Home Blog Page 461

মাদক সংক্রান্ত মামলায় নতুন আইন কার্যকরী হতেই অভিনব রায় ও নির্দেশ উচ্চআদালতের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা উচ্চআদালতের বিচারপতি অরিন্দম লোধ একটি মাদক সংক্রান্ত মামলায় নতুন আইন কার্যকরী হতেই অভিনব রায় ও নির্দেশ দিয়েছেন। একথা জানান হাইকোর্টের এপিপি সম্রাট ঘোষ। ২জুলাই উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ একটি এনডিপিএস মামলায় অভিনব রায় দিয়েছেন। চলতি বছরের ১৫ এপ্রিল বীরগঞ্জ থানায় এন ডি পি এস আইনে একটি মামলা হয়।মামলায় হেরোইন রাখার এবং বিক্রি করার অভিযোগে জীবনজয় ত্রিপুরা এবং সেলেঞ্জয় ত্রিপুরা নামে দুই যুবককে পুলিশ গণ্ডাছড়া অমরপুর রোডস্থিত বাবুসাই থেকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে অভিযুক্তরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করে।এই মামলার শুনানির শেষে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ একটি অভিনব রায় দেন। তিনি নির্দেশ দেন এই জামিন পিটিশনটি আরো একমাস পরে ৪ আগস্ট চূড়ান্ত শুনানি হবে এবং এর মধ্যে অভিযুক্তদের পরিবারকে নির্দেশ দেওয়া হয় তাদের নিজেদের গ্রাম ও মহকুমা জুড়ে একটি ড্রাগস বিরোধী প্রচার কর্মসূচী করার জন্য।

যাতে সমাজের কাছে নেশামুক্তির বার্তা দৃঢ়ভাবে পৌঁছে দেওয়া যায়।আরো বলা হয় যে এই প্রচারাভিযান চলাকালীন অভিযুক্তদের পরিবার যেন গ্রামের যুবক এবং অভিভাবকদের সঙ্গেও মতবিনিময় করে যাতে গ্রামীণ এলাকায় নেশা ব্যবসার বিরুদ্ধে জনমত গড়ে ওঠে। এর সাথে সাথে বিচারপতি লোধ গন্ডাছড়া থানার অফিসার ইনচার্জ সহ বিডিও, এসডিএম, লিগ্যাল সার্ভিসেস অথরিটি নিযুক্ত প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার্সদের নির্দেশ দেন যে তারা যেন এই মাদক বিরোধী ক্যাম্পেইন করার সময় অভিযুক্তদের পরিবারকে সম্পূর্নভাবে সাহায্য করে।

পরিবার সহ গ্রামবাসীর প্রতিক্রিয়া সম্বন্ধে অবগত হয় এবং বিস্তারিত ভাবে এই রিপোর্ট আদালতের কাছে যথাসময়ে জমা দেয়। তাছাড়া এই বিষয়ে জেলার জেলা শাসককেও আলাদা রিপোর্ট আদালতের নিকট জমা দিতে বলা হয়েছে। সমস্ত পক্ষকে এই ড্রাগস বিরোধী প্রচারাভিযানের সমস্ত ফটো এবং ভিডিও করেও আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে দুই ব্যক্তির জামিনের আবেদন আগামী শুনানির দিনে নতুনভাবে বিবেচনা করা হবে বলে নির্দেশে বলা হয়েছে। একথা জানান হাইকোর্টের এ পি পি সম্রাট ঘোষ। উচ্চ আদালতে অভিযুক্তদের পক্ষে মামলাটি পরিচালনা করেছেন বিশিষ্ট সিনিয়র আইনজীবী সুব্রত সরকার। উনাকে সাহায্য করেছেন জুনিয়র আইনজীবী আয়েশা সাহা হীরাবত।

 

 

এখন চাকরির জন্য বেকারদের মিছিল সভায় যেতে হয় না,স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে বর্তমানে : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান সরকার এখন পর্যন্ত ১৩৬৬১ জনকে সরকারি চাকরি দিয়েছে। এই সরকার কাজে বিশ্বাসী প্রচারে নয়। বর্তমান সরকার সব জায়গায় স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে চায়।বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পরে কোন অর্থবছরে কতজনকে চাকরি দিয়েছে সেই তথ্য তুলে ধরে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

বুধবার এডিনগর পঞ্চায়েতরাজ প্রশিক্ষণ ইন্সটিটিউটে তিন দপ্তরে চাকরি প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় অফার। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা, গ্রাম উন্নয়ন ও সাধারণ প্রশাসন দপ্তরে চার শতাধিক অফার দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সিডিপিও, আইসিডিএস সুপারভাইজার, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার ও পিএ-টু। এসব পদে ৪৭৪ জনের হাতে অফার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিধায়িকা মিনা রানী সরকার, মুখ্য সচিব জে কে সিনহা, মুখ্যমন্ত্রীর সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ সংশ্লিষ্ট আধিকারিকরা।

অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে শিক্ষিত বেকাররা পরীক্ষা দিয়ে নিজের মেধার পরিচয় দিয়ে চাকরি পাচ্ছেন। বহু সরকারি কর্মচারী রয়েছেন যারা চাকরি থেকে অবসরে চলে গেছেন, আবার অনেকে ইতিমধ্যে প্রয়াত হয়েছেন। কিন্তু তারা নিজেদের কাজের মাধ্যমে পরিচয় দিয়ে গেছেন। সংশ্লিষ্ট দপ্তরে এখনো তাদের নাম নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী বলেন, এখন চাকরির জন্য বেকারদের মিছিল সভায় যেতে হয় না। স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে বর্তমানে। এদিন তিন দপ্তরে অফার পেয়ে খুশি চাকরি প্রাপকরা।

 

 

১-০ গোলের ব্যবধানে কদমতলী যুবক সংস্থাকে হারিয়ে জয়ী হলো স্বামী বিবেকানন্দ ক্লাব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সি ডিভিশনে চার ম্যাচে এখন পর্যন্ত একটিতেও জয়ের মুখ দেখল না কদমতলী যুবক সংস্থা। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় বি-গ্রুপের লড়াইয়ে বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় স্বামী বিবেকানন্দ ক্লাব ও কদমতলী যুবক সংস্থা। ম্যাচটি ১-০ গোলের ব্যবধানে জয়ী হয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এলো স্বামী বিবেকানন্দ ক্লাব।

এদিন ম্যাচে জয়ী দলের হয়ে খেলার ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সাজেন মিয়া। অন্যদিকে এদিন ম্যাচের ৭৮ মিনিটে পেনাল্টি মিসের খেসারত দিতে হলো কদমতলী যুবক সংস্থাকে। ম্যাচে ১-০ গোলে পিছিয়ে থেকে খেলতে থাকা কদমতলী যুবক সংস্থা ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। কদমতলী যুবক সংস্থা ৪ ম্যাচে এখনো পর্যন্ত জয়ের মুখ দেখেনি। ১ টি ম্যাচ ড্র করে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সর্বশেষ স্থানে রয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতিকরনের প্রতিবাদে রাস্তায় নামল জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চ্যাপ্টার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  রাজ্য শিক্ষা সংকোচিত করা হচ্ছে। অভিযোগ বহু স্কুল বন্ধ করে একত্রীকরণ করছে সরকার। আইজিএম হাসপাতালকে দুর্নীতিগ্রস্ত বেসরকারি হাতে হস্তান্তর করে দেওয়া হচ্ছে। আরও অভিযোগ জাতীয় স্তরে হয়েছে নীট-নেট কেলেঙ্কারি। এসবের প্রতিবাদে বুধবার রাজধানীর রাজপথে নামলো জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চ্যাপ্টা।

এদিন বিকেলে রাজধানীর প্যারাডাইস চৌমুহনী থেকে প্রতিবাদ মিছিল বের হয়। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে। পুনরায় প্যারাডাইস চৌমুহনিতে সভায় মিলিত হয়। সমাজের বিভিন্ন অংশের মানুষ এতে শামিল হন। সংগঠনের নেতৃত্বের অভিযোগ দেশে সর্ববৃহৎ দুর্নীতি নীট ও নেট। রাজ্যে ব্যর্থ প্রকল্পে পরিণত হয়েছে বিদ্যাজ্যোতি প্রকল্প।পাশাপাশি বিদ্যালয় একত্রীকরণ ভয়াবহ সংকট ডেকে আনবে।

আগরতলা রেল স্টেশন থেকে ধৃত এগারো জন বাংলাদেশী এর মধ্যে নয়জন মহিলা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ক্রমাগত অবৈধভাবে বাংলাদেশী নাগরিক ধরা পড়ার ঘটনায় সীমান্তে বিএসএফের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। আগরতলা রেল স্টেশনে বাংলাদেশী নাগরিক ধরা পড়ার ঘটনা যেন রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। গত ৩ দিনে ৩৩ জন বাংলাদেশী অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করায় গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে মঙ্গলবার বিকেলেও ১১ জন আটক হয়েছে।

গোপন খবরের ভিত্তিতে আগরতলা সরকারি রেল থানার পুলিশ তাদের আটক করে রেল স্টেশন থেকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় তারা পশ্চিমবাংলা, চেন্নাই ও ব্যাঙ্গালুরু যাওয়ার জন্য স্টেশনে এসেছে।

জি আর পি তাদের জিজ্ঞাসাবাদে আরও জানতে পারে ভারতীয় দুই দালালের নাম। পরে মধুপুর থানা এলাকায় জিআরপি অভিযান চালিয়ে দুই ভারতীয় দালালকে আটক করে। পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়। ধৃত এগারো জন বাংলাদেশী মধ্যে নয়জন মহিলা। একজন রয়েছে নাবালিকা।

 

 

তিপ্রাল্যান্ড স্টেট হুড দাবির সমর্থনে সচেতনতা গড়ে তুলতে লং মার্চ করবে যুব আইপিএফটি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি যুব আইপিএফটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক হয়। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন সংগঠনের সভাপতি বিকাশ দেববর্মা ও সম্পাদক ময়না সিং জমাতিয়া।সভাপতি জানান মানুষের মধ্যে নিজেদের দাবি স্বপক্ষে সচেতনতার বার্তা দিতে লং মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে ইয়ুথ আইপিএফটি।

জুলাইয়ের আট তারিখ থেকে শুরু হবে তাদের লং মার্চ। উত্তর জেলার কাঞ্চনপুর থেকে যুব আইপিএফটি তিপ্রাল্যান্ড স্টেট হুড দাবির সমর্থনে সচেতনতা গড়ে তুলতে লং মার্চ করবে। আট জুলাই কাঞ্চনপুর থেকে শুরু হবে তাদের লং মার্চ। তা এসে শেষ হবে এডিসি সদর খুমুলুং=এ। প্রতিবছর ২৩ আগস্ট স্টেট হুড দাবি দিবস পালন করে থাকে আই পি এফ টি।

 

বিরোধী নেতা খার্গের নেতৃত্বে পুরো বিরোধীরা হাউস থেকে ওয়াক আউট করে 

0

 

জনতার কলম ওয়েবডেস্ক :- বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রী সংসদে ভুল তথ্য উপস্থাপন করলেও বিরোধীদের সত্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি।

কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেন, “এটি হাউসের স্বীকৃত ঐতিহ্য। হাউসে বিরোধী দলের নেতা বারবার বই ও পরিসংখ্যানের সাহায্যে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী ভুল তথ্য উপস্থাপন করতে থাকেন কিন্তু বিরোধী দল সুযোগ পায়নি।” এবং সত্যকে বের হতে দেয়া হয়নি।”

“এর পরে, বিরোধী নেতা খার্গের নেতৃত্বে পুরো বিরোধীরা হাউস থেকে ওয়াক আউট করে, যেখানে কেবল মিথ্যা বলা হয়েছিল।”

আসলে বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী মোদী। এই বক্তৃতা নিয়ে বিরোধীরা মোদীর বিরুদ্ধে অভিযোগ করেছে যে তিনি তার ভাষণে অনেক ভুল তথ্য রেখেছেন।

মোদি তার বক্তৃতায় কংগ্রেসকে আম্বেদকরের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেন এবং দাবি করেন যে কংগ্রেস দল শুরু থেকেই সংরক্ষণ বিরোধী। বাবা সাহেব নির্বাচনে আম্বেদকরের পরাজয় উদযাপন করেছিলেন।

হাউস থেকে বেরিয়ে আসার পরে, মল্লিকার্জুন খড়গে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেছিলেন যে “বাবা সাহেব আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান হওয়ার পরে বলেছিলেন যে তিনি এতে খুব অবাক হয়েছিলেন কারণ তাঁর চেয়ে ভাল এবং যোগ্য লোক ছিল।

খড়গে অভিযোগ করেছেন যে তিনি বারবার হাত তুলছেন নিজের বক্তব্য প্রকাশ করতে। তিনি নিজে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলেও তাকে তার মতামত জানানোর সুযোগ দেওয়া হয়নি।

খড়গে বলেন, “তারা আরএসএসের মুখপত্র অর্গানাইজারে যা কিছু লেখা ছিল এবং প্রধানমন্ত্রীর বক্তৃতায় প্রতিটি মিথ্যা নোট করা হয়েছে তা সামনে রাখতে চেয়েছিল, কিন্তু বিরোধীদের এক মিনিটেরও সময় দেওয়া হয়নি।”

জুলাই মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা : বোর্ড সভাপতি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সপ্তাহখানেকের মধ্যে ঘোষণা করা হবে এবছরের বছর বাঁচাও পরীক্ষার সূচী। সম্ভবত জুলাই মাসের শেষ সপ্তাহে হবে বছর বাঁচাও পরীক্ষা। বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অফিসে সাংবাদিক সম্মেলনে একথা জানান পর্ষদ সচিব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গণ চৌধুরী। সাংবাদিক সম্মেলনে সভাপতি উত্তরপত্র পুনঃমূল্যায়ন নিয়ে জানান, এবার মাধ্যমিকে রিভিউর জন্য আবেদন করেছিল ২০৪২ জন।

এর মধ্যে ৭৪৫ জনের ফল পরিবর্তিত হয়েছে। উত্তীর্ণ হয়েছে ২১ জন পড়ুয়া। রিভিউর ফলাফলে দুটি বিষয়ে ফেল করে বছর বাঁচাও পরীক্ষায় বসার জন্য ৭ জন মনোনীত হয়েছে। উচ্চমাধ্যমিকে রিভিউর জন্য আবেদন করেছিল ১৩৮৫ জন। তার মধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ৫১০ জনের। যদিও তার মধ্যে একজনও পাস করতে পারেনি। বছর বাঁচাও পরীক্ষার জন্য একজন উত্তীর্ণ হতে পেরেছে। যারা একটি বা দুটি বিষয়ে ফেল করেছে তাদের জন্য বছর বাঁচাও পরীক্ষা এবছরও নেওয়া হবে।

 

 

বৃষ্টিতে মাটির ঘর ধসে মৃত্যু হল দম্পতির

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মর্মান্তিক-হৃদয়বিদারক ঘটনা। বৃষ্টিতে মাটির ঘর ধসে মৃত্যু হল দম্পতির। আহত এক শিশু রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় শোকের ছায়া খয়েরপুর মেঘলিপাড়া ধর্মটিলা এলাকায়। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। কয়েকটি ধরেই রাজ্য জুড়ে চলছে বর্ষণ। আর এই বর্ষণেই ঘটে মর্মান্তিক ঘটনা। দুই ছোট সন্তান, স্ত্রীকে নিয়ে ধর্মটিলা এলাকায় বসবাস করে আসছিলেন বয়স ৩৫ এর রাজেন তাঁতি।

তাঁর স্ত্রী ঝুমা তাঁতি।প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও নিজেদের টিনের ঘরে ঘুমিয়ে পড়েন চারজন। বৃষ্টিতে রাতে রাজেন তাঁতির ঘরের পাশে থাকা মাটির ঘরের একাংশ ধসে পড়ে তাদের টিনের ঘরের উপরে।ধারণা অতি বৃষ্টিতে মাটি নরম হয়ে ঘর ধসে পড়েছে। শব্দ পেয়ে স্থানীয়রা ঘর থেকে বের হয়ে দেখেন ঘরের নিচে চাপা পড়েছে পরিবারের চার জন।

পাড়ার লোকজন তাদেরকে মাটির নিচ থেকে উদ্ধার করে প্রথমে রানীরবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।সেখান থেকে গুরুতর আহত দম্পতি সহ দুই শিশুকে জিবিতে রেফার করে দেওয়া হয়। জিবি হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক রাজেন তাঁতি ও তার স্ত্রী ঝুমা তাঁতিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত দম্পতির এক শিশুর অবস্থা ভালো। তবে অপর এক শিশুকে জিবির আই সি ইউতে রাখা হয়েছে।মৃত দম্পতির দেহ বুধবার ময়না তদন্ত শেষে পরিজনদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অবিলম্বে নীট পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ পদর্শন AISEC

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এন টি এ বাতিল সহ বিভিন্ন দাবিতে দেশ জুড়ে প্রতিবাদ সপ্তাহের ডাক দিয়েছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। সাতাশ জুন থেকে শুরু হয়েছে এই প্রতিবাদ কর্মসূচী। ৩ জুলাই কর্মসূচীর শেষ দিনে কর্মসূচী গ্রহণ করেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরা। বুধবার সংগঠনের সদস্যরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখায় রাজধানীর অফিস লেন শিক্ষা ভবনের সামনে।

তাদের অভিযোগ দুর্নীতি হয়েছে নীট পরীক্ষায়। তাই এদিন তারা দাবি জানায় মেডিকেল কোর্সে ভর্তির জন্য নীট এর পরিবর্তে আগের মতো রাজ্যভিত্তিক প্রবেশিকা পরীক্ষা চালু করা, অবিলম্বে নীট পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব। তাদের অভিযোগ সরকার প্রশ্নপত্র ফাঁসের কথা স্বীকার করেও নীট ইউ জি পরীক্ষা বাতিল করেনি। অথচ নীট পিজি পরীক্ষা বাতিল করেছে।