকর্তা উত্তম সাহা সহ অন্যরা। গবেষণা কেন্দ্রের বিভিন্ন বিষয়ের উপরে একটি তথ্য চিত্র প্রদর্শিত হয়। পরে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ঘুরে দেখেন সিড টেস্টিং ল্যাবরেটরি, মোবাইল সয়েল টেস্টিং ভ্যান, সিড মিউজিয়াম, ধানের প্রদর্শনী মূলক চাষের জায়গা।

 

 

ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে ভোটার ৫০০ জন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে এবার জোরদার লড়াই হবে সংবিধান বাঁচাও মঞ্চ ও আইনজীবী উন্নয়ন মঞ্চের মধ্যে। নির্বাচনকে সামনে রেখে দুই সংগঠনই প্রচার চালিয়ে যাচ্ছে। উভয়ই নিজেদের জয় নিয়ে আশাবাদী। সোমবার বারের আইনজীবীদের মধ্যে প্রচার চালান সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীরা। এই মঞ্চের সভাপতি পদ প্রার্থী মৃণাল কান্তি বিশ্বাস প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দাবি করেন প্রচারে ভালো সাড়া পাচ্ছেন।

বিগত দিনের কাজের নিরিখে আইনজীবীদের কাছে ভোট চাইছেন। তিনি দাবি করেন সবকটি আসনে জয়ী হবে সংবিধান বাঁচাও মঞ্চ। বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস ভোট নিয়ে প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচন নিয়ে বারে খুব উৎসাহ। তিনি সংবিধান বাঁচাও প্যানেলের জয় নিশ্চিত বলে মনে করেন। ত্রিপুরা বার এসোসিয়েশনের ভোট ২৪ মার্চ। সেদিনই ভোট গ্রহণ। ভোটার রয়েছেন ৫০০ জন।

 

 

 

ফের পথ দুর্ঘটনায় আহত এক বাইক আরোহী যুবক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যান সন্ত্রাস অব্যাহত রাজ্যে। এ যেন রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। ফের পথ দুর্ঘটনায় আহত এক বাইক আরোহী যুবক। ভেঙে গেছে বাইক আরোহী যুবকের পা। ঘটনাটি ঘটেছে জিরানিয়া এলাকায়। জানা গেছে টাকারজলা থানাধিন জম্পুইজলা এলাকার বাসিন্দা জেমস কলই। জানা গেছে জিরানিয়া শ্বশুর বাড়িতে এসেছিলেন তিনি।

কোন কারণে জিরানিয়া বাজারে আসেন। অভিযোগ তখন একটি ট্রিপার সজোরে ধাক্কা দেয় তাঁকে। এতে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে আহত জেমস কলইকে জিরানিয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়। যুবকের একটি পা ভেঙে গেছে। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পরিবারের লোকজন। জানা গেছে ট্রিপারটি আটক করা হয়েছে।

বাজারে এসে গেছে রসালো তরমুজ তবে রাজ্যের নয়, বহিঃরাজ্যের তরমুজেই ভরসা রাজ্যবাসীর

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাজারে এসে গেছে রসালো তরমুজ। তবে রাজ্যের নয়, বহিঃরাজ্যের তরমুজেই ভরসা রাজ্যবাসীর। গরমের রসালো ফল তরমুজ। বসন্ত কালেই বাজারে চলে আসে তরমুজ। বিশেষ করে চৈত্র মাসেই তরমুজ আসা শুরু করে। চৈত্রের গরম থেকে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে বাজারে হাজির রসালো ফল তরমুজ৷

গরম থেকে সাধারণ মানুষজনদের ক্লান্তি কাটিয়ে সতেজতায় ভরিয়ে দিতে বিক্রেতারা তরমুজের পসরা সাজিয়ে বসেছে বাজারে৷রাজধানী সহ রাজ্যের বিভিন্ন বাজারে দেখা মিলছে তরমুজের।এক পাইকারি বিক্রেতা জানান, যা তরমুজ এখন আসছে সবই বহিঃরাজ্যের। মহারাষ্ট্র,ব্যাঙ্গালুরু ও কোচবিহার থেকে আসছে লরি করে তরমুজ।

তিনি জানান কেজি প্রতি পাইকারি বিক্রি হচ্ছে ৩০-৩২ টাকা। আর খুচরো বিক্রি হচ্ছে ৪০-৪৫ টাকা কেজি দরে। তিনি আরও জানান, রাজ্যে এখন তরমুজের চাহিদা কমে গেছে। ৭-৮ বছর ধরেই সেই অবস্থা। কারণ এক জমিতে দুই বার চাষ করার পড়ে আর তরমুজ ভালো চাষ হয় না। ফলে নতুন জমিতে করতে হয়।

কিন্তু সব কৃষক সেই পথে আর না গিয়ে অন্য ফসল চাষ করেন। তবে দাম যাই হোক চৈত্রের গরম থেকে নিস্তার পেতে রসালো তরমুজ বাজারে চলে এলেও বিক্রি সেই ভাবে হচ্ছে না। তবে বিক্রেতাদের আশা ধীরে ধীরে চাহিদা বাড়বে গরম বাড়লেই।

 

 

স্কুটির ধাক্কায় আহত এক বয়স্ক ফেরিওয়ালা, চালক পালাতক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে দুর্ঘটনা কিছুতেই থামছে না। একের পর এক ঘটে চলেছে দুর্ঘটনা। স্মার্ট সিটি আগরতলায়ও যান দুর্ঘটনা ঘটছে। সোমবার ফের পথ দুর্ঘটনায় আহত এক বৃদ্ধ ফেরিওয়ালা। ঘটনাটি ঘটে দিনের বেলায় কামান চৌমুহনীতে।

অভিযোগ বয়স্ক এক ফেরিওয়ালাকে এক স্কুটি চালক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনা স্থানীয় লোকজন প্রত্যক্ষ করে দমকল কর্মীদের খবর দেন। তারা এসে জিবি হাসপাতালে নিয়ে যায় আহত বৃদ্ধকে।

এভাবে রাজধানীতে যান দুর্ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল। প্রশ্ন উঠছে শহরে যানবাহনের গতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিসের ভূমিকা নিয়েও।

 

 

রাতের আঁধারে গরু চুরি করে বাংলাদেশে পাচার, ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর টহলদারি নিয়ে উঠছে প্রশ্ন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী লাগোয়া সীমান্ত এলাকায় চুরি অব্যাহত। অভিযোগ রাতের আঁধারে আন্তঃরাষ্ট্র চোর চক্র গরু চুরি করে বাংলাদেশে নিয়ে যাচ্ছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর রাতের বেলা টহলদারি নিয়ে উঠছে প্রশ্ন। ফের ঘটনা রাজধানী সংলগ্ন লঙ্কামুড়া এলাকায়।

অভিযোগ রবিবার গভীর রাতে স্থানীয় এক দরিদ্র গৃহস্থের বসত ঘরের দরজা বেঁধে গোয়াল ঘর থেকে একটি গর্ভবতী গরু নিয়ে যায় চোরের দল। রাতে অন্য গরু বাছুরের ডাক শুনে লোকজন ঘর থেকে বের হতে গেলে দেখেন বাইরে থেকে লাগানো।

বাড়ির লোকজন কোনক্রমে দরজা খুলে বের হন। তারা খোঁজাখুঁজি করে গরু না পেয়ে স্থানীয় বি এস এফের বি ও পিতে ঘটনা জানান। কিন্তু কোন হদিশ পাননি গরুর। এতে বাড়ির লোকজন হতাশ হয়ে পড়েন। কান্নায় ভেঙে পড়েন বাড়ির মহিলা।এদিকে ঘটনার খবর পেয়ে পুলিস গিয়ে লোক দেখানো তদন্তে নেমেছে।

কিছুদিন আগে লঙ্কমুড়া পাল পাড়ায় আরও এক বাড়িতে গরু চুরি হয়। অভিযোগ রাতের আঁধারে গরু চুরি করে বাংলাদেশে পাচার করা হয়। অভিযোগ এতে এপার- ওপারের চোর চক্র জড়িত থাকার সম্ভাবনা। ফের চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা চাইছেন রাতের বেলা সীমান্তে বি এস এফের কঠোর নজরদারি।