Home Blog Page 1087

রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই

0

জনতার কলম ওয়েবডেস্ক :-

রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৮ জুলাই হবে নির্বাচন। ফল ঘোষণা হবে ২১ জুলাই। আগামী ১৫ জুন এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ২৯ জুনের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে বলে জানাল কমিশন। নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ হবে ২৫ জুলাই। দেশের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ শেষ হবে ২৪ জুলাই।

মদের দোকান শপিং মলের মত: জয়া রায় (মহিলা কংগ্রেসের ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ)

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের বি জে পি সরকার বলেছিলেন নেশা মুক্ত ত্রিপুরা, কিন্তু এই শহরে কতগুলো বিলিতি মদের দোকানের লাইসেন্স দেওয়া হয়েছে, আগে বৃহস্পতিবার মদের দোকান বন্ধ ছিল কিন্তু এখন রাত্রি এগারোটা পর্যন্ত করে দিয়েছে এটা একটা মদের দোকান এটা একটা শপিং মলের মত বলে অভিযোগ করলেন মহিলা কংগ্রেসের ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জয়া রায় চৌধুরী। বৃহস্পতিবার আগরতলার কংগ্রেস ভবনের মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি বিরাজিত সিনহা, মহিলা কংগ্রেসের ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জয়া রায় চৌধুরী, মহিলা কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদিকা মৈত্রী দেব সহ অন্যান মহিলা কংগ্রেস এর নেতৃত্বরা। এই দিন সাংবাদিক সম্মেলনে জয়া রায় চৌধুরী রাজ্যের মহিলা কংগ্রেস কে আরো কি ভাবে মজবুত করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করেন পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তিনি এবং আগামী দিনে রাজ্য সরকারের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি গুলো দেওয়া হয়েছে তা বাস্তবে পরিনত করেন নি সেই বিষয় গুলো নিয়ে ময়দানে নামবেন বলে সাংবাদিক সম্মেলনে জানান তিনি।

আসন্ন উপনির্বাচনে জয়ের লক্ষে জনদোয়ারে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিধানসভা উপনির্বাচনের ৮ নং টাউন বড়দোয়ালী কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা বৃহস্পতিবার ও গোল বাজার এলাকায় বাড়ি বাড়ি প্রচার বের হন। এই দিনে ডক্টর মানিক সাহার বাড়ি বাড়ি প্রচার সাথে ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ,২০ নং ওয়াডের কর্পোরেটের রত্না দত্ত টাউন বড়দোয়ালী কেন্দ্রের মন্ডল সভাপতি সঞ্জয় সাহা। বিধানসভা উপনির্বাচনের টাউন ৮ নং বড়দোয়ালী কেন্দ্র রাজ্য বি জে পি দলের জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি রাজ্যর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার জন্ম আরো বেশি গুরুত্বপূর্ণ কেননা উনি এই কেন্দ্র থেকে জয়যুক্ত না হলে পরে রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য শাসক দল চিন্তায় পরে যাবেন তাই এই কেন্দ্রে জাতীয় কংগ্রেস দলের হেভিওয়েট প্রার্থী আশীষ সাহাকে ভোটে পরাস্ত করার জন্য বাড়ি বাড়ি প্রচার জোরকদমে চালিয়ে যাচ্ছেন শাসক দল বিজেপি।এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে ৮ নং টাউন বড়দোয়ালী কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন ২০ নং ওয়াডের ১৬, ১৭ যেই বুথ গুলো শেষ করতে পারেনি সেই বুথ গুলোতে প্রচার করে চলছেন এবং বিপুল সারা পাচ্ছেন, ভারতীয় জনতা পার্টিকে তো ভোট দেবেনই কিন্তু ব্যক্তিগত পরিচয় এর মাধ্যমে ভোট দেবেন বলে জানান পাশাপাশি বাড়ি বাড়ি ভোট প্রচার দিয়ে জনগণ বিভিন্ন অসুবিধার কথা জানিয়েছেন সে বিষয়গুলো আগামী দিনে দেখবেন বলে জানান এবং নির্বাচন বাড়ি বাড়ি প্রচার এগিয়ে বহু পুরনো মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে পারছেন এটাও একটা অভিজ্ঞতা বলে জানান তিনি।

বাড়ি বাড়ি প্রচারে আশীস সাহা

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে বাড়ি বাড়ি প্রচার অভিযানে বের হলো তৃণমূল কংগ্রেস, শুধু রাজধানীতে নয় যে চারটি কেন্দ্রে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই কেন্দ্রে ও শুরু হয়েছে বাড়ি বাড়ি প্রচার অভিযান। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ৬ আগরতলা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পান্না দেব জি বি বাজার এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হন, উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস সভাপতি সুবল ভৌমিকসহ অন্যান্য নেতৃত্বরা। এদিন সুবল ভৌমিক সংবাদমাধ্যমকে জানান এই রাজ্যে চার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ নাকি ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে এখানে রথি মহারথীরা দাড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস জনগনের উপর দৃঢ় বিশ্বাস এই ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে বিশেষ করে সব অংশের মানুষ একটা বিরাট সংখ্যায় মানুষ কোন ভাবেই এই সরকারের শাসন ফিরিয়ে আনতে চায় না মানুষ ভীতসন্ত্রস্থ হলে ও দৃঢ় প্রতিজ্ঞ এবার নির্বাচনে আমরা আমাদের অধিকার প্রয়োগ করব কোনভাবেই একটি মানুষ অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত থাকবেন না এবং কোনভাবেই কিছু করতে পারবেন না নির্বাচন কমিশনের কাছে যাওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের সভাপতি মনে করেন ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী পান্না দেব যেই ভাবে গরীব মানুষের জন্য কাজ করে গেছেন তারই প্রতিফলন এলাকায় এলাকায় একটাই আওয়াজ উঠেছে পান্না দেবে কে জনগণ চায় পান্না দেব সহ চার কেন্দ্রের প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আশা ব্যক্ত করেন।

পোল্যান্ডের বিরুদ্ধে বেলজিয়ামের গোলবন্যা

0

জনতার কলম প্রতিনিধিঃ- ম্যাচের ২৮ মিনিটের মাথায় সেবাস্তিয়ান জিমান্সকির পাস থেকে পোল্যান্ডের হয়ে বল জালে জড়িয়ে দেন রবার্ট লেওয়ানডস্কি, ৪২ মিনিটের মাথায় ডি ব্রুইনের শট আটকে দেন পোল্যান্ডের গোলকিপার । কিন্তু ফিরতি বল পেয়েই বেলজিয়ামকে সমতায় ফেরান অ্যাক্সেল উইটসেল। ম্যাচের ৫৯ মিনিটে এডেন হ্যাজার্ডের পাস থেকে বেলজিয়ামকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। বেলজিয়ামের হয়ে ৭৩ মিনিট ও ৮০ মিনিটে জোড়া গোল লিয়েন্দ্রো ট্রসার্ডের।

বেলুর মঠে বিজেপি সর্বভারতীয় সভাপতি

0

জনতার কলম প্রতিনিধিঃ- পশ্চিমবঙ্গ সফরে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বৃহস্পতিবার সকালেই বেলুড় মঠ যান বিজেপি সর্বভারতীয় সভাপতি। বুধবারও একগুচ্ছ কর্মসূচি ছিল নাড্ডার। তিনি চুঁচুড়া ও চন্দননগরে যান। তারপর ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির দলীয় বৈঠকে যোগ দেন। বৃহস্পতিবারও একগুচ্ছ কর্মসূচি রয়েছে। নাড্ডার বেলুড় মঠ আগমন উপলক্ষে আঁটোসাঁটো করা হয় নিরাপত্তা ব্যবস্থা। স্নিফার ডগ নিয়ে আসা হয়। বেলুড় মঠ পরিদর্শনের পর মন্ডল সভাপতিদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। বুথ সংগঠনকে আরও জোরদার করতে তৎপর নাড্ডা। বাংলায় দলের সাংগঠনিক ভিতকে মজুবত করতে তৎপর দিল্লির নেতারা। অর্জুন সিংয়ের দলবদলের পর ফের রাজ্যে নেতা-কর্মীদের ‘চাঙ্গা’ করতে এবার তাই আসরে খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

সিপিআইএম বরাবরই হিংসার রাজনীতিতে বিশ্বাসী- প্রতিমা ভৌমিক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার রাতে ধলাই জেলায় বিজেপির একনিষ্ঠ কর্মী তথা জেলা যুবমোর্চার সভাপতি সুব্রত মজুমদারের দোকানে অগ্নিসংযোগ করে সিপিআইএম। তারই পরিপ্রেক্ষিতে আজ তথা বুধবার সেই এলাকা পরিদর্শনে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন প্রতিমা ভৌমিক জানান ঘটনার সময় ভোর রাতে সুব্রত আমায় ফোন করে অঝোরে কাঁদতে থাকে, তাদের পরিবারের অন্যতম সম্বল ছিল এই দোকানটি। এই ঘটনায় আমি থেমে যাবো না, বরং আমার লড়াইয়ের গতি আরও তেজি হবে । দলের একজন সৈনিক হিসাবে আমি, আমাদের প্রতিটি লড়াকু কর্মীর পাশে ছিলাম, আছি, থাকবো বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া এদিন তিনি আরো বলেন সিপিআইএম বরাবরই হিংসার রাজনীতিতে বিশ্বাসী একটি দল। নির্বাচন এলেই তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের লক্ষ্যে মরিয়া প্র‍য়াস চালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

মানুষের সঙ্গে থাকতে হবে- জেপি নাড্ডা

0

জনতার কলম প্রতিনিধিঃ- মঙ্গলবার কলকাতায় পা রেখেছিলেন সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডা। মঙ্গলবার বিজেপি শীর্ষনেতৃত্ব বিজেপি নাড্ডাকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দের উপস্থিত ছিলেন, অসংখ্য বিজেপি কর্মী সমর্থকও দলীয় পতাকা নিয়ে নাড্ডাকে অভ্যর্থনা জানাতে সেখানে জড়ো হয়েছিলেন। বিমানবন্দর থেকে নিউটাউনের পাঁচতারা হোটেলে উঠেছিলেন বিজেপি সভাপতি। সেখানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্ব-ভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, সাংসদ লকেট চট্টোপাধ্যায়, অমিত মালব্যের মতো বিজেপি নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। এদিন বিজেপি সভাপতির শীর্ষ বিজেপি নেতৃত্বের বৈঠক হয়েছিল। এদিনের বৈঠকে হাল্কা মেজাজে বিজেপি নেতৃত্বের উদ্দেশে তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন জেপি নাড্ডা। তিনি বলেন, “মানুষের সঙ্গে থাকতে হবে, তাদের পাশে থাকতে হবে। এত সহজের লড়াইয়ের রাস্তা থেকে সরে গেলে হবে না। ওপর থেকে এসে কেউ নির্বাচনে জিতিয়ে দেবে না, সংগঠন এবং মানুষের পাশে থেকেই নির্বাচনে জয়ী হতে হবে।” আগামী বছরই রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত রাজ্য বিজেপিকে নিয়ে যথেষ্ট সমস্যা রয়েছে। মঙ্গলবারে বৈঠকে বিজেপি নেতৃত্বকে আগাম পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়েছেন নাড্ডা। বলা চলে বিজেপির কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডার ২ দিনের বাংলা সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কিন্তু ২০২১ সালের বিধানসভা ভোটে যে বিজেপি ২০০ আসন জয়ের স্বপ্ন দেখেছিল, ফল প্রকাশের পর তাদের সেই স্বপ্ন চুরমার হয়ে গিয়েছিল। জেপি নাড্ডার সফরের পর বিজেপির দলীয় কোন্দল নিয়ন্ত্রণে আসে কি না, সেটাই এখন দেখার।

৪৬ সুরমা মন্ডলের বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে আয়োজিত সভায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক

0

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার ৪৬ সুরমা মন্ডলের মনোনীত প্রার্থী শ্রীমতি স্বপ্না দাস পালের সমর্থনে শান্তির বাজারে নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়, এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন তিনি রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীকে জয়ী করার আহ্বান রাখেন এবং কেন্দ্র ও রাজ্য সরকারের নানা ধরনের উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নের কথা তুলে ধরেন। এদিনের সভায় দলীয় কর্মীসমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

কাশ্মীরের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপের দাবী উমার আব্দুল্লার

0

জনতার কলম প্রতিনিধিঃ- পরিস্থিতি অবনতি হয়েই চলছে কাশ্মীরের। সাধারণ মানুষই জঙ্গিদের নিশানা হয়ে উঠেছে। বিগত এক সপ্তাহেই জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩ জন। এই পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্র। ঘন ঘন বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জম্মু-কাশ্মীরের পরিস্থিতি উন্নতির জন্য এ বার কেন্দ্রের কাছে আর্জি জানালেন ন্যাশনাল কনফারেন্সের ভাইস-প্রেসিডেন্ট ওমর আবদুল্লা। তিনি জানান “এমন একদিনও কাটছে না, যেদিন ভয়ঙ্কর কোনও ঘটনা ঘটছে না। জম্মু-কাশ্মীরের মানুষ চরম কষ্টের মধ্যে রয়েছেন। সরকারের উচিত দ্রুত কোনও পদক্ষেপ করা।”