JANATAR KALAM TRIPURA AGARTALA REPORT :-
26-September-2022: The Central Bureau of Communication, Field Office Agartala is an attached office under Union Ministry of Information & Broadcasting, carrying out awareness programmes on Government schemes and policies in Tripura. The Central Bureau of Communication, Field Office Agartala organized Small Integrated Communication and Outreach Program on Azadi Ka Amrit Mahotsav and 8 Years of Seva, Sushasan & Garib Kalyan on 26th Sept. 2022 at Community Hall, Mohanpur, Jirania Block, West Tripura.
Shri Ratan Biswas, Director, Information & Cultural Affairs, Agartala, Tripura graced the function as Chief Guest, Guest of Honour- Shri Pritam Debnath, Vice-Chairman, Jirania Pachayat Samiti, West Tripura, Special Guest- Smt Mausomi Das, Pradhan Majlishpur Panchayat, West Tripura, Shri Bibhuti Majumdar, Social Activist, Mohanpur, West Tripura and Shri Tapan Kumar Das, Journalist, Tripura Times.
Seminars, group discussion, exhibition, cultural program, etc, were organized on the theme- Exhibition on Azadi Ka Amrit Mahotsav and 8 Years of Seva, Sushasan & Garib Kalyan. Saraj Sanskritic Sangstha, Airport road, Agartala (PRT) participated in the program. Shri HK Chang, In-charge of CBC, Field Office Agartala led the audiences and explain them in detail during the exhibition program.
September 2022
বেতন বৃদ্ধির সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি কর্মরত শ্রমিক ও অনিয়মিত চুক্তিবদ্ধ পৌর নিগমের কর্মচারীরা
উৎসবের মুখে আগরতলা পৌরনিগমের অধীন কর্মরত শ্রমিক ও অনিয়মিত কর্মচারীদের খুশির খবর। দীর্ঘদিনের দাবি মেনে শ্রমিক ও অনিয়মিত কর্মচারীদের মজুরি ও বেতন ভাতা বৃদ্ধি করল পৌর নিগম। সিদ্ধান্ত অনুযায়ী, ২১৬৩ জন শ্রমিকের মজুরি প্রতিদিন বৃদ্ধি পেল ৫২ টাকা। বাড়ি বাড়ি ময়লা পরিষ্কারের কাজে নিযুক্ত ৪১৭ জন অনিয়মিত মহিলা শ্রমিকের ইন্সেন্টিভ প্রতি মাসে বাড়লো ৫০০ টাকা। শুধু তাই নয়, এছাড়া ৩৯ জন চুক্তিবদ্ধ কর্মচারীর প্রতি মাসে ৩০০০ টাকা বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে। এতে করে পুর নিগমের বছরে খরচ হবে ৪ কোটি ২৯ লক্ষ ৯৩ হাজার ৩০৭ টাকা। পৌর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন শ্রমিক ও অনিয়মিত কর্মচারীদের বর্ধিত পারিশ্রমিকের কথা জানালেন মেয়র দীপক মজুমদার। নিগমের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি কর্মরত শ্রমিক ও অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা।
রাজ্যের পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার : মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-গোটা বিশ্বের সাথে রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত আন্তর্জাতিক পর্যটন দিবস। ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগমের উদ্যোগে দিবসটি উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক পদযাত্রা। রাজধানীর উজ্জয়ন্ত প্যালেসের সামনে থেকে পদযাত্রা বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে হেরিটেজ পার্কে গিয়ে সমাপ্ত হয়। পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। এছাড়াও
উপস্থিত ছিলেন দপ্তরের সচিব কিরণ গিত্যে, অধিকতার টি কে চাকমা সহ অন্যান্য আধিকারিক ও কর্মীরা। এদিন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে পর্যটন মন্ত্রী শ্রী সিংহ রায় বলেন করোণার কারণে পর্যটন শিল্প যথেষ্ট ক্ষতি হয়েছে। একে আবার সবার সামনে তুলে নিয়ে আসাটাই এখন অন্যতম কাজ। পর্যটন মানেই সম্পর্ক তৈরি করা। একটা দেশের সাথে অন্য আরেকটা দেশের, বিভিন্ন জাতি ও সংস্কৃতিকে একত্রিত করা। রাজ্যের পর্যটনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে রাজ্যের বর্তমান সরকার।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
আসন্ন শারদীয়া উৎসবে সমাজের দুস্থ মানুষ যারা শহরকে পরিচ্ছন্ন রাখতে দিনরাত এক করে কাজ করে চলেছেন সেই সাফাই কর্মীরা যাতে নতুন বস্ত্র পরিধান করে উৎসবের আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য এবার এগিয়ে এলো বেসরকারি সামাজিক সংস্থা আমি অপরাজিতা। মঙ্গলবার আগরতলা শংকর চৌমুনী এলাকায় বেশ কিছু সংখ্যক সাফাই কর্মীর হাতে এই সংগঠন তুলে দিলেন নতুন বস্ত্র। এদিনের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও ছিলেন পশ্চিম জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার সহ সংস্থার সদস্যরা। আসন্ন শারদীয় উৎসবে দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোর জন্য সংস্থার সদস্যদের অভিনন্দন জানিয়ে মেয়র শ্রী মজুমদার বলেন, দুর্গো উৎসব শুধুমাত্র বাঙ্গালীদের জন্য নয়। এতে সমাজের সব অংশের মানুষ সামিল হয়ে থাকেন। তাই উৎসবের মতো শুভ কাজে দানের কোন বিকল্প হয় না।
জনতার কলম ত্রিপুরা আমবাসা প্রতিনিধি :-দীর্ঘদিন ধরেই চরম আর্থিক বঞ্চনার শিকার রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা। বঞ্চনা দূর করার লক্ষ্যে দপ্তরের মন্ত্রী আমাদের কাছে বারবার দাবি জানিয়ে আসলেও কোনো সুফল নেই। তাই ধারাবাহিক আন্দোলনের মধ্যেই এবার অঙ্গনওয়ারী কর্মীরা জাতীয় সড়কের মতো ব্যস্ততম সড়ক অবরোধে সামিল হলেন।
আমবাসায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধের জেরে রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডিসিএম সমিরন রায়। তিনি কথা বলেন অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে। পরে ডিসিএম এর আশ্বাসে অবরোধ মুক্ত হয় আমবাসার জাতীয় সড়ক।
ত্রিপুরায় টি অ্যাকশন সেন্টার স্থাপন হলে বাণিজ্যিকভাবে অনেকটা লাভবান হবে রাজ্যের চা শিল্প: সন্তোষ সাহা
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
উৎপাদনের পাশাপাশি বাণিজ্যিকভাবে রাজ্যের উৎপাদিত চা কে আরো প্রসারিত করার লক্ষ্যে ত্রিপুরায় একটি টি অ্যাকশন সেন্টার নির্মাণের দাবি দীর্ঘদিনের। অবশেষে তা যেন বাস্তবায়ন হতে চলেছে। কিভাবে টি একশন সেন্টার স্থাপন সম্ভব, তা নিয়ে আলোচনা করতে মঙ্গলবার স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ বৈঠক। রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের উদ্যোগে এবং টি বোর্ড অফ ইন্ডিয়া ও ত্রিপুরা চা উন্নয়ন নিগমের সহায়তায় আয়োজিত এই দিনের বৈঠকে অংশ নেন রাজ্যের ২২ টি চা বাগানের মালিকপক্ষ। গুরুত্বপূর্ণ এই বৈঠকে মালিক পক্ষ থেকে শুরু করে প্রশাসনিক কর্মকর্তারা অ্যাকশন সেন্টার নির্মাণের ক্ষেত্রে নিজেদের বক্তব্য তুলে ধরেন। জানা গেছে বৈঠকে গৃহীত সিদ্ধান্ত পরবর্তী সময় রাজ্য সরকারের দৃষ্টিতে নিয়ে যাওয়া হবে। এদিনের এই বৈঠক প্রসঙ্গে ত্রিপুরার চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, ত্রিপুরায় টি অ্যাকশন সেন্টার স্থাপন হলে বাণিজ্যিকভাবে অনেকটা লাভবান হবে রাজ্যের চা শিল্প। তাই বর্তমান নিগমের কর্মকর্তারা দায়িত্ব নেবার পর থেকেই এই অ্যাকশন সেন্টার স্থাপনের জন্য তৎপর হয়ে ওঠে। তিনি দাবি করেন, দীর্ঘদিনের এই প্রচেষ্টা খানিকটা দেরিতে হলেও এবার বাস্তবায়নের পথে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- 10323 শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সরগরম রাজ্য বিধানসভা। বিরোধী দলনেতা মানিক সরকার কে সাঁড়াশি আক্রমণ করলেন রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বলেন 10323 শিক্ষক-শিক্ষিকাদের চাকরির জন্য দায়ী বিরোধী দলনেতা মানিক সরকার। এখন চাকরীচ্যুতদের জন্য মায়াকান্না কেঁদে নিজেরা হিরো সাঁজতে চাইছে ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনকাল্যানে অসংখ্য কর্মসূচি নিয়েছে ভারত সরকার। তার সফল রূপায়ণ হচ্ছে ত্রিপুরায়ও।বললেন তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন আগরতলা ফিল্ড অফিসের উদ্যোগে আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে শুরু হয়েছে এক বিশেষ প্রচার কর্মসূচী।যার মধ্যে রয়েছে কেন্দ্রে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের আট বর্ষপূর্তিতে সেবা, সুশাসন, ও গরিব কল্যাণ এর উপর কেন্দ্রীয় সরকার কি কি কর্মসূচি রুপায়ন করেছে এবং কি কি কর্মসূচি ভবিষ্যতে রূপায়িত করবে , সে গুলির উপর বিশেষ প্রদর্শনী। জনগণকে অবহিত করার লক্ষ্যে 26 সেপ্টেম্বর সোমবার থেকে জিরানিয়া মহাকুমার মজলিশ পুর গ্রাম পঞ্চায়েতের গুরুকুল কমিউনিটি হলে শুরু হয়েছে দুই দিনের এক প্রদর্শনী। তার আগে রবিবার প্রদর্শনীর বিষয় এলাকায় মাইকযোগে ব্যাপক প্রচার করা হয়।সোমবার প্রদর্শনীর আনুষ্ঠানিক সূচনা করেন , রাজ্য সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস। শ্রী বিশ্বাস কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সঠিক রূপায়নের উপর গুরুত্বারোপ করেছে। এদিন তথ্য সংস্কৃতি দপ্তর এর অধিকর্তা প্রদর্শনী থেকে ছাত্র-ছাত্রীদের অনেক কিছু শেখার আছে বলে অভিমত ব্যক্ত করেন। বলেন, সরকারের জনকল্যাণমুখী প্রকল্প গুলি সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে হবে।অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেছে সরোজ সাংস্কৃতিক সংস্থার শিল্পী বৃন্দ।এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন আগরতলা ফিল্ড অফিসার এইচ কে চ্যাং। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জিরানিয়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান প্রীতম দেবনাথ , মজলিশপুর পঞ্চায়েত প্রধান মৌসুমী দাস ,বিশিষ্ট সমাজসেবী বিভূতি মজুমদার , সাংবাদিক তপন কুমার দাস প্রমূখ। এদিনের অনুষ্ঠানে একক নৃত্য পরিবেশন করেছে স্থানীয় শিল্পী আলিশা মজুমদার। শিল্পীর নৃত্য উপস্থিত দর্শকদের নজর কেড়েছে।
শিক্ষকদের উপর লাঠিচার্জ আহত বহু, বে নজির ঘটনা রাজ্যে রেহাই পায়নি মহিলারাও তীব্র ক্ষোভ প্রকাশ
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধানসভায় অভিযানে গিয়ে পুলিশের লাঠিপেটা খেয়ে আহত বহু চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকা। পুলিশ মহিলাদের উপর হাত তুলেছে বলে অভিযোগ। ভেবেছিল শেষ বিধানসভা অধিবেশনে চাকরির সুরাহা হবে নিজেদের।
। কিন্তু হল উল্টোটা , চাকরির বদলে লাঠিপেটা খেল পুলিশের। পুলিশ বিধানসভা অভিযানকারীদের থামাতে ছুড়তে হয়েছে কাঁদানে গ্যাস। জলকামান এবং শেষ পর্যন্ত অভিযানকারীদের দমাতে পুরুষ-মহিলা নির্বিশেষে লাঠিচার্জ করেছে বলে অভিযোগ। পুলিশ লাঠিচার্জ বেশ কয়েকজন মহিলা সহ আহত হয়েছে বহু শিক্ষক শিক্ষিকা। আন্দোলনকারীদের বক্তব্য গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করেছে। সরকারপক্ষের মন্ত্রী বিধায়করা হিমঘরে বসে পুলিশ লেলিয়ে দিয়ে নির্বিচারে পুরুষ-মহিলা শিক্ষকদের উপর লাঠিচার্জ করেছে। তবে এখানেই তাদের আন্দোলন শেষ নয় বলে হুমকি দিয়েছেন। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা। তাদের বক্তব্য আগে থেকে সতর্ক না থাকলে অনেকের মৃত্যুও হতে পারতো এই আন্দোলনে। প্রশ্ন উঠেছে সরকারের ভূমিকা নিয়ে। গণতান্ত্রিক আন্দোলনে এইভাবে পুলিশ লেলিয়ে দিয়ে সরকারপক্ষ সাধারণ জনগণকে কি বুঝাতে চাইছে এনিয়েও প্রশ্ন তুলেছে চাকরীচ্যুত শিক্ষক-শিক্ষিকারা। আশ্চর্যের বিষয় পুলিশের বীর বাহাদুররা ৫–৭ জন মিলে একজন শিক্ষকের উপর হামলে পড়েছে। পুলিশ টিএসআর যৌথভাবে অসহায় শিক্ষকদের লাঠিপেটা করেছে |শিক্ষকরা উপায়ান্তর না দেখে রীতিমতো অভিশাপ দিচ্ছে পুলিশকর্মীদের। বলছে শিক্ষকদের উপর লাঠিপেটা করে ভবিষ্যৎ ভালো যাবে না তাদের। শুধু আর্তনাদ এ কি করল পুলিশ। পুলিশের এই নির্মম অত্যাচারে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে ১০৩২৩ শিক্ষক-শিক্ষিকারা।তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত চাকরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাস্তায় থাকবে তারা। সরকারের কোন প্রতিরোধের কাছেই হার মানবেনা ১০৩২৩।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের দ্বাদশ বিধানসভার দ্বাদশ অধিবেশনের শেষ দিন অংশ নিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। অধিবেশনে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, বিরোধী দলনেতা মানিক সরকার, কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে সামাজিক মাধ্যমে টুইট করে বিধানসভার সমস্ত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে জানান, বিধানসভার নেতা রূপে কাজ করার সুবাদে যেভাবে ২০১৮ থেকে সবার সহযোগিতা পেয়েছেন তাতে তিনি বিশ্বাস করেন আগামী দিনেও বিধানসভার সদস্যদের মূল্যবান পরামর্শ ও প্রস্তাব রাজ্যসভার সাংসদ রূপে রাজ্যের উন্নয়নের স্বার্থে কার্যনির্বাহে সহায়তা করবে।
