Tag:
রাজনৈতিক
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিবিএসই-এর মাধ্যমিকে ককবরক ভাষার পরীক্ষায় প্রশ্নপত্র বাংলা হরফে করা হয়েছে। রোমান লিপিতে করা হয়নি। এর ফলে আন্দোলনে সোচ্চার হয়েছে জনজাতি সম্প্রদায়ের বিভিন্ন ছাত্র সংগঠন। টি এস এফ এর পক্ষ থেকে মঙ্গলবার বিক্ষোভ প্রদর্শন করা হয় রাজধানীর কুঞ্জবনস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ে তাদের অভিযোগ সোমবার ককবরক ভাষার পরীক্ষা হয়েছিল।
কিন্তু প্রশ্নপত্রে ককবরক ভাষা লেখা হয় বাংলা লিপিতে রোমান লিপিতে লেখা হয়নি। এর ফলে মারাত্মক সমস্যায় পড়তে হয় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের। টি এস এফ এর দাবি তাদের সঙ্গে ছাত্র ছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও রয়েছেন সরকার এই সমস্যার সমাধান না করলে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান।
এদিন ছাত্র ছাত্রীদের নিয়ে স্কুলের সামনেই চলে বিক্ষোভ প্রদর্শন। প্রসঙ্গত, আগেও টি এস এফ বহুবার এই দাবিতে আন্দোলন করেছিল। কিন্তু সরকার কিংবা বোর্ড তাদের সিদ্ধান্ত বাদল করেনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইপিএফ এবং ইএসআইসি ভুক্ত কর্মচারীদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করা, পেনশন ন্যূনতম ৫ হাজার টাকা করা সহ বিভিন্ন দাবিতে দেশ জুড়ে সোচ্চার হয়েছে বি এম এস। মঙ্গলবার দেশের প্রতিটি জেলায় জেলাশাসকের মাধ্যমে এরা ডেপুটেশন দেয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে। রাজ্যের ৮ জেলাতেও এদিন এই কর্মসূচি পালিত হয়। আগরতলায় স্কঞ্চছ এর উদ্যোগে একটি বিরাট মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের সামনে যায়।
সেখানে এক প্রতিনিধি দল জেলাশাসকের কাছে দাবিসনদ পেশ করেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রীর উদ্দেশে। মোট ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়েছে। মিছিলে কর্মচারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শাসক দল বরাবরই দাবি করে থাকে কর্মচারীদের এখন দাবি আদায়ের জন্যে রাস্তায় নামতে হয়না। কিন্তু শাসক দলের সমর্থক শ্রমিক সংগঠনের তরফে এদিনের দেশ ব্যাপী এই আন্দোলন কর্মসূচির পর সরকার পক্ষ কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে সবচেয়ে বেশি ধ্যান দিয়েছেন। সোমবার রাজ্যসভায় ২০২৫-২৬ অর্থবছরের রেল বাজেটের সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে এই দাবি করলেন রাজ্যের রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি জানান, আর কিছুদিনের মধ্যেই বন্দে ভারতের মতো রেল পরিষেবা পেতে চলেছে ত্রিপুরা।
যাত্রী সুরক্ষায় রেল বাজেটে অর্থের সংস্থান বৃদ্ধি করায় সন্তোষ প্রকাশ করেন তিনি। ভারতবর্ষ স্বাধীতার পর দেশে অনেক সরকারের উত্থান ও পতন হয়েছে। কিন্তু কোন সরকার উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নের দিকে নজর দেয় নি। একমাত্র প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসর পরই উত্তরপূর্বাঞ্চলের উন্নয়নের দিকে বিশেষ নজর দিয়েছে।
সোমবার রেল বাজেট নিয়ে সংসদে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্য সভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন নরেন্দ্র মোদী। আর ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদে আসীন হবার মাত্র ২ বৎসরের মধ্যেই ২০১৬ সালে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় প্রথমবার ব্রডগ্রেজ পরিষেবা চালু করেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।
বিগতদিনে উত্তর পূর্বাঞ্চলের দিকে কেউ নজর-ই দিত না। তিনি আরো জানান, আর কিছু দিনের মধ্যে বন্দে ভারত এর মত রেল পরিষেবাও পেতে চলেছে ত্রিপুরা রাজ্য। সুরক্ষা ক্ষাতে রেল বাজেটে অর্থের সংস্থান বৃদ্ধি করায় সন্তোষ প্রকাশ করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।
তিনি জানান, ২০১৩-১৪ সালে রেলের সুরক্ষায় পূর্বতন ইউপিএ সরকার ধার্য করেছিল মাত্র ৪০ হাজার কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ২০২৩-২৪ অর্থবছরে রেলের সুরক্ষাক্ষাতে ধার্য করেন একলক্ষ কোটি টাকা। ২০২৪-২৫ অর্থবছরে রেল সুরক্ষায় বরাদ্দ করা হয় ১ লক্ষ ১৪ হাজার কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবর্ষের পস্তাবিত বাজেটে রেলের সুরক্ষায় ১ লাখ ১৬ হাজার কোটি টাকার সংস্থান রাখা হয়েছে বলে জানান রাজ্যসভার সাংসদ রাজিব ভট্টাচার্য।
তিনি আরো জানান, বিদ্যুতের মাধ্যমে রেল পরিষেবার কাজ ইতিমধ্যেই ৮৬ শতাংশ সম্পন্ন হয়েছে। ২০৩০ সালের মধ্যে এই কাজ ১০০ শতাংশ সম্পন্ন হয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
রাজ্যে ধর্ষণ নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে, সরকার নীরব দর্শক: মহিলা কংগ্রেস
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহিলাদের নিরাপত্তা সহ বিভিন্ন দাবিতে রাজ্য জুড়ে আন্দোলনে নামছে প্রদেশ মহিলা কংগ্রেস। ৩৩ শতাংশ মহিলা সংরক্ষন বিল কার্যকর করা, দুস্থ মহিলাদের ঋণ এক কালীন মুকুব করা, মহিলাদের নিরাপত্তা প্রদান, দারিদ্র দূর করা সহ বিভিন্ন দাবিতে আওয়াজ তুলেছে মহিলা কংগ্রেস। সর্ব ভারতীয় মহিলা কংগ্রেস এর সভানেত্রী অলকা লাম্বার নির্দেশে প্রতিটি রাজ্যে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রাজ্যেও প্রদেশ মহিলা কংগ্রেস এর প্রস্তুতি নিয়েছে। আগামী ২৩ মার্চ ধর্মনগর, ২৫ মার্চ উদয়পুর, ২৭ মার্চ তেলিয়ামুড়া ও ২৯ মার্চ সদরে আন্দোলনে নামবে মহিলা কংগ্রেস। সোমবার আগরতলায় কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান প্রাদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানী ঘোষ। সঙ্গে ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী অভিযোগ করে বলেন, রাজ্যে ধর্ষণ নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে।
অথচ সরকার নীরব দর্শক। পুলিশ দলদাসে পরিণত হয়েছে। মহিলাদের কোনো নিরাপত্তা নেই। কেন্দ্রীয় সরকার ৩৩ শতাংশ সংরক্ষণের বিল পাশ করালেও তা কার্যকর করছে না। মহিলাদের স্বার্থ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে তিনি বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন। এদিকে মহিলাদের নিরাপত্তা ও সামাজিক উন্নয়নের জন্যে মহিলা কংগ্রেস বরাবরই লড়াই আন্দোলন করছে বলে দাবি করেন তিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় নায়ক সংহিতা আইনের ১০৬ এর এক এবং দুই ধারা বাতিল সহ বিভিন্ন দাবিতে ২৪ মার্চ দিল্লিতে পার্লামেন্ট অভিযান করবে সারা দেশের পরিবহন শ্রমিকরা এই কর্মসূচি সমর্থনে সোমবার রাজধানীতে মিছিল সংঘটিত করে সিআইটি ইউ অন্তর্ভুক্ত অসংগঠিত সড়ক পরিবহন শ্রমিকরা এই মিছিলে নেতৃত্বে ছিলেন সিটু রাজ্য সভাপতি মানিক দে।
পরিবহন শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট ১৬ দফা দাবির ভিত্তিতে সোমবার রাজধানীতে মিছিল সংঘটিত করল সিআইডিইউ রাজ্য শাখা মূলত আগামী ২৪ মাস অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের ডাকে, দিল্লিতে পার্লামেন্ট অভিযানের ডাক দেওয়া হয়েছে এই পার্লামেন্ট অভিযানের সমর্থনে সোমবার এই মিছিল সংঘটিত করা হয় এর নেতৃত্বে ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে।
তিনি জানান ভারতীয় ন্যায় সংহিতা আইনের ১০৬ এর এক এবং দুই ধারা বাতিল করতে হবে এই আইনের মটর শ্রমিকদের শোষণ করা চলছে আমেরিকার অনুকরণে এই আইন নাঘু করেছে সরকার এই আইনের ফলে মোটর শ্রমিকরা সারা দেশ জুড়ে বিপন্ন হচ্ছেন। এদিন সি আই টি ইউ রাজ্য সভাপতি আরো জানান কেন্দ্র ও রাজ্য সরকার একদিকে পেট্রল ডিজেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধি করে চলছে অপরদিকে মোটর শ্রমিকদের উপর বিভিন্ন ট্যাক্স চাপিয়ে দিচ্ছে।
পাশাপাশি নেশা দ্রব্য পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে পুলিশ অসহায় মোটর শ্রমিকদের ধরে জেলে ঢুকিয়ে দিচ্ছে এই সমস্ত কিছুর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে দেশের পরিবহন শ্রমিকদের সর্ববৃহৎ সংগঠন অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ফেডারেশন আগামী ২৪ মার্চ দিল্লিতে জমায়েত ও কেন্দ্রীয় মিছিলের ডাক দিয়েছে এর সমর্থনেই সোমবার আগরতলায় মিছিল সংঘটিত করা হচ্ছে বলে জানান তিনি।
এদিন পরিবহন শ্রমিকদের এই মিছিলটি সিআইটিইউ রাজ্য দপ্তরের সামনে থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম কুঞ্জবন এডিসি ভিলেজে এক বাজার সভার আয়োজন করা হয় উক্ত সভায় এলাকার বিভিন্ন অংশের মানুষের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। সভার সমাপ্তিতে পরিলক্ষিত করা গেল শাসক দল বিজেপির শক্তি বৃদ্ধির প্রমাণ কেননা এদিন ৩৩ পরিবারের ৯৭ জন জনজাতি ভোটার বিভিন্ন দল ত্যাগ করে যোগদান করে ভারতীয় জনতা পার্টির পতাকার তলে।
নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপিতে স্বাগত জানান বিধায়ক পিনাকী দাস চৌধুরী, মণ্ডল সভাপতি নিতাই বল সহ অন্যান্য দলীয় নেতৃত্ব। বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন, “বিজেপির জনকল্যাণমূলক নীতি ও শক্তিশালী নেতৃত্বের প্রতি মানুষের আস্থা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই সমাবেশ আয়োজন করছি এবং এতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, আগামী দিনে বিজেপি আরও শক্তিশালী হয়ে রাজ্যের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাবে।” এ দিনের সভায় উপস্থিত জনজাতি অংশের মানুষদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্ব-শক্তিকরণ জনজাতি, স্বশক্তিকরণ ত্রিপুরা-এই শ্লোগানকে সামনে রেখে জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এদিন উপস্থিত থেকে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, জনজাতিদের বিকাশ ছাড়া রাজ্যের বিকাশ সম্ভব নয় রাজীব। ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসের বিশ্বাসী নয়! 
রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একটিও রাজনৈতিক হিংসার উদাহরণ নেই। আজকের এই কার্যক্রমে জনজাতি ভাই-বোনদের উপস্থিতি প্রমাণ করে ভারতীয় জনতা পার্টি রাজ্যের প্রতিটি জনজাতিদের হৃদয়ে বাস করে।
তিনি বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই রাজ্যের জনগণের বিশেষ করে জনজাতি এলাকায় দেশের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের সার্বিক বিকাশের জন্য এবং জনজাতি বিকাশের জন্য যে কাজ গুলি করেছে সেই কাজ গুলোর কথা জন সমাবেশে তুলে ধরার জন্যই এই সভা বলে জানান তিনি।
তিনি আরো বলেন, আজকের এই সভা রাজ্যস্তরে হচ্ছে আগামীতে জেলা ও মন্ডলস্তরে সমস্ত জায়গায় জন জাতি মোর্চার উদ্যোগে রাজ্যের সার্বিক বিকাশ কতটুকু হয়েছে তা আগামীতে মানুষের সম্মুখে তুলে ধরা হবে। এদিনের এইসভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক ভগবান চন্দ্র দাস, মন্ত্রী বিকাশ দেববর্মা, বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রক্তের কোন বিকল্প নেই আবার দোকানেও পাওয়া যায় না আবার মানুষ রক্ছাড়া বাঁচেও না। একজনের রক্ত আরেকজনকেই সাহায্য করতে পারে, আমাদের ত্রিপুরায় রক্তদানের রক্তদানের একটি চেহারায় পরিণত হয়েছে এবং এটা পর্যায়ক্রমে প্রতিযোগিতায় স্থান নিয়েছে। এই ক্ষেত্রে দেখা গিয়েছে বিভিন্ন ক্লাব বিভিন্ন সেবামূলক সংস্থা এবং বিভিন্ন ব্যবসায়িক সংগঠন এই মহতী কাজে এগিয়ে আসছে।
রবিবার বিপ্লবী ভগৎ সিং এর ৯৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ ডিওয়াইএফআই মোহনপুর বিভাগের উদ্যোগে বামুটিয়া কালি বাজারে সিপিএম কার্যালয়ে এক রক্তদান শিবিরে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বলেন।
পাশাপাশি তিনি এদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন, বলেন, স্বাস্থ্য ব্যবস্থার পরিষেবাটা খুবই খারাপ জায়গায় চলে গেছে হাসপাতালে ডাক্তারের অভাব এবং তাও ডাক্তারের সংখ্যা আছে কিন্তু তার সাথে মিলিয়ে যে সংখ্যক নার্সের প্রয়োজন সেই সংখ্যক নার্সও কম এবং নার্সের পাশাপাশি স্বাস্থ্যকর্মীর তাও প্রয়োজন। এদিনের রক্তদান শিবিরে বহু যুবক-যুবতী অংশগ্রহণ করেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ২১ মার্চ থেকে ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। ৭ দিনের ওই অধিবেশন চলবে ১ এপ্রিল পর্যন্ত। কোন বিল আপাতত থাকছে না। উন্নয়ন মূলক কাজে বিরোধীদেরও আলোচনায় অংশ গ্রহণ চায় সরকার। বিএসি বৈঠক শেষে জানালেন মন্ত্রী রতনলালনাথ। রাজ্যের সার্বিক উন্নয়ন মূলক কাজে বিরোধীদেরও আলোচনায় অংশ গ্রহণ চায় সরকার। তার জন্য বিধাসভা অধিবেশনের দিনক্ষণ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
বিএসসি বৈঠক শেষে সাংবাদিকদের এমনটাই বললেন সংসদীয় বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ। আগামী ২১ মার্চ থেকে ত্রিপুরা বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হবে। ৭ দিনের ওই অধিবেশন চলবে ১ এপ্রিল পর্যন্ত। এই বিষয়ে বুধবার রাজ্য বিধানসভায় বিজনেস এডভাইজারি কমিটির (বিএসি) বৈঠক হয়। এবারের অধিবেশনের সময় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়নি বলে বৈঠক শেষে জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী রতন লাল নাথ।
তিনি বলেন বৈঠকে শাসক বিরোধী সমস্ত এডভাইজারি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে শুক্রবার থেকে শুরু হওয়া অধিবেশন যাতে পরবর্তী শুক্রবার পর্যন্ত করা হয়। অর্থাৎ ২১ মার্চ থেকে যে অধিবেশন শুরু হবে তা চলবে ২৮ মার্চ পর্যন্ত। ৬ দিনের অধিবেশন করার। কিন্তু সরকার পক্ষ তা আরো একদিন বাড়িয়ে ১লা এপ্রিল পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে। যাতে সবাই আলোচনা করার সুযোগ পায়। উন্নয়ন মূলক কাজে বিরোধীদেরও আলোচনায় অংশ নিতে পারেন। বিধানসভায় বাজেট অধিবেশন নিয়ে বিজনেস এডভাইজারি কমিটির বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানার মন্ত্রী রতন লাল নাথ।



