জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে রেলের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে প্রতিনিয়ত বাড়ছে রেল যাত্রী সংখ্যা। যেভাবে দিন দিন রেল যাত্রী সংখ্যা বাড়ছে, তাতে করে নিশ্চিতভাবে ব্যস্ততা বেড়েছে আগরতলা রেল স্টেশনের। কিন্তু এই রেল স্টেশনের ব্যস্ততা ক্রমশ বাড়তে থাকলেও, যাত্রীরা প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন। বিশেষ করে পরিকাঠামো কত বিভিন্ন সমস্যা রয়েছে আগরতলা রেল স্টেশনে। এর মধ্যে অন্যতম হলো ফুট ওভারব্রিজ।আগরতলা রেল স্টেশনে আরও একটি ফুটওভার ব্রিজ প্রয়োজন! একটি মাত্র ফুটওভারব্রিজ থাকার কারণে সমস্যা হচ্ছে যাত্রীদের যাতায়াতে! আগরতলা রেল স্টেশনে বৃদ্ধি পেয়েছে রেল সংখ্যা। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দেশের বিভিন্ন জায়গার সাথে রেল সংযোগ হয়েছে আগরতলায়। এর মধ্যে আবার খুব শীঘ্রই বাংলাদেশের সাথে হবে রেল সংযোগ। রাজধানীর মতো একটি রেল স্টেশনে যাত্রী সংখ্যা বেশি হবে সেটাই স্বাভাবিক। কিন্তু দেখা যায় একটি প্লেট ফরম থেকে অন্য প্লেট ফরমে যাওয়ার জন্য ওভার ব্রিজ রয়েছে মাত্র একটি।যার দরুন এত লম্বা প্লেট ফরমে যাতায়াতের ক্ষেত্রে বৃদ্ধ থেকে শিশু, অসুস্থ থেকে সুস্থ সকলরই সমস্যা হচ্ছে। বিশেষ করে ট্রেন আসার পর দীর্ঘ সময় লাইন দিয়ে ওভার ব্রিজ পেরোতে হয়। দীর্ঘতম রেল স্টেশনে উওর অংশে একটি ওভার ব্রিজ থাকলেও, স্টেশনের দক্ষিণ দিকে যাতায়াতের তেমন সুবিধা নেই। ট্রেনে উঠার তাগিদে অনেকেই আবার লাইনের উপর দিয়ে ছুটে। প্রতিদিনই দেখা যাচ্ছে সে চিত্র। এতে করে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সরকার যে ভাবে রেল পরিষেবার উন্নতি করছে তাতে অনেকটাই লাভ জনক হচ্ছে যাত্রীদের। সুবিধা হচ্ছে জাতায়তে। তবে রেল কর্তৃপক্ষ আরো একটু নজর দিলে হয়তো এই সমস্যাটাও দূর হবে।তাই যাত্রীদের দাবি আরো একটি ওভারে বিজ তৈরি করা হোক আগরতলা রেল স্টেশনে।
Monthly Archives
March 2023
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের মহিলা ক্রিকেটের মান উন্নয়নে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করে চলেছে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। সম্প্রতি মেলাঘরে অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় মহিলা টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। এবার শুরু হতে চলেছে অনূর্ধ্ব ১৭ আন্ত স্কুল মহিলা ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ৫ এপ্রিল থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। রাজ্য ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এই স্কুল মহিলা ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেবে মোট ছয়টি স্কুল। তাই অংশগ্রহণকারী স্কুলগুলির ক্রিকেটারদের হাতে এবার বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দিল ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। মঙ্গলবার আগরতলা এমবিবি ক্লাব হাউজে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্রিকেটারদের হাতে বিভিন্ন সরঞ্জাম তুলে দেন এসোসিয়েশনের কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন টি সি এর সভাপতি, সহ-সভাপতি সম্পাদক ও অন্যান্য কর্মকর্তারা।
দুষ্কৃতিকারীদের আক্রমণে রক্তাক্ত যুবক বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুষ্কৃতিকারীদের আক্রমণে নতুন করে আক্রান্ত হলেন আরো এক যুবক। এবারের ঘটনা রাজধানী আগরতলার দক্ষিণ রামনগর এলাকায়। বিরোধী সিপিআইএম দল করার জন্য কিছু দুষ্কৃতিকারীদের বেধড়ক মারধরে এবার গুরুতর আহত হলেন আব্দুল করিম নামে এক সিপিআইএম কর্মী। দুষ্কৃতিকারীদের আক্রমণে রক্তাক্ত যুবক বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায় নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই আক্রমণের ভয়ে সিপিআইএম কর্মী আব্দুল করিম বাংলাদেশে চলে যায়। সেখানে কিছুদিন থাকার পর এলাকার পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার খবর পেয়ে করিম যথারীতি নিজ বাড়িতে ফিরে আসে। করিমের অনুপস্থিতিতে তার স্ত্রীর কাছে দুষ্কৃতিকারীরা ৪০ হাজার টাকাও দাবি করে। নতুবা নেশা সামগ্রী দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। কিন্তু টাকা জোগাড় করতে খানিকটা সময় নেয়। বিষয়টি সহ্য হয়নি এলাকারই কিছু দুষ্কৃতিকারীর। তাই দুষ্কৃতিকারীরা মঙ্গলবার সকালে আব্দুল করিমের বাড়িতে গিয়ে তাকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হয়ে পড়েন আব্দুল। পরে এলাকাবাসীদের সহযোগিতায় আব্দুলের স্ত্রী তার স্বামীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। এদিকে দলীয় কর্মী নিজ বাড়িতে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান এলাকার প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। প্রকাশ্য দিবালোকে নিজ বাড়িতে দুর্বৃত্তদের হাতে আব্দুল করিম আক্রান্ত হওয়ার ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বাসন্তী পুজো। প্রতিবছরের মতো এবছরও আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় মন্দির, সার্বজনীন ও ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে বাসন্তী পূজা। হিন্দু শাস্ত্র মতে, বাসন্তী পূজায় দেবী দুর্গার আরাধনা করা হয়। বসন্ত ঋতুতে দেবীর পূজা হয় বলে এই পূজাকে বাসন্তী পূজা বলা হয়। হেমন্ত ঋতুতে দেবী দুর্গাকে পূজা করার প্রচলন রয়েছে। তখন দেবীকে কাত্যায়নী নামে পূজা করা হয়। এইসব পূজাতেও শরৎকালের মতো ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার শেষে দশমীতে দেবীকে বিসর্জন দেওয়া হয়। তিথি অনুযায়ী সোমবার মহাষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হয় বাসন্তী পূজা। মঙ্গলবার মহা সপ্তমী।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে রাস্তায় নামল বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ। বিরোধী দল সমর্থিত শ্রমজীবী অংশের মানুষের উপর দৈহিক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে এবং শ্রমজীবী অংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা দাবিকে সামনে রেখে সংগঠন এবার গণডেপুটেশন প্রদান করল শ্রম দপ্তরের কমিশনারের নিকট। তাদের দাবি অবিলম্বে শ্রমজীবীদের উপর হামলা হুজ্জতি বন্ধ করা, কর্মচ্যুতদের পুনর্বাহাল, সন্ত্রাস বন্ধ করে ভয়মুক্ত পরিবেশ ফিরিয়ে আনা, আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে প্রশাসনের তরফে ক্ষতিপূরণ প্রদান, শ্রমজীবীদের উপর তোলাবাজি বন্ধ করা ইত্যাদি। এই দাবিগুলিকে সামনে রেখে মঙ্গলবার আগরতলা মেলার মাঠ স্থিত সিপিআইএম জেলা কার্যালয় থেকে এক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমার শেষে শ্রম ভবনের সামনে মিলিত হয়। পরে এক প্রতিনিধি দল কমিশনারের নিকট মিলিত হয়ে তাদের দাবী সনদ তুলে দেন। এদিকে শ্রমভবনের সামনে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে নির্বাচনোত্তর সন্ত্রাসের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সন্ত্রাস বন্ধ করার জন্য প্রশাসনিক কঠোর হস্তক্ষেপ দাবি করেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, সম্পাদক শংকর প্রসাদ দত্ত, পাঞ্চালি ভট্টাচার্য, সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস প্রমূখ।
জনতার কলম ওয়েবডেস্ক :- হোয়াইটওয়াশ করা হল না পাকিস্তানকে। কিছুটা গা ছাড়া ভাবে খেলেই হেরে বসল আফগানিস্তান। শেষ ম্যাচে আফগানদের ৬৬ রানে হারিয়ে মান রক্ষা করলেন শাদাব খানরা।সোমবার তৃতীয় টি-টোয়েন্টিতে ১৮৩ রান তাড়া করতে নেমে ৩৯ রানেই ৩ উইকেট হারিয়ে বসে থাকে আফগানিস্তান। সেখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি।১৮.৪ ওভারে ১১৬ রানেই অলআউট হয়ে যায় রশিদ খানের টিম। তবে ম্যাচ হারলেও খুব বেশি হেলদোল ছিল না আফাগানিস্তানের। কারণ প্রথম দুই ম্যাচ জিতে তারা আগেই সিরিজ পকেটে পুড়ে ফেলেছিল। তৃতীয় টি-টোয়েন্টি হারলেও আফগানিস্তান ২-১ ব্যবধানে সিরিজটা জেতে।
পাকিস্তান অবশ্য কিছুটা স্বস্তি পেয়েছে। আফগানিস্তানের কাছে যদি হোয়াইটওয়াশ হতে হত, তবে লজ্জায় মাটিতে মিশে যেতে হত শাদাব খানদের। কিন্তু সে রকম কিছু ঘটেনি। বিশেষ করে ব্যাট হাতে পাকিস্তান এ দিন ভালো পারফরম্যান্স করেছে। এবং বোলাররাও লড়াকু মেজাজ দেখিয়েছেন। সব মিলিয়েই শেষ ম্যাচে এসেছে সাফল্য।
প্রথম দুই ম্যাচে বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়ে সিরিজ খোয়াতে হয় পাকিস্তানকে। প্রথম ম্যাচে ৯২ ও পরের ম্যাচে ১৩০ রানের পর আজ উঠেছে ৭ উইকেটে ১৮২ রান।
শুধু ব্যাটিং নয়, বোলিংও স্বস্তি দেবে। ২০ বছর বয়সী তরুণ পেসার ইহসানউল্লাহ নিয়েছেন ৩ উইকেট, গতি ও বাউন্সও ছিল দেখার মতো। তাঁর প্রথম বলেই চোয়াল ফাটিয়ে দিয়েছেন নজিবউল্লাহ জাদরানের। যাঁকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়। এ ছাড়া শাদাব খানও নিয়েছেন ৩ উইকেট।টস হেরে এ দিন প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানের মাথায় মহম্মদ হ্যারিসের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। ২৮ রানের মাথায় পড়ে তৈয়ব তাহিরের উইকেট। তবে আর এক ওপেনার সাইম আয়ুবের ৪০ বলে ৪৯ রানর ইনিং ভরসা জোগায়। আগের দুই ম্যাচে যথাক্রমে ১৭ ও ০ রানে আউট হওয়া এই বাঁ-হাতি শেষ ম্য়াচে কিছুটা নজর কাড়েন। উইকেটের চারপাশে অসাধারণ কিছু শট খেলেন। তাঁর ইনিংসে রয়েছে ২টি ছক্কা এবং ৪টি চার।
এ ছাড়া ইফতিকর আহমেদ ২৫ বলে ৩১ করেন। অধিনায়ক শাদাব ১৭ বলে ২৮ রান করেন। ২ ছক্কা ও ১ চারে ১৩ বলে ২৩ রান করেন আব্দুল্লাহ শফিক। নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটে ১৮২ রান করে পাকিস্তান।আফগানিস্তানের হয়ে ২ উইকেট নেন মুজিব উর রহমান। ৩১ রানে ১ উইকেট নেন রশিদ খান। এর মধ্যে একটা কীর্তিও গড়েছেন। সর্বশেষ ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টানা ১০৬ বলে কোনও বাউন্ডারি হজম না করার নজির গড়লেন রশিদ। এ ছাড়া ফজহক ফারুকি, মহম্মদ নবি, ফরিদ আহমেদ, করিম জানাতও ১টি করে উইকেট নিয়েছেন। রান তাড়া করতে নেমে আফগানিস্তানের শুরুটাই একেবারেই ভালো হয়নি। শুরু থেকেই তারা উইকেট হারাতে শুরু করে। টেল এন্ডারে নেমে আজমাতুল্লাহ ওমরজাই ২টি চার এবং ১টি ছয়ের হাত ধরে ২০ বলে ২১ রান করেছেন। এটাই আফগানদের সর্বোচ্চ রান। বাকিরা তো কেউ ২০ রানের গণ্ডিই টপকাতে পারেননি। রহমানুল্লাহ গুরবাজ ১৮, সিদ্দিকুল্লাহ অটল ১১, উসমান গনি ১৫, মহম্মদ নবি ১৭- এর বাইরে কেই দুই অঙ্কের ঘরেই পৌঁছায়নি। আফগানিস্তানের ব্যাটিং ব্যর্থতার কারণে এ দিন মূলত ল্যাজেগোবরে হয় রশিদ খানরা। শেষ পর্যন্ত ১৮.৪ ওভারে ১১৬ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান।
পাকিস্তানের ইহসানউল্লাহ এবং শাদাবের ৩টি উইকেট ছাড়া অমাদ ওয়াসিম, জামান খান, মহম্মদ ওয়াসিম একটি করে উইকেট নিয়েছেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জুমলা শব্দ নিয়ে কংগ্রেস বিধায়ক গোপাল চন্দ্র রায়কে বিধানসভার তীব্র আক্রমণ করলেন মন্ত্রী রতন লাল নাথ। বলেন জুমলা শব্দটি উইড্র করে নিতে হবে। দেশের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে একজনের কিন্তু জেল হয়েছে, ফের আবার স্বরাষ্ট্রমন্ত্রীকে জুমলা বললে পরিনাম ভয়াবহ হতে পারে।
অসময়ে না ফেরার দেশে পাড়ি দিলেন রাজ্যের বহু প্রতিভা সম্পন্ন কবি চন্দ্রকান্ত মুরাসিং
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অসময়ে না ফেরার দেশে পাড়ি দিলেন রাজ্যের বহু প্রতিভা সম্পন্ন কবি চন্দ্রকান্ত মুরাসিং। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৬৭ বছর। অন্যান্য দিনের মতো সোমবার সকালে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে প্রাত ভ্রমনে বের হয়েছিলেন কবি চন্দ্রকান্ত মুরাসিং। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে। আর এই সংবাদ ছড়িয়ে পড়তেই রাজ্যের শিল্পী সাহিত্য মহলে নেমে আসে গভীর শোকের ছায়া। প্রয়াত মুরাসিং ছিলেন অত্যন্ত বহু প্রতিভা সম্পন্ন কবি, লেখক, গদ্যকার। বাংলা এবং ককবরক উভয় ভাষাতেই তিনি ছিলেন স্বচ্ছন্দ। সংগীতের প্রতিও ছিল তার বিশেষ অবদান। সরকারি ও বেসরকারি স্তরে বহু পুরস্কারে ভূষিত হয়েছিলেন তিনি। এরকম একজন বিশিষ্ট কবির আকস্মিক মৃত্যুতে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ রাজ্যের গোটা সাহিত্য জগত। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন ছাড়াও রেখে গেছেন বহু শুভাকাঙ্ক্ষী। এদিন জিবি হাসপাতাল থেকে প্রয়াত কবির মৃতদেহ রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে নিয়ে আসা হলে সেখানে লেখক কবি সাহিত্যিক বুদ্ধিজীবী মহল থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিরা তাকে শেষ শ্রদ্ধা জানান।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খোয়াই জেলার পদ্মবিল ব্লকে মোট ৯১৩৩ টি পরিবার রয়েছে। তারমধ্যে ডিডব্লিউএস দপ্তর পাইপ লাইনের মাধ্যমে জলের নল পৌঁছে দিয়েছে ৭৪৪৮ টি বাড়িতে। শতাংশের হিসেবে 81.55 টি পরিবারে পাইপ লাইনের জল পৌঁছেছে। রামচন্দ্র ঘাট বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক রঞ্জিত দেববর্মার আনীত এক অভিযোগের তথ্য সহকারে মুখ্যম জবাব দিয়ে বিধানসভায় জানালেন নয়া খাদ্যমন্ত্রী তথা তৎকালীন ডি ডব্লিউ মন্ত্রী সুশান্ত চৌধুরী। শ্রী চৌধুরী এ দিন বিধানসভায় তথ্য সহকারে তুলে ধরে বলেন গোটা রাজ্যে সিংহভাগ পরিবারে পাইপলাইনে জলের নল পৌঁছে গিয়েছে। সেগুলি পরিদর্শন করার পরামর্শ দেন বিরোধী বেঞ্চের সদস্যদের |লে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই রাজ্যবাসীর স্বার্থে নিয়ম মেনে ভোট অন একাউন্ট পেশ করলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। রাজ্য বিধানসভার ইতিহাসে এই প্রথম অর্থমন্ত্রী হিসাবে পূর্ণাঙ্গ বাজেট পেশ করার আগে ভোট অন একাউন্ট পেশ করলেন তিনি। আগামী চার মাসের জন্য ৯০৬৬.৫৬ কোটি টাকার ভোট অন একাউন্ট এবং ৩০৬৫.৩৭ কোটি টাকার সাপ্লিমেন্টারি গ্রান্টের জন্য পেশ করলেন শ্রী সিংহ রায়। সোমবার অধিবেশনের দ্বিতীয় দিন বিধানসভা ভবনের প্রেস কর্নারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে নিয়ে এমনটাই বললেন অর্থমন্ত্রী। একই সাথে এদিন তিনি দাবি করেন রাজ্যে গত ২০২২ – ২৩ অর্থবছরে জিডিপি ও রাজস্ব আয় উভয়ই বৃদ্ধি পেয়েছে। জিডিপি বৃদ্ধির পরিমাণ ৮.৮০। যা জাতীয় হারের চেয়ে অনেকটাই বেশি। আগামী অর্থবছরে জিডিপি ৮.৯৫ হবে বলে প্রত্যাশা করেন তিনি। একই সাথে তিনি জানান রাজ্যে গত অর্থ বছরে বেড়েছে রাজস্ব আয়ও। ২০২২- ২৩ অর্থবছরে রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা। যা এর আগের বছরে ছিল ২৬১৬ কোটি টাকা।
