Home Blog Page 462

পাম্প অপারেটরদের বিভিন্ন সমস্যা নিয়ে সোচ্চার হল সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়ন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পাম্প অপারেটরদের বিভিন্ন সমস্যা নিয়ে সোচ্চার হল সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়ন। পাম্প অপারেটরদের বিভিন্ন দাবি নিয়ে বুধবার নগরোন্নয়ন দপ্তরের অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দেয় সংগঠনের নেতৃত্ব। সংগঠনের এক প্রতিনিধি দল অধিকর্তার সঙ্গে দাবি গুলি নিয়ে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন শ্রমিক নেতা তপন দাস সহ অন্যরা। তাদের অভিযোগ পানীয় জল সরবারাহ করার গুরুত্বপূর্ণ কাজে কর্মরত পাম্প অপারেটররা অত্যন্ত, দুর্বিসহ জীবন যাপন করছেন।

একদিকে নানাভাবে দমন পীড়নের শিকার হচ্ছেন অপরদিকে বর্তমানে অস্বাভাবিক মূল্যবৃদ্ধিজনিত পরিস্থিতিতে তাদের মজুরী অত্যন্ত কম। বিধানসভা নির্বাচনের আগে ২০২২ সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকার পাম্প অপারেটরদের জন্য ১৫ শতাংশ মজুরী বৃদ্ধির ঘোষনা দিয়েছিল। অভিযোগ সেই সিদ্ধান্ত আজ পর্যন্ত আগরতলা পুর নিগম সহ রাজ্যের অন্যান্য মহকুমায় পুর পরিষদ নিয়ন্ত্রনাধীন পানীয় জল সরবরাহের কাজে নিয়োজিত অপারেটরদের সেই মজুরী দেওয়া হয়নি। আরও অভিযোগ পাম্প অপারেটরদের কাজের সময়ের কোন নির্দিষ্ট নেই।

নেই ইপি.এফ, ই.এস.আই, গ্র্যাচুয়িটি, কোন প্রকার ছুটি,সামাজিক সুরক্ষার ব্যবস্থা। নেই কাজের প্রয়োজনীয় সরঞ্জাম। সংগঠনের নেতৃত্বের অভিযোগ বেশ কয়েকজন অপারেটরকে অত্যন্ত অন্যায়ভাবে জোর কাজ থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে। ছাঁটাই কর্মীরা বাধ্য হয়ে আদালতের দারস্থ হলে ছাঁটাইকৃতদের কাজে পুর্নবহালের নির্দেশ দেয় আদালত। অভিযোগ আদালতের নির্দেশের পরেও এখনো অনেককে কাজে যোগ দিতে দেওয়া হয়নি। তাই এসব সমস্যা সুরাহার দাবি জানিয়ে দশ দফা দাবিতে ত্রিপুরা পাম্প অপারেটর ইউনিয়ন ডেপুটেশন দেয়। এখন দেখার কর্তৃপক্ষ দাবি পূরণে সদর্থক ভূমিকা নেয় কিনা?

পরিবেশকে দূষণ মুক্ত ও সবুজ রাখার লক্ষ্য নিয়ে স্কুল পড়ুয়াদের মধ্যে জেলাভিত্তিক প্রদর্শনীর আয়োজন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পরিবেশ দূষণ মুক্ত ও সবুজ রাখাই লক্ষ্য। তাই সবুজ ত্রিপুরার জন্য সাশ্রয়ী এবং টেকসই জীবনধারার উপরে রাজ্যের প্রতিটি জেলায় স্কুল পড়ুয়াদের মধ্যে জেলাভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়। ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে হয় মডেল প্রদর্শনী। ইতিমধ্যে সাতটি জেলার প্রদর্শনী শেষ হয়ে গেছে। বুধবার পশ্চিম জেলার প্রদর্শনী হয় রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।

পশ্চিম জেলা শিক্ষা আধিকারিকের অফিস ও ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রন পর্ষদের তরফে হয় মডেল প্রদর্শনী।এতে ৩০ টি মডেল নিয়ে প্রদর্শনীতে অংশ নেয় খুদে বিজ্ঞানীরা। উপস্থিত ছিলেন পশ্চিম জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরি দুলাল আচার্য, পুর নিগমের কর্পোরেটর রত্না দত্ত, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব বিশু কর্মকার সহ অন্যরা।

পশ্চিম জিলা পরিষদের সভাধিপতি বলেন, প্রতিটি উদ্ভাবনী মডেল। পড়ুয়ারা তাদের উদ্ভাবনী ধারনার মাধ্যমে উচ্চ স্তরে যাবে এবং একদিনে রাজ্য শুধু নয় দেশের মধ্যে সুনাম অর্জন করবে। প্রতিটি জেলাভিত্তিক প্রদর্শনী থেকে ৫ টি করে মডেল বাছাই করা হয়েছে। অচিরেই বাছাই করা মডেল গুলি নিয়ে হবে রাজ্য ভিত্তিক প্রদর্শনী। এদিকে এদিন প্রদর্শনী ঘিরে খুদে বিজ্ঞানীদের মধ্যে বেশ সাড়া পড়ে।

৫ দফা দাবিতে ট্রাফিক সুপারের কাছে স্মারকলিপি পেশ করলো ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা ইলেক্ট্রনিক্স রিক্সা শ্রমিক সংঘ

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে মিছিল করে ট্রাফিক সুপারের কাছে স্মারকলিপি পেশ করলো ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ত্রিপুরা ইলেক্ট্রনিক্স রিক্সা শ্রমিক সংঘ। মঙ্গলবার সংগঠনের তরফে দাবি সনদ পেশ করা হয়। ৫ দফা দাবিতে তারা আগরতলা প্যারাডাইস চৌমুহনী থেকে মিছিল বের করে।

এডিনগর গিয়ে শেষ হয় মিছিল। পরে ট্রাফিক সুপারের অফিসে স্মারকলিপি জমা দেয়। তাদের দাবির মধ্যে রয়েছে ট্রাফিক কর্মীদের মাধ্যমে ইলেকট্রনিক রিক্সা শ্রমিকদের হয়রানি মূলক ছবি তোলার মাধ্যমে জরিমানার আওতায় আনা বন্ধ করা, যাত্রী ওঠানামার ক্ষেত্রে বটতলা, মোটর স্ট্যান্ড, রাধানগর, প্রতিটি পয়েন্টে নির্দিষ্ট সময় দেওয়া, আগরতলা শহর এবং শহরতলীতে যাত্রী ওঠা নামার জন্য নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করে দেওয়া।

যতদিন পর্যন্ত পরিবহন দপ্তর কর্তৃক ফিটনেস এর জরিমানা মকুব না হচ্ছে ততদিন পর্যন্ত ইলেকট্রনিক গাড়িকে জরিমানা না করা। দ্রুত দাবি গুলি পূরণের আহ্বান জানান তারা।

 

 

 

 

 

শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয় করার জন্য ৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের অধিকাংশ পরিবার গরীব শ্রেণীর। সেই সকল পরিবারের ছেলে মেয়েদের স্মার্ট ফোন কেনা সম্ভব নয়। কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য স্মার্ট ফোন অত্যন্ত জরুরী। তাই মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনা চালু হয় ২০২০ সালে। ২০২২=২৩ শিক্ষাবর্ষে প্রযুক্তি গত কারনে প্রায় ১২ হাজার ছেলে মেয়ে এই প্রকল্পের বাইরে থেকে যায়। তাই তাদেরকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই প্রকল্পে স্মার্ট ফোন কেনার জন্য ৫০০০ টাকা করে দেওয়া হবে পড়ুয়াদের ব্যাংক একাউন্টের মাধ্যমে। মঙ্গলবার রাজধানীর ইন্দ্রনগর আই টি ভবনে হয় এক অনুষ্ঠান। সেখানে তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রনজিত সিংহ রায় এদিন বিশেষ স্কিমের সূচনা করেন। এই প্রকল্পের জন্য ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেটে ১০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে।

এই প্রকল্পে মূলত সরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরত চূড়ান্ত বর্ষের স্নাতক ডিগ্রী শিক্ষার্থীদের স্মার্টফোন ক্রয় করার জন্য ৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্প শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত মোট ৪০ হাজার ২১৫ জন শিক্ষার্থী উপকৃত হয়েছে। তাতে এখনো পর্যন্ত মোট ব্যয় হয়েছে প্রায় ২০.১১ কোটি টাকা।

 

 

দুর্গা পূজার আগে দশমীঘাটের নির্মাণ কাজ শেষ করার নির্দেশ মেয়র ও কমিশনারের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামনে দুর্গা পূজা। হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্টের কাজ দ্রুতগতিতে চলছে। হাওড়া রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য বরাদ্দ করা হয়েছে ৯৯ কোটি টাকা। তার মধ্যে দুই তিনটি প্রজেক্টের কাজ ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেছে। বাকি কাজ চলছে। সেই কাজও প্রায় শেষ হয়ে এসেছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে। দুর্গা পূজার আগেই যাতে দশমীঘাটের নির্মাণ কাজ দ্রুত শেষ হয় সেজন্য মঙ্গলবার নির্মাণস্থল পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

মেয়রের সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার ডঃ শৈলেশ কুমার যাদব, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ সংশ্লিষ্ট আধিকারিকরা। পরিদর্শনে গিয়ে মেয়র জানান নির্মাণ কাজ আগস্ট মাসের মধ্যে শেষ হয়ে যাবে। এদিন তারা বটতলা রাজ শ্মশানও ঘুরে দেখেন। নির্মাণ কাজ কতটুকু এগিয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেন। বটতলা পোনা বাজারকে অন্যত্র স্থানান্তর করা হবে। পোনা বাজারের জায়গায় একটি পার্ক করা হবে। তার কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিভাবে গুণমান বজায় রেখে দ্রুত কাজ শেষ করা যায় সে বিষয়ে এদিন মেয়র ও কমিশনার নির্দেশ দেন।

 

 

বিজেপি আইপিএফটি তিপ্রা মথা সকলে মিলে রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য কাজ করছে : রাজীব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা নির্বাচন শেষ হয়েছে। পশ্চিম ও পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির দুই প্রার্থী বিপুল ভোটে জয়ী হয়েছেন। এখন দুই লোকসভা কেন্দ্রে চলছে ভোটারদের অভিনন্দন যাত্রা। ভারতীয় জনতা পার্টির তরফে মতদাতাদের অভিনন্দন জানানো হচ্ছে। মঙ্গলবার ভারতীয় জনতা পার্টির টাকারজলা মন্ডলের মতদাতা অভিনন্দন যাত্রা হয়।

এদিন বেলবাড়ি ব্লকের কমিউনিটি হলে ভোটার অভিনন্দন যাত্রার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মণ্ডল সভাপতি সহ অন্যরা। এদিনের মতদাতা অভিন্দন্ন যাত্রায় প্রচুর লোকজন অংশ নেন।

আলোচনা করতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, বিজেপি আইপিএফটি তিপ্রা মথা সকলে মিলে রাজ্যের জনজাতিদের বিকাশের জন্য কাজ করছে। তিনি বলেন বিজেপির শক্তি আরও বৃদ্ধি পেয়েছে।

২০১৮ সালে বিজেপির সাথে আইপিএফটি-র আঁতাত হয়েছিল। ২০২৩ সালেও বিজেপির সাথে আইপিএফটির আঁতাত ছিল। লোকসভা নির্বাচনের আগে তিপ্রা মথা বিজেপির সঙ্গে জোটে আসে। যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদেরকে অভিনন্দন জানানোর জন্য মত দাতা অভিনন্দন সভা করার উদ্যোগ নিয়েছে বিজেপি।

ফাঁসিতে আত্মহত্যা করল ২১ বছরের এক যুবক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফাঁসিতে আত্মহত্যা করল ২১ বছরের এক যুবক! ঘটনা সোনামুড়া থানা দিন বরদোয়াল গ্রাম পঞ্চায়েতের দুই নাম্বার ওয়ার্ডের ভাগাইয়া টিলা এলাকায়।।

ঘটনার বিবরণে জানা যায় সোনামুড়া থানা দিন বরদোয়াল গ্রাম পঞ্চায়েতের দুই নাম্বার ওয়ার্ডের ভগাইয়া টিলার বাসিন্দা আব্দুল জলিলের ছেলে ২১ বছরের শাকিল মিয়া নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেন।

তবে আত্মহত্যার কি কারণ তার পরিবারের কাছ থেকে কোন কিছু না জানা গেলেও কিন্তু পুরো এলাকা কান পাতলে শোনা যাচ্ছে প্রেমের কোন বিষয় নিয়ে শাকিল মিয়া ফাঁসিতে আত্মহত্যা করেছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে সোনামুড়া থানার পুলিশ উপস্থিত হয়েছেন।

নদীর পাড় ভাঙ্গনে আতঙ্কিত আমজনতা, রাস্তায় লাগালো নো-এন্ট্রি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেও নদীর বাঁধ ভাঙ্গনে আশঙ্কায় দিশা হারা নদী পার্শ্ববর্তী এলাকার মানুষ।ঘটনা সোমবার রাতে ” দেও নদীর জলস্তর বৃদ্ধি হওয়ার ফলে নদীর বাঁধ ভাঙ্গন রোধ করতে রাস্তার দু’পাশে নো এন্ট্রি বোর্ড বসানো হয়েছে সোমবার রাতে। ঘটনা কুমারঘাট দেও সেতু থেকে পুরাতন শিবতলী যাওয়ার কুমারঘাট ইয়ং স্টার ক্লাবের সামনের রাস্তাটি।

উল্লেখ্য, বিগত সরকারের আমল থেকে বর্তমান আমলেও নদী ভাঙ্গনের সমস্যা রয়ে গেছে এইবেপারে এলাকার মানুষ বলছেন নদীর পাড়ের কাজ গুলি ঠিকেদার সংস্থা যদি ভালো কাজ করতো তাহলে এই ভাঙ্গন হত না। বারবার নিম্নমানের কাজ হওয়ার ফলেই এই সমস্যা বেড়েই চলেছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

শিক্ষা,স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামলো বাম যুব সংগঠন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শিক্ষা=স্বাস্থ্য, কর্মসংস্থান সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামলো বাম যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। মঙ্গলবার ঊনকোটি জেলার কৈলাশহর থেকে শুরু হয়েছে দুই সপ্তাহ ব্যাপী আন্দোলন। এদিন আগরতলা মেলারমাঠ ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব।

এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সভাপতি পলাশ ভৌমিক, সঞ্জয় সাহা সহ অন্যরা। তাদের অভিযোগ রাজ্যে বেহাল অবস্থা শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্র। বেকারদের নেই কাজের সুযোগ। অভিযোগ নেশা কারবারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বেকারদের।

এই অবস্থায় যুব সংগঠন দাবি জানায় শিক্ষা=স্বাস্থ্য সহ সমস্ত দপ্তরে শুন্যপদ পূরণ,এসটিজিটি, জিআরএস, ফায়ার সার্ভিস, জেল পুলিশ,ত্রিপুরা পুলিশ,গ্রুপ ডির নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা, সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগ বন্ধ করা,নেশা কারবারীদের বিরুদ্ধে ও নেশার সাম্রাজ্যের অবসান করতে কঠোর ব্যবস্থা গ্রহণ, বেহাল শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ পরিষেবার হাল ফেরাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার।

জরুরি অবস্থার সময়ে দেশের গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-জরুরি অবস্থার সময়ে দেশের গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছিল। জরুরি অবস্থার সময়ে সংবাদ মাধ্যমের উপরেও কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। জরুরি অবস্থার সময়ে দেশের সংবিধানকে সম্পূর্ণভাবে বদলে দেওয়ার চক্রান্ত করা হয়েছিল। বিপন্ন হয়ে পড়েছিল দেশের সংবিধান ও আইনি ব্যবস্থা।

ভারতের সংবিধানে জরুরি বিধানে অতীত ও সম্ভাবনা শীর্ষক আলোচনায় একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ত্রিপুরা জুডিশিয়াল একাডেমীর অডিটোরিয়ামে সোমবার হয় আলোচনা সভা।

এদিনের আলোচনা সভায় আইন বিশ্ব বিদ্যালয়ের পড়ুয়ারা অংশ নেন। তাদের মধ্যে ক্যুইজ প্রতিযোগিতা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, শিক্ষা দপ্তরের সচিব রেভেল হেমেন্দ্র কুমার, জাতীয় আইন বিশ্ব বিদ্যালয়ের উপাচার্জ যোগেশ প্রতাপ সিং সহ অন্যরা।