জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্রীল প্রভুপাদের সার্ধশততম জন্মবার্ষিকী মহোৎসব উপলক্ষে বিশ্ব বৈষ্ণব সম্মেলন অনুষ্ঠিত হবে রাজধানীর রবীন্দ্রভবনে। ২৯ নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে।শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ শ্রী জগন্নাথ মন্দির এবং গৌড়ীয় মিশন বাগবাজারের উদ্যোগে আয়োজিত সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা , উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন সহ মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রীরা। শনিবার এক সাংবাদিক বৈঠক করে এই তথ্য তুলে ধরেন মঠ মিশনের সন্ন্যাসীরা।
Monthly Archives
November 2022
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটির উদ্যোগে আগামী ৭ ডিসেম্বর সম্মাননা জানানো হবে স্বাধীনতা সংগ্রামীদের। শনিবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেন কমিটির আহ্বায়ক স্বপন বণিক। শ্রী বণিক তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন , রাজ্য সরকার স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তিতে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। দুর্ভাগ্য রাজ্যের কোন স্বাধীনতা সংগ্রামীকে সম্মাননা জানানোর প্রয়োজন মনে করেনি সরকার। তাই স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন কমিটি অভিনব এই উদ্যোগ গ্রহণ করেছে। অনুষ্ঠানে শাসক দল ছাড়া রাজ্যের প্রায় সবকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- যান দুর্ঘটনায় গুরুতরভাবে আহত মহিলা সহ পাঁচজন। ঘটনার বিবরনে জানা যায় শনিবার সকালে তেলিয়ামুড়া থেকে উদয়পুর মাতারবাড়ির উদ্দেশ্যে যাবার পথে বিশালগড় সিপাহীজলা এলাকায় গভীর খাদে পড়ে যায় একটি ছোট গাড়ি। ঘটনায় গাড়িতে থাকা পাঁচজন গুরুতরভাবে আহত হয়।পরবর্তীতে খবর পেয়ে ছুটে এসে দমকল কর্মীরা আহত 5 জনকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়।আহতরা সবাই একই পরিবারের বলে জানা যায়।আহতদের মধ্যে 10 বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। অবস্থা সঙ্কটজনক হওয়ায় প্রত্যেককে জিবি হাসপাতালে রেফার করেছে মহাকুমা হাসপাতালের চিকিৎসকরা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবিতে দেশের কৃষকরা দিল্লিতে সংঘটিত করেছিল কৃষক আন্দোলন। যে আন্দোলন স্বাধীন ভারতবর্ষে ঐতিহাসিক আন্দোলনের রূপ নেয়। দীর্ঘ সময় আন্দোলন চলার পর দেশের প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত কৃষকদের কাছে মাথা নত করে তিনটি কৃষি বিল প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। ঘোষণা অনুযায়ী নতুন তিনটি কৃষি বিল প্রত্যাহার করা হলেও কৃষকদের দাবি গুলি আজও পূরণ করেনি সরকার। তাই বাকি দাবিগুলি আদায় করার জন্য গৃহীত কর্মসূচির অঙ্গ হিসাবে ঐতিহাসিক কৃষক আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তিতে দেশের প্রতিটি রাজ্যেই রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি পেশ করার সিদ্ধান্ত নেয় সংযুক্ত কিষান মোর্চা। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার রাজ্যেও অনুষ্ঠিত হলো রাজভবন অভিযান। কৃষক ও জনতার ৮ দফা দাবিকে সামনে রেখে এদিন আগরতলা রবীন্দ্রশতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কেট হাউসে গিয়ে মিলিত হয়। এই রাজভবন অভিযান কর্মসূচিতে সদর বিশালগড় জিরানিয়া ও মোহনপুর মহকুমার কৃষকরা শামিল হন। পরে সংগঠনের রাজ্য আহ্বায়ক পবিত্র করের নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাষ্ট্রপতির উদ্দেশ্যে এক স্মারকলিপি পেশ করেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৩ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকায় নাম তোলার জন্য এক সাংবাদিক বৈঠক করে সকলের প্রতি আহবান রাখেন ধলাই জেলা শাসক সিদ্ধার্ত শিব জাসওয়াল। এছাড়া যাদের নতুন করে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে হবে তারা যেন আগামী ডিসেম্বর মাসের ৮ তারিখের মধ্যে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করিয়ে নেয়। পাশাপাশি দিব্যাঙ্গ ভোটার সহ বৈবাহিক সূত্রের কারণে যাদের ভোট প্রদান করতে সমস্যা হবে তাদের প্রতি বিশেষ ব্যবস্থা করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সে বিষয় তিনি অবহিত করেন ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চন্ডিপুর মূর্তিছড়ায় চা-বাগিচা শ্রমিক সহ অন্যান্যদের নিয়ে জন্মদিনের অনুষ্ঠান পালন করেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব l শ্রী দেব বলেন ,প্রতিটি অংশের নাগরিকদের সম্মান প্রতিষ্ঠা ও অধিকার সুরক্ষা আমাদের অন্যতম অগ্রাধিকার l ভূমির বন্দোবস্ত সহ গুচ্ছ পরিকল্পনার সুফল হিসেবে চা-বাগিচা শ্রমিকরা এক উজ্জ্বল ভবিষ্যতের সন্ধান পেয়েছেন l তাঁদের আতিথেয়তায় আমি আপ্লুত l এদিন সাংসদ বিপ্লব কুমার দেব মূর্তিছড়া কালী মন্দিরে মায়ের দর্শন ও কৃপা প্রার্থনাও করেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি চাকরি ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করা হবে খেলোয়াড়দের জন্যও। খুব শীঘ্রই সিদ্ধান্ত গৃহীত হবে কেবিনেটে। বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বাধারঘাট স্টেডিয়ামে কেন্দ্রীয় সরকারের খেলোইন্ডিয়া স্কীমের আর্থিক আনুকূল্যে এবং ত্রিপুরা সরকারের যুববিষয়ক ও ক্রীড়াদপ্তরের তত্বাবধানে বিশ্বমানের সিন্থেটিক টার্ফ হকিমাঠ নির্মাণের শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন রাজ্য সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন , ফুটবলের পাশাপাশি রাজ্যে হকিখেলাকে নবরূপে জাগাতে এবং হকি খেলার পরিকাঠামোর উন্নয়নে এবং নতুন প্রতিভা অন্বেষণে সর্বোপরি হকির গুণমান বাড়ানোর লক্ষ্য নিয়ে যুববিষয়কওক্রীড়াদপ্তর আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। রাজ্যের ক্রীড়াক্ষেত্রে হকিখেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের যুববিষয়কওক্রীড়াদপ্তর পরিকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেছে এবং এরই অঙ্গ হিসেবে শুক্রবার রাজ্যের হকি খেলোয়াড় ও হকিপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের খেলোইন্ডিয়াস্কিমে ৫.৫ (সাড়ে পাঁচ) কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের সিন্থেটিক টার্ফ হকিমাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী বলেন, শীঘ্রই এই বিশ্বমানের সিন্থেটিক টার্ফ হকিমাঠ নির্মিত হওয়ার পর এখানে নবীন প্রজন্মের ছেলে-মেয়েরা হকি খেলা সংক্রান্ত আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধাগুলি তো পাবেনই, সেইসঙ্গে এখানে হকি খেলাকে একটি পেশা রূপে বেছে নেওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের কাজও সুনিশ্চিত করা হবে। মন্ত্রী বলেন খেলোয়ার দের জন্য চাকরির ক্ষেত্রেও সংরক্ষন করা হবে। এছাড়াও বলেন, আমাদের দেশের মহান সন্তান মেজর ধ্যানচাঁদজি হকি খেলার মাধ্যমে সারা বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করেছিলেন। আমার বিশ্বাস, নিকট ভবিষ্যতে আমাদের রাজ্য থেকেও মেজর ধ্যানচাঁদজির মতো প্রতিভাবান হকি খেলোয়াড় উঠে আসবে। যে খেলার সঙ্গে মেজর ধ্যানচাঁদজির মতো ক্রীড়াবিদের নাম যুক্ত, তখন তাঁর পরাক্রম তো প্রেরণা যোগায়ই, এবং তাঁর নামের মধ্যেও একটা বার্তা থাকে। মেজর ধ্যানচাঁদজির নামের মধ্যেও একটা বার্তা রয়েছে। তাঁর নামের যে প্রধান শব্দ, সেটি হল ‘ধ্যান’। ধ্যান কেন্দ্রিভূত করে কোনরকম ‘ফোকাসড অ্যাক্টিভিটি’ বা একাগ্রভাবে তৎপর হয়ে পরিশ্রম না করলে কখনও সাফল্য আসে না, আর এরজন্য এই রাজ্যের নতুন প্রজন্মের হকি খেলোয়াড়দেরও কঠিন পরিশ্রম করতে হবে। আমাদের রাজ্য সরকার হকি খেলোয়াড়দের পাশে আছে এবং আমাদের রাজ্যে হকির মানোন্নয়নের মাধ্যমে হকি খেলাকে গ্রামে গঞ্জে পৌঁছে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।আগামী দিনে রাজ্যে জাতীয় স্তরের আসর বসানোর উদ্যোগ গ্রহণ করা হবে। এদিনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১৪-বাধারঘাট কেন্দ্রের বিধায়িকা মিমি মজুমদার, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার,ডেপুটি মেয়র মণিকা দাস (দত্ত), ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা, সোসাইটি ফর ম্যানেজমেন্ট অফ কালচারাল কমপ্লেক্স এর চেয়ারম্যান কমল দে, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. প্রদীপ কুমার চক্রবর্তী, অধিকর্তা সুবিকাশ দেববর্মা,যুগ্ম অধিকর্তা পাইমং মগ, উপ-অধিকর্তা বনজিৎ বাগজী, বিপ্লব দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
আগরতলা থেকে চুরাইবাড়ি পর্যন্ত আইও পেট্রোলিং গাড়ির আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার কবলে পড়ে হতাহতের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দুর্ঘটনাকে কিভাবে প্রতিরোধ করা যায় তার জন্য কাজও করে চলেছেন রাজ্য সরকার। আগরতলা থেকে দক্ষিণ জেলা গামী জাতীয় সড়কে হাইওয়ে পেট্রোলিং গাড়ি চালু হবার পর এবার একই পদ্ধতি চালু হলো রাজ্যের চার জেলায়। খোয়াই, ঊনকোটি, ধলাই ও উত্তর ত্রিপুরা জেলার হাইওয়েতে দুর্ঘটনা প্রতিরোধ করার জন্য শুক্রবার চালু করা হলো হাইওয়ে পেট্রোলিং গাড়ি। এদিন আগরতলা থেকে চুরাইবাড়ি পর্যন্ত আইও পেট্রোলিঙ গাড়ির আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জনসহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সবুজ পতাকা নেড়ে পেট্রোলিং গাড়ির সূচনা করে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর সাহা বলেন, রাজ্য সরকার মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। রাজ্যের পুলিশ টিম অত্যন্ত সক্রিয়। আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে দুর্ঘটনা সব ক্ষেত্রেই গ্রাফ অনেকটা এখন নিম্নমুখী। দুর্ঘটনা যাতে প্রতিরোধ করা যায় তার জন্যই এই হাইওয়ে পেট্রোলিং এর ব্যবস্থা। তিনি আরো বলেন রাজ্যে যানবাহন বেড়েছে প্রায় ৩০ শতাংশ। এই জায়গায় দুর্ঘটনা এখন কমেছে ৬ শতাংশ। এ থেকে স্পষ্ট যে দুর্ঘটনা অনেকটা নিয়ন্ত্রণে আনার সম্ভব হয়েছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদর সিনিয়র আমন্ত্রণ মূলক ক্রিকেট প্রতিযোগিতায় এগিয়ে চলো সংঘের পর দ্বিতীয় দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল চাষ্পামুড়া কোচিং সেন্টার। শুক্রবার এম.বি.বি স্টেডিয়ামে মুখোমুখি হয় অরুন্ধতী নগর প্লে সেন্টার ও চাষ্পামুড়া কোচিং সেন্টার। অরুন্ধতী নগর প্লে সেন্টারেকে হারিয়ে এদিন 5 উইকেটে জয়ী হয় চাম্পামুরা কোচিং সেন্টার। 27 ওভার 1 বলে 105 রান করেছে চাম্পামুরা প্লে সেন্টার। অপরদিকে 37 ওভারে10 টি উইকেট হারিয়ে অরুন্ধতী নগর প্লে সেন্টার রান করেছে 104। অরুন্ধতী নগর প্লে সেন্টার এর সর্বোচ্চ 20 রান করেছে দেব্রাবিতা দেব ও সুইটি সিনহা । সেরা বোলিং করে হীরামনি গৌর ২ উইকেট তুলে নেয়। এদিকে চাষ্পামুড়া কোচিং সেন্টার এর সর্বোচ্চ ৩২ রান করেছে শিউলি চক্রবর্তী, সুপ্রিয়া দাস ও ইন্দ্ররানী জমাতিয়া করেছে ১৮ রান।চাষ্পামুড়া কোচিং সেন্টার এর হয়ে সেরা বোলিং শিউলি চক্রবর্তী ৬ উইকেট তুলে নেয়।
স্বনির্ভর হচ্ছে মহিলারা ৩৯ হাজারেরও বেশি এস এইচ জি গ্রুপ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগ করছেন :প্রনজিৎ
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৩৯হাজারেরও বেশি এস এইচ জি গ্রুপের মহিলারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগ করছেন। রাজ্যের মহিলারাও ধীরে ধীরে স্ব-রোজগাড়ি হয়ে উঠেছে। বললেন রাজ্যের কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। শুক্রবার গোমতী জেলা সদর মহকুমা উদয়পুর রাজর্ষি কলা ক্ষেত্রে অনুষ্ঠিত হয় লাভাথী সম্মেলন। উদ্বোধন করেন রাজ্যের কূষি, পর্যটন ও পরিবহন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। এছাড়া ও উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলার জেলা শাসক গভেকার ময়ূর রতিলাল।সভায় সভাপতিত্ব করেন পুরপিতা শিতল মজুমদার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন দেশের প্রধানমন্ত্রী ও রাজ্য সরকারের একটাই লক্ষ , রোজগার ছাড়া যাতে কেউ না থাকে।এই লক্ষকে সামনে রেখে সারা রাজ্যে জনগণের সুবিধার্থে সরকার কাজ করছে।গত সরকারের আমলে জনগণের অধিকার বলে ছিল না কিছু। সরকারের সুযোগ সুবিধা পেতে গেলে এখন আর আগের সরকারের মত নেতাদের বাড়িতে ছুটতে হয় না। মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় আরও বলেন , কৃষি কাজ করে বর্তমানে অনেক কৃষক , অনেক যুবক স্বাবলম্বী হয়ে উঠেছে। যেটা আগেকার সরকারের সময়ে সম্ভব ছিল না। বর্তমান সরকার কৃষকদের উন্নয়নের বহুমুখী প্রকল্প নিয়েছে। এদিনের সম্মেলনকে কেন্দ্র করে সুবিধাভোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয় | আগামী দিনে সরকার জনকল্যাণে আরও বহু কর্মসূচি গ্রহণ করবে বলে জানান সরকারি বিভিন্ন আধিকারিকরা।
