Home Blog Page 416

দুদিনের টানা ভারী বৃষ্টিপাতের বর্ষণে বিপদ সীমার নিচে গোমতী নদীর জল!

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যেকোনো সময় হতে পারে বড়সড়ো বিপত্তি। নদীর আশপাশ এলাকায় জনগণের বাড়িঘরে ডুকছে জল। এর ফলে গতকাল রাতে উদয়পুর ফোটামাটি এলাকার বাড়িঘর, বিভিন্ন অফিস নদীর গর্ভে তলিয়ে গিয়েছে । গ্রামবাসীরা জানিয়েছেন,গতকাল মধ্যরাতে গোমতী নদীর জল বিপদসীমায় পরিণত হয়।

যা এলাকাবাসীদের গোমতী নদীর জল বাড়ি ঘরে এসেছে বলে সমস্যার সম্মুখীন হয়ে পড়ছেন । গ্রামবাসীর অভিযোগ, প্রতিবছর বর্ষার দিনে গোমতী নদীর জলস্তর বৃদ্ধি পায়। তার ফলে ফোটামুটি এলাকায় রাস্তা গুলি বিপদ সীমায় পরিণত হয়।

পরবর্তী সময় প্রশাসনের তরফ থেকে মাতাবাড়ি আর ডি ব্লকের ভিডিও সুব্রত দে জানান গোমতী নদীর জল বিপদসীমার আশঙ্কা হওয়ায় এলাকাবাসীদের শরণার্থী শিবিরের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে শরণার্থীদের জন্য খাওয়া-দাওয়ার এর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন।

বন্যা কবলিত এলাকা ঘুরে দেখলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিম্নচাপের প্রভাবে রাজ্যে ভারি বৃষ্টি। ভারি বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকা জলমগ্ন। হাওড়া নদীর দুই পাড়ের নিম্নাঞ্ছল জলমগ্ন। ত্রাণ শিবিরে শতাধিক পরিবার। সোমবার সকাল থেকে টানা বৃষ্টির ফলে বন্যার সৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। রাজধানী আগরতলার বিভিন্ন এলাকাও জলের তলায়।

বলদাখাল, চন্দ্রপুর আসাম-আগরতলা রোড, শ্রীলঙ্কা বস্তি, প্রতাপগড় সহ বেশকিছু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। বন্যা কবলিত এলাকায় নামানো হয়েছে বোট। বন্যা কবলিতদের উদ্ধারের জন্য কাজ করছে পুলিশ, বিপেজ্য মোকাবিলা বাহিনী ও প্রশাসনের টিম। ইতিমধ্যে শরণার্থী বিভিন্ন জায়গায় শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন বন্যা কবলিত বহু মানুষ।

বন্যা কবলিত এলাকা থেকে মানুষদের নিরাপদে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। এইদিকে দক্ষিন চন্দ্রপুর, বলদাখাল বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান বিধায়ক গোপাল চন্দ্র রায়। বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর তিনি জানান মহকুমা শাসকের সাথে তিনি কথা বলেছেন।

মহকুমা প্রশাসনের লোক বন্যা কবলিত এলাকায় ছুটে গেছে। ছুটে গেছেন স্থানীয় কর্পোরেটরও। অস্থায়ী ভাবে শরণার্থী শিবির খোলা হয়েছে। তবে মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টি না হওয়ায় জল ধীরে ধীরে নামতে শুরু হয়েছে।

 

 

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে রাজীব গান্ধীর জন্মদিন পালন

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদায় প্রয়াত প্রাক্তন ভারতরত্ন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮০ তম জন্মদিন পালন করা হয় জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে। সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে এদিন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগেও রাজীব গান্ধীর জন্মদিন পালন করা হয়।

এদিন সকাল বেলা কংগ্রেস ভবনে জাতীয় পতাকা দলীয় পতাকা ও শাখা সংগঠনের পতাকা উত্তোলন এবং রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে মাল্যদান করেন এবং অর্পণ করেন উপস্থিত নেতৃবৃন্দ। এরপর গান্ধী ঘাটে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির ও আয়োজন করা হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে।

উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী আধুনিক ভারতের রূপকার।

তার জন্য দেশে আধুনিক কম্পিউটার ব্যবস্থা চালু হয়েছে। জন্মদিনে তাকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে স্মরণ করা হচ্ছে। পাশাপাশি একদিন প্রদেশ কংগ্রেসের তরফে দু:স্থদের মধ্যে বস্ত্র দান করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় নানা কর্মসূচি আয়োজন করা হবে দলের তরফে।

জলমগ্ন দক্ষিণ রামনগর এলাকায় পরিদর্শনে যান এলাকার বিধায়ক দীপক মজুমদার 

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার সকালে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে বের হন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ স্থানীয় কর্পোরেটররা। পাহাড়ে অতিবৃষ্টির ফলে হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি পায়।

দক্ষিণ রামনগর এলাকায় হাওড়া নদীর জল বাড়ি ঘরে ঢুকে পড়ে। ফলে অনেক পরিবার বাড়ি ঘর ছেড়ে আশ্রয় নেয় শরণার্থী শিবিরে। বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান,

হাওড়া নদীর জল স্তর বৃদ্ধি পাওয়ার কারনে দক্ষিণ রামনগর এলাকার বেশ কিছু বাড়ি ঘরে জল ঢুকে পড়েছে। শিবিরে আশ্রয় নেওয়াদের খাবারেরও ব্যবস্থা করা হয়েছে। তবে মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টি না হওয়ায় জল ধীরে ধীরে নামতে শুরু হয়েছে।

অতি বর্ষণের ফলে রাজধানীর একাধিক এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্তরা আশ্রয় নিলো বিভিন্ন ত্রাণ শিবিরে

0

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রবল বর্ষণে শহরের নিম্ন অঞ্চল গুলি প্লাবিত। হাওড়া নদীর জল দুইকুল প্লাবিত করে নদী সংলগ্ন বিভিন্ন জনবসতি প্লাবিত করে তুলেছে। সোমবার গভীর রাত থেকে নদীর জল বাড়তে শুরু করে। নদীর জল বৃদ্ধি পাওয়ায় আগরতলা পৌর নিগমের ৩১ নম্বর ওয়ার্ড এলাকার কলেজটিলার প্রফেসর কলোনি ,টাউন প্রতাপগড়ের রাম ঠাকুর পল্লী, ত্রিনাথ কলোনি,প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের সুরেন্দ্রপল্লী ,রামকৃষ্ণ পল্লী প্রভৃতি নিচু এলাকায় মানুষের বাড়িঘরে জল প্রবেশ করতে শুরু করে।

জলস্তর বৃদ্ধি পেতে থাকলে রাতেই বেশ কিছু লোকজন বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন স্থানে আশ্রয় নেন। হাওড়া নদী লাগুয়া প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের সুরেন্দ্রপল্লী এলাকায় হাওড়া নদী এবং বঙ্কেশ্বর ছড়ার জল প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে তুলে। রাত থেকেই মানুষজন বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে অন্যত্র চলে যান। মঙ্গলবার সকালেও নদীর জল বাড়তে থাকায় সুরেন্দ্রপল্লী এলাকায় জনগণের মধ্যে বাড়ি ঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হিড়িক পড়ে।

এদিন সুরেন্দ্রপল্লী এলাকার এক যুবক জানান ,চারিদিক জলে জলময়। ঘরে জল প্রবেশ করায় রান্না বান্না বন্ধ। মূল সড়কপথ জলমগ্ন হয়ে পড়ায় চলাফেরাও করা যাচ্ছে না। চরম অব্যবস্থা মধ্যে রয়েছেন বলে জানান তিনি। এদিকে একদিকে অতি বর্ষণ এবং অন্যদিকে হাওড়া নদীর জলে আগরতলা পৌর নিগমের ৩১ নম্বর ওয়ার্ড এলাকার প্রফেসর কলোনি, টাউন প্রতাপগড় রামঠাকুর আশ্রম সংলগ্ন রামঠাকুর পল্লী এবং ত্রিনাথ কলোনি জলমগ্ন হয়ে পড়ে। খবর পেয়ে সংশ্লিষ্ট জলমগ্ন এলাকা পরিদর্শনে ছুটে যান কর্পোরেটর অঞ্জনা দাস।

এদিন তিনি জানান ,৩১ নম্বর ওয়ার্ড এলাকার মহাত্মা গান্ধী স্কুল এবং রামঠাকুর গার্লস স্কুলে দুটি অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে। দুর্গত মানুষজনদের এই ত্রাণ-শিবির গুলোতে নিয়ে আসা হচ্ছে। ত্রাণ শিবিরে আশ্রিতদের জন্য পানীয় জল থেকে শুরু করে খাবারের ব্যবস্থা করা হচ্ছে।

কর্পোরেটর অঞ্জনা দাস আরো জানান ,রাতেও যদি মানুষজন থাকতে চান তবে তাদের জন্য ব্যবস্থা করা হবে। জানা গেছে অতি বর্ষণের ফলে রাজধানীর অন্যান্য নিম্ন অঞ্চলগুলিতেও জল ঢুকে পড়েছে ।এতে অনেক মানুষজন জলবন্দী হয়ে পড়েছেন। দুর্গত জনগনদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসন।

 

 

পাহারের মাটি ধ্বসে পরে প্রান হারালো একই পরিবারের তিনজন 

0
Oplus_131072

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রবল বর্ষারফলে শান্তির বাজার মহকুমায় ব্যাপক ক্ষতিহয়েছে। এরইমধ্যে শান্তির বাজার মহকুমার দেবীপুর এডিসি ভিলেজের কচ্ছপ ছড়া পাড়ায় পাহারের মাটি ধ্বসে পরে ঘুমের মধ্যে চিরনিদ্রায় আচ্ছিতহলো একই পরিবারে তিনজন। জানাযায় কচ্ছপ ছড়া পাড়ার বসবাসকারি ত্রিসংকু চাকমা অন্যান্যদিনেরন্যায় সোমবার রাত্রিবেলায় উনার পরিবারের লোকজনদের নিয়ে ঘুমিয়েপরে।

প্রবল বর্ষায়ফলে মঙ্গলবার ভোর আনুমানিক ৪ ঘটিকায় ত্রিসংকু চাকমার ঘরের মধ্যে পাহারের মাটি ধ্বসেপরে। এতেকরে মাটি চাপাপরে ত্রিংসকু চাকমা উনার সহধর্মীনি রঞ্জনি চাকমা ও উনার ১২ বছরের কন্যাসন্তান বিনিতা চাকমা চিরনিদ্রায় আচ্ছন্নহয়েপরে। মঙ্গলবার ভোরের আলো দেখতে পেলোনা ত্রিসংকু চাকমা ও উনার পরিবারের লোকজনেরা।

জানাযায় দেবীপুর এলাকায় রাস্তা খারাপহবার কারনে প্রসাশনিক লোকজনেরা ঘটনাস্থলে উপস্থিত হতেপারছেনা। তাই এলাকার লোকজনেরা একত্রিত হয়ে উদ্ধারকাজে হাতবারিয়েদেয়।জানাযায় পরিবারের অপর একরসদস্য এই দুর্ঘটনায় আহত হয়েছে।

“নতুন ইতিহাস” এক ওভারে ৩৯ রান নিয়ে ইতিহাসের পাতায় ডারিস ভিসের

0
“নতুন ইতিহাস” এক ওভারে ৩৯ রান নিয়ে ইতিহাসের পাতায় ডারিস ভিসের
জনতার কলম ওয়েবডেস্ক :- আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইস্ট-এশিয়া প্যাসিফিক অঞ্চলের বাছাইপর্বের ‘এ’ গ্রুপের ম্যাচে ভানাউতুর বিপক্ষে এক ওভারে ৩৯ রান নিয়ে নতুন রেকর্ডটি গড়েছে সামোয়া। তিন সংস্করণ মিলিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড এটি।
ভানুয়াতুর পেসার নালিন নিপিকোর ওভারে ৬ বলে ৬টি ছক্কা মেরেছেন সামোয়ার ব্যাটসম্যান ডারিয়াস ভিসের। এই ওভারে ৩টি নো বলও দেন নিপিকো। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ৩৬।
২০০৭ সালে প্রথম স্টুয়ার্ট ব্রডের ওভারে ৬টি ছক্কা মারেন যুবরাজ সিং। ২০২১ সালে আকিলা দানাঞ্জায়ার বল ছয় ছক্কায় ওড়ান কাইরন পোলার্ড। চলতি বছরের এপ্রিলে কাতারের কামরান খানের ওভারে ৬টি ছক্কা মারেন নেপালের দিপেন্দ্রা সিং আইরি। ওই ম্যাচে ৯ বলে ফিফটি করে যুবরাজের ১২ বলে ফিফটির রেকর্ডও ভাঙেন আইরি।
এ বছরই আফগানিস্তানের বিপক্ষেই করিম জানাতের বিপক্ষে ১ ওভারে ৩৬ রান তুলেছিল ভারত। করেছিলেন দুজন মিলে—রোহিত শর্মা ও রিঙ্কু সিং। আর গত জুনে নিকোলাস পুরান আজমতউল্লাহ ওমরজাইয়ের বিপক্ষে ৩৬ রান তুলেছিলেন লেগ বাই, ওয়াইড ও নো বলের অবদান নিয়ে। সেই ওভারে ব্যাট হাতে তিনি করেছেন ২৬ রান।
নতুন ইতিহাস গড়ে শেষ পর্যন্ত ৫ চার ও ১৪ ছক্কায় ৬২ বলে ১৩২ রান করে আউট হন ভিসের। সামোয়ার হয়ে টি-টোয়েন্টি সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান তিনি। ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন অধিনায়ক কালেব জাসমাত।

পারমাণবিক ক্ষেপণাস্ত্র শাহিন-২ সফল পরীক্ষা করল পাকিস্তান, লাহোর থেকে চেন্নাই পর্যন্ত হামলা চালাতে পারে, ভারতের উত্তেজনা বাড়বে!

0

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তানের শাহিন-২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল হয়েছে। মঙ্গলবার পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে যে পাকিস্তান সফলভাবে শাহিন-২ সারফেস টু সারফেস ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। সেনাবাহিনী কর্তৃক শাহীন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সৈন্যদের প্রশিক্ষণ প্রদান, নির্ভুলতা উন্নত করা এবং বিভিন্ন সাব-সিস্টেমের কর্মক্ষমতা মূল্যায়ন করা।

২৪ নিউজ টিভি চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, শাহিন পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে পাকিস্তান সেনাবাহিনীর সব সিনিয়র লোকজন উপস্থিত ছিলেন। কৌশলগত পরিকল্পনা বিভাগের মহাপরিচালক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষাকে ঐতিহাসিক অর্জন বলে অভিহিত করেছেন। বলা হয়েছে, এই পারমাণবিক ক্ষেপণাস্ত্র পাকিস্তানেই তৈরি করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ২২০০ কিলোমিটার পর্যন্ত এবং এটি এক টন ওজনের প্রচলিত বা কৌশলগত অস্ত্র বহন করতে সক্ষম।

 

করোনায় আক্রান্ত মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং  

0

জনতার কলম ওয়েবডেস্ক :- কংগ্রেসের সিনিয়র নেতা ও মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং করোনা পজিটিভ হয়েছেন। তিনি নিজেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এই তথ্য দিয়েছেন।

রাজ্যসভার সাংসদ সিং লিখেছেন, “আমার করোনা পরীক্ষা পজিটিভ এসেছে। আমাকে 5 দিন বিশ্রাম নিতে বলা হয়েছে। তাই আমি কিছু সময়ের জন্য দেখা করতে পারব না। আমি দুঃখিত। আপনারাও সবাই করোনা থেকে রক্ষা পেতে যত্ন নিন নিজের প্রতি।

তরুণী চিকিৎসককে খুন-ধর্ষণের নারকীয় ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে দেশের সর্বোচ্চ আদালত

0
জনতার কলম ওয়েবডেস্ক :- কলকাতায় এক চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে সুপ্রিম কোর্ট। স্বতঃপ্রণোদিত বিবেচনায় আদালত এই বিষয়টি শুনেছেন এবং ডাক্তারদের নিরাপত্তার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এছাড়াও, ভিকটিম ডাক্তারের ক্ষেত্রে কলকাতা পুলিশ এবং আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়েও কঠিন প্রশ্ন উঠেছে।
এই মামলার শুনানিকারী সুপ্রিম কোর্টের বেঞ্চে রয়েছেন সিজেআই ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে সিবিআইয়ের পক্ষে যুক্তি উপস্থাপন করেন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে সিনিয়র আইনজীবী কপিল সিবাল উপস্থিত ছিলেন। এর সাথে বেঙ্গল ডক্টরস অ্যাসোসিয়েশন সহ অন্যান্য আবেদনকারীদের আইনজীবীরাও হাজির হন।
এদিনের শুনানি পর্বে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত। প্রশ্ন উঠেছে তৎকালীন অধ্যক্ষের ভূমিকা নিয়েও। এমনকী আরজি করে কী করে বহিরাগতরা ঢুকে হামলা করল সেই প্রশ্নও তুলেছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত জানতে চায়, কী করছিলেন আর জি কর মেডিক্যালের অধ্যক্ষ? তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা?
শুনানি পর্বে আইনজীবী জানান, নিগৃহীতার সঙ্গে পাশবিক অত্যাচার করা হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে পুলিশের ভূমিকা নিয়েও। দেরি করে দায়ের করা হয়েছে FIR। হাসপাতালে কী করে বহিরাগতরা ঢুকে হামলা করল? শান্তিপূর্ণ আন্দোলনে কী করে ঢুকল দুষ্কৃতীরা? সর্বোচ্চ আদালত জানিয়েছে, অপরাধের জায়গা সুরক্ষিত রাখা কর্তব্য ছিল পুলিশের।