জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
উৎসবের দিনগুলিতে আগরতলা শহরের নাগরিকরা যাতে স্বাচ্ছন্দ্যে উৎসব উপভোগ করতে পারে, তার জন্য চলছে এখন পুর নিগমের উদ্যোগে নানা কর্মসূচি। শহরে আলোকসজ্জা থেকে শুরু করে রাস্তাঘাট সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তাই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে এবার ময়দানে নামলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রামনগর ৪ নং রাস্তা সংস্কারসহ জল নিষ্কাশনিক ব্যবস্থা খতিয়ে দেখে তিনি দ্রুত কাজ শেষ করার জন্য নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত ঠিকেদারকে।আগরতলা রামনগর ৪ নং রোডের ব্যস্ততম রাস্তাটি। গত কয়েক বছর ধরে এই রাস্তাটি সম্পূর্ণ চলাচলের অযোগ্য হয়ে পড়ে। রাস্তার পাশে থাকা গুরুত্বপূর্ণ ড্রেনের পাকা নির্মাণ কাজ বিগত সরকারের আমল থেকেই শুরু হয়েছিল। যে কাজ এখনো অসমাপ্ত। কচ্ছপ গতিতে জল নিষ্কাশন ব্যবস্থার কাজ চলতে থাকার দোহাই দিয়ে, রাস্তা সংস্কারের কাজ স্তব্ধ করে রাখা হয়। যার খেসারত প্রতিনিয়ত দিতে হয় পথ চলতি সাধারণ নাগরিকদের। অবশেষে শারদীয় উৎসবের প্রাক মুহূর্তে এই রাস্তা সংস্কারের কাজে হাত দিল পুর নিগম। এতে খানিকটা হলেও খুশি ভুক্তভোগী জনগণ। সোমবার পাকা ড্রেন নির্মাণ ও রাস্তা সংস্কারের কাজ পরিদর্শন করলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার। কাজের গুণগতমান বজায় রেখে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য এদিন দায়িত্বপ্রাপ্ত ঠিকেদারদের নির্দেশ দেন তিনি। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেয়র জানান গুরুত্বপূর্ণ এই ড্রেনের কাজ অতিরিক্ত বৃষ্টির কারণে অনেকটা ব্যাহত হয়েছে। খুব দ্রুত যাতে কাজ শেষ করা হয় তার জন্য ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারদের।
September 2022
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিনটি বিগত দিনের মত এবারো রাজ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত। এবছর বিদ্যাসাগরের ২০৩ তম জন্ম জয়ন্তী। নবজাগরণের পথিকৃৎ এর জন্মদিনে সোমবার সরকারি বেসরকারি উদ্যোগে অনুষ্ঠিত হয় নানা কর্মসূচি। তবে সরকারিভাবে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিন বিদ্যাসাগরের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি হয় আগরতলা ড্রপ গেইট এলাকায়। সেখানে বিদ্যাসাগরের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দেব সহ আরো অনেকে। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বিদ্যাসাগরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-শারদীয়া উৎসবকে সামনে রেখে সমাজের দুস্থ মানুষের হাতে এবারও নতুন বস্ত্র তুলে দিল আগরতলা রামনগর চার নম্বর রাস্তার শেষ প্রান্তের রাম ঠাকুর সেবা মন্দির। ধর্মীয় এই প্রতিষ্ঠানটি প্রতিনিয়তই বিভিন্ন সমাজ সেবামূলক কাজ সংঘটিত করে আসছে। আবারো তার নজির স্থাপন করলো সোমবার। এদিন এলাকার প্রায় পাঁচ শতাধিক দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন মন্দিরের কর্মকর্তারা। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও ছিলেন স্থানীয় কর্পোরেটর শ্রীনিবাস দাস, সমাজ সেবক আশীষ পাল সহ আরো অনেকে। মন্দিরের তরফে পুজোর মুখে নতুন বছর পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সুবিধাভোগীরা। উৎসবের প্রাক মুহূর্তে রামঠাকুর সেবা আশ্রমের এধরনের উদ্যোগের প্রশংসা করে মেয়র দীপক মজুমদার বলেন, এই রাম ঠাকুর সেবা মন্দির প্রতিনিয়তই নানা সামাজিক কর্মসূচির সাথে যুক্ত। বিভিন্ন সময়ে বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে আসে এই মন্দিরের কর্মকর্তারা।
বিদ্যাসাগরের জন্মদিনটিকে শিক্ষা বাচাও দিবস হিসাবে পালন করলো অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতের নবজাগরণের পথিকৃৎ, আধুনিক শিক্ষার রূপকার পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৩ তম জন্ম জয়ন্তী দেশের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও সোমবার সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধার সাথে উদযাপন করা হল। বেসরকারিভাবে আগরতলা স্টেট মিউজিয়ামের সামনে বিদ্যাসাগরের জন্মদিনটিকে এবছর শিক্ষা বাচাও দিবস হিসাবে পালন করল অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি। সেখানে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিদ্যাসাগরের শিক্ষা চিন্তা ও বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেন কমিটির কর্মকর্তারা। তারা বলেন পার্থিব মানবতাবাদী বিদ্যাসাগর এদেশের মানুষকে বিজ্ঞানভিত্তিক আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য সংস্কৃত শিক্ষা নয়, পাশ্চাত্য দর্শন, গণিত ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা প্রবর্তনের জন্য নারী শিক্ষা চালু করা সহ বিভিন্ন সামাজিক কুসংস্কার প্রতিরোধে আজীবন লড়াই করে গেছেন। অথচ দেশ স্বাধীন হবার এত বছর পরেও সাধারণ মানুষ শিক্ষার অধিকার থেকে বঞ্চিত। অবৈজ্ঞানিক সিলেবাস চালু করে, শিক্ষাকে ব্যয়বহুল করে, শিক্ষাকে ধনী-দরিদ্রের শিক্ষাতে বিভাজন করে, গণতান্ত্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষাকে ধর্মীয়করণ এবং শিক্ষাকে লাভজনক ব্যবসায় পরিণত করে দেশের ধনীদের হাতে তুলে দিচ্ছে। সর্বশেষ জাতীয় শিক্ষানীতি ২০২০ এমন সব বিষয় নিয়ে আসছে যেগুলি বিদ্যাসাগর সহ দেশের বরেণ্য মনীষীদের এবং স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের আশা-আকাঙ্ক্ষার সম্পূর্ণ পরিপন্থী। তাই বিদ্যাসাগরের জন্মদিনটিকে শিক্ষা বাচাও দিবস হিসাবে পালন করে এই সংগঠন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
আগরতলা মেলার মাঠ স্থিত এগিয়ে চল সংঘের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে রবিবার মহালয়ার প্রভাতে সংঘের প্রাঙ্গনে এক প্রাইজমানি হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাথলেটিকরা অংশ নেয় এই হাফ ম্যারাথনে। একপ্রকার সাড়া জাগিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই এদিন শুরু হয় এই দৌড় প্রতিযোগিতা। পুরুষদের ২১ কিমি ও মহিলাদের ১০ কিমি এই ম্যারাথন দৌড়ের সূচনা হয় এদিন সকাল ছয়টায়। ম্যারাথন দৌড়ের সূচনা পর্বে ফ্ল্যাগ অফ্ করেন পদ্মশ্রী তথা রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার, দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী ও বিশিষ্ট সমাজসেবী অর্পিতা সাহা প্রমূখ। হাফ ম্যারাথনে পুরুষদের ২১ কিঃমি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে যথাক্রমে মোবারক হোসেন, আকাশ বর্মন ও অনিমেষ দে। অপরদিকে মহিলা বিভাগে প্রথম তিন স্থানাধিকারীরা হলেন অনুশ্রী মালাকার, রাধা দেবনাথ ও অর্পিতা সরকার। দৌড় পর্ব শেষ হওয়ার পর সকাল আটটায় সমাপ্তি তথা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। উভয় বিভাগেই প্রথম তিন স্থানাধিকারী ছাড়াও ১০ জন করে মোট কুড়িজনকে আর্থিক পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।
জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- ,আসন্ন শারদীয়া দুর্গোৎসবের প্রাক লগ্নে আজ রবিবার মহালয়ার পুণ্য লগ্নে পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের শুরু হয় । আর এই দেবীপক্ষের পুণ্য লগ্নেই আজ রবিবার দুপুর আনুমানিক ২ টা নাগাদ তেলিয়ামুড়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রামঠাকুর সেবা মন্দির প্রাঙ্গণে স্বর্গীয় প্রাক্তন DSP “ক্ষীতিশ দেব স্মৃতি বৃত্তি প্রদান কমিটি”র তরফ থেকে এক সামাজিক কর্মসূচির অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত এই সামাজিক অনুষ্ঠানে শ্রী-মান ত্রিপুরা রাজ্যের হাইকোর্টের স্ব-নামধন্য আইনজীবী ভাষ্কর দেবের উদ্যোগে তেলিয়ামুড়া শহরের পুর পরিষদের অন্তর্গত ১৫ টি ওয়ার্ডের মোট ১৫০ জন গরিব ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয় । আজকের উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্গীয় প্রাক্তন DSP ক্ষীতিশ দেবের গৃহিণী মাধুরী দেব, আইনজীবী ভাষ্কর দেব, আইনজীবী সুজাতা দেব, তেলিয়ামুড়ার প্রাক্তন বিধায়িকা শ্রীমতি গৌরী দাস, ক্ষিতীশ দেব স্মৃতি বৃত্তি প্রদান কমিটির সভাপতি ক্ষীরোদ দেব, সম্পাদক উত্তম ঘোষ, ধীরাজ দাসগুপ্ত সহ কমিটির আরো অন্যান্য সদস্যরা সহ শিক্ষক মন্ডলী । শুধু তাই নয় পরবর্তীতে অনুষ্ঠান শেষে তৎসঙ্গে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সকল রোগী ও কর্তব্যরত চিকিৎসক সহ আত্মীয় পরিজনদের মধ্যে দুধ ও ফল মিষ্টি বিতরণ করেন । তৎসঙ্গে চিকিৎসাধীন সকল রোগীদের দ্রুত আরোগ্য কামনা করেন । তবে এইদিকে দেবী পক্ষের পুণ্য লগ্নে ত্রিপুরা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ভাষ্কর দেবের উদ্যোগে তেলিয়ামুড়ায় এই রকম সামাজিক কর্মসূচিকে ঘিরে এক খুশির আবহ বিরাজ করছে গোটা সচেতন ও তথ্যবিজ্ঞ মহল জুড়ে ।।
পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে ৭ রামনগর যুব মোর্চার উদ্যোগে বৃক্ষরোপণ
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে রবিবার ৭ রামনগর যুব মোর্চার উদ্যোগে রাজনগর স্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। এই মহতী কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩৬ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর নীতু দে,৭ রামনগর যুব মোর্চার সভাপতি অমিতাভ ভট্টাচার্য
১৮নং ওয়ার্ড এর কাউন্সিলর অভিষেক দত্ত সহ অন্যান্য নিষ্ঠাবান কার্যকর্তাগন। অনুষ্ঠানে স্কুল মাঠের বিভিন্ন প্রান্তে বিভিন্ন গাছের চারা রোপন করেন অতিথিরা।
রাজ্যের মানুষের সমস্ত উন্নয়নের সুবিধা পাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে চলেছে : সুশান্ত
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং প্রেক্ষাগৃহে রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রবিবার। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা, উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মণ, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রি সুশান্ত চৌধুরী সহ আরো বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন,পন্ডিত দীনদয়াল উপাধ্যায় আমাদের অন্ত্যোদয় অর্থাৎ সমাজের প্রান্তিক মানুষটির উত্থানের পথ দেখিয়েছেন। সমাজের শেষ প্রান্তে অবস্থানকারী অধিকাংশ ব্যক্তির কাছে সমাজের সুফল যাতে পৌঁছায় সে কাজ করেছেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়৷ অসময়ে তাঁর মৃত্যু হলেও তাঁর জীবনের সময়কালে সমগ্র বিশ্বের সামনে তিনি এক নতুন মতবাদ রেখে গিয়েছেন৷ পুঁজিবাদ, সমাজবাদ থেকে মানুষ যখন ঘুরে দাঁড়াতে চেয়েছিল তখনই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ভারতবাসীকে এক নতুন পথ দেখিয়েছিলেন। সেটা হচ্ছে একাত্ম মানবতাবাদ৷ তাঁর দেখানো পথেই সমাজের প্রান্তিক মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্যে তাঁদের সমস্ত উন্নয়নের সুবিধা পাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। ভারতবর্ষের বর্তমান যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস, সব কা প্রয়াস এই সব স্লোগানগুলি একাত্ম মানবতাবাদকে আদর্শ করেই তৈরি করা হয়েছে৷ আজ এই মহান পুরুষের ১০৬তম জন্মদিবসে তাঁর একাত্ম মানবতাবাদ দর্শনকে প্রত্যেক গ্রামে, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পরিবারের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।প্রতিটি ব্যক্তির কাছে যখন এই আদর্শ পৌঁছে যাবে তখন সর্বশ্রেষ্ঠ ভারত এবং সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে তা সফলভাবে বাস্তবায়িত হবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের সমবায় মন্ত্রী রামপ্রসাদ পাল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। গোটা অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস॥
BMS -র অ-নৈতিক চাঁদা আদায়কে কেন্দ্র করে পুলিশ ও BMS -র মধ্যে ধুন্দুমার কান্ড
জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- শনিবার রাতে চাঁদা আদায় সংক্রান্ত বিষয়ক কেন্দ্র করে আইন রক্ষাকারী পুলিশ ও সংগঠন BMS -র ট্রাক চালকদের মধ্যে বচসা বাঁধে । উল্লেখ্য, শারদীয়া দুর্গোৎসবের চাঁদা আদায়কে কেন্দ্র করে পুলিশ এবং BMS সংগঠনের ট্রাক চালকের মধ্যে মতানৈক্যের কারণেই আচমকা ধুন্দুমার কান্ড ঘটে । অবশেষে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে BMS সংগঠনের ট্রাক চালকেরা । ঘটনা গতকাল শনিবার গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন আসাম আগরতলা জাতীয় সড়কের প্রানকেন্দ্র রেড সাইন ক্লাব সংলগ্ন এলাকায় । ঘটনার বিবরণে প্রকাশ, আসন্ন শারদীয়ার দুর্গোৎসব উপলক্ষে BMS সংগঠন পরিচালিত ট্রাক চালকেরা বহিঃরাজ্যের দূর পাল্লার পণ্যবাহী লড়ি গুলি থেকে চাঁদা আদায় করে । কিছুটা সময় চাঁদা আদায় চললেও হঠাৎ তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা এসে গভীর রাতে রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদা আদায় কেন্দ্রে এসে সেই চাঁদা আদায়কে কেন্দ্র করে ঘটনাস্থল থেকে হঠাৎ অ-নৈতিক চাঁদা আদায় ও আইন ভঙ্গের জন্য ৪ যুবক’কে আটক করে তুলে নিয়ে যায় তেলিয়ামুড়া থানায় । আর এতেই নিমেষে পুলিশ ও BMS সংগঠনের মধ্যে বাঁধে চরম সংঘর্ষ । আচমকা ভারতীয় মজদুর সংঘের ৪ জনকে থানায় তুলে নেওয়ার প্রতিবাদে তথাকথিত সংগঠনের অন্যান্য চালকেরা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে । দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অবরোধে রাস্তার দু-পাশে দাঁড়িয়ে পড়ে বেশ কিছু যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি । পরবর্তীতে এরই প্রতিবাদে BMS সংগঠন পরিচালিত অন্যান্য সকল ট্রাক চালকেরা জড়ো হয়ে উশৃঙ্খল মেজাজে থানাতে ছুটে যায় এবং আটককৃত ৪ জনকে ছেড়ে দেওয়ার জন্য থানা ঘেরাও করে বসে । পরিস্থিতি হয়ে উঠে উত্তপ্ত । সঙ্গে সঙ্গেই সড়ক অবরোধ সহ উত্তপ্ত ঘটনার খবর পেয়ে তড়িঘরি করে ঘটনাস্থলে ছুটে আসেন তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া । দীর্ঘক্ষণ মহকুমা পুলিশ আধিকারিক ও অবরোধকারীদের সঙ্গে আলোচনা চলে ও পরবর্তীতে তেলিয়ামুড়া থানার OC সুব্রত চক্রবর্তী আটককৃত ৪ জন যুবককে ছেড়ে দিতে বাধ্য হয় । পরবর্তীতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক সাক্ষাৎকারে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক সোনাচরণ জমাতিয়া বলেন— ভারতীয় মজদুর সংগঠন হউক আর ক্লাব যাই হউক আসাম আগরতলা জাতীয় সড়কের মধ্যে চাঁদা আদায় মূলতঃ আইনত দন্দনীয় হিসেবেই বিবেচ্য । যা বিভিন্ন ক্লাব ও সংস্থা গুলিকে পূর্বেই জানানো হয়েছিল । এমন কি সাধারণ মানুষের উপর চাঁদার জুলুম করাও এক প্রকার নিষিদ্ধ । যদি আগামী দিনে এই রকম জোর জুলুম সংক্রান্ত কোন ধরনের অভিযোগ আসে তাহলে তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা সঙ্গে সঙ্গেই আইনানুগ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য থাকবে” ।
রিপস্যাটের জন্য প্রয়োজনীয় ফ্যাকাল্টি এবং অন্যান্যশূন্য পদ গুলি পূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আগরতলা রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সাইন্স এন্ড টেকনোলজি তথা রিপস্যাট, এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতিকল্পে রাজ্য সরকার পাশে থাকবে। রিপস্যাটের জন্য প্রয়োজনীয় ফ্যাকাল্টি এবং অন্যান্য শূন্য পদগুলি পূরণে সহসাই ব্যবস্থা গ্রহণ করবে সরকার। বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বললেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।
রাজধানী আগরতলা অভয়নগর স্থিত রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মেসিউটিক্যাল সাইন্স এন্ড টেকনোলজি ক্যাম্পাসে আয়োজিত এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশীষ বসু, দপ্তরের আধিকারিক শুভাশিস দেববর্মা, ডক্টর চিন্ময় বিশ্বাস সহ আরো অনেকে। বিশ্ব ফার্মাসিস্টস দিবসের অংশ হিসেবে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে ত্রিপুরা ছাড়াও বিভিন্ন রাজ্যের ছাত্র-ছাত্রীরা শিক্ষা গ্রহণ করতে আসে। যা খুবই প্রশংসনীয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নতিকল্পে রাজ্য সরকার পাশে থাকবে। রিপস্যাটের জন্য প্রয়োজনীয় ফ্যাকাল্টি এবং অন্যান্যশূন্য পদ গুলি পূরণে সহশাই ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে এদিন মুখ্যমন্ত্রী আগামীতে এই শিক্ষা প্রতিষ্ঠানের আরো শ্রীবৃদ্ধি কামনা করেন।
