জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর উদ্যোগে প্রতি সপ্তাহের মঙ্গলবার সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতায় অন্তত দশ জন করে জিবিতে স্বেচ্ছা রক্তদান করেন। যার ধারাবাহিকতা অব্যাহত। মঙ্গলবার এই স্বেচ্ছা রক্তদান কর্মসূচির ৫০ তম সপ্তাহ। এই উপলক্ষে এদিন ১০০ জন স্বেচ্ছায় রক্ত দান করলেন শিবিরে উপস্থিত থেকে। মহতি এই উদ্যোগের মাইলস্টোনে এদিন উপস্থিত ছিলেন উদ্যোক্তা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার রামকৃষ্ণ মিশনের মহারাজ, আগরতলা প্রেসক্লাবের সচিব প্রণব সরকারসহ আরো অনেকে। ঐতিহাসিক এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে এদিন শ্রীমতি ভৌমিক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, রক্তদান একটা ভাতৃত্বের বন্ধন, মানবিকতার বন্ধন। এর চেয়ে বন্ধন আর কিছু নেই। যেভাবে প্রত্যেকে এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য সবাইকে অভিনন্দন জানিয়ে এদিন তিনি জানান মানবতার জন্য এই সেবার ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে।
August 2022
বামেদের ২৫ বছরে জনজাতিদের ওপর আক্রমন নামিয়ে আনা হয়েছিল তাদের অত্যাচার ও শোষণ করা হত: নাড্ডা
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই দেশের জনজাতিদের শক্তি ও গৌরবকে চিনতে পেরেছে। জনজাতি অংশের সাধারণ ১ মহিলাকে রাষ্ট্রপতির আসনে বসিয়ে এই অংশের মানুষকে সম্মান দিয়েছেন। খামলুংয়ের জনসভায় বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আর ৫-৬ মাসের মধ্যেই ২৩-এর বিধানসভার মহারণ । তার আগেই হবে এডিসির ভিলেজ কমিটির নির্বাচন । এরই মধ্যে সোমবার এডিসির সদর দপ্তর খুমলুংয়ে জনসভা করে দলীয় তরফে ভোটের ডঙ্কা বাজালেন বিজেপির সৰ্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা। তার ভাষণের পড়তে পড়তে ছিল জনজাতিদের মন জয় করার আবেদন। ভাষণে তিনি বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই দেশের জনজাতিদের শক্তি ও গৌরবকে চিনতে পেরেছেন । স্বাধীনতার অমৃতকালে দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতির আসনে বসিয়েছেন জনজাতি সম্প্রদায়ের এক অতি সাধারণ মহিলাকে।কেন্দ্রীয় মন্ত্রিসভায় জনজাতিদের স্থান দেওয়াই হউক বা জনজাতি গৌরব দিবস চালু করা , তার আগে তাদের কথা কেউই ভাবেননি। নাড্ডার ভাষণের নিশানায় ছিল রাজ্যের বিরোধী দল সিপিআইএম। বলেন বামেদের ২৫ বছরে ত্রিপুরার জনজাতিদের ওপর আক্রমন নামিয়ে আনা হয়েছিল। তাদের অত্যাচার ও শোষণ করা হতো। বিজেপির নেতৃত্বাধীন বিপ্লব ও মানিকের শাসনে তা বন্ধ হয়েছে। গোটা দেশে ট্রাইবেল স্টুডেন্ট এক্সপেন্ডিচার ,স্কলারশিপ ,একলব্য বিদ্যালয় গুলির ক্ষেত্রে বরাদ্ধ ইউ.পি.এ সরকারের তুলনায় এন.ডি.এ সরকারের জমানায় কতটা বাড়ানো হয়েছে ?তার হিসেব তুলে ধরে ২ সরকারের তফাৎ উপস্থিত জনতাকে বোঝাতে চেষ্টা করেন জে.পি নাড্ডা ।এডিসির ক্ষমতায় বর্তমানে রয়েছে তিপ্রা মাথা। এই অবস্থায় নাড্ডার খামলুংয়ের জনসভা থেকে বিজেপি কতটা সুফল তুলতে পারে তা বুঝা যাবে আসন্ন এডিসির ভিলেজ কমিটির নির্বাচনেই।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
সামনেই রয়েছে শারদীয়া দুর্গোৎসব। আর এই উৎসবকে সামনে রেখে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন সংস্থার উদ্যোগে নানা কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে সোমবার পূর্বোদয় সামাজিক সংস্থার উদ্যোগে দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় বস্ত্র। একই সাথে বিতরণ করা হয় বিভিন্ন খাদ্য সামগ্রী। সমাজসেবামূলক কর্মকাণ্ডে ইতিমধ্যেই রাজ্যবাসীর মন জয় করে নিয়েছে এই পূর্বোদয় সামাজিক সংস্থা। প্রতিনিয়তই তারা বিভিন্ন ধরনের সমাজ সেবামূলক কর্মসূচি সংঘটিত করে আসছে।
রাজধানী আগরতলার বটতলা এলাকায় এদিন ভারতীয় জনতা পার্টির সর্ব ভারতীয় সভাপতি জে.পি নাড্ডার জায়া মল্লিকা ব্যানার্জি নাড্ডা পূর্বোদয়া সামাজিক সংস্থার উদ্যেগে আয়োজিত এই বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। সাথে উপস্থিত ছিলেন পূর্বোদয়া সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সহধর্মিনী নীতি দেব, আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার সহ পূর্বোদয় সামাজিক সংস্থার কর্মকর্তারা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বেকারত্ব ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার রাজভবন অভিযান সংঘটিত করে দলের নেতা কর্মী সমর্থকরা। যদিও রাজভবন পৌঁছানোর অনেক আগেই পুলিশ তাদের মিছিলের গতিরোধ করে আন্দোলনকারীদের গ্রেপ্তার করে এডি নগর পুলিশ মাঠে নিয়ে যায়। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান থেকে রাজভবন অভিযান শুরু হলে কিছুদূর যাবার পরেই পুলিশ মিছিল আটকে দিয়ে আন্দোলনকারীদের গ্রেফতার করে। এদিনের এই আন্দোলন কর্মসূচির নেতৃত্বে ছিলেন দলের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সংসদ সুস্মিতার দেব ও রাজীব ব্যানার্জি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আগরতলা শহরের বিভিন্ন উপজাতি ছাত্রাবাস গুলি নানা সমস্যায় জর্জরিত। বিশেষ করে ছাত্রাবাসে আবাসিক ছাত্র-ছাত্রীরা খাবার সমস্যায় ভুগছেন। এরকম গুরুতর অভিযোগে এনে এবার সোচ্চার হল তিপ্রামথার ছাত্র সংগঠন তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন তথা টিএসএফ। শনিবার সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশু কুমার দেববর্মার নেতৃত্বে কর্মীরা আগরতলায় উপজাতি কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন সংঘটিত করে। তাদের দাবি আগরতলার বিভিন্ন স্কুলের উপজাতি ছাত্রাবাস গুলির চলমান সমস্যা অবিলম্বে সমাধান করা। এই দাবিকে সামনে রেখে এদিন দপ্তরের প্রধান কার্যালয়ের সামনে প্রথমে বিক্ষোভ প্রদর্শন এবং পরবর্তী সময়ে এক প্রতিনিধি দল দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবী সনদ সম্বলিত এক স্মারকলিপি তুলে দেয়। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে টিএসএফের কেন্দ্রীয় সভাপতি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন ছাত্রাবাসগুলিতে বসবাসকারী উপজাতি ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। অবিলম্বে প্রশাসন এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে সংগঠন আগামী দিন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
২০২৩ বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি স্পষ্ট বার্তা দিলেন দলের সর্বভারতীয় সভাপতির
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- 2023 বিধানসভা নির্বাচনে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি | পার্টি সর্বস্তরের নেতৃত্বে সাথে আলোচনা শেষে স্পষ্ট বার্তা দিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা |2023 বিধানসভা নির্বাচনে ঢাকে কাঠি দিয়ে দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা | দুইদিনের রাজ্যসভার এসে সোমবার বিজেপি সদর দফতরে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মিলিত হয় সর্বভারতীয় সভাপতি | সাংবাদিক বৈঠকে জেপি নাড্ডার স্পষ্ট বার্তা ত্রিপুরার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে | কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার এই রাজ্যকে উন্নয়নের চূড়ায় পৌঁছাবে | আগামী নির্বাচনে ফের ক্ষমতায় ফিরবে বিজেপি দল |এদিনের সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি আরও জানান, জনজাতী অংশের মানুষের উন্নয়নে ভারত সরকার বিশ্ব ব্যাংক থেকে 13শ কোটি টাকা ঋণ নিয়েছে | এই টাকা দিয়ে শুধুমাত্র উপজাতি এলাকা গুলির যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও উপজাতী অংশের মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা হবে | যাতে করে গোটা দেশের লোকের সঙ্গে টেক্কা দিয়ে চলতে পারবে উপজাতি অংশের মানুষ |ত্রিপুরার চা শ্রমিকদের উন্নয়নে গুচ্ছ প্রকল্পের কথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা , শুধুমাত্র চাষ শ্রমিকদের উন্নয়নে 85 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে | যা দিয়ে চা শ্রমিকদের জন্য স্থায়ী বাসগৃহ নির্মাণ করে দেওয়া হবে |ত্রিপুরায় রাজনৈতিক সন্ত্রাস হবে না , রাজনৈতিক সন্ত্রাস’ থেকে শুরু করে উগ্রবাদী সমস্যা, নারী নির্যাতন, খুন সন্ত্রাস , ধর্ষণের মতো ঘটনা অনেকটাই নিচে নেমে এসেছে বলে দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি |এদিকে পশ্চিমবাংলার আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা দখল করবে বলে স্পষ্ট বার্তা দিলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা | এদিন মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন , একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে রাজ্যে মহিলা পাচার হচ্ছে, মহিলা নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা গুলি প্রতি নিয়ত ঘটে চলেছে | 20 23 বিধানসভা নির্বাচন নিয়ে দলের সর্বভারতীয় সভাপতি দলীয় কর্মীদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান রাখেন | বলেন মানুষ ত্রিপুরায় দুর্নীতিবাজ সরকারের পতন ঘটিয়ে পদ্ম ফুটেছে | এই পদ্মকে রাজ্যের মানুষই আগলে রাখবে |
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
দুই দিনের রাজ্য সফরে এসে এবার ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিলেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি স্বস্ত্রীক জেপি নাড্ডা। সোমবার দলের সর্বভারতীয় সভাপতির সফর সঙ্গী ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিজেপির প্রদেশ সভাপতিসহ এক ঝাঁক নেতা মন্ত্রী বিধায়ক। নাড্ডাজির ত্রিপুরেশ্বরী মন্দির দর্শনে সাধারণ কর্মীদের উপস্থিতিও ছিল বেশ লক্ষণীয়। কেন্দ্র ও রাজ্যের ক্ষমতাসীন দলের সর্বভারতীয় সভাপতির উদয়পুর সফরকে ঘিরে এদিন নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ চোখে পড়ার মতো। এদিন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পৌছে মাতা ত্রিপুরেশ্বরী মায়ের উদ্দেশ্যে গিয়ে সস্ত্রীক পুজো দেন। পুজো শেষে মায়ের মন্দিরের চারদিক পদক্ষিণ করেন জেপি নাড্ডা । মায়ের মন্দির পদক্ষিণ শেষে মন্দিরের পাশে থাকা মহাদেব মন্দিরেও পুজো দেন তিনি । পরে পুজো অর্চনা শেষে ত্রিপুরেশ্বরী মায়ের কল্যাণ দিঘিতে গিয়ে মাছ ও কচ্ছপের উদ্দেশ্যে খাওয়ার দেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ফের আরো একবার দুঃসাহসিক চুরির ঘটনা। এবারের ঘটনা যেন আরো ভয়ংকর। রাজ্য আরক্ষা প্রশাসনে কর্মরত এক পুলিশ আধিকারিকের বাড়ির কলাপ্সেবল গেইটের তালা ভেঙে চোর চক্র ঘরে প্রবেশ করে হাতিয়ে নিল দু দুটি দামি মোটর বাইক সহ নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী। দুঃসাহসিক এই চুরির ঘটনাটি ঘটে আগরতলা জয়নগরের জয়পুর এলাকায়। এলাকার বাসিন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর সুদীপ কুমার দাসের বাড়িতে রবিবার মধ্যরাতে নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চোরচক্র সংঘটিত করে এই চুরির ঘটনা। সোমবার সকালে পরিবারের লোকজন প্রথম চুরির ঘটনাটি প্রত্যক্ষ করেন। পুলিশের সাব-ইন্সপেক্টরের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার খবর মুহূর্তের ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা গেছে এদিন চোরচক্র বাড়ি থেকে দামি দুটি বাইক সহ নগদ অর্থ ও কাগজপত্র নিয়ে যায়। শহরের বুকে একের পর এক এধরনের দুঃসাহসিক চুরির ঘটনা বাড়তে থাকায় স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ এখন আতঙ্কগ্রস্ত।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আগরতলা সরকারি গেস্ট হাউস থেকে সোমবার সকালে উদয়পুর যাওয়ার পথে সূর্য মনি নগর এলাকায় দলের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জী ও পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে দিনের কর্মসূচি সূচনা করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দলের কার্যকর্তারা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বাগত জানালেন সর্বভারতীয় সভাপতিকে। এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, এলাকার বিধায়ক তথা মন্ত্রী রামপ্রসাদ পাল, প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য প্রভারি বিনোদ সোনকরসহ অগণিত কার্যকর্তা। শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে কার্যকর্তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে গিয়ে জে পি নাড্ডা বলেন, দলের প্রতিষ্ঠাতা হলেন শ্যামাপ্রসাদ মুখার্জী আর বিচার ব্যবস্থাপক দীনদয়াল উপাধ্যায়। তাদের তৎপরতাতেই আজ বিজেপি পৃথিবীর সর্বোচ্চ পার্টি। এই রাজ্যের জনগনও পদ্ম এনে বিকাশে শামিল হয়েছেন এখন। এই বিকাশকে আরো এগিয়ে নেবার জন্য ভারতীয় জনতা পার্টির উপর মানুষের আশীর্বাদ চাইলেন এদিন তিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আগরতলা এডিনগর পুলিশ মাঠে চলছে এখন ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন আয়োজিত মহিলা সিনিয়র লিগ ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের সূচি অনুযায়ী রবিবার তৃতীয় দিন ময়দানে নামে ত্রিপুরা স্পোর্টস স্কুল ও চলমান সংঘ। ম্যাচটি স্পোর্টস স্কুলের প্রথম ম্যাচ হলেও প্রতিপক্ষ চলমানের দ্বিতীয় ম্যাচ। দিনের ম্যাচে চলমানকে সহজেই হারিয়ে জয় দিয়ে অভিযান শুরু করল স্পোর্টস স্কুল। এদিন স্পোর্টস স্কুল হাফ ডজন গোলের ব্যবধানে ছিনিয়ে নেওয়ায় পরাজয়ের ধারাবাহিকতা বজায় রাখল চলমান। ম্যাচের প্রথমার্ধে জয়ী দল ৩-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয় আরও তিনটি গোল করে জয়-পরাজয়ের ব্যবধান বাড়িয়ে নেয়। এরমধ্যে সকচন্তি রিয়াং একাই করে চারটি গোল। ফলে চলতি এই টুর্নামেন্টে প্রথম গোলের হ্যাটট্রিক করলো সে। বাকি দুটি গোল করে ধনীতা রিয়াং।
