জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের স্কুল কলেজের সিলেবাস এর বাইরে গিয়েও বই পড়তে আগ্রহী করে তুলতে হবে। বই হল জ্ঞানের ভান্ডার , সিলেবাসের বাইরে গিয়ে ছাত্র-ছাত্রী ও যুবক-যুবতীরা যত বেশি বই পড়বে তত বেশি বিকাশ হবে তাদের। বইমেলা মানে শুধু ঘুরে দেখা নয়।বইমেলাতে প্রয়োজনীয় বই কিনতে হবে প্রত্যেককেই। তবেই আসল সার্থকতা আসবে বইমেলা আয়োজনের। শুক্রবার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে আয়োজিত ৪১ তম আগরতলা বইমেলার উদ্বোধন করে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা, মেলায় অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এমপি প্রাণ গোপাল দত্ত ,মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মিনারানী সরকার, বিধায়ক রামপ্রসাদ পাল, বাংলাদেশ সহকারি হাইকমিশনার আরিফ মোহাম্মদ প্রমূখ।
Monthly Archives
March 2023
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে আজ প্রয়াত প্রাক্তন মন্ত্রী চাউকুমার রিয়াং, মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা, ত্রিপুরা বিধানসভার প্রাক্তন সদস্য রাধারমন দেবনাথ এবং প্রাক্তন বিধায়ক হরিচরণ সরকারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন প্রয়াত চারজন বিধানসভা সদস্যের প্রয়াণে শোক প্রস্তাব পাঠ করেন। আজ বিধানসভা অধিবেশনে উপস্থিত সব সদস্যগণ তাদের প্রয়াণে দাঁড়িয়ে দুই মিনিট নীরবতা পালন করে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। উল্লেখ্য, প্রাক্তন মন্ত্রী দ্রাউকুমার রিয়াং এবছর ৫ ফেব্রুয়ারি, প্রাক্তন মন্ত্রী এন সি দেববর্মা এবছর ১ জানুয়ারি, প্রাক্তন বিধায়ক রাধারমন দেবনাথ গত ২০ ফেব্রুয়ারি এবং প্রাক্তন বিধায়ক হরিচরণ সরকার ২০২২ এর ২ ডিসেম্বর শেষ নিশ্বাস
ত্যাগ করেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করল প্রদেশ বিজেপির ওবিসি মোর্চা। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে নিয়ে 2019 সালে রাহুল গান্ধী একটি অবমাননাকর মন্তব্য করেছিলেন। পরে রাহুল গান্ধীর এই মন্তব্যের খেই ধরে গুজরাট রাজ্যের সুরাটের এক আদালতে এক বিজেপি নেতা মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সুরাট আদালত রাহুল গান্ধীকে দুই বছরের কারাদন্ডের ঘোষণা দেয়। এমনকি শুক্রবার লোকসভার সদস্য হিসেবে রাহুল গান্ধীর সদস্য পদও খারিজ করে দেন অধ্যক্ষ এবং আগামী ছয় বছরের জন্য তিনি নির্বাচনেও দাঁড়াতে পারবেন না। এই রায়ে উল্লসিত প্রদেশ বিজেপির ওবিসি মোর্চার পক্ষ থেকে শুক্রবার দলের নির্বাচনী কার্যালয়ের সামনে রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করা হয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য বিধানসভার প্রথম অধিবেশনে মুখ্যমন্ত্রীর প্রফেসর ডা: মানিক সাহা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে উদ্দেশ্য করে বলেন, রাজ্য বিধানসভার রোল ৯৮ মোতাবেক পাঁচটি কমিটি গঠনের প্রস্তাব দেন।প্রস্তাবিত কমিটি গুলি হল কমিটি অফ পাবলিক একাউন্টস, কমিটি অফ এস্টিমেটস, কমিটি অফ অন পাবলিক আন্ডারটেকিং, কমিটি অফ সিডিউল কাস্ট, ওবিসি এন্ড মাইনোরিটিস, কমিটি অফ এসটি ,। প্রতিটি কমিটিতে ১১ জন সদস্যের সংস্থান রয়েছে। এই কমিটিগুলি 31 মার্চ ২০২৪ পর্যন্ত সমস্ত গঠনমূলক উন্নয়ন কাজ তত্ত্বাবধান করবে। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মুখ্যমন্ত্রী দেওয়া প্রস্তাব এদিন গ্রহণ করে অবিলম্বে গঠনের প্রস্তাব দেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের ত্রয়োদশ বিধানসভায়এবার ব্যতিক্রমী , বিরোধী দলনেতার আসন দখল করেছে আঞ্চলিক রাজনৈতিক দল তিপ্রামথার অনিমেষ দেববর্মা। বিধানসভার দ্বিতীয় বেলায় অনিমেষ দেববর্মা প্রথমেই শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন রাজ্য বিধানসভার নবনির্বাচিত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনকে। তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিপরিষদের সমস্ত সদস্য ও শাসক বিরোধী সকল অংশের বিধায়কদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিন বিধানসভার প্রথম অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন, সরকারের পাশে থেকেই আমরা জনগণের উন্নয়নমূলক সমস্ত কাজে সহযোগিতা করব তবে জনস্বার্থ বিরোধী সরকারের সমস্ত কাজের সমালোচনা ও আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য সচেষ্ট থাকব। সরকারি উন্নয়ন কাজে কখনোই বাধা হয়ে দাঁড়াব না। অনিমেষ দেববর্মা এদিন ২০০৩ বিধানসভার চিত্র তুলে ধরে তৎকালীন বিরোধী দলনেতা রতন লাল নাথ ও বিধায়ক বিশ্ববন্ধু সেনের ভুয়সি প্রশংসা করেছেন।
বাম গ্রেসের ২৭ আসনের হিসেবে জল ঢেলে দিল তিপ্রা মথা,ত্রয়োদশ বিধানসভার অধ্যক্ষ হলেন বিশ্ববন্ধু
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাম গ্রেসের ২৭ আসনের হিসেবে জল ঢেলে দিল তিপ্রা মথা। সুদীপ জিতেনদের মুখে কালি। ১৪ ভোটেই থেমে গেল গোপালের অধ্যক্ষ পদ। রাজ্যপাল ভাষনের মাধ্যমে শুরু হল ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন। সংখ্যাগরিষ্ঠতার নিরিখে প্রত্যাশা মতই রাজ্যের ত্রয়োদশতম বিধানসভার অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হলেন ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে পুনঃনির্বাচিত বিধায়ক বিশ্ববন্ধু সেন। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে শুরু হল স্বল্প সময়ের বিধানসভা অধিবেশন। আর এই অধিবেশনের শুরুতেই এদিন অনুষ্ঠিত হয় অধ্যক্ষ পদে নির্বাচন। সহমতের ভিত্তিতে কিংবা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নয়, সরাসরি ভোট দানের মধ্য দিয়েই নির্বাচিত হলেন নতুন অধ্যক্ষ। অধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন শাসকের পক্ষে বিশ্ববন্ধু সেন অপরদিকে বিরোধী জোটের প্রার্থী বনমালীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত কংগ্রেসের গোপাল চন্দ্র রায়। ষাট সদস্যক রাজ্য বিধানসভায় ৩২ টি আসন নিয়ে বর্তমানে ক্ষমতায় রয়েছেন বিজেপি আইপিএফটি জোট সরকার। অপরদিকে বাম কংগ্রেসের দখলে রয়েছে ১৪ টি আসন। বাকি ১৪ টি আসনের মধ্যে ১৩ টি তিপ্রামথার দখলে। ধনপুর কেন্দ্র থেকে শাসক দল জয়ী হলেও শেষ পর্যন্ত সংবিধান মেনে সেই কেন্দ্র থেকে নির্বাচিত প্রতিনিধি প্রতিমা ভৌমিক ইতিমধ্যেই পদত্যাগ করেন। এই অবস্থায় স্বাভাবিকভাবেই বিধানসভায় শাসকের পক্ষে রয়েছে সংখ্যাগরিষ্ঠতা। তাই কোন ধরনের অঘটন না হলে অধ্যক্ষ পদে শাসক প্রার্থীর জয় নিশ্চিতই ছিল। অবশেষে হলও তাই। তিপ্রামথার বিধায়করা ভোটদানে বিরত থাকায় বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে অধ্যক্ষ পদে নির্বাচিত হলেন বিশ্ববন্ধু সেন। বিধানসভার বিধায়কদের দেওয়া ভোটে ৩২ টি ভোট পেয়ে অধ্যক্ষ নির্বাচিত হন তিনি। অপরদিকে বিরোধী বাম কংগ্রেস জোটের প্রার্থী গোপাল চন্দ্র রায় পেলেন ১৪ টি ভোট। আর এই ফলাফলের মধ্য দিয়েই অধ্যক্ষ পদ নিয়ে চলা গত কয়েক দিনের জল্পনা-কল্পনার অবসান ঘটলো এদিন। এদিকে অধ্যক্ষ নির্বাচনের পরেই রাজ্যপাল ভাষনের মাধ্যমে শুরু হয় বিধানসভার অধিবেশন।রাজ্যপাল সত্য দেও নারায়ন আর্য এই দিন তার ভাষণে এবারের বিধানসভা নির্বাচনে ব্যাপক হারে মহিলাদের অংশগ্রহণের প্রসঙ্গ তুলে এনে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মহিলা ভোটারদের। গভীর আশা প্রকাশ করে বলেন, রাজ্যের ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবেই সম্পূর্ণ হবে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাহুল গান্ধী আর লোকসভার সাংসদ নন, পদ খারিজ করে দিলেন স্পিকার ওম বিড়ালা।আন্দোলনে নামল কংগ্রেস। ‘মোদী’ পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে দু’বছর জেলের সাজাপ্রাপ্ত রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। শুক্রবার লোকসভা সচিবালয়ের তরফে এ কথা জানানো হল। মোদী পদবি তুলে আপত্তিকর মন্তব্যের দায়ে বৃহস্পতিবার গুজরাতে সুরাত জেলা আদালত রাহুলকে ২ বছর জেলের সাজা দিয়েছিল। তারই ভিত্তিতে ভারতীয় সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করা হল।এই পরিস্থিতিতে শুক্রবার নরেন্দ্র মোদী সরকারে বিরুদ্ধে ক্ষমতার অপপ্রয়োগের অভিযোগ তুলে অন্য বিরোধী দলগুলিকে নিয়ে আন্দোলনের পথে নেমেছে কংগ্রেস। শুক্রবার দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে ১২টি বিরোধী দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বাম, জেডি(ইউ), ডিএমকের পাশাপাশি বৈঠকে ছিল অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ)-ও। এর পরে সংসদ ভবন থেকে মিছিল করে রাষ্ট্রপতি ভবনে যান তাঁরা।
বিধানসভায় বসার স্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করে বিধানসভা ওয়াক আউট করল তিপ্রামথা
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রয়োদশতম রাজ্য বিধানসভার প্রথম অধিবেশন পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হল শুক্রবার। স্বল্প সময়ের এবারের এই অধিবেশনের শুরুতেই এদিন নির্বাচিত হয় বিধানসভার নতুন অধ্যক্ষ। বিধানসভার সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নির্বাচিত করলেন নতুন অধ্যক্ষ। ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক বিশ্ববন্ধু সেন প্রত্যাশিতভাবেই ত্রয়োদশতম বিধানসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন। অধ্যক্ষ নির্বাচনের পর প্রথা মেনে রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে শুরু হয় অধিবেশনের কাজ। তবে এবারের অধিবেশনের প্রথম দিনের শুরুতেই বসার জায়গা নিয়ে ক্ষোভ ব্যক্ত করে প্রতিবাদস্বরূপ অধিবেশন ওয়াক আউট করেন তিপ্রামথার বিধায়করা। এমনকি তারা অধ্যক্ষ নির্বাচনে পর্যন্ত অংশ নেননি। মথার এভাবে শুরুতেই ওয়াক আউট এবং অধ্যক্ষ পদের নির্বাচনে অংশ না নেওয়ার ঘটনাটিকে অনেকেই পরিকল্পিত বলে মনে করছেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একটি গাড়ি, পিস্তল ২ রাউন্ড গুলি সহ আড়াই লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ।গ্রেফতার করেছে সানি সাহা নামে এক অভিযুক্তকে। চুরি ছিনতাই ও নেশা কারবারীদের বিরুদ্ধে অভিযানের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে আবারো বড় ধরনের সাফল্য পেল আগরতলা শহরের পুলিশ। নেশা বিরোধী অভিযানের সূত্র ধরে আটক আরও এক নেশা কারবারি। একই সাথে পুলিশ উদ্ধার করল দুই রাউন্ড তাজা গুলি সহ একটি পিস্তল। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাতে সদরের এসডিপিও অজয় কুমার দাসের নেতৃত্বে পূর্ব থানার পুলিশ রাজধানীর রাম ঠাকুর সংঘ এলাকায় অভিযানে নামে। সেখানে জনৈক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বেশ কিছু পরিমাণ ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা উদ্ধার করে। শুধু তাই নয় অভিযানকালে পুলিশ ২ রাউন্ড তাজা গুলি সহ নাইন এমএম একটি পিস্তল ও এরটিগা গাড়িও উদ্ধার করতে সক্ষম হয়। একই সাথে সানি সাহা নামে এক যুবককেও আটক করে পুলিশ। শুক্রবার ধৃত যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়ে আদালতে তোলা হয়। পূর্ব থানায় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন সদরের এসডিপি ওঅজয় কুমার দাস।নেশা বিরোধী অভিযানে শুধু রাজ্য পুলিশ নয় বিএসএফ এর গোয়েন্দা শাখাও একই সঙ্গে অভিযান চালিয়েছে। পুলিশের গোয়েন্দা শাখা সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই নেশা বাণিজ্যের সাথে জড়িত রাঘব বোয়ালদের হদিশ পাওয়া যাবে বলে ধারণা করছে পুলিশ।
জনতার কলম ওয়েবডেস্ক :- কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ২ বছরের হাজতবাস প্রসঙ্গে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আজ শুক্রবার তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘ওবিসি সম্প্রদায়ের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে সুরাটের একটি আদালত।কিন্তু রাহুল এবং কংগ্রেস দল এখনও তাদের অহংকারের কারণে ক্রমাগত তাদের বক্তব্যে অটল রয়েছে এবং ক্রমাগত ওবিসি সমাজের অনুভূতিতে আঘাত করছে। সমগ্র ওবিসি সম্প্রদায় গণতান্ত্রিকভাবে রাহুলের এই অপমানের প্রতিশোধ নেবে। রাহুল গান্ধীর অহংকার অনেক বড় এবং কিন্তু বুদ্ধি অনেক কম। নিজের রাজনৈতিক লাভের জন্য তিনি সমগ্র ওবিসি সম্প্রদায়কে অপমান করেছেন। রাহুল এই সম্প্রদায়কে চোর বলে ডাকে।’
