Home Blog Page 484

কমলাসাগর সীমান্ত হাট খুব শীঘ্রই চালু করা হবে : কিরণ গিত্যে 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী তিন বছরে রাজ্যের ৩২ হাজার বেকার যুবক- যুবতীদের চিহ্নিত করে ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্পের উন্নয়নে ও প্রসারে প্রশিক্ষণ দেওয়া হবে।কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক ত্রিপুরার এই শিল্পের উন্নয়নে ৬৫ কোটি ১৭ লাখ টাকা অনুমোদন দিয়েছে। মন্ত্রকের রেম্প কর্মসূচীতে এই অর্থ অনুমোদন দেওয়া হয়েছে।

রাজ্যের বেকার যুবক-যুবতীদের মধ্যে শিল্প উদ্যোগী ও বিপণনের দক্ষতা গড়ে তোলাই হচ্ছে এই রেম্প কর্মসূচীর মূল উদ্দেশ্য। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে। তিনি এদিন শিল্প ও বাণিজ্য দপ্তরের বিভিন্ন কর্মসূচী ও পদক্ষেপ গুলি তুলে ধরেন। তিনি জানান, ইতিমধ্যে কয়েকটি ইনভেস্টমেন্ট সামিট করা হয়েছে ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধির প্রচেষ্টায়।

৬ জন বিনিয়োগকারী ২৯৮৫ কোটি টাকা ইতিমধ্যে ত্রিপুরায় বিনিয়োগ করেছে। সাংবাদিক সম্মেলনে সচিব আরও জানান, চলতি বছরের মার্চ মাসে দিল্লিতে উত্তর-পূর্বাঞ্চল ইনভেস্টমেন্ট সামিট হয়। সেখানে ১৪ টি মৌ স্বাক্ষরিত হয়। শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে জানান, আগরতলায় টি অকশন সেন্টার খোলা হয়েছে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের তরফে।

মাছমারায় মিনি টি প্রক্রিয়াকরণ সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান কমলাসাগর সীমান্ত হাট খুব শীঘ্রই চালু করা হবে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি।

 

 

ড্রাগস বিক্রেতার ছুরির আঘাতে আহত এক যুবক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ড্রাগস বিক্রেতার ছুরির আঘাতে আহত এক যুবক। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত যুবক। নেশার রমরমা রাজ্যে। রাজধানীর বিভিন্ন জায়গায় দেদার বিক্রি হয় ড্রাগস। এমনই একটি এলাকা হল রাজধানীর ভি আই পি রোড সংলগ্ন গোয়ালাবস্তী এলাকা। ড্রাগস বিক্রি নিয়ে শুক্রবার সেখানে ফের ঝামেলা হয়।

অভিযোগ গোয়ালাবস্তী এলাকার বাসিন্দা বিশাল রয় ও তার বাবা প্রায় ৩ বছর ধরে ড্রাগসের ব্যবসা করে আসছে। শুক্রবার সকালে বিশাল ড্রাগস বিক্রি করছিল। তখন এলাকার যুবক সুনীল রায় ড্রাগস কেনা যুবককে মারধর করে।

এনিয়ে সুনীলের বচসা হয় বিশালের বাবার সঙ্গে। অভিযোগ তখনই বিশাল চুরি নিয়ে আঘাত করে সুনীল রায়কে সঙ্গে সঙ্গে পরিবারের লোকজন সুনীলকে জিবিতে নিয়ে আসেন। ঘটনা জানিয়ে থানায় মামলা করবেন বলে জানান তারা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

প্লাইউডের চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্লাইউডের চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু এক শ্রমিকের। মৃতের নাম শান্তি চক্রবর্তী। বয়স আনুমানিক ৫০ বছর। খয়েরপুর বিজয় সংঘ এলাকার বাসিন্দা শান্তি চক্রবর্তী। পেশায় একজন শ্রমিক। তিন-চারদিন ধরে তিনি রাজধানীর চন্দ্রপুর এলাকায় একটি প্লাইউডের গোদামে কাজ করছিলেন। শুক্রবার ঘটে বিপত্তি।

জানা গেছে গোদামে প্লাইউডের নিচে চাপা পড়ে যান। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন মহারাজগঞ্জ বাজার থেকে দমকলের কর্মীরা। তারা প্লাইউডের নিচ থেকে শ্রমিককে তুলে দ্রুত রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে নিয়ে আসেন।ঘটনার খবর পেয়ে জিবিতে ছুটে যান শ্রমিকের পরিজনেরা। এদিকে জিবিতে নেওয়া হলেও শ্রমিকের শেষ রক্ষা হয়নি।কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কান্নায় ভেঙে পড়েন হাসপাতালে পরিজনেরা।

দাবি পূরণ নাহলে রাস্তায় নামার হুমকি বৈরি রণজিত দেববর্মার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চুক্তি অনুযায়ী বাস্তবায়নহীন বিভিন্ন দাবিতে রাজ্যপালের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস পিপলস কাউন্সিল। শুক্রবার সংগঠনের তরফে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে দাবি সনদ তুলে ধরেন। কিছুদিনের মধ্যে তারা মুখ্য সচিবের কাছেও ডেপুটেশন দেবেন। দাবি পূরণ নাহলে রাস্তায় নামার হুমকি দেন।

এদিন সংগঠনের উপদ্বেষ্টা চেয়ারম্যান তথা বিধায়ক রণজিত দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন রাজ্যপালের সঙ্গে। এছাড়াও দলে ছিলেন কার্যকরী কমিটির সদস্য রবীন্দ্র রিয়াং, ধানু কলই, অশিরাম রিয়াং ও বাহাদুর ত্রিপুরা। চেয়ারম্যান রণজিত দেববর্মা দাবি সনদ তুলে ধরে বলেন, সরকারের সঙ্গে এটিটিএফের ১৯৯৩ সালে ও ১৯৮৮ সালে টিএনভি-র সঙ্গে সরকারের চুক্তি হয়েছিল।

অভিযোগ সেই চুক্তি অনুযায়ী লিখিত প্রতিশ্রুতি অনেক কিছু এখনও বাস্তবায়ন হয়নি। পাশাপাশি বিএসএফ,সি আর পি এফ, আর্মি, আসাম রাইফেলসের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন বৈরী গোষ্ঠীর যে সদস্যরা আত্মসমর্পণ করেছে তাদের সরকারি গাইড লাইন মতো স্কিমের সুযোগ-সুবিধা দেওয়া হয়নি এখনও বলে অভিযোগ।

এসব বিষয় তারা রাজ্যপালের কাছে তুলে ধরেন। তিনি জানান প্রায় ৮ হাজারের মতো আত্ম সমর্পণকারী বৈরী সদস্য সুযোগ পাননি। রণজিত বাবু জানান রাজ্যপাল তাদের বিষয় গুলি মনোযোগ সহকারে শুনেছেন এবং পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

 

 

কুখ্যাত নেশা কারবারি আবু সালেমকে ইয়াবা ট্যাবলেট সাথে পিস্তলসহ আটক করলো পুলিশ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-নেশাকারবারিদের কাছ থেকে ফের উদ্ধার আগ্নেয়াস্ত্র। এবার ইয়াবা ট্যাবলেট সহ পিস্তল উদ্ধার নেশাকারবারির কাছ থেকে। ঘটনা আমতলী থানা এলাকায়। গ্রেপ্তার হওয়া নেশা কারবারিকে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পেশ করলো পুলিশ।

প্রশ্ন উঠছে নেশা কারবারিদের কাছে আগ্নেয়াস্ত্র কেন?আমতলী থানার পুলিশ ফুলতলীর মতিনগর থেকে কুখ্যাত নেশা কারবারিকে আটক করে। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে আমতলী থানার ওসি রঞ্জিত দেবনাথ এর নেতৃত্বে বিশাল পুলিশ, টিএসআর ও বিএসএফ নিয়ে অভিযান চালানো হয় ফুলতলীর মতিনগর এলাকার কুখ্যাত নেশা কারবারি আবু সালেমের বাড়িতে।

দীর্ঘ সময় ধরে তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ একটি অত্যাধুনিক নাইন এমএম পিস্তল এবং ৫ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করে। কুখ্যাত নেশা কারবারি আবু সালেমকে গ্রেফতারও করে পুলিশ। খবর পেয়ে শুক্রবার আমতলী থানায় ছুটে যান পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে।

কুখ্যাত নেশা কারবারী আবু সালেমের বিরুদ্ধে অস্ত্র আইন সহ এনডিপিএস মামলা নথিভুক্ত করা হয়েছে। শুক্রবার পুলিশ রিমান্ড চেয়ে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়। অভিযোগ আবু সালেম দীর্ঘদিন ধরেই এই ধরনের অবৈধ নেশা ব্যবসার সাথে জড়িত।

এর আগেও বিভিন্ন জায়গায় নেশা কারবারিদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। প্রশ্ন উঠছে নেশা কারবারিরা আগ্নেয়াস্ত্র কেন ব্যবহার করছে? তবে এর পেছনে অন্য কোন বদ উদ্দেশ্য কি রয়েছে?

 

 

হাইকোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বিচারে কেটে ফেলা হচ্ছে গাছ। এর প্রভাব পড়ছে পরিবেশের উপর। বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বাড়ছে তাপমাত্রা। তাই ক্ষতিকর দিক গুলি কাটিয়ে উঠতে গেলে প্রয়োজন বেশি করে বৃক্ষরোপণ। তাই পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় চলছে বৃক্ষরোপণ কর্মসূচী।

শুক্রবার হাইকোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। এদিন সকালে রাজধানীর রামনগর তিন নম্বর রোড স্থিত হাইকোর্ট কোয়ার্টার কমপ্লেক্সে হয় এই কর্মসূচী। উপস্থিত ছিলেন প্রধান সচিব ধীমান দেববর্মা, সংগঠনের সভাপতি সন্দীপ দে,সম্পাদক উত্তম কুমার সাহা সহ অন্যরা। তারা এদিন বিভিন্ন চারা গাছ রোপণ করেন। বেশ উৎসাহ লক্ষ্য করা যায় তাদের মধ্যে।

বিজেপি-সিপিএম নিজেদের ভোট ব্যাংক দেখছে  তিপ্রাসাদের বিষয়ে কেউ চিন্তা করছে না : প্রদ্যোত 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কৃতি দেবী দেববর্মা ভারতীয় জনতা পার্টি থেকে জয়ী হলেও উনাকে জিতিয়েছেন তিপ্রাসারা। এটা কখনও ভুললে হবে না। তাই দিল্লিতে তিপ্রাসাদের জন্য কথা বলতে হবে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে জয়ী নিজের বোন কৃতি দেবী দেববর্মাকে একথা বলেছেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ।

বৃহস্পতিবার তিপ্রা মথার মহিলা সংগঠন তিপ্রা ওমেন ফেডারেশনের তৃতীয় প্রতিষ্ঠা দিবসে একথা জানান প্রদ্যোত কিশোর দেববর্মণ। এদিন আগরতলা টাউন হলে হয় তিপ্রা মথার মহিলা সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন। প্রথমে টাউন হলের বাইরে পতাকা উত্তোলন করা হয়। এর পরে হলের ভিতরে হয় প্রতিষ্ঠা দিবসে আলোচনা সভা। উপস্থিত ছিলেন তিপ্রা মথার প্রধান প্রদ্যোত কিশোর দেববর্মণ, দলের সভাপতি বিজয় কুমার রাংখল সহ অন্যরা।

আলোচনা করতে গিয়ে তিপ্রা মথার প্রধান বলেন, মহিলারা দুর্বল হলে সমাজের উন্নয়ন হবে না। তিনি নাগরিকত্ব সংশোধনী আইনের প্রসঙ্গ টেনে বলেন ত্রিপুরায় আগেই বাইরে থেকে আসা অনেক লোককে জায়গা দেওয়া হয়েছে। নতুন করে বাংলাদেশ থেকে অবৈধ ভাবে আসা লোকজনকে আর জায়গা দেওয়া যাবে না। এটাই তিপ্রা মথার স্পষ্ট অবস্থান। বিজেপি- সিপিএম নিজেদের ভোট ব্যাংক দেখছে কিন্তু তিপ্রাসাদের বিষয়ে কেউ চিন্তা করছে না। এদিন তিপ্রা ওমেন ফেডারেশনের অনুষ্ঠানে মহিলাদের অংশ গ্রহণ ছিল ভালো।

 

 

লিভার রোগ সম্পর্কিত বিভিন্ন বিষয়কে সামনে রেখে তিন দিনের লিভার সম্মেলন আয়োজন 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লিভার রোগকে ভিন্নভাবে দেখার প্রয়োজন এসে গেছে। লিভার রোগ সম্পর্কিত বিভিন্ন বিষয়কে সামনে রেখে তিনদিনের সপ্তম লিভারকন আয়োজন করা হচ্ছে। ৭ জুন থেকে শুরু হবে লিভারকন। ২০১১ সাল থেকে একবছর পর পর এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে। আর ২০১৯ সাল থেকে পদ্মা-গঙ্গা- গোমতী নামে আরেকটি সম্মেলন করা হচ্ছে।

বৃহস্পতিবার হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার অফিসে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ প্রদীপ ভৌমিক।তিনি জানান হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা ২২ বছর ধরে ত্রিপুরায় বিভিন্ন কাজ করে আসছে।সংস্থার সপ্তম লিভারকন ও পঞ্চম পদ্মা-গঙ্গা- গোমতি আন্তর্জাতিক লিভার সম্মেলন হবে এবছর। চলতি মাসের ৭ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত চলবে এই সম্মেলন। হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের কনফারেন্স হলে হবে এই সম্মেলন।

সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রতিষ্ঠানের সভাপতি ডাঃ প্রদীপ ভৌমিক। সম্মেলনের উদ্বোধন করবেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত থাকবেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে সহ অন্যান্যরা। ডাঃ প্রদীপ ভৌমিক জানান, সম্মেলনে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বিশিষ্ট চিকিৎসক। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ নেপাল ও বাংলাদেশ থেকেও বিশিষ্ট চিকিৎসকরা অংশ নেবেন।

 

 

শহরে প্রকাশ্য দিনের বেলাতেই ঘটছে ছিনতাই নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্নের মুখে সাধারণ মানুষ 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলায় চুরি ছিনতাইয়ের ঘটনা কিছুতেই থামছে না। একের পর এক ঘটে চলেছে এসব অপরাধের ঘটনা। অভিযোগ রাতে নয়, এবার খোদ প্রকাশ্য দিনের বেলাতেই ঘটছে ছিনতাইয়ের মতো ঘটনা। স্বাভাবিক ভাবেই শহরে মহিলাদের নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে। বুধবার এসব ছিনতাইয়ের ঘটনা ঘটে এনসিসি থানা এলাকায়। জানা গেছে সিধাই মোহনপুর এলাকার দম্পতি দীপঙ্কর ও নবনিতা আচার্য আগরতলা ইন্দ্রনগর এলাকায় ভাড়া থাকেন কাজের সূত্রে।

বুধবার নবনিতা অফিস থেকে ভাড়া বাড়িতে যাচ্ছিলেন কমলাকান্ত পাড়া গলি দিয়ে। রাস্তাটি তখন নির্জন ছিল। অভিযোগ তখনই নম্বর ঢাকা থাকা বাইক নিয়ে এক যুবক এসে মহিলার গলা জোরে চেপে ধরে গলার হার নিয়ে চম্পট দেয়। মহিলা চোর বলে চিৎকার করেও লাভ হয়নি। জিবি পুলিস ফাঁড়িতে তারা অভিযোগ দায়ের করেন। জানতে পারেন এমনই ঘটনা আরও এক- দুটি ঘটেছে। অভিযোগ একই যুবক এই ঘটনার সঙ্গে যুক্ত। হার ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

 

রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও পুর নিগমের কাজের উপর মানুষ আস্থা রেখেছেন : মেয়র 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ও পুর নিগমের কাজের উপর মানুষ আস্থা রেখেছেন। বৃহস্পতিবার এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বললেন রামনগরের নবনির্বাচিত বিধায়ক দীপক মজুমদার। তিনি জানান নিজে বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের ভোটার। তাই আগামীদিনে তিনি বড়দোয়ালি ও রামনগর বিধানসভা কেন্দ্রের জন্য কাজ করবেন।

রামনগর বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার। ইন্ডিয়া ব্লকের প্রার্থী রতন দাসকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন দীপক বাবু।নবনির্বাচিত বিধায়ককে সংবর্ধনা দেওয়া হয়। এদিন বিজেপি টাউন বড়দোয়ালি মন্ডল কার্যালয়ের তরফে সংবর্ধনা দেওয়া হয়। মণ্ডল অফিসেই হয় সংবর্ধনা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বড়দোয়ালি মণ্ডল সভাপতি সঞ্জয় সাহা সহ মণ্ডলের অন্যান্য কার্যকর্তারা।