জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ভারতীয় জনতা পার্টির ৬-আগরতলা মন্ডলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী অংশ নিয়ে সেখানে উপস্থিত দলের জন্য নিবেদিতপ্রাণ দলীয় নেতৃত্ব এবং কার্যকর্তাদের সম্বোধন করেন। আসন্ন উপ-নির্বাচনে ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী ডাঃ অশোক সিনহাকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহবান জানান।
আগরতলা শহরের ডিম সাগরে উদ্ধার এক মহিলার মৃতদেহ
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজধানীতে উদ্ধার অজ্ঞাত পরিচিত মহিলার মৃতদেহ। ঘটনা আগরতলা শহরের ডিম সাগরে, মৃত মহিলার বয়স আনুমানিক ৫০ বছর। জানা যায় এইদিন সকালে পথ চলতি সাধারন মানুষ প্রত্যক্ষ করে ডিম সাগরে একটি মৃতদেহ ভাসছে, সাথে সাথে খবর দেওয়া হয় পশ্চিম আগরতলা থানার পুলিশকে। ঘটনাস্থলে ছুটে আসে পশ্চিম আগরতলা ও মহিলা থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে ডিম সাগর থেকে উদ্ধার করা হয় মৃতদেহটি। ঘটনাস্থলে ছুটে আসে ফরেনসিক বিশেষজ্ঞরাও।এইদিকে ডিম সাগরের পাড় থেকে উদ্ধার হয় একটি ব্যাগ। ব্যাগে খালি জলের বোতল ও জুতো। এইদিকে এক মহিলা পুলিশ অফিসার জানান মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত মহিলার পরিচয় জানা যায় নি। ঘটনার তদন্ত চলছে।
উন্নয়নই মূল লক্ষ্য – ডাঃ অশোক সিনহা
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপি প্রার্থী ডক্টর অশোক সিনহা লাড্ডু চোমুনি এলাকায় বাড়ি বাড়ি প্রচারে ঝড় তোলেন। এই দিন সাথে ছিলেন বিজেপি বিধায়ক ও কর্মী-সমর্থকরা। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রবিগত বহু বছর ধরে সুদীপ রায় বর্মন এর হাতে ছিলো কিন্তুু এবার উপ নির্বাচনে কার দখলে যায় তা একমার ভোটারদের উপরই নির্ভর করে তাই বিজেপি দলের প্রার্থী অশোক সিনহা নিজের জয় সম্পক্রে ১০০ শতাংশ সাড়া পাচ্ছে বলে জানান পাশাপাশি তিনি আরো বলেন মানুষ চায় উন্নয়ন আর উন্নয়নে সাথে কাজ করতে চায় জনগন কিছু মানুষ তো নিজের জন্য নয় অন্যের জন্য উন্নয়ন চাইছে এটা একটা পজেটিভ সাইন বিজেপি দল অন্য কিছু নিয়ে চিন্তা করে না শুধু উন্নয়ন নিয়ে চিন্তা করে বলে জানান তিনি।
নিয়োগের দাবিতে BHMS Doctor association এর Mission Directorer এর নিকট ডেপুটেশন প্রদান
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার হোমিওপ্যাথি বেকার ডাক্তাররা Mission Director (NHM, Govt of Tripura) এর নিকট নিয়োগ সংক্রান্ত দাবি নিয়ে সাক্ষাৎ করবেন , কেননা বিগত অনেক দিন ধরেই হোমিওপ্যাথিতে কমিউনিটি হেলথ অফিসে সেখানে স্থায়ী নিয়োগের দাবি নিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে আসছে বেকার হোমিওপ্যাথি ডাক্তাররা। এর আগেও দপ্তরের অধিকর্তার নিকট এই সংক্রান্ত দাবি নিয়ে আসা হয়েছিল বেকার ডাক্তারদের কিন্তু তখন কোন সদুত্তর দিতে পারেননি দপ্তরের অধিকর্তা তাই আজ অধিকর্তার ডাকে সারা দিয়ে দপ্তরে আসলেন বেকার ডাক্তাররা , এদিন সংবাদ মাধ্যমকে এক ডাক্তার বলেন আজ যদি কোন প্রকার নিয়োগ সংক্রান্ত কোন প্রকার পজিটিভ সাইন মা পাওয়া যায় তাহলে দপ্তরের বাইরের আন্দোলনে বসে পড়বে বলে।
আনুষ্ঠানিকভাবে শুরু হল আগরতলা কলকাতা ভায়া ঢাকা আন্তর্জাতিক বাস পরিষেবা
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার আগরতলা কলকাতা ভায়া ঢাকা আন্তর্জাতিক বাস পরিষেবা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। উপস্থিত ছিলেন পর্যটন ও পরিবহন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ও মেয়র দীপক মজুমদার টিআরটিসি’র ম্যানেজিং ডিরেক্টর বাংলা দেশ সহকারী হাই কমিশনার আরিফ মহাম্মদ সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী প্রনজিত সিংহ রায়সহ অন্যান অতিথিরা। এই দিন সবুজ পতাকা নাড়িয়ে বাস পরিষেবার শুভ সুচনা করেন এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিবহনমন্ত্রী প্রনজিত সিংহ রায় বলেন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে রাজ্যে প্রায় একবছর ধরে রেল কানেকটিভিটি বিচ্ছিন্ন হয়ে আছে এবং তা ঠিক হতে বেশ কিছু দিন সময় লাগবে তার পরে ও প্রচুর মানুষ বাস এবং বিমানে চিকিৎসার জন্য কিংবা ব্যাবসার কাজে প্রতিনিয়ত পাড়ি দিচ্ছেন সেই ক্ষেএে বিমান বাড়ানোর চিন্তা ভাবনা করছে সরকার বলে উনার বক্তব্যে তোলে ধরেন পাশাপাশি তিনি আরো বলেন আজকে যেই মৈত্রী বাস চালু হচ্ছে এই গাড়ির কেপাসিটি ৪০ জন যাএী যেতে পারে এবং তার মধ্যে আজকে ২৮ জন যাএী যাচ্ছে এবং সেটা অবশ্যই প্রথম দিন আগামী দিন থেকে গাড়ি যখন আরো বেশি সংবাদমাধ্যম এর মাধমে রাজ্যের মানুষ জানতে পারবে মৈত্রীবাস চালু হয়েছে এবং সপ্তাহের একদিন বাদ দিয়ে বাকি সব দিন চলবে তাহলে মানুষ যাওয়ার সুযোগ পাবে।
মানুষ ভালো সাড়া দিচ্ছে – ডাঃ মানিক সাহা
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা সকাল থেকেই প্রচারণা শুরু করেন। তবে বেশির ভাগ প্রার্থীই ঘরে ঘরে জনগণের কাছে যাওয়ার ওপর জোর দিয়েছেন। তারা বিভিন্ন এলাকায় প্রচার চালিয়ে যাচ্ছেন। টাউন বারদোয়ালি কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং রাজ্য বিজেপির সভাপতি মুখ্যমন্ত্রী মানিক সাহা সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের নিয়ে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন ওয়ার্ডে রওনা দিচ্ছেন। তিনি জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন। শুক্রবার, মন্ত্রী রামপ্রসাদ পাল দলীয় প্রধান কল্যাণী রায়, বিধানসভার চিফ হুইপকে নিয়ে সেন্ট্রাল রোডের খোসবাগান এলাকায় প্রচার চালান। তিনি ভোটারদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। পরে, প্রতিক্রিয়ায় বিজেপি প্রার্থী ডাঃ মানিক সাহা বলেন যে তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছেন। “আমি অনেক লোকের সাথে দেখা করি, তাদের সাথে মতামত বিনিময় করি। মানুষ ভালো সাড়া দিচ্ছে”, মানিক সাহা বলেন। তবে তিনি সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত পানির সমস্যা ছাড়া মানুষের কাছ থেকে কোনো অভিযোগ আসেনি।
অনুষ্ঠিত হল ভোট সচেতনতা শিবির
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- মঙ্গলবার রাজধানীর মহিলা বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহ মাতঙ্গিনী প্রীতিলতা হলঘরে রাজ্য সরকারের উদ্যোগে এক ভোট সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষক ডঃ পার্থ সারথি মিশ্রা। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নিজেদের ভোটদান নিয়ে সচেতনতা করা হয়। তাছাড়া ছাত্রীদের সাথে চলে কিছু প্রশ্নোত্তর পর্ব ও। এদিন কেন্দ্রীয় নির্বাচন পর্যবেক্ষক ডঃ পার্থ সারথি মিশ্রা বক্তব্য রাখতে গিয়ে বলেন যে কোন জিনিষকে মন দিয়ে চাইলে সেই জিনিসটি তোমাকে পাইয়ে দিতে সব কিছু এক হয়ে যায় বলে এবং ভবিষ্যৎ প্রজন্মের সম্মুখে ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরেন।
জনপ্লাবন সুরমাতে, 291 পরিবারের 1100 ভোটার বিজেপিতে
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সামনেই উপনির্বাচন তারপর 2023 বিধানসভা নির্বাচন, আর আসন্ন উপনির্বাচনের প্রাকমুহুর্তে 46 সুরমা মন্ডলের মনোনীত প্রার্থী শ্রীমতি স্বপ্না দাস পালের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় জনঢল নামে, এদিন বিভিন্ন দল ছেড়ে 291 পরিবারের 1100 ভোটার ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। এদিন নবাগতদের বরণ করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
চোখের জলে হুংকার বুবাগ্রার
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার তৈদুতে যান তিপ্রামথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ। ২ দিন আগে সেখানে বিজেপি এবং তিপ্রা মথার সংঘর্ষ ঘটেছিল। ওইদিন পুলিশের সাথেও তিপ্রা মথার মহিলা কর্মীদের ধস্তাধস্তি হয়। তিপ্রা মথার অভিযোগ পুলিশের হাতে অনেক মহিলা নির্যাতনের শিকার হয়েছেন। এদিন তৈদু গিয়ে আক্রান্তদের সাথে কথা বলেন বুবাগ্রা। পরে তিনি শাসকের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন এবং তিনি বলেন আক্রমণকারীরা থাংসার বিরোধী, উদাহরণস্বরুপ তিনি বলেন মেবার কুমার জমাতিয়া থাংসার কথা বলাই উনাকে মন্ত্রীত্ব পদ থেকে সরিয়ে দিয়ে দল থেকে বের করে দেওয়া হয়েছে, তাছাড়া যেদিন জিষ্ণু কর্তা এবং জিতেন্দ্র চৌধুরী থাংসার কথা বলবে সেদিন তাদেরকেও দল থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানান।
বাড়ি বাড়ি প্রচারে তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্না দেব
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে ময়দান চোষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল। বাড়ি বাড়ি প্রচার থেকে শুরু করে হচ্ছে নির্বাচনী সভাও। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হচ্ছেন গণদেবতাদের দোয়ারে দোয়ারে, চাইছেন ভোট ভিক্ষা। চাইছেন নির্বাচনে জয়লাভের পর জনসেবায় নিজেকে নিয়োজিত করার অনুমতি, তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আগরতলা জিবি বাজার এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বের হন ৬ আগরতলা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পান্না দেব, এদিন প্রচারে বেরিয়ে এলাকার বাড়ি বাড়ি গিয়ে গণদেবতা দের কাছে আশীর্বাদ চান, তাছাড়া এদিন তিনি সংবাদমাধ্যমকে জানান এলাকায় ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং জয় নিয়ে তিনি 100% নিশ্চিত এবং এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল লক্ষণীয় বলে।