জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদর সিনিয়র আমন্ত্রণ মূলক ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় রবিবার। এম.বি.বি স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে মুখোমুখি হয় চাষ্পামুড়া কোচিং সেন্টার ও এগিয়ে চলো সংঘ। ম্যাচে চাষ্পামুড়া কোচিং সেন্টারকে ৮ উইকেটে পরাজিত করে শিরোপা নিজেদের ঘরে তুলে নেয় এগিয়ে চলো সংঘ। খেলার প্রথমে ব্যাট করতে নেমে চাম্পামুরা কোচিং সেন্টার 43 ওভারে 10টি উইকেট হারিয়ে 104 রান করে। চাম্পামুরা কোচিং সেন্টারের হয়ে ব্যাটিংয়ে সর্বোচ্চ রান করেছে নিকিতা দেবনাথ ২৮ রান, প্রিয়া এিপুরা ১৮ রান ও শিউলি চক্রবর্তী করে ১৫ রান ।চাষ্পামুড়া কোচিং সেন্টার এর হয়ে ভালো বোলিং করেন রুম্পা সিং ও প্রিয়াঙ্কা দাস উভয়ে ১ টি করে উইকেট তুলে নেয়।অপরদিকে এগিয়ে চলো সংঘ 25 ওভার 5 বলে 2 উইকেট হারিয়ে 108 রান করে জয় ছিনিয়ে নেয়। এগিয়ে চলো সংঘের হয়ে ভালো ব্যাটিং করেন সুলখনা রায় ২৩ রানে ও রিজু সাহা ৩৩ রানে অপরাজিত থাকে। এগিয়ে চলো সংঘের হয়ে অন্নপূর্ণা দাস ৩ টি উইকেট তুলে নেয়।
Monthly Archives
November 2022
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি জোট সরকারের প্রতি মানুষ ক্ষুব্দ কিন্তু তার মানে এই নয় রাজ্যে নতুন করে আবার বামফ্রন্ট সরকার গড়বে। বামফ্রন্ট সরকার গড়তে হলে বিজেপি বিক্ষুব্ধ একটা বিরাট অংশকে একত্রিত করতে হবে। কর্মীদের প্রতি স্পষ্ট বার্তা দিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। ২০২৩ বিধানসভা নির্বাচন বিজেপি জোট সরকারের কাছে শক্ত চ্যালেঞ্জ হলেও বামফ্রন্টের কাছেও যে সহজ নয় সেটা স্পষ্ট উপলব্ধি করেছেন গত ২৫ বছরের শাসক মানিক সরকার। রবিবার সারা ভারত শ্রমজীবী নারী সমন্বয় কমিটির নবম রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার কর্মীদের উদ্দেশ্য করে আরওবলেন, জোট সরকারের প্রতি মানুষের ক্ষোভ থাকলেও নির্বাচনের প্রাক মুহূর্তে প্রতিশ্রুতি কিছুকিছু পালন করতে সচেষ্ট হচ্ছে। যার ফলে নতুন বামফ্রন্ট সরকার গঠন করা খুব একটা সহজ হবে না।সেকথা উপলব্ধি করতে হবে বামফ্রন্টের কর্মী-সমর্থকদের। বিরোধী দলনেতা মানিক সরকারের এদিন শ্রমজীবী নারীর সমন্বয় কমিটির সদস্যদের সামনে নিজেদের ভুল স্বীকার করে বলেন , বামফ্রন্ট সরকারের আমলে কর্মচারীরা যে খুব বেশি একটা বেতন পেতেন সেটা বামফ্রন্ট সরকার কখনোই বলেনি, কর্মচারীরা কম বেতন পেতেন সেটা উপলব্ধি করলেও দেওয়ার সামর্থ ছিলনা।আশা অঙ্গনওয়াড়ি কর্মী মিড-ডে-মিল ওয়ার্কার এসব গুলি ছিল কেন্দ্রীয় সরকারের স্কিমে। তাদের কম বেতন দেওয়া হতো সেটা উপলব্ধি করলেও কিছু করতে পারেনি বামফ্রন্ট। মানিক সরকার এদিন , আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাকে প্রতারক বলে আখ্যায়িত করেন ,বলেন গত নির্বাচনের আগেও হিমন্ত বিশ্ব শর্মা অনেক প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল, তার একটিও পূরণ করেনি বিজেপি জোট সরকার। বিরোধী দলনেতা মানিক সরকার শ্রমজীবী নারীর সমন্বয় কমিটির মহিলাদের সহানুভূতি পেতে আক্রমণ করতে ছাড়েনি তিপরা মথা দলকেও , বলেন, পৃথক তিপরা ল্যান্ড এর দাবি নিয়ে সাম্প্রদায়িক সুড়সুড়ি দেওয়ার চেষ্টা করছে। তাদের আমলে পাহাড়ের রীতিমত হাহাকার শুরু হয়েছে। এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,সি আই টি ইউ সভাপতি মানিক দে, সম্পাদক শংকর দত্ত সহ অন্যরা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার ছিল প্রধানমন্ত্রীর মন কি বাত। বিগত দিনের মতো এদিনও দলীয় কর্মীদের সাথে নিয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠে বিজেপি বড়দোয়ালী মন্ডল এর উদ্যোগে আয়োজন করা হয় মন কি বাত অনুষ্ঠানের। আর সেখানেই প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলেন মুখ্যমন্ত্রী। ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিল রত্না দত্ত, মন্ডল সভাপতিসহ দলের স্থানীয় নেতা কর্মীরা। প্রধানমন্ত্রীর মন কি বাত শোনার পর এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, এদিনের এই মন কি বাতে প্রধানমন্ত্রী বেশ কিছু অজানা তথ্য তুলে ধরেন। এরমধ্যে যেমন ছিল জি-টোয়েন্টি, রকেটসহ আরো অনেক কিছু। প্রধানমন্ত্রীর মন কি বাত, আসলে দেশের বাত। দেশের মনের কথা বলেন তিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৭শে নভেম্বর দলিত শোষণ মুক্তি মঞ্চের প্রতিষ্ঠা দিবস। বিগত দিনের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে দলিত শোষণ মুক্তি মঞ্চের নবম প্রতিষ্ঠা দিবস উদযাপন করল ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি। সংবিধান বাঁচাও ত্রিপুরা বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে রবিবার আগরতলা প্যারাডাইস চৌমুহনীতে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠা দিবসের মূল অনুষ্ঠানটি। সেখানে সংগঠনের পতাকা উত্তোলন করেন তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য সভাপতি বিধায়ক রতন ভৌমিক। ছিলেন সংগঠনের সমিতি রাজ্য সম্পাদক বিধায়ক সুধন দাস সহ অন্যান্য নেতৃত্ব। পরে উপস্থিত নেতৃত্ব সংবিধানের প্রণেতা ডঃ বি আর আম্বেদকর এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান। প্রতিষ্ঠা দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন বিধায়ক সুধন দাস বলেন, রাজ্য সরকারের বিরুদ্ধে ষোল দফা চার্জশিট তৈরি করে চলছে আন্দোলন। রাজ্যে আইনশৃঙ্খলা বলতে কিছুই নেই, মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবিধানে যেসব অধিকার দেওয়া হয়েছে, এসব কিছু এখন ধ্বংস করার চেষ্টা চলছে। তিনি এদিন আরো জানান আগামী তিন থেকে পাঁচ ডিসেম্বর বিহারে অনুষ্ঠিত হবে দলিত শোষণ মুক্তি মঞ্চের তৃতীয় সর্বভারতীয় সম্মেলন। এই সম্মেলনে রাজ্য থেকেও ১৮ জনের এক প্রতিনিধি দল অংশ নেবে।
ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতার সূচনা করেন ত্রিপুরা জিমনাস্টিক এসোসিয়েশনের সভাপতি রাজিব ভট্টাচার্য,
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা মহাত্মা গান্ধী প্লে সেন্টার ও মনমোহন দাস প্লে ফোরামের যৌথ উদ্যোগে আয়োজিত পঞ্চম মনমোহন দাস স্মৃতি প্রাইজ মানি নক আউট ভলিবল টুর্নামেন্টকে সামনে রেখে এবছর প্রথমবারের মতো আয়োজন করা হয় উন্মুক্ত ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সকালে মহাত্মা গান্ধী স্কুল ময়দান থেকে শুরু হয় এই দৌড়। পুরুষদের পাঁচ কিমি ও মহিলাদের তিন কিমি দৌড় প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১১৭ জন প্রতিযোগী অংশ নেয়। এতে পুরুষ বিভাগে প্রথম স্থান দখল করে নবগ্রাম প্লে সেন্টারের আকাশ বর্মন এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে যথাক্রমে সাই স্যাগের সৌরভ হোসেন ও রানির বাজার প্লে সেন্টারের মোবারক হোসেন। অপরদিকে মহিলা বিভাগে প্রথম ত্রিপুরা স্পোর্টস স্কুলের লক্ষ্মী রানী ত্রিপুরা এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে যথাক্রমে সিপিসির স্নিগ্ধা চৌধুরী ও রানীর বাজার প্লে সেন্টারের রাধা দেবনাথ। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে নগদ অর্থসহ পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। সকালে সবুজ পতাকা নেড়ে এই ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতার সূচনা করেন ত্রিপুরা জিমনাস্টিক এসোসিয়েশনের সভাপতি রাজিব ভট্টাচার্য, জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার, আগরতলা পৌর নিগমের কর্পোরেটর সুখময় সাহা ও অঞ্জনা দাস।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে ক্রমবর্ধমান নাবালিকা, শিশু, নারী ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে গর্জে উঠেছে ভারতের ছাত্র ফেডারেশনের ছাত্রীরা। তাদের বক্তব্য রাজ্যে সিরিজ গণধর্ষণ চলছে। এই গণধর্ষণ কাণ্ড রুখতে এসএফআই ছাত্রীরা স্লোগান তুলেছে বেটি বাঁচাও বিজেপি হটাও। নতুন এই শ্লোগানকে সামনে রেখে শহরে এক বিক্ষোভ মিছিল ও সংগঠিত করেছে ফেডারেশনের কর্মী সমর্থিতরা। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ছাত্র-যুব ভবনের সামনে এসে শেষ হয়। এই প্রসঙ্গে এসএফআই কেন্দ্রীয় কমিটির সদস্য বৈশালী মজুমদার রাজ্যের আইন শৃঙ্খলা অবনতির অভিযোগ করেছেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার থেকে প্রতিটি মন্ডলে শাসকদলের মন কি বাত অনুষ্ঠান শেষে রিপোর্ট কার্ড নিয়ে কার্য কর্তারা ঘর ঘর অভিযানে ছুটবেন। সরকার যে মানুষের জন্য কাজ করছে সেটা রিপোর্ট কার্ডে উল্লেখ করে জনগণের সামনে তুলে ধরা হবে…। এর ভিত্তিতেই শনিবার বি জে পি-র প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য দলীয় কার্যালয় এক সাংবাদিক সম্মেলনে জানান ৬০ টি আসনেই জয়লাভ করে দল পুনরায় সরকার গঠন করবে। পাশে উপস্থিত মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন ২০১৮ সালের পর থেকে রাজ্যের আইন শৃঙ্খলার অনেক উন্নতি সাধিত হয়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আজ পর্যন্ত কেউ কোন করাপশনের আঙ্গুল তুলতে পারেনি। সেই পথেই চলছে রাজ্য সরকারও। করাপশন ফ্রী সরকার চালাচ্ছি সেই বিশ্বাস নিয়ে আমরা মানুষের কাছে যাব। ফিল গুড বাতাবরণ তৈরি হয়েছে রাজ্যে। শনিবার দলীয় মুখ্য কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই কথাগুলো বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য সরকারের পাঁচ বছরের কাজের রিপোর্ট কার্ড তৈরি। সেই রিপোর্ট কার্ড নিয়ে দলের কার্য কর্তারা ঘর ঘর অভিযানে যাবে। মানুষের জন্য সরকার যে সমস্ত কাজ করেছে এবং বাস্তবায়ন করে চলেছে সেসব বিধানসভা ভিত্তিক তৈরি করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে বললেন প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য। ২০১৮ সালের নির্বাচনের আগে ভিশন ডকুমেন্ট এ যেসব কথা বলা হয়েছিল তার কতটুকু বাস্তবায়ন হয়েছে , সেটা নিশ্চয়ই জনগণ জানতে চাইবে , মাঝে মাঝে বলা হয়ে থাকে ভিশন ডকুমেন্ট থেকেও বেশি কাজ হয়েছে। নিশ্চয়ই সেসবও রিপোর্ট কার্ডে উল্লেখ থাকবে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পথ দূর্ঘটনায় মৃত্যু হল ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষক পরিতোষ নাথের। ঘটনা শুক্রবার সন্ধ্যায় উত্তর জেলার পানিসাগর মহকুমার দেওছড়া এলাকায়। জানাযায় এদিন সন্ধ্যা নাগাদ পরিতোষ নাথ দেওছড়া নিজ বাড়ি থেকে তিলথৈ বাজারে যাওয়ার সময় রাস্তায় দ্রুত গতিতে আশা একটি বাইক তাকে পেছন দিক থেকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে সে আহত হয় বাইক আরোহীরাও। স্থানীয় মানুষ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে পরিতোষ নাথের অবস্থা বেগতিক দেখে তাকে রেফার করা হয় শিলচরে |শিলচর নেওয়ার আগেই ধর্মনগর জেলা হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। শনিবার তার মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে।জানা যায় মৃত শিক্ষকের স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার অনুষ্ঠিত হবে রাখাল মেমোরিয়াল স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতা। প্রতিযোগিতায় মুখোমুখি হবে গতবারের ফাইনাল খেলা দুটি দল ফরওয়ার্ড ক্লাব ও এগিয়ে চলো সংঘ।গতবার ফাইনালে এগিয়ে চলো সংঘের কাছে পরাজিত হয়েছিল ফরওয়ার্ড ক্লাব। এবছর সেই পরাজয়কে ভুলে মাঠে নামবে ফরওয়ার্ড। জানান কোচ সুভাষ বোস। ফাইনালে নামার আগে শেষ প্রস্তুতি ফরওয়ার্ড ক্লাবের।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা ভগৎ সিং যুব আবাসে শনিবার অনুষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টির রাজ্য স্পোর্টস সেলের রাজ্য ভিত্তিক প্রতিনিধি সন্মেলন। এই প্রতিনিধি সন্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এছাড়াও ছিলেন রাজ্য বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, দলীয় নেতৃত্ব অমিত রক্ষিত, কমল দেব সহ অন্যান্যরা। এই কর্মসূচীতে অংশ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা রাজ্য স্পোর্টস সেলের কর্মীদের সোজা সাপ্টা বার্তা দিয়ে বলেন, এখন রাজ্য রয়েছে নির্বাচন মুডে। রাজ্য সরকার থাকলে সমস্ত দাবী দাওয়া পূরন হবে। সমস্ত দ্বিধা দন্ধ ভুলে পুনরায় সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে মন প্রান খুলে কাজে নেমে পড়ুন।
