জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বামগ্রেস বিধায়ক গোপাল রায় ও বীরজিৎ সিনহাকে সিপিআইএমের সঙ্গ ছেড়ে দেওয়ার পরামর্শ দেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ। বলেন সিপিআইএমের মত হীনমনস্ক মানুষ আর নাই।তাদের সঙ্গে থাকলে তারা আপনাদের জেলে পর্যন্ত নিয়ে ঢোকাবে। সুতরাং গিয়েছেন গিয়েছেন জিতে এসেছেন , এখন সঙ্গ ছেড়ে দিন। নইলে সম্মুহ বিপদ। বিধানসভায় মন্ত্রী রতন লাল নাথের এই বক্তব্যে রীতিমতো হাসির রোল ওঠে।
Monthly Archives
March 2023
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বামফ্রন্টের আমলে রাস্তা তৈরির টাকা গুলি ভাগ-বাটুরা করে পকেট ভর্তি করত সিপিআইএম নেতারা। এরকম বহু প্রমাণ রয়েছে রাজ্যের বিভিন্ন রাস্তায়। উদয়পুরে যে এনবিসিসির প্রধান দায়িত্বে ছিল তার নাম সাগির আহমেদ। বর্তমানে মুম্বাইতে তার ১৩ তলা বাড়ি রয়েছে। আর সে রয়েছে জেলে। উদয়পুর থেকে তইনানী, উদয়পুর কিল্লা রোড , শালগরা থেকে কিশোরগঞ্জ প্রভৃতি রাস্তাগুলির ৩০শতাংশ কাজ না হতেই ৯০ শতাংশ টাকা রিলিজ করে দিয়েছে বামফ্রন্ট সরকার। আর সেই টাকা সিপিআইএম নেতাদের মধ্যে ভাগ বাটোরা হত। যার ফলে কন্ট্রাক্টাররাও কাজ না করিয়ে টাকা হাফিজ করে নিয়ে গিয়েছে। বিধানসভায় সিপিআইএম বিধায়কদের রাস্তার উন্নয়ন হয়নি বলে অভিযোগের মুখ্য জবাব দিয়ে তথ্যগুলি তুলে ধরলেন বিধায়ক অভিষেক দেবরায়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে পুর নিগমের কনফারেন্স হলে আগরতলা পুর নিগমের মশা ও কিশোরী মা বিষয়ক এক গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হচ্ছে।গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের কর্পুরেটর সহ বিভিন্ন স্বাস্থ্য আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার ও পশ্চিম জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ দাস | এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, সমাজের প্রত্যেকের নজর রাখতে হবে কিশোরী অবস্থায় মেয়েরা যাতে কোন কারণে গর্ভবতী না হয়। অনেক ক্ষেত্রেই দেখা যায় কিশোরী অবস্থায় মেয়েদের বিয়ে হওয়ার পর গর্ভবতী হয়ে পড়ছে। এমতাবস্থায় মা এবং শিশু দুজনেরই স্বাস্থ্যের ঝুঁকি থেকে যাচ্ছে। সুতরাং এ নিয়ে ব্যাপক হারে জনসচেতনতা গড়ে তুলতে হবে আমাদের।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনের ফলাফল ঘোষনা হবার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় কর্মরত মিড ডে মিল কর্মীদের একাংশকে সম্পূর্ণ অবৈধভাবে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। এবার এমনই অভিযোগ এনে সোচ্চার হল সি আই টি ইউ অনুমোদিত ত্রিপুরা মিড ডে মিল কর্মী ইউনিয়ন। তাদের অভিযোগ ইতিমধ্যেই প্রচুর সংখ্যক মিড ডে মিল কর্মীকে অনৈতিকভাবে কোন ধরনের কারণ ছাড়া ছাঁটাই করা হয়েছে। এতে করে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়ছেন ছাটাই কৃতকর্মীরা। মিড ডে মিল কর্মীরা এখন যেন সেই আতঙ্কেই ভুগছেন। তাই অবিলম্বে অনৈতিকভাবে ছাটাই বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার দাবি নিয়ে সোমবার শিক্ষা দপ্তরের উচ্চপদস্থ অধিকর্তার দ্বারস্থ হলেন ইউনিয়নের এক প্রতিনিধি দল। অধিকর্তার সাথে মিলিত হয়ে প্রতিনিধি দলের সদস্যরা মিড ডে মিল কর্মীদের বর্তমান অবস্থার চিত্র তুলে ধরে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। অধিকর্তা বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন বলে জানালেন ইউনিয়নের সভানেত্রী।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজনৈতিক দলগুলির গণসংগঠনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংস্থাও এখন মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত করে চলেছে রক্তদান শিবির। শনিবার আরও একবার এমনটা দেখা গেল আগরতলা শহরতলী নতুন নগর এলাকায়। স্থানীয় ছাত্র বৃন্দ ক্লাবের উদ্যোগে এদিন আয়োজন করা হয় এক সেচ্ছা রক্তদান শিবিরের। এদিনের এই মহতী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বড়জলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ডা: দিলীপ কুমার দাস সহ আরও বিশিষ্ট জনেরা।
জনতার কলম ওয়েবডেস্ক :-সাংসদপদ খারিজ হওয়ার পর বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ফের সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। শনিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দেন সনিয়া-পুত্র। আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কীসের সম্পর্ক তা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল।পাশাপাশি আদানির সংস্থায় কে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে তা নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা।সাংসদপদ থেকে খারিজ হওয়ার পরদিন শনিবার দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন রাহুল গান্ধি। সেখানে তিনি একের পর এক প্রশ্নবাণে বিদ্ধ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তাঁকে ভয় দেখিয়ে রোখা যাবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন ওয়ানাডের প্রাক্তন সাংসদ। লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি ‘ফের প্রশ্ন করব’ বলে মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, ‘একটি সাধারণ প্রশ্ন থেকে প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য এই গোটা নাটকটি পরিকল্পনা করে করা হয়েছে। আদানির শেল কোম্পানিতে ২০ হাজার কোটি টাকা কে বিনিয়োগ করেছে? আমি এই ধরণের হুমকি, সাংসদপদ খারিজ করা বা কারাদণ্ডের নির্দেশকে ভয় পাই না।’ তিনি আরও বলেন, ‘আমি প্রশ্ন করতে থাকব এবং ভারতে গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাব।’উল্লেখ্য এর আগে সংসদে বিজেপি সাংসদরা সংসদে অচলাবস্থা তৈরি করেছিল রাহুলের ক্ষমা চাওয়ার দাবিতে। তাঁদের অভিযোগ ছিল কংগ্রেস নেতা বিদেশের মাটিতে দাঁড়িয়ে দেশকে অপমান করেছেন। এমনকি বিদেশি শক্তির কাছ থেকে রাহুল সাহায্য নিয়েছে বলে অভিযোগ করেছিলেন গেরুয়া শিবিরের সাংসদরা। এই বিষয়ে রাহুল গান্ধি বলেন, ‘আমার সম্পর্কে মন্ত্রীরা পার্লামেন্টে মিথ্যে কথা বলেছেন। আমি নাকি বিদেশি শক্তির থেকে সাহায্য নিয়েছি। আমি এ ধরনের কোনও কাজ করিনি। স্পিকারকে বলেছি, সংসদে কোনও সদস্য অন্য সদস্যের বিরুদ্ধে অভিযোগ তুললে সেই অভিযুক্ত সদস্যের জবাব দেওয়ার অধিকার রয়েছে। কিন্তু একাধিক চিঠি লেখার পরও কোনও জবাব পাইনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৯ শে মার্চ আগরতলা স্বস্তি বাজার মার্কেটের ব্যবসায়ীরা স্বেচ্ছা রক্তদান করবেন। স্বস্তি বাজার এসোসিয়েশন আয়োজিত সেদিনের স্বেচ্ছা রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এই বাজারের প্রাক্তন ব্যবসায়ী তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত থাকবেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, আইনজীবী সঞ্জয় পাল, সাংবাদিক প্রণব সরকার সহ আরও বিশিষ্টজনেরা। শনিবার স্বস্তি মার্কেটে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আশীষ পাল। একই সাথে এদিন শ্রীপাল মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্যের প্রতিটি ব্যবসায়িক সংগঠনকে এধরনের কর্মসূচি সংঘটিত করার আহ্বান জানান।
জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের নতুন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পদে শপথ নিলেন এরিক গারসেটি। ভারতে রাষ্ট্রদূত হয়ে আসার আগে গারসেটি ছিলেন লস অ্যাঞ্জেলেসের প্রাক্তন মেয়র। প্রথমবার মেয়র হওয়ার পর আড়াই বছর ওই পদে ছিলেন। জো বাইডেনের অনুগত গারসেটি ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বদের মধ্যে অন্যতম।
জনতার কলম ওয়েবডেস্ক :- জনতার কলম ওয়েবডেস্ক :-প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY) এর সুবিধাভোগীদের জন্য কেন্দ্র সরকার দারুণ খবর দিয়েছে। শুক্রবার কেন্দ্র প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) অধীনে LPG সিলিন্ডার প্রতি ২০০ টাকা ভর্তুকি এক বছরের জন্য বাড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম পণ্যের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।এই উদ্যোগে দেশের ৯.৬ কোটি পরিবার উপকৃত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন যে, অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি PMUY-এর সুবিধাভোগীদের প্রতি এলপিজি সিলিন্ডারে ২০০ টাকা ভর্তুকি দেওয়ার অনুমোদন দিয়েছে।বছরে ১৪.২ কেজির ১২টি এলপিজি সিলিন্ডারের জন্য এই ভর্তুকি দেওয়া হবে। ১ মার্চ, ২০২৩ পর্যন্ত, PMUY-এর অধীনে ৯.৫৯ জন সুবিধাভোগী ছিলেন। মন্ত্রী বলেছিলেন যে, এর জন্য ২০২২-২৩ সালে ৬,১০০ কোটি টাকা এবং ২০২৩-২৪ সালে ৭,৬৮০ কোটি টাকা খরচ হবে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে গোটা রাজ্যব্যাপী চলছে রক্তদান উৎসব। রক্তদানে এখন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে রাজ্যের মহিলারা।বর্তমান সমাজ ব্যবস্থায় নারীরা কোন দিক দিয়েই পিছিয়ে নেই। কর্ম ক্ষেত্রেই হোক কিংবা সামাজিক ক্ষেত্রেই হোক না কেন। প্রতিটি ক্ষেত্রেই পুরুষদের সাথে পাল্লা দিয়ে সামনের দিকে এগিয়ে যাবার চেষ্টা করছেন এখন নারীরা। তা এর মধ্যেই বহুবার প্রমাণিত। নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও নিজেদের যুক্ত করার প্রবণতা রাজ্যে বাড়ছে মহিলাদের। তা যেন আবারও প্রত্যক্ষ করা গেল আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজে।নির্বাচনের কারণে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দেওয়ায় ব্যাহত হচ্ছিল মুমূর্ষু রোগীদের চিকিৎসা পরিষেবা।যা নিয়ে অনেকটা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন স্বাস্থ্যপরিসেবার কাজে নিযুক্ত চিকিৎসক ও চিকিৎসা কর্মীরা। তাই ব্লাড ব্যাংকের রক্তের স্বল্পতা দূরীকরণের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন গুলির প্রতি আহ্বান রাখেন স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার। আর মুখ্যমন্ত্রীর এই আহ্বানে সাড়া দিয়ে রাজ্যে এমুহূর্তে প্রতিনিয়ত বিভিন্ন রাজনৈতিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে চলছে স্বেচ্ছা রক্তদান শিবির। খানিকটা দেরিতে হলেও সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলি মহতী এই কর্মসূচিতে সামিল হওয়ায় অনেকটাই যেন স্বস্তি। প্রায় প্রতিদিনই চলছে এখন রক্তদানের উৎসব। আর এই উৎসবে এবার নিজেদের যুক্ত করল সামাজিক সংস্থা শ্রেষ্ঠ ভুবন। শ্রেষ্ঠ ভুবনের উদ্যোগে শনিবার আগরতলা গভমেন্ট মেডিকেল কলেজে আয়োজন করা হয় এক সেচ্ছা রক্তদান শিবির। মহতি এই কর্মসূচিতে রক্তদাতাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় ছিলেন মহিলারা। যা অনেকটাই যেন প্রমাণ করে মানবিকতার নিদর্শন স্বরূপ এধরনের কাজেও পিছিয়ে নেই মহিলারা। তাই শ্রেষ্ঠ ভুবন আয়োজিত মহতি এই কর্মসূচিতে শামিল হওয়া মহিলা সহ অন্যান্য রক্তদাতাদের উৎসাহিত করতে আমন্ত্রিত হয়ে শিবিরে ছুটে গেলেন সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে ছয় আগরতলা কেন্দ্রের পরাজিত প্রার্থী তথা প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি নেতা সুবল ভৌমিক, প্রকাশ দাস সহ আরো অনেকে।এধরনের কর্মসূচি আয়োজনের জন্য এদিন শ্রেষ্ঠ ভূবন সামাজিক সংস্থার কর্মকর্তাদের অভিনন্দন জানান পাপিয়া দত্ত। রক্তদান রাজ্যে বর্তমানে উৎসবে পরিণত হয়েছে। গোটা রাজ্যব্যাপী চলছে এই উৎসব। শামিল হচ্ছে সমাজের সকল অংশের মানুষ।
