Home Blog Page 553

রাজ্যের উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবেন বিজেপিকে : দীপক 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাড়ি বাড়ি প্রচার, পদযাত্রা, সভার মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছেন রামনগর বিধানসভা কেন্দ্রের উপভোটের ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার। প্রতিদিন সকালে পৌঁছে যাচ্ছেন ভোট ভিক্ষা করতে গণদেবতাদের দোরগোড়ায়। অন্যদিনের মতো বুধবারও সকালে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে গণদেবতাদের কাছে পৌঁছে যান দীপক মজুমদার।

বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে করজোড়ে ভোট প্রার্থনা করেন। এদিন রাজধানীর কৃষ্ণনগর এলাকায় ভোট প্রচার চালান পুর নিগমের মেয়র তথা রামনগর উপনির্বাচনের প্রার্থী দীপক মজুমদার। ভোট প্রচারের ফাঁকে প্রতিক্রিয়ায় দীপক মজুমদার বলেন, প্রচারে ভালো সাড়া মিলছে। মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও বিজেপি নেতৃত্বের উপরে আস্থা রাখছেন।

কেন্দ্র–রাজ্য ও পুর নিগম যে কাজ করছে সেই উন্নয়নের নিরিখে ভোট চাইছেন বলে তিনি দাবি করেন এবং উন্নয়নের নিরিখে মানুষ ভোট দেবেন বলে তিনি আশাবাদী। প্রার্থীর সঙ্গে প্রচারে প্রচুর বিজেপি কর্মী- সমর্থক অংশ নেন।

 

 

শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের দাবি কংগ্রেসের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা রাজ্যে যাতে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় তার জন্য নির্বাচন কমিশনারের কাছে আবেদন রেখেছেন প্রদেশ কংগ্রেস। একই সঙ্গে অপপ্রচার থেকে বিরত থাকতে আবেদন জানিয়েছেন বিপ্লব দেব এর কাছে।

কংগ্রেস অভিযোগ করে বলেন গোটা রাজ্যে বিজেপি দল কংগ্রেস ও সিপিআইএম সম্পর্কে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এই অপপ্রচার থেকে বিরত থাকার জন্য কংগ্রেস দলের প্রতি আবেদন জানিয়েছে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

শ্রী চক্রবর্তী নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করছে বিজেপি দলের অনেক নেতৃবৃন্দ। অবিলম্বে যাতে নির্বাচন কমিশন তাদেরকে গ্রেপ্তার করে। একই সঙ্গে নির্বিঘ্নে যাতে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে।

 

 

 

 

এবারের নির্বাচনের পরে বঙ্গের চেহারা পাল্টাবে : মানিক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিমবঙ্গের বালুরঘাট লোকসভা কেন্দ্রের মনোনয়নপত্র দাখিল এ গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে বুধবার নমিনেশন দাখিল করবেন পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। এবারের নির্বাচনের ফলাফলে পশ্চিমবঙ্গের চেহারা পাল্টে যাবে।  পশ্চিমবঙ্গ কোথায় যাচ্ছে সেই রাস্তা খুঁজে পাবে।

গত লোকসভা নির্বাচনে ৪২ টি সিটের মধ্যে 18 টা ভারতীয় জনতা পার্টি পেয়েছিল।  এবারের নির্বাচনে আসন সংখ্যা যে কোথায় গিয়ে দাঁড়ায় সেটা বলা বড়ই মুশকিল। বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। পশ্চিমবঙ্গে বর্তমানে যে বিকৃতির সম্পূর্ণ রাজনীতি চলছে। সেগুলি ছিল না , এই রাজনীতি ছিল বামফ্রন্টের আমলে , বর্তমানে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের আমলে। তবে এই রাজনীতি বেশিদিন টিকবে না।

পশ্চিমবাংলায় উত্তরবঙ্গের বালুরঘাটে দাঁড়িয়ে এ কথা বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত পশ্চিমবঙ্গের সাংবাদিকদের এক প্রশ্ন উত্তরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন বঙ্গে এবার বিজেপির ফলাফল তাক লাগাবে। যেভাবে দুর্নীতিতে ছড়িয়ে গেছে এবার আর বঙ্গের মানুষ বিজেপি ছাড়া কোন দলকে ভোট দেবে না।

প্রয়াত হলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক কনাদ মোদক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অকালে চলে গেলেন প্রতিভাবান সাংবাদিক কনাদ মোদক। মাত্র ৪০ বছর বয়সে বুধবার সকালে ধলেশ্বর নিজ বাড়িতে প্রয়াত হন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছে আগরতলা প্রেস ক্লাব সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। প্রয়াত সাংবাদিক কনাদ মোদক বহুদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন।ত্রিপুরা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় অনেক চিকিৎসা করেছেন। অসুস্থতার কারণে কর্মজীবন থেকে প্রায় দুই মাস ধরে এক প্রকার দূরে ছিলেন।

কিন্তু সুস্থ হয়ে স্বাভাবিক ভাবে ফেরা হল না। প্রায় ১ মাস ধরে রাজধানীর ধলেশ্বর নিজ বাড়িতেই শয্যাশায়ী ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশিষ মোদকের ছেলে সাংবাদিক তথা আগরতলা প্রেস ক্লাবের সদস্য কনাদ মোদক। সেখানে তাঁর চিকিৎসা চলছিল। অবশেষে বুধবার সকালে সাংবাদিক কনাদ মোদকের জীবনদ্বিপ নিভে যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। মৃত্যুকালে রেখে গেছেন মা-বাবা-ভাই সহ আত্মীয়স্বজন ও বহু গুণমুগ্ধদের।

আগরতলা প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক কনাদ মোদক বিভিন্ন ইলেক্ট্রনিক্স মিডিয়াতে কাজ করেছেন। তাঁর মৃত্যুর খবর পেয়ে বাড়িতে ছুটে যান আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সম্পাদক প্রণব সরকার সহ অন্য সাংবাদিকরা। ছুটে গেছেন নাট্য জগতের লোকজনও। প্রয়াত সাংবাদিকের শবদেহ নিজ বাড়ি থেকে নিউজ টুডে অফিস হয়ে আগরতলা প্রেস ক্লাবের সামনে আনা হয়। সেখানে প্রয়াতকে শেষবারের মতো শ্রদ্ধা জানান বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, বিধায়ক সুদীপ রায় বর্মণ, বিরোধী দলনেতা জিতেন চৌধুরী, তথ্য- সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, সম্পাদক রমাকান্ত দে, প্রাক্তন সম্পাদক প্রণব সরকার, প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সদস্য কমল চৌধুরী, সৌরজিত পাল সহ অন্যরা।

প্রেস ক্লাবের সামনে থেকে নিয়ে যাওয়া হয় বটতলা শ্মশানে। সেখানেই হয় শেষ কৃত্য। কনাদ মোদকের মৃত্যুতে শোক জানিয়েছে আগরতলা প্রেস ক্লাব। শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। উনারা প্রয়াত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জানান।

মোদির গ্যারান্টি ব্যর্থ, মানুষের কাছে পৌঁছায় না, প্রধানমন্ত্রীকে নিশানা করলেন মল্লিকার্জুন খড়গের 

0

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লিতে, কংগ্রেস দেশের জনগণের কাছে দলের ৫ ন্যায়বিচার, ২৫ গ্যারান্টি’ নিয়ে যাওয়ার জন্য ‘ঘর-ঘর গ্যারান্টি’ প্রচার শুরু করেছে। কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে উত্তর-পূর্ব দিল্লি লোকসভা আসন থেকে এটি শুরু করেছিলেন। পার্টি অন্তত ৮ কোটি বাড়িতে কংগ্রেস গ্যারান্টি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে।

কংগ্রেস সভাপতি খার্গে বলেছেন যে পার্টি কর্মীরা অন্তত ৮ কোটি বাড়িতে গ্যারান্টি কার্ড পৌঁছে দেবেন। আমাদের সরকার ক্ষমতায় আসার পর আমরা কী কাজ করব তা তিনি জনগণকে বলবেন। তিনি আরও বলেন, আমরা জনগণকে গ্যারান্টি দিচ্ছি যে আমাদের সরকার সবসময় গরীবদের পাশে থাকবে এবং গরীবদের জন্য কাজ করবে।

খড়গে আরও বলেছেন যে মোদীজি তার গ্যারান্টির কথা বলছেন, কিন্তু তার গ্যারান্টি সফল হয়নি। মানুষ তাদের গ্যারান্টি পায়নি। তিনি প্রতিবছর দুই কোটি চাকরির কথা বললেও মানুষ চাকরি পায়নি। তারা প্রত্যেকে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এই গ্যারান্টিটিও পূরণ হয়নি। খাড়গে অভিযোগ করেছেন যে মোদী সরকার কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি।

মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু

0
Oplus_0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে আরো এক মহিলার মৃতদেহ উদ্ধার। আমতলির পর আরো এক পচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে বর্ডার গোলচক্কর এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে পশ্চিম মহিলা থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জি বি হাসপাতালের , মরগে নিয়ে গেছে। মহিলা মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানা যায়। বয়স প্রায় ৭০ উর্ধ্ব।

রাজধানীতে উদ্ধার মহিলার পচাগলা দেহ

0
Oplus_0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে উদ্ধার ৫০ ঊর্ধ্ব এক মহিলার পচাগলা মৃতদেহ। ঘটনা আমতলী থানাদিন পঞ্চমুখ এলাকায়। তদন্তে রয়েছে পুলিশ ও ফরেনসিক টিম।রাজধানীর শহর সংলগ্ন পঞ্চমুখ এলাকায় এক বাড়ি থেকে ৫০ উর্ধ্ব বয়সীর এক মহিলার পচা গলা মৃতদেহ উদ্ধার। ঘটনার খবর পেয়ে ছুটে যায় আমতলী থানার পুলিশ এবং ফরেনসিক টিম।

পরিবারের অভিযোগ এ মহিলা বাড়িতে একা থাকতেন , সেই একা থাকার সুযোগ নিয়েছে কোন দুষ্কৃতিকারী। এই ঘটনা প্রকাশ্যে আসতেই গোটা এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বিবস্ত্র অবস্থায় ছিল মহিলা। ধারণা করা হচ্ছে তাকে প্রথমে ধর্ষণ করা হয়েছে তারপর হত্যা করা হয়।

এদিকে খবর পেয়ে ছুটে আসে ফরেনসিক টিম। তারা দেহটি ময়না তদন্ত করবে। তারপরেই হয়তো মৃত্যুর রহস্য বেরিয়ে আসতে পারে। প্রসঙ্গত কিছুদিন আগে মৃত মহিলার একমাত্র ছেলে মারা গিয়েছিল। এখন মহিলার এক বিবাহিত মেয়ে রয়েছে। প্রসঙ্গত মহিলা অন্যের বাড়িতে কাজ করে সংসার প্রতিপালন করতো। তবে মহিলা ঘরের ভিতরে থাকলেও দরজায় তালা লাগানো ছিল। পুলিশ এসে ঘরের দরজা ভাঙতে হয়েছে।

 

 

 

তাইওয়ানের রাজধানী তাইপেইতে শক্তিশালী ভূমিকম্প

0

জনতার কলম ওয়েবডেস্ক :- বুধবার ৩ এপ্রিল সকালে তাইওয়ানের রাজধানী তাইপেইতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৭.৫ মাপা হয়েছে, যা বিপজ্জনক বিভাগে পড়ে। এটি তাইওয়ানে 25 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কম্পন এতটাই শক্তিশালী ছিল যে তাইপেইয়ের অনেক জায়গায় বিদ্যুৎ চলে গেছে। ভূমিকম্পের পরপরই প্রতিবেশী দেশ জাপান সতর্ক হয়ে সুনামি সতর্কতা জারি করে। জনসাধারণকে নিচু এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে।

ভূমিকম্পের শক্তিশালী কম্পনে এখন পর্যন্ত কারো নিহত বা আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে, সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিওগুলিতে ভূমিকম্পের কারণে অনেক জায়গায় ভূমিধস এবং ভবন ধসের খবর রয়েছে। ভলকানো ডিসকভারির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকাল ৯টায় ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল ৩৫ কিলোমিটার এবং এটি দেশের একটি বড় অংশে অনুভূত হয়েছে। ভূমিকম্পের গভীরতার কারণে এটির কেন্দ্রে খুব প্রবলভাবে অনুভূত হয়েছিল।

একটা সময় বামগ্রেসের স্থান হবে মিউজিয়াম ,কংগ্রেস সিপিএমকে মিউজিয়ামে গিয়ে দেখতে হবে : মুখ্যমন্ত্রী 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার কমিউনিস্ট ও কংগ্রেসকে হয়তো একটা সময় মিউজিয়ামে রাখতে হবে। মানুষকে বুঝাতে হবে ত্রিপুরায় তারা কমিউনিস্ট ছিল আর তারা তিনজন কংগ্রেস ছিল। বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার কংগ্রেস উপরে গিয়ে কি জবাব দেবে তাদের এখন ভাবনা শুরু হয়ে গিয়েছে।

যে কমিউনিস্টরা কংগ্রেসিদের খুন করেছিল সেই সমস্ত কংগ্রেস পরিবারের কাছে কি জবাব দেবে কংগ্রেস। এখন চিন্তায় ভুগছে , ভোট দেবে কাকে সেটাই চিন্তা করে পাচ্ছে না ক্ষতিগ্রস্ত কংগ্রেস ও সি পি আই এম পরিবারগুলি। যার জন্য তারা বিজেপিকে ভোট দেবে বলে মন স্থির করে ফেলেছে। কেননা কংগ্রেস সিপিআইএমের স্থান হবে মিউজিয়াম , সেখানে গিয়ে চিহ্নিত করতে হবে তারা ছিল কংগ্রেস আর তারা ছিল সিপিআইএম মন্তব্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার।

মুখ্যমন্ত্রী বলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেন ,আমাদের কাছে দেশ আগে , দেশকে নিয়ে আমরা প্রথমে চিন্তা করি , তারপর আমরা পার্টি নিয়ে চিন্তা করি , তারপর নিজে এবং ধর্ম এই ধরনের মানসিকতা নিয়ে বিজেপি দল চলে। মুখ্যমন্ত্রী এদিন বলেন , এখানে মন্ত্রী বাহাদুর বলার চেষ্টা করেছিলেন যে মহারানী কৃতি সিং যেদিন পার্লামেন্টে যাবে সেদিন স্ব গর্বে বলবে সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়ী হয়ে পার্লামেন্টে এসেছি।

একটা সময় ছিল সিপিআইএম স্লোগান তুলত করতে হবে করতে হবে , কেন্দ্র দেয় না , এখন এসব স্লোগান উঠে গেছে। ন্যায্য মূল্যে ধান কিনছে সরকার। কৃষকদের দিচ্ছে কৃষক ভাতা , এখন সিপিআইএমের মুখ বন্ধ। মংগলবার দুপুর ২ টা নাগাদ চাকমাঘাট বেরেজ সংলগ্ন প্রাংগনে অনুষ্ঠিত হয় এই জনসভা।

এই নির্বা্চনি জন সভায় মূখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পুর্ব ত্রিপুরা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মন, রাজ্যের জনজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা,বিধান সভার মূখ্য সচেতক কল্যানী সাহা রায়, তিপ্রামথা দলের এডিসির ই এম কমল কলই, মনিহার দেব্বর্মা, খোয়াই জেলা এবংং তেলিয়ামুড়া মহকুমার তিপ্রামথা এবং বিজেপি দলের নেতৃত্ব সহ অন্যান্যরা।

 

 

 

সিপিএম ছেড়ে ২৫ পরিবারের ৫১ ভোটার বিজেপিতে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৪৫ নং কমলপুর কেন্দ্রের ৩৬ নং বুথ তথা মানিকভান্ডার পঞ্চায়েতের অন্তর্গত ময়নাবাড়ি এলাকায় পঁচিশ পরিবারের একানব্বইজন ভোটার সি পি আই (এম ) দল ছেড়ে বিজেপি দলে সামিল হয়। দলে যোগদানকারীদের হাতে পদ্মপতাকা দিয়ে স্বাগত জানান প্রাক্তন মন্ত্রী তথা এলাকার বিধায়ক মনোজ কান্তি দেব।

এছাড়া ছিলেন দূর্গাচৌমুহনি পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস পাল, ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার, কমলপুর মন্ডলের সাধারণ সম্পাদক কেশব ভৌমিক ও কমলপুর কেন্দ্রের বিস্তারক উত্তম অধিকারী। দলত্বেগিদের নেতৃত্বে ছিলেন সি পি আই (এম )’র ব্রাঞ্চ সম্পাদক অনিল দেব্বর্মা।

এই দলত্বেগ অনুষ্ঠানে প্রধান বক্তার ভাসনে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক বলেন কেন্দ্রে মোদির নেতৃত্বে সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা। আপনারা বিজেপিকে শক্তিশালী করুন। বিজেপি দল সবার জন্য কাজ করে।