সিপিআইএম বরাবরই হিংসার রাজনীতিতে বিশ্বাসী- প্রতিমা ভৌমিক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- মঙ্গলবার রাতে ধলাই জেলায় বিজেপির একনিষ্ঠ কর্মী তথা জেলা যুবমোর্চার সভাপতি সুব্রত মজুমদারের দোকানে অগ্নিসংযোগ করে সিপিআইএম। তারই পরিপ্রেক্ষিতে আজ তথা বুধবার সেই এলাকা পরিদর্শনে যান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। এদিন প্রতিমা ভৌমিক জানান ঘটনার সময় ভোর রাতে সুব্রত আমায় ফোন করে অঝোরে কাঁদতে থাকে, তাদের পরিবারের অন্যতম সম্বল ছিল এই দোকানটি। এই ঘটনায় আমি থেমে যাবো না, বরং আমার লড়াইয়ের গতি আরও তেজি হবে । দলের একজন সৈনিক হিসাবে আমি, আমাদের প্রতিটি লড়াকু কর্মীর পাশে ছিলাম, আছি, থাকবো বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া এদিন তিনি আরো বলেন সিপিআইএম বরাবরই হিংসার রাজনীতিতে বিশ্বাসী একটি দল। নির্বাচন এলেই তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের লক্ষ্যে মরিয়া প্র‍য়াস চালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...