Home Blog Page 482

রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সহায়কমূল্যে ধান কেনবে, তাতে ৩৫ কোটি টাকা ব্যয় হবে : সুশান্ত 

0

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি রবি মরসুমেও রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে সহায়কমূল্যে ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই মরশুমে ১৫ জুন থেকে ধান কেনার কর্মসূচী শুরু হবে এবং রাজ্যস্তরে এর আনুষ্ঠানিক সূচনা হবে দক্ষিন ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমায়। ৩১জুলাই পর্যন্ত এই কর্মসূচী জারি থাকবে।

রাজ্যের বিভিন্ন জায়গায় এর জন্য পর্যায়ক্রমে মোট ৩১ টি অস্থায়ী ধান কেনা কেন্দ্র খোলা হবে। এই মরসুমে ১৬ হাজার মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং এই জন্য সহায়ক মূল্য বাবদ মোট প্রায় ৩৫ কোটি টাকা ব্যয় হবে। সাংবাদিক সম্মেলনে একথা জানান খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সোমবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করেন মন্ত্রী। সঙ্গে ছিলেন দপ্তরের সচিব ও অধিকর্তা।সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান রাজ্য সরকারের ঐকান্তিক উদ্যোগে ২০১৮ সালের ডিসেম্বরে প্রথম বারের মত রাজ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার কর্মসূচী শুরু করা হয়েছিল।

এর পর থেকে প্রতিবছর খরিফ ও রবি এই দুই মরসুমে রাজ্যে নিয়মিতভাবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের এই কার্যক্রম জারি রাখা হয়েছে। বর্তমানে ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ২১৮৩- টাকা যা ভারত সরকারের নির্ধারিত। তিনি আরও জানান এফসিআই থেকে রাজ্যের সরকারী খাদ্য গোদামে গনবন্টনের জন্য খাদ্যশস্য পরিবহন এবং ন্যায্যমূল্যের দোকানে এই খাদ্যশস্য সহ অন্যান্য রেশন সামগ্রী সঠিক সময়ে পৌঁছাতে পরিবহনের কাজে খাদ্য দপ্তর টেন্ডারিং এর মাধ্যমে ট্রান্সপোর্ট কন্খাদ্য দপ্তর প্রায় ১ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে আরো ৫টি নতুন ট্রাক কিনেছে।

এজন্য প্রয়োজনীয় অর্থ খাদ্য দপ্তরের নিজস্ব ক্যাশ ক্রেডিং অ্যাকাউন্ট থেকে দেওয়া হয়েছে। ১১ জুন আগরতলার এ ডি নগরস্থীত সেন্ট্রাল স্টোরে এই ট্রাকগুলির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।পাশাপাশি মন্ত্রী আরও জানান,সম্প্রতি দক্ষিন জেলার শান্তিরবাজার মহকুমায় আরো একটি সেকেন্ডারী স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি বিল্ডিং তৈরীর কাজ সম্পন্ন হয়েছে। এই কাজের জন্য যাবতীয় অর্থ কেন্দ্রীয় সরকারের তরফে বরাদ্দ করা হয়েছে।

এই নতুন ভবনটি ১৫ জুন, আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। এদিকে সাংবাদিকদের প্রশ্নোত্তরে বিভিন্ন উঠে আসে মন্ত্রী বক্তব্যে। রাজ্যের পর্যটন নিয়ে মন্ত্রী জানান, নারিকেল কুঞ্জে হাউস বোটের কাজ চলছে। তাছাড়াও ঊনকোটি ও ছবিমুড়াকে নিয়ে ১০০ কোটি টাকার উপরে কাজ হবে। দরপত্র চূড়ান্ত হয়ে গেছে।অল্পদিনের মধ্যেই এই কাজ শুরু হবে বলে জানান মন্ত্রী। তিনি জানান, জম্মু-কাশ্মীরে ডাল লেকে যে ধরণের বোট থাকে সেই ধরণের তৈরি করা হবে রাজ্যেও। রাজ্যের বিভিন্ন পর্যটন স্থল ডম্বুর, ছবিমুড়া, নিরমহলে এগুলি দেওয়া হবে। খুব শীঘ্রই ছবিমুড়াতে লগ হাট উদ্বোধন করা হবে।

নিয়মিতকরণ ও সম কাজে সম বেতনের দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিলেন বঞ্চিত ক্যাজুয়েল কর্মীরা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিদ্ধান্ত মতো সরকার স্বাস্থ্য দপ্তরের অধীনে থাকা ক্যাজুয়েল কর্মীদের নিয়মিত করছে না বলে অভিযোগ। তাই নিয়মিতকরণ কিংবা সম কাজে সম বেতনের দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিলেন বঞ্চিত ক্যাজুয়েল কর্মীরা। রাজ্যের জিবি ও আই জি এম হাসপাতালে স্লিপ ওয়ার্কারদের বহুদিন কাজ করার পরে ক্যাজুয়েল কর্মীর স্বীকৃতি দেওয়া হয় ২০১০ সালে।

তখন তাদের বলা হয়েছিল ১০ বছর পরে নিয়মিত করা হবে। অভিযোগ বর্তমান সরকার সেই সিদ্ধান্ত এখন পালন করছে না। বহুবার সরকারের গোচরে নেওয়া হলেও নিয়মিত করা হয়নি। অভিযোগ দীর্ঘ বছর ধরে কাজ করে এলেও মিলছে না তাদের ভাগ্যে নিয়মিতকরণ।

তাই বাধ্য হয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। হাইকোর্ট মে মাসের ১৩ তারিখ রায় দেয় যদি নিয়মিত না করা হয় তাহলে যেন সমকাজে সম বেতন দেওয়া হয়। সেই বিষয় জানিয়ে সোমবার ক্যাজুয়েল কর্মীরা স্বাস্থ্য অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দেয়।

 

 

ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে ত্রিপুরায়ও শিশু পাচারের ঘটনা ঘটছে : শিশু অধিকার সুরক্ষা কমিশনার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের বিভিন্ন রাজ্যের সঙ্গে ত্রিপুরায়ও শিশু পাচারের ঘটনা ঘটছে। আজকের শিশু, আগামীদিনের দেশের ভবিষ্যৎ। একথা বললেন শিশু অধিকার সুরক্ষা কমিশনের কমিশনার। শিশুদের সুরক্ষার জন্য সোমবার ফের কর্মশালার আয়োজন করা হয়। এদিন রাজধানীর প্রজ্ঞাভবনে হয় একদিনের কর্মশালা।

শিশু পাচার প্রতিরোধ ও প্রতিরোধ- বাল তস্করী সে আজাদী 2.0 নামে একটি সংবেদনশীল কর্মশালা হয় এদিন। জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন ও ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের যৌথ উদ্যোগে এই কর্মশালা হয়। এতে রাজ্যের বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিক ও সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন আধিকারিক-কর্মীরা অংশ নেন।

উপস্থিত ছিলেন ন্যাশনাল কমিশন পর প্রোডাকশন অফ চাইল্ডস এর রিসোর্সপার্সন এবং কনসালটেন্ট সোনাক্ষী রাধিকা, ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের কমিশনার জয়ন্তী দেববর্মা সহ অন্যরা। সেখানে শিশুদের সুরক্ষায় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

 

বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে দেশে এখন পর্যন্ত ৭০ টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে : যুবকংগ্রেস 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এডিসিতে নিয়োগ প্রক্রিয়ার আন্সার কী ফাঁসের সি বি আই তদন্তের দাবি জানালেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বের করার দাবিও জানায় সংগঠন। সোমবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করেন যুব নেতৃত্ব।

প্রদেশ যুব কংগ্রেস সভাপতি প্রশ্ন তুলেন কেন রাজধানীর খোলাবাজারের জেরক্সের দোকানে আন্সার কী জেরক্স করা হল? এ ডি সি প্রশাসনের কাছে কি কোন জেরক্স মেশিন ছিল না? উল্লেখ্য এ ডি সিতে ১১০ পদে লোক নিয়োগের জন্য ৯ জুন পরীক্ষা হওয়ার কথা ছিল।

কিন্তু আন্সার কী ফাঁস হয়ে যাওয়ায় বাতিল করা হয় পরীক্ষা। নতুন করে পরে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে দেশে এখন পর্যন্ত ৭০ টি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। বিজেপি যুবদের স্বার্থে কখনও কাজ করে না।

পাশাপাশি এদিন যুব কংগ্রেস সভাপতি অভিযোগ করেন সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নীট ইউজি-র ফলাফলে বড় ধরণের দুর্নীতি হয়েছে। এরও নিন্দা জানান তিনি।

 

 

পরীক্ষার ফল ঘোষণার দাবিতে পুলিশ সদর কার্যালয়ের সামনে ধরনা-ডেপুটেশন চাকরি প্রত্যাশীদের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রায় তিন বছর হতে চললেও নিয়োগ সম্পন্ন হয়নি ত্রিপুরা পুলিসে কনস্টেবল পদে। তাই দ্রুত লিখিত পরীক্ষার ফল ঘোষণার দাবিতে সোমবার পুলিশ সদর কার্যালয়ের সামনে ধরনা- ডেপুটেশন চাকরি প্রত্যাশীদের। ত্রিপুরা পুলিশে কনস্টেবল পদে পুরুষ ও মহিলাদের জন্য ৫০০ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয় ২০২১ সালের ১০ সেপ্টেম্বর।

পরে নিয়োগের সংখ্যা বাড়িয়ে ১ হাজার করা হয়। তবে করোনার কারণে প্রথম দিকে কিছুটা দেরি হলেও ২০২২ সালে শারীরিক পরীক্ষা ও চলতি বছরের জানুয়ারি মাসে লিখিত পরীক্ষা নেওয়া হয়। কিন্তু ৬ মাস অতিক্রান্ত হতে চললেও এখনও পর্যন্ত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি বলে অভিযোগ।এতে হতাশ চাকরি প্রত্যাশীরা।

ফলে বাধ্য হয়ে সোমবার কনস্টেবল পদের চাকরি প্রত্যাশীরা পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পাশাপাশি ডেপুটেশন দেয়। তারা সাফ জানায় এভাবে বিলম্ব করা তারা কিছুতেই মানবেন না। প্রয়োজনে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন। এদিন চাকরি প্রত্যাশীরা দাবি জানান পঞ্চায়েত নির্বাচনের আগে ফলাফল প্রকাশ করে দুর্গা পূজার আগে যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

 

 

নিজের ৮ বছরের সন্তানকে মারধর করে গলায় দড়ি দিয়ে হত্যা করার অভিযোগ জন্মদাত্রী মার বিরুদ্ধে

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হাড় হিম করা ঘটনা। শুনলে আঁতকে উঠবেন যে কেউ। গা শিহরে উঠার মতো ঘটনা। তাও খোদ রাজধানী আগরতলায়। নিজের ৮ বছরের সন্তানকে মারধর করে গলায় দড়ি দিয়ে হত্যা করার অভিযোগ জন্মদাত্রী মার বিরুদ্ধে। অভিযুক্ত পাষণ্ড মাকে গ্রেপ্তার করলো পশ্চিম মহিলা থানার পুলিস। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিম জয়নগর এলাকায়।

জানা গেছে সেখানে এক বাড়িতে কিছুদিন আগে ভাড়াটিয়া হিসেবে আসেন নিজের সন্তানকে নিয়ে মহিলা। তাদের বাড়ি কৈলাশহরে। স্বামী পরিত্যক্তা এই মহিলা রাজ মিস্ত্রীর যোগালির কাজ করেন। সোমবার সন্ধ্যায় নিজের ছেলেকে ঘরের দরজা বন্ধ করে বেধড়ক মারধর করেন। শিশুটি নিজে চিৎকার করছিল। তখন বাড়ির মালিক সাবিত্রী চৌধুরী মা-র মারধর থেকে শিশুকে বাঁচানোর জন্য এগিয়ে যান। কিন্তু সুপ্রভা গোয়ালা ঘরের দরজা বন্ধ করে রাখায় তিনি কোন কিছু করতে পারেননি।

পরে এলাকারই এক ব্যক্তি এসে ডাকাডাকি করতেই মহিলা দরজা খুলেন। তখনই এই ব্যক্তি দেখেন শিশুর মৃতদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। তাঁর চিৎকারে বাড়ির মালিক ছুটে আসেন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পশ্চিম থানা ও পশ্চিম মহিলা থানার পুলিস। পুলিসের সামনে নিজের সন্তানকে মেরে ফেলার কথা স্বীকার করেছেন মহিলা। পুলিস মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যান এবং অভিযুক্ত জন্মদাত্রী মাকে থানায় নিয়ে যায়। অভিযুক্ত মহিলা জানান, ছেলের যন্ত্রণায় তিনি অতিষ্ঠ হয়ে গেছেন।

ঘরের টাকা চুরি করত। কাজের স্থলে নিয়ে গেলে মানুষের জিনিসপত্র নষ্ট করতো। লেখাপড়া না করে শুধু দুষ্টুমি করতো। তাই অতিষ্ঠ হয়েই তিনি নিজের সন্তানকে হত্যা করেছেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে দুষ্টুমির জন্য কি মেরেই ফেলতে হল?

 

 

পশ্চিম থানার পুলিশের হাতে গ্রেপ্তার তিন চোর 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশার জন্য চুরির পথ বেছে নিচ্ছে একাংশ যুবক। ফের পশ্চিম থানার পুলিশের হাতে গ্রেপ্তার তিন জন চুরির অভিযোগে। উদ্ধার কয়েক হাজার টাকা সহ বিভিন্ন জিনিস। ৫ জুন আগরতলা লায়ন্স ক্লাবের সামনে এক বৃক্ষরোপণ অনুষ্ঠানে দেবি দত্ত বোস নামে এক মহিলা ব্যাগ চুরি হয়। মহিলা আগরতলা পশ্চিম থানায় লিখিত আকারে একটি অভিযোগ দায়ের করেন।

মহিলার এই অভিযোগ মূলে আগরতলা পশ্চিম থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। অবশেষে শনিবার বামুটিয়া এলাকার রুবেল সরকার, জিবি চানমারি এলাকার প্রীতম দাস এবং কুমারঘাট রেলস্টেশন সংলগ্ন এলাকার স্বপন দেবনাথকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের জোর জিজ্ঞাসাবাদে তিন অভিযুক্ত ঘটনা স্বীকার করেছে বলে জানা গেছে।

এই চুরি কান্ডে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে অভিযুক্তদের কাছ থেকে জানা গেছে। পুলিশ তাদের কাছ থেকে নগদ ৫৯৭০ টাকা, হাত ঘড়ি, এটিএম কার্ড সহ আরো বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশ জানিয়েছে রবিবার ধৃতদের আদালতে প্রেরণ করা হবে। জানা গেছেপুলিশের কাছে ধৃতরা স্বীকারোক্তি দিয়েছে তারা প্রতিনিয়তই মরণব্যাধি নেশা সেবন করে থাকে এবং প্রায় প্রতিনিয়তই নেশার টাকা জোগার করতে এই ধরনের চুরি কান্ড সংঘটিত করে।

 

 

রাজ্যের যুবদের নেশা থেকে মুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে : সুশান্ত

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যের যুবদের নেশা থেকে মুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে। নেশামুক্ত ত্রিপুরা গড়তে সকলে মিলে চেষ্টা চালাতে হবে। শনিবার সন্ধ্যায় কমেডি জংশন অনুষ্ঠানে একথা বললেন বিধায়ক তথা শাসক দলের যুব সংগঠনের রাজ্য সভাপতি সুশান্ত দেব। রাজ্যে নেশার রমরমা।

নেশায় আসক্ত হয়ে বিপথে পরিচালিত হচ্ছে যুব সমাজ। তাই যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে বের করে আনার জন্য এক বিশেষ অনুষ্ঠান করা হয় আগরতলা টাউন হলে। কমেডি জংশন নামক অনুষ্ঠান হয় যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেবের উদ্যোগে। এতে অনুপ্রেরণা যোগান ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।দেশের খ্যাতনামা কমেডিয়ান অংশ নেন।

শনিবার কমেডি জংশনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে যুবক- যুবতীরা অংশ নেন।বেশ সাড়া পড়ে একে ঘিরে।

সমাজকে ড্রাগসের থেকে মুক্ত রাখতে সচেতনতা মূলক রেলি ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস এসোসিয়েশনের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশায় আসক্ত হয়ে পড়ছে যুব সমাজ। ড্রাগসের কবলে পড়ে যুবরা এইডস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। অকালে ঝড়ে যাচ্ছে বহু প্রাণ। তাই যুব সমাজকে ড্রাগসের থেকে মুক্ত রাখতে সচেতনতা মূলক কর্মসূচী নেওয়া হচ্ছে বিভিন্ন সংস্থা সংগঠনের তরফে। শনিবার রাজপথে নামল ত্রিপুরা বডি বিল্ডার্স এন্ড ফিটনেস এসোসিয়েশন।

এদিন সংগঠনের তরফে রবীন্দ্র ভবনের সামনে থেকে বের হয় নেশা বিরোধী সচেতনতা মূলক রেলি। এর মাধ্যমে যুবদের মধ্যে সচেতনতা গড়ে তোলাই লক্ষ্য। রেলিতে বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তনয় দাস সহ অন্যরা।

 

 

স্পেশাল পিপি থেকে সরানোর জন্য হাইকোর্টে যেতে পারেন অভিযুক্তদের হয়ে আইনজীবী সম্রাট কর ভৌমিক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আইনজীবী শঙ্কর লোধের পর এবার সিনিয়র আইনজীবী বিহ্বল নন্দী মজুমদারকে চাঞ্চল্যকর ভিকি হত্যাকাণ্ডের মামলায় স্পেশাল পিপি থেকে সরানোর জন্য হাইকোর্টে যেতে পারেন অভিযুক্তদের হয়ে আইনজীবী সম্রাট কর ভৌমিক। এদিকে ঘটনায় ধৃত ৬ জনকে ১৯ জুন পর্যন্ত ফের জেল হাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিস এখন পর্যন্ত ভারত রত্ন সংঘের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি খুনকাণ্ডে ৬ জনকে গ্রেপ্তার করেছে।তারা বর্তমানে পুলিস রিমান্ড শেষে জেল হাজতে আছে।

শুক্রবার তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সি জে এম কোর্টের বিচারকের সামনে হাজির করা হয়। অভিযুক্তদের জামিনের আবেদন নাকচ করে দিয়ে আদালতে ১৯ জুন পর্যন্ত জেল হাজতের নির্দেশ দেন। অভিযুক্তদের আইনজীবী সম্রাট কর ভৌমিক জানান, অভিযুক্ত রাকেশ বর্মণের হয়ে একটি মামলায় আগে লড়াই করা আইনজীবী শঙ্কর লোধকে স্পেশাল পিপি থেকে সরানোর আবেদন জানিয়েছিল। সেক্ষেত্রে আদালত নির্দেশ দিয়েছেন যাদের হয়ে আগে একটি মামলায় লড়াই করেছিলেন আইনজীবী শঙ্কর লোধ তাদের যেদিন আদালতে তোলা হবে সেদিন আইনজীবী শঙ্কর লোধ লড়াই করবেন না।

এবার স্পেশাল পি পি বিহ্বল নন্দী মজুমদারকে মামলা থেকে সরানোর আবেদন করা হয় সি জে এম কোর্টে। অভিযুক্তদের পক্ষের আইনজীবী সম্রাট কর ভৌমিক জানান ভিকি খুনে অভিযুক্ত বীর চক্র ঘোষ, প্রভাকর ঘোষের হয়ে সিনিয়র এই আইনজীবী লড়াই করেছিলেন ২০১১ সালে সি পি ডব্লিউ ডি নিগোসিয়েশন সংক্রান্ত একটি মামলায়। যদিও সি জে এম এই আবেদন গ্রাহ্য করেননি। অভিযুক্তদের পক্ষে আইনজীবী সম্রাট কর ভৌমিক জানান স্পেশাল পিপি দুইজন যাতে এই মামলায় না লড়াই করেন সেজন্য তারা উচ্চ আদালতে যেতে পারেন।