Home Blog Page 554

বিএল সন্তোষের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। রাজ্যে এসেই গুরুত্বপূর্ণ নির্বাচনী বৈঠকে বসে পড়েন বিজেপি সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভা প্রার্থী বিপ্লব কুমার দেব ও বিজেপি রাজ্য সভাপতি রাজিব ভট্টাচার্যী।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রী বিধায়করা।বিশেষ করে মন্ত্রী বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বিদ্যুৎকর্তা চৌমুনিস্থিত পশ্চিম ত্রিপুরা লোকসভা ভোটের কার্যালয়ে। একই সঙ্গে রাজ্যে তারকা প্রচারকদের উপস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। তালিকা তৈরি করা হয়েছে কে কখন রাজ্যের প্রচারে নামবে।

 

 

পণ্যবাহী গাড়িতে চেকিং এর নামে চলছে বিভিন্ন প্যাকেটে কাটা ছেঁড়া,সমস্যায় পড়ছেন বাঁশ- বেতের সঙ্গে যুক্ত উৎপাদনকারী ও সরবরাহকারীরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বর্তমানে চুড়াইবাড়িতে পণ্যবাহী গাড়িতে চেকিং এর নামে চলছে বিভিন্ন প্যাকেটে কাটা ছেঁড়া। এর ফলে সমস্যায় পড়ছেন বাঁশ- বেতের সঙ্গে যুক্ত উৎপাদনকারী ও সরবরাহকারীরা। মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবের সাংবাদিক সম্মেলন করেন ত্রিপুরা ব্যাম্বো বেইসড হ্যান্ডিক্রাফটস ম্যানুফ্যাকচারাস এন্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্ব।

তাদের অভিযোগ বাঁশ বেতের সামগ্রী বাইরে পাঠানো হলে নেশা সামগ্রীর আছে কিনা তা যাচাই করতে গিয়ে প্যাকেটগুলি কাটা ছেঁড়া কড়া হচ্ছে চুরাইবাড়িতে। ফলে সমস্যায় পড়ছেন উৎপাদনকারী ও সরবরাহকারীরা। তাই তারা বিভিন্ন দাবি সরকারের কাছে তুলে ধরেন।

তাদের দাবির মধ্যে রয়েছে যেসব মাল নষ্ট করা হচ্ছে সেগুলি ক্ষতিপূরণ দেওয়া, রাজ্য সরকারের পক্ষ থেকে বাঁশ বেতের সামগ্রির সরবরাহের ব্যবস্থা করা, অবিলম্বে চোরাইবাড়ির চেকপোষ্টে পণ্যবাহী প্যাকেট কাটাছেঁড়া বন্ধ করার।

কারণ সমস্ত বৈধ কাগজপত্র দিয়ে মাল পাঠানো হচ্ছে বলে তাদের দাবি। এছাড়া তাদের মধ্যে রয়েছে রেলওয়ে ও এয়ারপোর্ট এর মত উন্নত মানের চেকিং এর ব্যবস্থা করার। এখন দেখার সংগঠনের নেতৃত্বের দাবির প্রতি সরকার কতটুকু নজর দেন।

মনোনয়ন পত্র দাখিল করলেন ইন্ডিয়া জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- CPM ধলাই জেলার জেলা শাসক তথা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র পেশ করলেন ইন্ডিয়া জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং। বামফ্রন্ট, কংগ্রেস সহ বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীরা মিছিল করে প্রার্থীকে নিয়ে আসেন মনোনয়ন পত্র দাখিল করতে।

মঙ্গলবার ইন্ডিয়া জোট এর মিছিলটি আমবাসা সিপিআইএম অফিস থেকে বের হয়। মিছিল আমবাসা শহর পরিক্রমা করে আমবাসা রেল রাস্তার মুখে নির্বাচনী সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং, সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা, বামফ্রন্ট-র আহ্বায়ক নারায়ন কর, সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পবিত্র কর।

রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, এখন আসল রহস্য বোঝা যাচ্ছে আনারসের মধ্যে পদ্মফুল কিভাবে হয়। আনারসের মধ্যে পদ্মফুল এই কারনে হয় বোন এবং বোনের জামাইকে বাঁচানোর জন্য। নাম না করে এভাবেই তিপ্রা মথার প্রধান প্রদ্যোত ক্সিহর দেব বর্মণের সমালোচনা করেন সুদীপ। কংগ্রেস বিধায়ক বলেন জনজাতিদের সরলতার সুযোগ নিয়ে যা খুশি তাই করছে।

তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন তাদের কেন ভোট দিবেন? সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক জিতেন চৌধুরী কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন। এরপর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং মনোনয়ন পত্র দাখিল করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে।

সুদীপের ঘরে বিপ্লবের হানা, কংগ্রেস সিপিএম ছেড়ে ১১১ পরিবারের ৪৫০ ভোটার বিজেপিতে যোগদান 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিম আসনের প্রার্থীর হয়ে দলীয় কার্যকর্তাদের ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার জন্য আহ্বান রাখলেন বিপ্লব কুমার দেব। মঙ্গলবার আগরতলা বিধানসভা কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডের তরফে যোগদান সভা হয়। এদিন রাজধানীর নোয়াগাঁও কৃষ্ণনগর স্কুল মাঠে হয় যোগদান সভা।

এতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব, বিধায়ক তথা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা মন্ডল সভাপতি তথা কাউন্সিলার হীরালাল দেবনাথ, ৮ নং ওয়ার্ড কাউন্সিলার সষ্পা সেন সরকার, বিজেপি প্রদেশ সহ-সভানেএী পাপিয়া দত্ত সহ অন্যরা।

এদিনের যোগদান সভায় বিরোধী কংগ্রেস সিপিএম ছেড়ে ১১১ পরিবারের ৪৫০ ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। তাদের স্বাগত জানান প্রার্থী বিপ্লব কুমার দেব সহ অন্যরা। সভায় আলোচনা করতে গিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব কংগ্রেস- সিপিএম এর সমালোচনা করেন।

তিনি দলীয় কর্মী ও কার্যকর্তাদের উদ্দেশ্যে বলেন সকাল- বিকেল ভোটারদের বাড়ি বাড়ি যাওয়ার জন্য। মানুষ বসে আছেন নরেন্দ্র মোদী ও বিপ্লব কুমার দেবকে আশীর্বাদ করার জন্য। শুধু তাদের বাড়িতে যেতে হবে।

তিনি বলেন, মহিলাদের স্ব-শক্তি করণের জন্য রয়েছে স্ব- সহায়ক দল। পূর্বতন বাম সরকারের সময়ে যেখানে স্ব- সহায়ক দল ৬ হাজার ছিল, সেই জায়গায় বর্তমানে ৬০ হাজার স্ব- সহায়ক দল রয়েছে ত্রিপুরায়। এদিনের সভায় প্রচুর সংখ্যক নারী- পুরুষ অংশ নেন।

 

 

যুবরাজ ঘোষণা করেছেন যে বিজেপি তৃতীয়বার নির্বাচিত হলে আগুন লাগবে দেশে : প্রধানমন্ত্রী 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- মঙ্গলবার উত্তরাখণ্ডের উধম সিং নগরের রুদ্রপুরে এক বিশাল জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফায় দফায় মিছিল ও জনসভা চলছে। এদিকে মঙ্গলবার উত্তরাখণ্ডের রুদ্রপুরে এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, উত্তরাখণ্ড ক্রমাগত উন্নয়নের দিকে এগোচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, ‘গত বছরগুলোতে এখান থেকে (উত্তরাখণ্ড) অভিবাসন বন্ধ হয়ে গেছে। সেই দিন বেশি দূরে নয় যেদিন যারা কর্মসংস্থানের জন্য শহরে গেছেন তারা ফিরে আসবেন।

তিনি বলেন, কংগ্রেসে রাজপরিবারের যুবরাজ ঘোষণা করেছেন যদি তৃতীয়বারের মতো বিজেপিকে নির্বাচিত করে তবে দেশে আগুনে জ্বলবে।মোদী বলেন,যারা ষাট বছর দেশ শাসন করেছে, ১০ বছর ক্ষমতার বাইরে থেকেছে, তারাই এখন দেশে আগুন দেওয়ার কথা বলছে। অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আপনি কি জানেন মোদি ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত করার নিশ্চয়তা দিয়েছেন। মানে মানুষের আয় বাড়বে। মানুষের কাজের সুযোগ বাড়বে। গ্রাম হোক বা শহর, সব জায়গায় সুযোগ-সুবিধা বাড়বে। উত্তরাখণ্ডও এর থেকে অনেক উপকৃত হবে। মোদির গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণ হবে।

 

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, ‘মনে রাখবেন আমি বলেছিলাম যে এখানে AIIMS-এর একটি স্যাটেলাইট সেন্টার তৈরি করা হবে। আমি এই গ্যারান্টি পূরণ করেছি। বাবা কেদারের আশীর্বাদে আমার মুখ থেকে বেরিয়ে এল, এই দশকটি উত্তরাখণ্ডের দশক হতে চলেছে। কোমলকে দেওয়া প্রতিটি ভোট এই প্রস্তাবকে আরও শক্তিশালী করবে। মোদির গ্যারান্টি উত্তরাখণ্ডের প্রতিটি বাড়িতে সুবিধা দিয়েছে। মানুষের আত্মসম্মান বেড়েছে। এখন তৃতীয় মেয়াদে আপনার এই ছেলে আরেকটি বড় কাজ করতে যাচ্ছেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার লক্ষ্য আপনারা ২৪ ঘণ্টা বিদ্যুৎ পান। বিদ্যুৎ বিল শূন্য হতে হবে এবং বিদ্যুৎ থেকে আয় থাকতে হবে। এ জন্য প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালু করা হয়েছে। এর আওতায় ছাদে সোলার প্যানেল বসাতে সহায়তা দিচ্ছে সরকার। মানে মধ্যবিত্ত পরিবার, যাদের বাড়িতে ৩-৪টি ফ্যান এবং একটি বা দুটি এসি আছে। সেটা ওয়াশিং মেশিন হোক বা রেফ্রিজারেটর। একটি ছোট বৈদ্যুতিক গাড়ি আছে। এটি প্রায় ৩০০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে। আপনি এটি বিনামূল্যে পাবেন। সরকার এর বেশি বিদ্যুৎ কিনবে এবং আপনি তা থেকে অর্থ উপার্জন করবেন।

নিজেদের ভোটাধিকার প্রয়োগে গুরুত্ব দীপার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচন হচ্ছে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই নির্বিঘ্নে যাতে সবাই ভোট দিতে পারে সেই ব্যবস্থা করেছে ভারতের নির্বাচন কমিশন। প্রতিটি নির্বাচনে যাতে সাধারণ ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দান করতে পারে সেই ব্যবস্থা রাখা হয় ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

মঙ্গলবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত নির্বাচনী সচেতনতা বিষয়ক এক আলোচনা চক্রে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন জিমন্যাস্ট দীপা কর্মকার।

দীপা প্রত্যেক নতুন ভোটারদের কাছে নির্ভীক নিয়ে নিজেদের মত দান করার আহবান রাখেন। বলেন ভোট দান হচ্ছে সাধারণ ভোটারদের একটি গণতান্ত্রিক অধিকার। এই অধিকার যাতে প্রত্যেকের প্রয়োগ করে। তবেই দেশে প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক সরকার।

গায়ে গরম জল পড়ে আহত শিশু

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গায়ে গরম জল পড়ে আহত আড়াই বছরের এক শিশু। চুলায় ভাতের হাড়ি বসিয়ে মা কোরআন শরীফ পড়ছিল। এই সময়ে আড়াই বছরের শিশুটি গরম হাড়িতে ধরে টান দিয়েছিল। ফলে শিশুটির গায়ে গরম জল পড়ে ঝলসে যায়।

সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে আসা হয় সোনামোরা আড়ালিয়া হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা তাকে আইজিএম হাসপাতালে রেফার করে। আইজিএম হাসপাতালে অবস্থা ব্যাগতিক দেখে রাতেই তাকে জিবিতে রেফার করে। তবে চিকিৎসকরা জানিয়েছে শিশুটি বর্তমানে বিপদ মুক্ত।

দেশের মানুষ তাদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, স্লোগান দিচ্ছেন “আবকে বার ৪২০ কে হার : আশীষ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ” আবকে বার ৪০০ পার ” এই স্লোগানের বদলে এখন দেশের আপামর জনগণ স্লোগান দিচ্ছে “আবকে বার ৪২০ কে হার”!

মঙ্গলবার সোনামুড়া মহকুমার মেলাঘরে ভোট প্রচারে এসে এই ভাষাতেই কেন্দ্র ও রাজ্য সরকারের নীতি ও শাসক বিজেপি দলের সমালোচনা করে নিজের পক্ষে ভোট চেয়েছেন পশ্চিম আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশীষ কুমার সাহা।পাশাপাশি তিপ্রা মথা দলের সমালোচনায় মুখর ছিলেন তিনি।

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মিছিল ও পথসভার মাধ্যমে ভোট প্রচার করে ইন্ডিয়া ব্লক। সিপিএম পার্টি অফিসের সামনে থেকে মিছিলটি শহরের বিভিন্ন পথ ঘুরে শেষ হয় মোটর স্ট্যান্ড এলাকায় এসে। সেখানে হয় পথসভা।

পথসভায় ভাষণ রাখতে গিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া ব্লকের প্রার্থী আশীষ কুমার সাহা বলেন এখন বিজেপির মুখে তেমন ভাবে আর “সবকা সাথ সবকা বিকাশের” স্লোগান শুনা যায় না। কারন তারা বিকাশের নাম দেশের সর্বনাশ করেছে। দেশের মানুষের সঙ্গে ধুকাদারী করেছে। এখন আগের স্লোগান পাল্টে বলছে “আবকে বার ৪০০ পার”। কিন্তু দেশের মানুষ তাদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন “আবকে বার ৪২০ কে হার।

এদিন, নাম না করে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক্য কে আশীষ কুমার সাহা বলেন, উপজাতি জনগণকে বিভ্রান্ত করে ২০২৩ মথার সহায়তায় বিজেপি পুনরায় রাজ্যের ক্ষমতা দখল করেছে। এদিকে পাহাড়ে তথাকথিত রাজার মুখুষ খসে পড়েছে। তিনি উপজাতিদের স্বার্থের কথা বলে নিজের , নিজের পরিবারের আর কিছু সংখ্যক লোকের স্বার্থসিদ্ধি করে চলছেন।

ইন্ডিয়া ব্লকের এই ভোট প্রচার কর্মসূচিতে সিপিআইএমের পক্ষে উপস্থিত ছিলেন প্ৰাক্তন মন্ত্রী মানিক দে , ভানুলাল সাহা , বিধায়ক শ্যামল চক্রবর্তী প্রমুখ। কংগ্রেসের পক্ষে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী , ধ্রুবললা চৌধুরী , মনির হোসেন প্রমুখ।

 

 

ফের যান সন্ত্রাসের বলি এক যুবক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যান দুর্ঘটনা রাজ্যে আকছার ঘটে চলেছে। অকালে ঝড়ে যাচ্ছে বহু প্রাণ। ফের যান সন্ত্রাসের বলি এক যুবক। মৃতের নাম সৌরভ রায়। পেশায় সবজি ব্যবসায়ী সৌরভ দিদার সঙ্গেই থাকতেন জিরানিয়া এলাকায়। সোমবার সন্ধ্যায় একটি জেসিবি সবজি ব্যবসায়ীকে ধাক্কা দেয় বলে অভিযোগ। এতে মাটিতে লুটিয়ে পড়েন সৌরভ।

সঙ্গে সঙ্গে তাঁকে জিরানিয়া স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। জিবিতে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সবজি ব্যবসায়ী সৌরভ। খবর পেয়ে জিবিতে ছুটে আসেন তার এক আত্মীয়। ক্রমাগত যান দুর্ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল।

ইন্ডিয়ার জোটের নেতা অর্ধেক জেলে চলে গেছে আর কিছু জেলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে : রাজীব 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আমি নিশ্চিত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসন সহ ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির জয় নিশ্চিত। রাজ্যের দুটি লোকসভা আসন মোদীজিকে উপহার দেওয়ার জন্যই মানুষ তাকিয়ে আছে। বললেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত। তাছাড়া ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মেয়র দীপক মজুমদারের জয়ও শুধু সময়ের অপেক্ষা মানুষ মন স্থির করে নিয়েছে বিজেপি প্রার্থীদের জয়ী করানোর জন্য। মঙ্গলবার রামনগর বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে বের হয়েছেন প্রদেশ বিজেপি অধ্যক্ষ রাজীব ভট্টাচার্য।

শ্রী ভট্টাচার্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন আমি নিশ্চিত পূর্ব ত্রিপুরা ও পশ্চিম ত্রিপুরা একই সঙ্গে ৭ রামনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থীরাই জয়ী হবে। রাজীব ভট্টাচার্য বলেন ভারতবর্ষে মোদিজীর বিকল্প আর কিছুই নেই। ইন্ডিয়া জোটের মধ্যে আর কিছুদিন পরে দেখবেন আই চলে গেছে। বর্তমানে বিরোধী শিবিরে দেখুন অর্ধেক তো জেলেই চলে গেছে আর বাকি যেগুলি রয়েছে তারাও কিছুদিনের মধ্যে জেলে ঢুকবে।

রামনগর বিধানসভা কেন্দ্রে এই দিনের প্রচারে ব্যাপক সাড়া পেয়েছে বিজেপি দল।যেদিকে যাচ্ছে সেদিকেই মানুষ বিপুল পরিমাণে সমর্থনযোগিয়েছে। এমনিতেও এই বিধানসভা কেন্দ্রে মেয়র দীপক মজুমদারের একটা বিশেষ পরিচিতি রয়েছে। দীর্ঘদিন যাবৎ তিনি এই এলাকার ক্লাব সেক্রেটারি ছিলেন। যার ফলে মানুষের পাশে থাকার ধর্ম তার রয়েছে।