বিভিন্ন দাবিতে সারা দেশের সাথে রাজ্যে জুড়ে সোচ্চার হয়েছে বি এম এস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ইপিএফ এবং ইএসআইসি ভুক্ত কর্মচারীদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করা, পেনশন ন্যূনতম ৫ হাজার টাকা করা সহ বিভিন্ন দাবিতে দেশ জুড়ে সোচ্চার হয়েছে বি এম এস। মঙ্গলবার দেশের প্রতিটি জেলায় জেলাশাসকের মাধ্যমে এরা ডেপুটেশন দেয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে। রাজ্যের ৮ জেলাতেও এদিন এই কর্মসূচি পালিত হয়। আগরতলায় স্কঞ্চছ এর উদ্যোগে একটি বিরাট মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার‍্যালয়ের সামনে যায়।

সেখানে এক প্রতিনিধি দল জেলাশাসকের কাছে দাবিসনদ পেশ করেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রীর উদ্দেশে। মোট ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়েছে। মিছিলে কর্মচারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শাসক দল বরাবরই দাবি করে থাকে কর্মচারীদের এখন দাবি আদায়ের জন্যে রাস্তায় নামতে হয়না। কিন্তু শাসক দলের সমর্থক শ্রমিক সংগঠনের তরফে এদিনের দেশ ব্যাপী এই আন্দোলন কর্মসূচির পর সরকার পক্ষ কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...