Home Blog Page 483

ইন্দো- বাংলা স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের প্রতিনিধিদের রাজ্যে এসে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খেলাধুলা যত বেশি হবে তত বেশি রাজ্যের খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি পাবে। বাংলাদেশের পাশে রয়েছে ত্রিপুরা। বেশকিছু খেলাধুলা ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে করার প্রস্তাব নিয়ে এসেছেন ইন্দো- বাংলা স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের মুখ্য উপদেষ্টা আশিকু রহমান মিকু। এইটা একটা ভালো উদ্যোগ।

শনিবার একথা বললেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এদিন ইন্দো- বাংলা স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের মুখ্য উপদেষ্টা আশিকু রহমান মিকু সহ তিনজনের প্রতিনিধি ত্রিপুরা সফরে আসেন। রাজ্যে এসে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে উনার বাসভবনে যান। সেখানে তাদের মধ্যে খেলাধুলা সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনায় উঠে আসে। রবিবার আগরতলায় হবে ইন্দো- বাংলা স্পোর্টস ফ্রেন্ডশিপ ফোরামের গুরুত্বপূর্ণ সভা।

 

 

১০০ রকম চিকেনের খাবারের আইটেম নিয়ে শুরু হল চিকেন উৎসব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১০০ রকম চিকেনের খাবারের আইটেম নিয়ে শুরু হল চিকেন উৎসব। ১০ দিন ব্যাপী চিকেন ফুড উৎসবের উদ্বোধন হয় শনিবার। আগরতলা ক্লাবের তরফে হচ্ছে এই খাবার উৎসব। রাজধানীর কলেজটিলা পুরনো লেক ভিউ-তে হচ্ছে এই চিকেন খাবার উৎসব। এদিন এর উদ্বোধন করলেন পদ্মশ্রী জিমন্যাসট দীপা কর্মকার।

উপস্থিত ছিলেন দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বের নন্দী, আগরতলা ক্লাবের অধিকর্তা প্রাণ গোপাল সাহা সহ বিশিষ্টজনেরা। মাত্র একটি আইটেম ছাড়া বাকি সব খাবারই একই দামে পাওয়া যাচ্ছে। জিমন্যাস্ট দীপা কর্মকার এদিন সকলের কাছে আবেদন রাখেন সপরিবারে এই চিকেন ফুড উৎসবে এসে তা উপভোগ করার জন্য। তবে খাবারের সঙ্গে সঙ্গে শরীর সুস্থ রাখতে শারীরিক কসরত করার জন্যও বলেন তিনি।

ICA/C-52/2024

0
Oplus_0

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচী লায়ন্স ক্লাব অব আগরতলা ফেমিনার 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতি মাসেই সেবামূলক কাজ করে থাকে লায়ন্স ক্লাব অব আগরতলা ফেমিনার। মে মাসের পরে জুন মাসেও বৃক্ষ রোপণ কর্মসূচী গ্রহণ করে সংগঠন। বর্তমানে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এর প্রভাব পড়ছে জনজীবনে। এর জেরে বেড়ে চলেছে তীব্র গরম। তাই মানুষকে গরমের হাত থেকে কিছুটা রেহাই দিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচী লায়ন্স ক্লাব অব আগরতলা ফেমিনার।

বিশ্ব উষ্ণায়ন থেকে পৃথিবীকে রক্ষা করতে হলে বৃক্ষরোপনই একমাত্র উপায়। এজন্য সবার প্রতি বৃক্ষরোপনের আহ্বান রাখেন তারা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচী তাদের। শনিবার রাজধানীর নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের মাঠে বৃক্ষরোপণ করেন সংগঠনের সদস্যরা। কর্মসূচী ঘিরে তাদের মধ্যে ভালো সাড়া পড়ে। উপস্থিত ছিলেন সেক্রেটারি লায়ন পায়েল সাহা সহ অন্যরা।

 

 

রাজধানীতে আবারো এক বৃদ্ধার গলার চেইন ছিনতাই, প্রশ্ন উঠছে পুলিশি টহলদারি নিয়ে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা শহরে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছে। সম্প্রতি কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্বাভাবিক ভাবেই মহিলাদের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। প্রশ্ন উঠছে রাজধানীতে পুলিশি টহলদারি নিয়ে। ফের ছিনতাইয়ের ঘটনা ঘটলো রাজধানীর জয়নগর ৪ নম্বর গলি এলাকায়।

জানা গেছে নাতনিকে গৃহশিক্ষকের বাড়ি থেকে প্রায়শই নিয়ে আসেন বৃদ্ধ মহিলা সন্ধ্যা রানী সূত্রধর। শুক্রবার রাতেও তিনি নাতনিকে গৃহশিক্ষকের বাড়ি থেকে আনতে যান। অভিযোগ বাড়ি সংলগ্ন এলাকায় বাইক নিয়ে এসে এক ছিনতাইকারী মহিলার গলার স্বর্ণের হার ছিঁড়ে নিয়ে যায়। ঘটনায় হতভম্ব হয়ে যান বৃদ্ধা।

সঙ্গে সঙ্গে তিনি স্থানীয়দের জানান। ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে। এভাবে শহরে ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন সচেতন মহল।

 

বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখান রাজ্য বিদ্যুৎ নিগমের লাইনম্যান ও হেল্পাররা

0

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১২ ঘণ্টা করে চার বছর ধরে নিরলস ভাবে কাজ করে গেলেও বাড়ছে না বেতন। অথচ প্রতিশ্রুতি ছিল বছরে একবার বেতন বৃদ্ধির। কিন্তু ৪ বছরে একটুও বাড়েনি বেতন। এই অবস্থায় ক্ষুব্ধ ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের অধীন ভিশন প্লাস সংস্থা নিযুক্ত লাইনম্যান ও হেল্পাররা। শনিবার তারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান ভুতুরিয়া নিগমের প্রধান কার্যালয়ের সামনে।

বিদ্যুৎ নিগমের এল টি লাইনে কাজ করার জন্য ভিশন প্লাস সংস্থার অধীন রাজ্যের বিভিন্ন জায়গায় লাইনম্যান ও হেল্পার হিসেবে কাজে যোগ দেন তারা। কথা ছিল একবছর পর পর বেতন বৃদ্ধির। সেই জায়গায় বেতন বৃদ্ধি তো দূর প্রাকৃতিক দুর্যোগ হলে কখনও কখনও এস টি লাইনের কাজ করতে হচ্ছে।

বর্তমানে লাইনম্যানরা মাসে পান ১০৫০০ টাকা ও হেল্পাররা পায় ৭৭৭৮ টাকা। লাইনম্যানরা এই কাজ করছেন মানুষের স্বার্থে। অভিযোগ এতে স্বল্পতা রয়েছে কর্মীর। তাছাড়া তাদের আরও অভিযোগ তাদের কাজ করানো হয় ১২ ঘণ্টা।

এই অবস্থায় বেতন বৃদ্ধি, কাজের সময় ৮ ঘণ্টা করা, কর্মীর সংখ্যা বাড়ানো সহ বিভিন্ন দাবিতে বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ের সামনে লাইনম্যান ও হেল্পাররা বিক্ষোভ দেখান কাজ বন্ধ রেখে।আন্দোলনকারীদের অভিযোগ তাদের সমস্যা গুলি কর্তৃপক্ষের গোচরে বার কয়েক নেওয়া হলেও কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

ভারতের ভোটাররা বিজেপির ১০ বছরের বিভেদ, ঘৃণা ও মেরুকরণের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে : খড়গে

0

জনতার কলম ওয়েবডেস্ক :- লোকসভা নির্বাচনের ফলাফলে উৎসাহিত হয়ে কংগ্রেস আজ CWC সভা করেছে। এই ইভেন্টে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেছেন যে লোকসভা নির্বাচনে জনগণ স্বৈরাচারী শক্তি এবং সংবিধান বিরোধী লোকদের উপযুক্ত জবাব দিয়েছে এবং ভারতীয় জনতার ১০ বছরের বিভেদ, ঘৃণা ও মেরুকরণের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে।

পার্টির এক্সটেন্ডেড ওয়ার্কিং কমিটির সভায় তার ভাষণে, খড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, ‘ভারত’ জোটের সাংবিধানিক দলগুলির নেতা এবং দলের আরও ভাল পারফরম্যান্সের জন্য তার নিজের দলের নেতা ও কর্মীদের ধন্যবাদ জানান। নির্বাচনে কৃতজ্ঞতা প্রকাশ করে আরও বলেন, চলতি বছরের শেষের দিকে বিভিন্ন রাজ্যে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে যে কোনো মূল্যে বিরোধী দলকে পরাজিত করে আমাদের সরকার গঠন করতে হবে।

খড়গে আরও জোর দিয়েছিলেন যে কংগ্রেস সংসদের ভিতরে এবং বাইরে ‘ভারত’ জোটের তার মিত্রদের সাথে কাজ চালিয়ে যাবে।

এই বৈঠকের শুরুতে, অনেক কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে সংসদে বিরোধী দলের নেতা করার দাবি জানান। প্রমোদ তিওয়ারি সহ অনেক নেতা তাদের দাবির জন্য হাইকমান্ডের কাছে আবেদন করেছিলেন। আরেক নেতা বলেন, ‘আমাদের প্রতি আস্থা প্রকাশ করে জনগণ স্বৈরাচারী শক্তি ও সংবিধানবিরোধী শক্তিকে কড়া জবাব দিয়েছে। ভারতের ভোটাররা বিজেপির ১০ বছরের বিভেদ, ঘৃণা ও মেরুকরণের রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে।

কংগ্রেস সভাপতি বলেছিলেন যে কংগ্রেস ওয়ার্কিং কমিটি দলের নবনির্বাচিত সমস্ত সদস্যদের অভিনন্দন জানায় যারা প্রতিকূল পরিস্থিতিতে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচনে জয়ী হয়েছে।

তিনি বলেন, “এই উপলক্ষে, আমি সোনিয়া গান্ধী জিকেও ধন্যবাদ জানাতে চাই, যিনি নির্বাচনী প্রস্তুতি, জোটের মিটিং-এ উৎসাহের সাথে অংশ নিয়েছিলেন এবং তার দীর্ঘ অভিজ্ঞতার ভিত্তিতে আমাদের সবাইকে পথ দেখিয়েছিলেন। আমি জনগণের প্রিয় রাহুল গান্ধীকেও অভিনন্দন জানাতে চাই, যিনি সংবিধান, অর্থনৈতিক বৈষম্য, বেকারত্ব এবং সামাজিক ন্যায়বিচার এবং সম্প্রীতির মতো বিষয়গুলিকে জনগণের ইস্যু করেছেন।

খার্গের মতে, রাহুল গোধির নেতৃত্বে দু’বছর আগে ৪০০০ কিলোমিটার দীর্ঘ ‘ভারত জোড়ো যাত্রা’ এবং তারপরে ৬,৬০০কিলোমিটার দীর্ঘ ‘ভারত জোড় ন্যায় যাত্রা’র সাহায্যে কংগ্রেসের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছে। জনগণ এবং তাদের সমস্যা, উদ্বেগ এবং আকাঙ্ক্ষা বুঝতে সাহায্য করে।

তিনি বলেন, ‘আমি বিশেষ করে প্রিয়াঙ্কা গান্ধীকে অভিনন্দন জানাতে চাই যিনি আমেঠি এবং রায়বেরেলিতে পাশাপাশি দেশের অন্যান্য অংশে জোরেশোরে প্রচারণা চালিয়েছেন। আমি আমার সমস্ত সিনিয়র কংগ্রেস সহকর্মীদের ধন্যবাদ জানাতে চাই যারা দল হিসেবে কাজ করেছেন।

জুলাই মাসে অনুষ্ঠিত হতে চলেছে অনূর্ধ্ব-১৭ জাতীয় জুনিয়র বালক-বালিকা বিভাগে ফুটবল আসর 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি বছরের জুলাই মাসে হবে অনূর্ধ্ব-১৭ জাতীয় জুনিয়র বালক-বালিকা বিভাগে ফুটবল আসর। এই আসরে অংশ নেবে ত্রিপুরা দল। জাতীয় আসরের জন্য দল বাছাইয়ের ট্রায়াল শুরু হয় শনিবার। এদিন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে রাজ্য স্তরের দুদিন ব্যাপী উন্মুক্ত ট্রায়াল শনিবার শুরু হয় উমাকান্ত স্টেডিয়ামে।

এই নির্বাচনী শিবিরে ছেলেদের বিবাহগে ৯০ জন ও মেয়েদের বিভাগে ৩৫ জন অংশ নেন। ট্রায়াল থেকে ছেলেদের ৩০ জন এবং মেয়েদের ৩০ জনকে মনোনীত করে রাখা হবে। পরবর্তীতে তাদের থেকে ২২ জন করে টিম গঠন করে ১৫ দিনের প্রশিক্ষণ শিবির করা হবে। একথা জানান কোচ সুভনজিৎ সিনহা।

 

 

নরেন্দ্র মোদীকে অসংখ্য শুভকামনা ও অভিনন্দন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের সংসদীয় দলের নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী।নরেন্দ্র মোদীকে অসংখ্য শুভকামনা ও অভিনন্দন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শুক্রবার এন ডি এর নেতারা পুরানো সংসদ ভবনের সেন্ট্রাল হলে জড়ো হন। এনডিএ সাংসদ ছাড়াও ওই শিবিরের মুখ্যমন্ত্রীরা সহ জোটের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

চন্দ্রবাবু নাইডু, নীতীশ কুমার এবং একনাথ শিণ্ডে ছাড়াও, চিরাগ পাসোয়ান, জিতান রাম মাঞ্জি, অনুপ্রিয়া প্যাটেল, পবন কল্যাণ প্রধান মঞ্চে উপস্থিত ছিলেন। প্রবীণ নেতা রাজনাথ সিং মোদীর নেতৃত্বের সমর্থনে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন।এনডিএ সাংসদরা সেই প্রস্তাবকে সমর্থন জানান। এদিনই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদীকে কেন্দ্রে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন।

এনডিএ পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসংখ্য শুভকামনা ও অভিনন্দন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি আশা প্রকাশ করেন,বিশ্বাস ও উন্নয়নের মন্ত্রকে পাথেয় করে আগামী দিনে এই সরকার দেশের সর্বসাধারণের জন্য আগের চাইতেও আরো শক্তিশালী রুপে কর্মতৎপর হবে

রাজ্যের ৩৭ শতাংশ মানুষ হেপাটাইটিস টিকাকরণের আওতায় এসেছে : খাদ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। রয়েছে দুটি মেডিক্যাল কলেজ। গড়ে উঠেছে একটি ডেন্টাল কলেজ। দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় স্বাস্থ্য ক্ষেত্রে পরিবর্তন এসেছে। স্বাস্থ্যক্ষেত্র নিয়ে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।শুক্রবার হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার সপ্তম লিভারকন ও পঞ্চম পদ্মা-গঙ্গা-গোমতী আন্তর্জাতিক লিভার সম্মেলনে উদ্বোধনে একথা বললেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।

এদিন হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের কনফারেন্স হলে তিনদিনের সম্মেলনের সূচনা হয়। সম্মেলনে নেপাল-বাংলাদেশ থেকেও বিশিষ্ট চিকিৎসকরা অংশ নেন। এদিন উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী ছাড়াও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে, হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ প্রদীপ ভৌমিক সহ অন্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী আলোচনা করতে গিয়ে বলেন, রাজ্যের ৩৭ শতাংশ মানুষ হেপাটাইটিস টিকাকরণের আওতায় এসেছে। এখনও বিশাল অংশের মানুষ টিকাকরণের আওতার বাইরে রয়েছেন। তাদের টিকাকরণের আওতায় নিয়ে আসা সুনিশ্চিত করার বিষয়ে জোর দেন। ৯ জুন পর্যন্ত চলবে এই সম্মেলন।