Home Blog Page 460

এক চিঠির মাধ্যমে সাংসদ বিপ্লব কুমার দেবকে চারটি নতুন রোপওয়ে চালুর বর্তমান পরিস্থিতি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ মলহোত্রা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় চারটি নতুন রোপওয়ে চালুর বিষয়ে বর্তমান পরিস্থিতি জানতে চেয়েছিলেন। সাংসদ বিপ্লব কুমার দেবের প্রশ্নের উত্তরে রোপওয়ে চালুর বর্তমান অবস্থান জানিয়ে সাংসদ বিপ্লব কুমার দেবকে চিঠি লিখলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী হর্ষ মলহোত্রা।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন মহারানী থেকে ছবিমুড়া পর্যন্ত রোপওয়ে প্রকল্পের বিস্তারিত সমীক্ষা ও পর্যবেক্ষণের কাজ শুরু হয়েছে। এই রিপোর্টের পরেই প্রকল্পটির পরবর্তী কাজ শুরু হবে।

তৎসঙ্গে উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে মাতাবাড়ি (ত্রিপুরা সুন্দরী মন্দির), সুরমাছেড়া (কমলপুর) এবং জম্পুই হীল (কাঞ্চনপুর) পর্যন্ত প্রকল্পগুলির জন্য সমীক্ষার কাজ শুরু করা হয়েছে। পূর্ব- সমীক্ষার ফলাফলের উপর ভিত্তিই করে এইসব প্রকল্পের পরবর্তী প্রক্রিয়ার কাজ শুরু হবে।

উল্লেখ্য গত ২ ফেব্রুয়ারী, ২০২৪, ত্রিপুরার পর্যটন বিকাশে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রক প্রস্তাবিত চারটি রোপওয়ে নির্মাণ কাজে দ্রুত বাস্তবায়নের জন্য সংসদে (রাজ্যসভায়) দাবি জানান সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বলেন, উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে মাতাবাড়ি, মহারানী থেকে ছবিমুড়া, সুরমাছেরা এবং জাম্পুই পাহাড়ে রোপওয়ে স্থাপনের জন্য ন্যাশনাল হাইওয়ে লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেড এবং ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মধ্যে ১১.১১.২০২২ -এ গুয়াহাটিতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এই সময়োপযোগী প্রচেষ্টা ত্রিপুরার পর্যটন উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু চুক্তি স্বাক্ষরের এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো চারটি রোপওয়ে স্থাপনের কাজ শুরু হয়নি। এই প্রকল্পটি আশেপাশের এলাকার যোগাযোগ উন্নত করবে এবং স্থানীয় পর্যটনের বিকাশে সহায়তা করবে। এই কাজটি দ্রুত ত্বরান্বিত করার জন্য জোড়ালো দাবি জানিয়েছিলেন তিনি।

রথযাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে সচিবালয়ে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে আসন্ন রথযাত্রা আয়োজনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ সন্ধ্যায় সচিবালয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সভাপতিত্বে এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন এবং মুখ্যমন্ত্রীর সচিব ড. পি কে চক্রবর্তী উপস্থিত ছিলেন। রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারগণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় উপস্থিত ছিলেন।

সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম হচ্ছে রথযাত্রা উৎসব। এই উৎসব আমাদের রাজ্যের চিরাচরিত সম্প্রীতির ঐতিহ্যকে বহন করে। এই উৎসব উপলক্ষে প্রচুর দর্শনার্থীর সমাগম ঘটে। তাই এই উৎসব যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেদিকে সকলকে বিশেষভাবে নজর দিতে হবে। যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে সম্ভাব্য সবরকম ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

রথযাত্রার আয়োজকদের রথের চূড়ার উচ্চতা ও রথ বানানোতে সরকারি সমস্ত নীতি নির্দিশিকা মেনে করার জন্য মুখ্যমন্ত্রী গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, রথের গতিপথের যে নির্দেশিকা দেওয়া থাকবে তা মেনে চলা প্রয়োজন। সরকারিভাবে অ্যাম্বুলেন্স, প্যারামেডিকেল, স্বেচ্ছাসেবী, অগ্নিনির্বাপক সহ যাবতীয় ব্যবস্থাপনা রাখাতে হবে।

রথের গতিবিধি অনুযায়ী বিদ্যুৎ দপ্তরের সাথে নিয়মিত সমন্বয় বজায় রাখা আবশ্যক। রথযাত্রার আয়োজকদের দিনের নির্ধারিত সময়ে রথযাত্রা শুরু করে তা সন্ধ্যার আগেই গন্থব্যে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। কৈলাশহরের নদীগুলির জলস্তর বাড়ছে তাই রথযাত্রা শুরু করার ক্ষেত্রে সেদিকটাও নজর রাখতে মুখ্যমন্ত্রী পরামর্শ দেন। এই উৎসবকে সার্বিকভাবে সফল করার জন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করতে হবে।

মাদক সংক্রান্ত মামলায় নতুন আইন কার্যকরী হতেই অভিনব রায় ও নির্দেশ উচ্চআদালতের

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা উচ্চআদালতের বিচারপতি অরিন্দম লোধ একটি মাদক সংক্রান্ত মামলায় নতুন আইন কার্যকরী হতেই অভিনব রায় ও নির্দেশ দিয়েছেন। একথা জানান হাইকোর্টের এপিপি সম্রাট ঘোষ। ২জুলাই উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ একটি এনডিপিএস মামলায় অভিনব রায় দিয়েছেন। চলতি বছরের ১৫ এপ্রিল বীরগঞ্জ থানায় এন ডি পি এস আইনে একটি মামলা হয়।মামলায় হেরোইন রাখার এবং বিক্রি করার অভিযোগে জীবনজয় ত্রিপুরা এবং সেলেঞ্জয় ত্রিপুরা নামে দুই যুবককে পুলিশ গণ্ডাছড়া অমরপুর রোডস্থিত বাবুসাই থেকে গ্রেপ্তার করে।

পরবর্তীতে অভিযুক্তরা উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করে।এই মামলার শুনানির শেষে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ একটি অভিনব রায় দেন। তিনি নির্দেশ দেন এই জামিন পিটিশনটি আরো একমাস পরে ৪ আগস্ট চূড়ান্ত শুনানি হবে এবং এর মধ্যে অভিযুক্তদের পরিবারকে নির্দেশ দেওয়া হয় তাদের নিজেদের গ্রাম ও মহকুমা জুড়ে একটি ড্রাগস বিরোধী প্রচার কর্মসূচী করার জন্য।

যাতে সমাজের কাছে নেশামুক্তির বার্তা দৃঢ়ভাবে পৌঁছে দেওয়া যায়।আরো বলা হয় যে এই প্রচারাভিযান চলাকালীন অভিযুক্তদের পরিবার যেন গ্রামের যুবক এবং অভিভাবকদের সঙ্গেও মতবিনিময় করে যাতে গ্রামীণ এলাকায় নেশা ব্যবসার বিরুদ্ধে জনমত গড়ে ওঠে। এর সাথে সাথে বিচারপতি লোধ গন্ডাছড়া থানার অফিসার ইনচার্জ সহ বিডিও, এসডিএম, লিগ্যাল সার্ভিসেস অথরিটি নিযুক্ত প্যারা লিগ্যাল ভলেন্টিয়ার্সদের নির্দেশ দেন যে তারা যেন এই মাদক বিরোধী ক্যাম্পেইন করার সময় অভিযুক্তদের পরিবারকে সম্পূর্নভাবে সাহায্য করে।

পরিবার সহ গ্রামবাসীর প্রতিক্রিয়া সম্বন্ধে অবগত হয় এবং বিস্তারিত ভাবে এই রিপোর্ট আদালতের কাছে যথাসময়ে জমা দেয়। তাছাড়া এই বিষয়ে জেলার জেলা শাসককেও আলাদা রিপোর্ট আদালতের নিকট জমা দিতে বলা হয়েছে। সমস্ত পক্ষকে এই ড্রাগস বিরোধী প্রচারাভিযানের সমস্ত ফটো এবং ভিডিও করেও আদালতের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই রিপোর্টের পরিপ্রেক্ষিতে দুই ব্যক্তির জামিনের আবেদন আগামী শুনানির দিনে নতুনভাবে বিবেচনা করা হবে বলে নির্দেশে বলা হয়েছে। একথা জানান হাইকোর্টের এ পি পি সম্রাট ঘোষ। উচ্চ আদালতে অভিযুক্তদের পক্ষে মামলাটি পরিচালনা করেছেন বিশিষ্ট সিনিয়র আইনজীবী সুব্রত সরকার। উনাকে সাহায্য করেছেন জুনিয়র আইনজীবী আয়েশা সাহা হীরাবত।

 

 

এখন চাকরির জন্য বেকারদের মিছিল সভায় যেতে হয় না,স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে বর্তমানে : মুখ্যমন্ত্রী

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান সরকার এখন পর্যন্ত ১৩৬৬১ জনকে সরকারি চাকরি দিয়েছে। এই সরকার কাজে বিশ্বাসী প্রচারে নয়। বর্তমান সরকার সব জায়গায় স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে চায়।বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পরে কোন অর্থবছরে কতজনকে চাকরি দিয়েছে সেই তথ্য তুলে ধরে এই দাবি করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

বুধবার এডিনগর পঞ্চায়েতরাজ প্রশিক্ষণ ইন্সটিটিউটে তিন দপ্তরে চাকরি প্রাপকদের হাতে তুলে দেওয়া হয় অফার। সমাজকল্যাণ ও সমাজশিক্ষা, গ্রাম উন্নয়ন ও সাধারণ প্রশাসন দপ্তরে চার শতাধিক অফার দেওয়া হয়। এর মধ্যে রয়েছে সিডিপিও, আইসিডিএস সুপারভাইজার, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার ও পিএ-টু। এসব পদে ৪৭৪ জনের হাতে অফার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিধায়িকা মিনা রানী সরকার, মুখ্য সচিব জে কে সিনহা, মুখ্যমন্ত্রীর সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ সংশ্লিষ্ট আধিকারিকরা।

অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে শিক্ষিত বেকাররা পরীক্ষা দিয়ে নিজের মেধার পরিচয় দিয়ে চাকরি পাচ্ছেন। বহু সরকারি কর্মচারী রয়েছেন যারা চাকরি থেকে অবসরে চলে গেছেন, আবার অনেকে ইতিমধ্যে প্রয়াত হয়েছেন। কিন্তু তারা নিজেদের কাজের মাধ্যমে পরিচয় দিয়ে গেছেন। সংশ্লিষ্ট দপ্তরে এখনো তাদের নাম নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী বলেন, এখন চাকরির জন্য বেকারদের মিছিল সভায় যেতে হয় না। স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে বর্তমানে। এদিন তিন দপ্তরে অফার পেয়ে খুশি চাকরি প্রাপকরা।

 

 

১-০ গোলের ব্যবধানে কদমতলী যুবক সংস্থাকে হারিয়ে জয়ী হলো স্বামী বিবেকানন্দ ক্লাব

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সি ডিভিশনে চার ম্যাচে এখন পর্যন্ত একটিতেও জয়ের মুখ দেখল না কদমতলী যুবক সংস্থা। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল প্রতিযোগিতায় বি-গ্রুপের লড়াইয়ে বুধবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় স্বামী বিবেকানন্দ ক্লাব ও কদমতলী যুবক সংস্থা। ম্যাচটি ১-০ গোলের ব্যবধানে জয়ী হয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এলো স্বামী বিবেকানন্দ ক্লাব।

এদিন ম্যাচে জয়ী দলের হয়ে খেলার ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সাজেন মিয়া। অন্যদিকে এদিন ম্যাচের ৭৮ মিনিটে পেনাল্টি মিসের খেসারত দিতে হলো কদমতলী যুবক সংস্থাকে। ম্যাচে ১-০ গোলে পিছিয়ে থেকে খেলতে থাকা কদমতলী যুবক সংস্থা ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। কদমতলী যুবক সংস্থা ৪ ম্যাচে এখনো পর্যন্ত জয়ের মুখ দেখেনি। ১ টি ম্যাচ ড্র করে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সর্বশেষ স্থানে রয়েছে।

শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতিকরনের প্রতিবাদে রাস্তায় নামল জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চ্যাপ্টার

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  রাজ্য শিক্ষা সংকোচিত করা হচ্ছে। অভিযোগ বহু স্কুল বন্ধ করে একত্রীকরণ করছে সরকার। আইজিএম হাসপাতালকে দুর্নীতিগ্রস্ত বেসরকারি হাতে হস্তান্তর করে দেওয়া হচ্ছে। আরও অভিযোগ জাতীয় স্তরে হয়েছে নীট-নেট কেলেঙ্কারি। এসবের প্রতিবাদে বুধবার রাজধানীর রাজপথে নামলো জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চ্যাপ্টা।

এদিন বিকেলে রাজধানীর প্যারাডাইস চৌমুহনী থেকে প্রতিবাদ মিছিল বের হয়। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে। পুনরায় প্যারাডাইস চৌমুহনিতে সভায় মিলিত হয়। সমাজের বিভিন্ন অংশের মানুষ এতে শামিল হন। সংগঠনের নেতৃত্বের অভিযোগ দেশে সর্ববৃহৎ দুর্নীতি নীট ও নেট। রাজ্যে ব্যর্থ প্রকল্পে পরিণত হয়েছে বিদ্যাজ্যোতি প্রকল্প।পাশাপাশি বিদ্যালয় একত্রীকরণ ভয়াবহ সংকট ডেকে আনবে।

আগরতলা রেল স্টেশন থেকে ধৃত এগারো জন বাংলাদেশী এর মধ্যে নয়জন মহিলা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ক্রমাগত অবৈধভাবে বাংলাদেশী নাগরিক ধরা পড়ার ঘটনায় সীমান্তে বিএসএফের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। আগরতলা রেল স্টেশনে বাংলাদেশী নাগরিক ধরা পড়ার ঘটনা যেন রোজনামচা হয়ে দাঁড়িয়েছে। গত ৩ দিনে ৩৩ জন বাংলাদেশী অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করায় গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে মঙ্গলবার বিকেলেও ১১ জন আটক হয়েছে।

গোপন খবরের ভিত্তিতে আগরতলা সরকারি রেল থানার পুলিশ তাদের আটক করে রেল স্টেশন থেকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায় তারা পশ্চিমবাংলা, চেন্নাই ও ব্যাঙ্গালুরু যাওয়ার জন্য স্টেশনে এসেছে।

জি আর পি তাদের জিজ্ঞাসাবাদে আরও জানতে পারে ভারতীয় দুই দালালের নাম। পরে মধুপুর থানা এলাকায় জিআরপি অভিযান চালিয়ে দুই ভারতীয় দালালকে আটক করে। পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়। ধৃত এগারো জন বাংলাদেশী মধ্যে নয়জন মহিলা। একজন রয়েছে নাবালিকা।

 

 

তিপ্রাল্যান্ড স্টেট হুড দাবির সমর্থনে সচেতনতা গড়ে তুলতে লং মার্চ করবে যুব আইপিএফটি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি যুব আইপিএফটির কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক হয়। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন সংগঠনের সভাপতি বিকাশ দেববর্মা ও সম্পাদক ময়না সিং জমাতিয়া।সভাপতি জানান মানুষের মধ্যে নিজেদের দাবি স্বপক্ষে সচেতনতার বার্তা দিতে লং মার্চ করার সিদ্ধান্ত নিয়েছে ইয়ুথ আইপিএফটি।

জুলাইয়ের আট তারিখ থেকে শুরু হবে তাদের লং মার্চ। উত্তর জেলার কাঞ্চনপুর থেকে যুব আইপিএফটি তিপ্রাল্যান্ড স্টেট হুড দাবির সমর্থনে সচেতনতা গড়ে তুলতে লং মার্চ করবে। আট জুলাই কাঞ্চনপুর থেকে শুরু হবে তাদের লং মার্চ। তা এসে শেষ হবে এডিসি সদর খুমুলুং=এ। প্রতিবছর ২৩ আগস্ট স্টেট হুড দাবি দিবস পালন করে থাকে আই পি এফ টি।

 

বিরোধী নেতা খার্গের নেতৃত্বে পুরো বিরোধীরা হাউস থেকে ওয়াক আউট করে 

0

 

জনতার কলম ওয়েবডেস্ক :- বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রী সংসদে ভুল তথ্য উপস্থাপন করলেও বিরোধীদের সত্য উপস্থাপনের সুযোগ দেওয়া হয়নি।

কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি বলেন, “এটি হাউসের স্বীকৃত ঐতিহ্য। হাউসে বিরোধী দলের নেতা বারবার বই ও পরিসংখ্যানের সাহায্যে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছেন। প্রধানমন্ত্রী ভুল তথ্য উপস্থাপন করতে থাকেন কিন্তু বিরোধী দল সুযোগ পায়নি।” এবং সত্যকে বের হতে দেয়া হয়নি।”

“এর পরে, বিরোধী নেতা খার্গের নেতৃত্বে পুরো বিরোধীরা হাউস থেকে ওয়াক আউট করে, যেখানে কেবল মিথ্যা বলা হয়েছিল।”

আসলে বুধবার রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী মোদী। এই বক্তৃতা নিয়ে বিরোধীরা মোদীর বিরুদ্ধে অভিযোগ করেছে যে তিনি তার ভাষণে অনেক ভুল তথ্য রেখেছেন।

মোদি তার বক্তৃতায় কংগ্রেসকে আম্বেদকরের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করেন এবং দাবি করেন যে কংগ্রেস দল শুরু থেকেই সংরক্ষণ বিরোধী। বাবা সাহেব নির্বাচনে আম্বেদকরের পরাজয় উদযাপন করেছিলেন।

হাউস থেকে বেরিয়ে আসার পরে, মল্লিকার্জুন খড়গে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেছিলেন যে “বাবা সাহেব আম্বেদকর সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান হওয়ার পরে বলেছিলেন যে তিনি এতে খুব অবাক হয়েছিলেন কারণ তাঁর চেয়ে ভাল এবং যোগ্য লোক ছিল।

খড়গে অভিযোগ করেছেন যে তিনি বারবার হাত তুলছেন নিজের বক্তব্য প্রকাশ করতে। তিনি নিজে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করলেও তাকে তার মতামত জানানোর সুযোগ দেওয়া হয়নি।

খড়গে বলেন, “তারা আরএসএসের মুখপত্র অর্গানাইজারে যা কিছু লেখা ছিল এবং প্রধানমন্ত্রীর বক্তৃতায় প্রতিটি মিথ্যা নোট করা হয়েছে তা সামনে রাখতে চেয়েছিল, কিন্তু বিরোধীদের এক মিনিটেরও সময় দেওয়া হয়নি।”

জুলাই মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা : বোর্ড সভাপতি

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সপ্তাহখানেকের মধ্যে ঘোষণা করা হবে এবছরের বছর বাঁচাও পরীক্ষার সূচী। সম্ভবত জুলাই মাসের শেষ সপ্তাহে হবে বছর বাঁচাও পরীক্ষা। বুধবার ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ অফিসে সাংবাদিক সম্মেলনে একথা জানান পর্ষদ সচিব। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গণ চৌধুরী। সাংবাদিক সম্মেলনে সভাপতি উত্তরপত্র পুনঃমূল্যায়ন নিয়ে জানান, এবার মাধ্যমিকে রিভিউর জন্য আবেদন করেছিল ২০৪২ জন।

এর মধ্যে ৭৪৫ জনের ফল পরিবর্তিত হয়েছে। উত্তীর্ণ হয়েছে ২১ জন পড়ুয়া। রিভিউর ফলাফলে দুটি বিষয়ে ফেল করে বছর বাঁচাও পরীক্ষায় বসার জন্য ৭ জন মনোনীত হয়েছে। উচ্চমাধ্যমিকে রিভিউর জন্য আবেদন করেছিল ১৩৮৫ জন। তার মধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ৫১০ জনের। যদিও তার মধ্যে একজনও পাস করতে পারেনি। বছর বাঁচাও পরীক্ষার জন্য একজন উত্তীর্ণ হতে পেরেছে। যারা একটি বা দুটি বিষয়ে ফেল করেছে তাদের জন্য বছর বাঁচাও পরীক্ষা এবছরও নেওয়া হবে।