জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দক্ষ ইমার্জেন্সি মেডিকেল টেকনেশিয়ান দেবু নাথের হাতে ১০২ অ্যাম্বুলেন্সের মধ্যে গভীর রাতে জন্ম হয় এক শিশু কন্যার। ঘটনা মথুরাপাড়া এলাকায়। কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত মথুরাপাড়া এলাকার বাসিন্দ ধনুরাম রিয়াং এর 27 বছর বয়সী গর্ভবতী স্ত্রী তালবতী রিয়াং এর প্রসব যন্ত্রণা শুরু হয়েছিল সোমবার গভীর রাতে। এই সময় তাকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসার জন্য ১০২ অ্যাম্বুলেন্সের ড্রাইভার হিমাংশু নাথ ও মেডিকেল টেকনেশিয়ান দেবু নাথ অ্যাম্বুলেন্স নিয়ে সেখানে যান। কিন্তুু গর্ববতী মায়ের প্রসব যন্ত্রণা এতটাই বেশি ছিল যে ১০২ অ্যাম্বুলেন্সের মেডিকেল টেকনেশিয়ান দেবু নাথ এম্বুলেন্সের মধ্যেই গর্ভবতী মায়ের প্রসব করাতে বাধ্য হন। তখন রাত ২:৪৫ মিনিট | পরে মা ও শিশু কন্যাকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে এনে ভর্তি করা হয়। উল্লেখ্য স্টাফ নার্স দেবু নাথের হাতে এর আগেও দুটি জমজ সন্তান সহ অনেক মায়ের প্রসব হয়েছে ১০২ এম্বুলেন্স এর মধ্যে। স্টাফ নার্স দেবু নাথের বাড়ি কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত শান্তিপুর এলাকায়। তিনি বিগত ৩০ মাসের দক্ষতাতে একজন চিকিৎসকের মত পরিষেবা দিয়ে চলেছেন কাঞ্চনপুর বাসীদেরকে। পরিতাপের বিষয় দেবু নাথ সেখানে সরকারিভাবে নিযুক্ত নন।। বেসরকারি কোম্পানির দ্বারা স্টাফ নার্স হিসাবে নিযুক্ত আছে। একজন ছেলে নার্স এত দক্ষতার সঙ্গে প্রসূতি মায়েদের প্রসব যন্ত্রণা থেকে মুক্তি দিচ্ছে , গোটা মহাকুমা বাসিকে তাক লাগিয়েছে। প্রত্যেকেই চাইছে সরকারিভাবে নিয়োগ করা হোক দেবু নাথকে।
August 2022
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
আগরতলা শহরতলী আনন্দনগর এলাকায় প্রাণী চিকিৎসা কেন্দ্রের নতুন দ্বিতল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন। এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নতুন এই ভবনের উদ্বোধন করলেন দপ্তরের মন্ত্রী ভগবান চন্দ্র দাস।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা কারামন্ত্রী রামপ্রসাদ পাল। এছাড়াও ছিলেন ডুকলী পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রাণী চিকিৎসা কেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করে এদিন মন্ত্রী ভগবান চন্দ্র দাস বলেন রাজ্যে এই মুহূর্তে মাছ, মাংস, ডিমের উৎপাদন অনেকটাই বেড়েছে। চাহিদার সাথে সম্মতি রেখে এসব সামগ্রীর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার নানা পরিকল্পনা নিয়ে কাজ করে চলেছে। রাষ্ট্রীয় বকুল মিশন প্রকল্পে গ্রামীণ এলাকায় দেওয়া হচ্ছে গাভী। এর মধ্য দিয়ে একদিকে যেমন প্রাণী পালকরা আর্থিক দিক দিয়ে আগামী দিন সামনের দিকে এগিয়ে যাবে, তেমনি রাজ্যে বৃদ্ধি পাবে দুধের উৎপাদন।
বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার হলো এক তরুণ যুবকের মৃতদেহ
জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার হলো এক তরুণ যুবকের মৃতদেহ । জানা যায়, মৃত যুবকের নাম অভিজিৎ বিশ্বাস (২৪) বছর । পিতার নাম উত্তম বিশ্বাস । বাড়ি তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত কল্যাণপুর থানাধীন কমলনগর এলাকায় । ঘটনাস্থলে কল্যাণপুর থানার পুলিশ বাবুরা । এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে । ঘটনা আজ মঙ্গলবার দুপুর আনুমানিক ২ টা ৪০ মিনিট নাগাদ । ঘটনার বিবরণে প্রকাশ, কল্যাণপুর থানাধীন উত্তর কমল নগরের স্থানীয় নিবাসী জনৈক উত্তম বিশ্বাসের ছেলে অভিজিৎ বিশ্বাস (২৪) আজ থেকে বিগত ৮ মাস পূর্বে কোন এক অঞ্জাত ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে স্থানীয় এক যুবকের দ্বারা মাথায় আঘাত প্রাপ্ত হয়ে নিজ মানসিক ক্ষমতার ভারসাম্য তথা জ্ঞান বোধ অনেকটাই হাড়িয়ে ফেলেছিল । আর পূর্বের এই হাতাহাতির ঘটনার পর থেকেই অনেকটা উদাসীনতার মতোই জীবন যাপন করলেও বাড়ির আশ পাশেই চলাফেরা করতো অভিজিৎ । কিন্তু প্রত্যেক দিনের মতোই আজ মঙ্গলবারেও বাড়ির পার্শ্ববর্তী পুকুরাঞ্চল এলাকায় চলাচল করার সময় হঠাৎ কোন এক সময় পরিবারের সকলের অলক্ষ্যে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী একটি ভরা পুকুরের জলে পরে তলিয়ে যায় সে । দীর্ঘ কয়েক ঘন্টা যাবৎ যখন অভিজিৎ’কে বাড়িতে দেখা যাচ্ছে না ঠিক তখনই অভিজিত’কে শুরু হয় খোঁজাখুঁজি ও দৌড়ঝাঁপ । পরবর্তীতে অনেকটা সময় গড়িয়ে অবশেষে পড়ন্ত বিকাল আনুমানিক ৪ টা নাগাদ স্থানীয় এক ব্যক্তি আচমকাই প্রত্যক্ষ করে একটি পুকুরে অভিজিৎ’র ভাসমান মূতদেহ । সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পরিবারের সদস্যদের ও কল্যাণপুর থানার পুলিশ বাবুদের । খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন কল্যাণপুর থানার পুলিশ বাবুরা । পরবর্তীতে মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যাণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে । তবে ময়না তদন্তের পরেই মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে বলে প্রাথমিক সূত্রে জানা গেছে । তবে হঠাৎ অভিজিতের আকস্মিক মৃত্যুর খবর চাউর হতেই গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে । তবে এই মৃত্যুর ঘটনাটা কী আদৌও স্বাভাবিক না অ-স্বাভাবিক — সঠিক রহস্য উন্মোচনে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে । তবে এই দিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তরুণ যুবক অভিজিত পিতা মাতা ছাড়াও স্ত্রী সহ একটি ফুটফুটে কন্যা সন্তান রেখে গেছেন ।।
ডান্ডা দিয়ে থানসা হবে না থানসা করতে গেলে আলাপ আলোচনার প্রয়োজন রাজ্যে তালিবানি কায়দা করা হচ্ছে করা বার্তা উপমুখ্যমন্ত্রীর
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ডান্ডা দিয়ে থানসা হবে না , থানসা করতে গেলে আলাপ আলোচনার প্রয়োজন | থানসার নামে রাজ্যে তালিবানি কায়দা করা হচ্ছে | এটাতে সায় দেবে না সরকার | স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন |1949 সালে থেকে ত্রিপুরা রাজ্য কি কি উন্নয়নমূলক কাজ হয়েছে তার খতিয়ান তুলে ধরেছে বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার | বিশেষ করে কোন সরকারের আমলে কি ধরনের কাজ হয়েছে সবকিছুই স্থান পেয়েছে এই বইটিতে | সবকয়টি সরকারের উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরা হয়েছে | বইটির নাম দেওয়া হয়েছে গ্লিম্পসে অফ ত্রিপুরা,স ডেভলপমেন্ট নাইনটিন ফরটি নাইন , অর্থাৎ 1949 সালে থেকে ত্রিপুরার উন্নয়নের ঝলক | এই বইটি পড়লেই ত্রিপুরার উন্নয়ন মূলক সমস্ত কার্যক্রম সম্পর্কে জানা যাবে | মহাকরণে বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন | বইটির প্রকাশ করে এদিন উপমুখ্যমন্ত্রী সাংবাদিকদের কাছ থেকে মতামত চেয়েছেন | আবেদন রাখেন রাজনৈতিক, প্রশাসনিক, উন্নয়নমূলক যেকোনো ধরনের মতামত জানিয়ে সাংবাদিকরা যেন সরকারকে সাহায্য করে | সব কয়টি বিষয়ে সাংবাদিকদের পরামর্শ গ্রহণ করবে সরকার |এদিনের বই প্রকাশ অনুষ্ঠানে পাহাড়ে তিপরামথা দলের থানসার শ্লোগানকে কটাক্ষ করে দলের নাম না করে বলেন, ডান্ডা দিয়ে থানসা হবে না | থানসার নাম করে ডান্ডা হাতে নিয়ে বিভিন্ন জায়গায় অশান্তি সৃষ্টি করছে | তাকে শক্ত হাতে মোকাবেলা করার জন্য প্রস্তুত সরকার | উপমুখ্যমন্ত্রী এদিন পূর্বতন বাম ও কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করেন | বলেন বিগত সরকারের আমলে রাজ্যের উপজাতি অংশের মানুষ সবচেয়ে বেশি পিছিয়ে পড়েছে | যার জন্য বর্তমানে এডিসি এলাকার এই হাল | একজনের বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা |
জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি :- রাজ্যে নতুন করে আরও ৩৬ টি স্কুলে চাকমা ভাষা চালু করা হবে, বর্তমানে ৮৬ টি স্কুলে চালু রয়েছে।চব্বিশটি স্কুলে চাকমা ভাষা চালু করা হবে নবম ও দশম শ্রেণীতে। সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। মাতৃভাষা বিকাশে আন্তরিক রাজ্য সরকার। সেই দিকে লক্ষ রেখে ভাষার উন্নয়নে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। মঙ্গলবার চাকমা ভাষা ও উন্নয়ন কমিটির বৈঠকে এই তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। বলেন রাজ্যে নতুন করে ৩৬ টি স্কুলে চাকমা ভাষা চালু করা হবে প্রথম শ্রেণী থেকে। ২৪ টি স্কুলে নবম ও দশম শ্রেণীর সিলেবাসে ঢোকানো হবে চাকমা ভাষা। শিক্ষা মন্ত্রী আরও বলেন , চাকমা ককবরক ভাষা সহ আটটি ভাষার উন্নয়নে রাজ্য সরকার আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে। তার জন্য গঠন করা হয়েছে আলাদা আলাদা কমিটি। যাতে করে সংখ্যালঘু ও উপজাতি অংশের মানুষ তার কৃষ্টি-সংস্কৃতিকে ধরে রাখতে পারে। শিক্ষামন্ত্রী রতন লাল নাথ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্ধৃতি দিয়ে বলেন , প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছে মাতৃভাষার বিকাশ। সেই লক্ষ্যে রাজ্য সরকার গুরুত্বসহকারে সমস্ত জাতিগোষ্ঠীর ভাষাকে প্রাধান্য দিয়ে কাজ করছে। এই দিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। চাকমা ভাষা ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান বিধায়ক শম্ভুলাল চাকমা প্রমূখ।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভিলিজ কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আম আদমি পার্টি । পাশাপাশি ২০২৩ বিধানসভা নির্বাচনে লড়বে আম আদমি পার্টি । সোমবার প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে এই তথ্য তুলে ধরেন আম আদমি পার্টির ধলাই জেলার কো ইনচার্জ প্রবীর কুমার কলই। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খোয়াই জেলার কো ইনচার্জ রঞ্জিত দত্ত। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিক্রম দেববর্মা, সত্য দেববর্মা, সমীর ত্রিপুরা প্রমূখ। সাংবাদিক বৈঠকে ধলাই জেলার কো ইনচার্জ প্রবীর কুমার কলই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছে। তার মধ্যে অন্যতম হল দিল্লিতে আম আদমি পার্টির 40 বিধায়ক কেনা। অভিযোগ 20 কোটি টাকা করে 40 জন বিধায়ককে কিনলে আটশ কোটি টাকার প্রয়োজন। জনগণের টাকায় বিজেপি বিধায়ক কেনাবেচা করছেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
জিরানিয়া কোপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেডের ৫২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো মঙ্গলবার। এদিন জিরানিয়া অগ্নিবীণা হল ঘরে আয়োজিত এই বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। এছাড়াও ছিলেন সোসাইটির পদাধিকারীরা। এদিনের এই বার্ষিক সভা প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে রতন চক্রবর্তী বলেন সমবায় হল একটা আন্দোলন। এই আন্দোলনে যত বেশি সংখ্যক মানুষকে যুক্ত করা ততই সার্বিক উন্নয়ন প্রসারিত হবে। এই আন্দোলনের মাধ্যমে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বুনিয়াদকে শক্তিশালী হয়। গত সাড়ে চার বছরে এই রাজ্যে একটা আমূল পরিবর্তন হয়েছে। মহিলাদের ক্ষমতায়নের প্রশ্নে, যুবকদের আত্মনির্ভরতা হওয়ার প্রশ্নে নতুন একটা দিগন্ত তৈরি হয়েছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
খুমুলুঙের সমাবেশে অংশ নিতে গিয়ে তিপ্রামথা কর্মীদের হাতে আক্রান্ত ও সমাবেশ থেকে বাড়ি ফেরার সময় যান দুর্ঘটনায় আহত কর্মীদের দেখতে মঙ্গলবার জিবি হাসপাতালে ছুটে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গতদিন সমাবেশ শেষ করেই দলীয় কাজে মুখ্যমন্ত্রী চলে যান গুহাটিতে। তাই মঙ্গলবার রাজ্যে ফিরে প্রথমেই তিনি দেখতে যান আহতদের। হাসপাতালে গিয়ে আহত দলীয় কর্মী ও তাদের পরিবার-পরিজনদের সাথে কথা বলে ঘটনা সম্পর্কে বিস্তারিত অবগত হন। পরবর্তী সময়ে তিনি আহতদের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন কর্তব্যরত চিকিৎসকদের সাথেও। দুর্ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা এখনো আশঙ্কা জনক। তাই প্রত্যেকেই দ্রুত সুস্থ করে করে তোলার জন্য চিকিৎসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন তিনি। তিনি আশা বিরক্ত করেন প্রত্যেকেই দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এদিন মুখ্যমন্ত্রী সমাবেশে অংশ নিতে যাওয়া কর্মীদের উপর আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এধরনের সন্ত্রাস রুখতে হবে। কাউকেই ছাড়া হবে না। ইতিমধ্যেই পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে আক্রমণকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
মালবাহী রেলের নিচে কাটা পড়ে মৃত্যু অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির। ঘটনা সোমবার রাত একটা নাগাদ আগরতলা সাব্রুম রেল লাইনের বিশ্রামগঞ্জ থানাধীন বাঁশতলী এডিসি ভিলেজের রামদাস পাড়া এলাকায়। গতকাল রাতে একটি মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। ঘটনা পরিলক্ষিত করে বিশ্রামগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার ফোন করে খবর দেয় বিশ্রামগঞ্জ থানায়। খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে পাঠায়। এখনও পর্যন্ত মৃতদেহটির পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। বিশ্রামগঞ্জ থানার ওসি যতীন্দ্র দাস জানিয়েছেন মৃতদেহটি ৭২ ঘন্টা ফ্রিজ আপ করে রাখা হবে। যদি এর মধ্যে তার পরিচয় না পাওয়া যায় তাহলে ৭২ ঘণ্টা পর মহকুমা শাসকের উপস্থিতিতে ময়নাতদন্ত করে সৎকার করা হবে। তবে
পুলিশের প্রাথমিক ধারনা নেশাগ্রস্থ অবস্থায় রেল লাইনে পরে থাকার ফলেই হয়তো মালবাহী রেলের নিচে কাটা পড়েছিল এই ব্যক্তি।
খুমুলুঙে বিজেপির জনসভায় আসা লোকদের উপর আক্রমণের ঘটনার নিন্দা জানান জিতেন্দ্র চৌধুরী
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি।
যোগেন্দ্রনগর বিদ্যাসাগরস্থিত সিপিআইএম পার্টি অফিসে মঙ্গলবার যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত হয় অজিত রায়চৌধুরীর শহিদান দিবসটি। দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় এক স্বেচ্ছা রক্তদান শিবির। সকালে শহীদ অজিত রায় চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে শুরু হয় রক্তদান শিবিরের কর্মসূচি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক প্রাক্তন সংসদ জিতেন্দ্র চৌধুরী। এছাড়াও ছিলেন পার্টির জেলা সম্পাদক রতন দাস, আগরতলা পৌর নিগমের প্রাক্তন ডেপুটি মেয়র সমর চক্রবর্তী সহ আরো অনেকে। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করে বক্তব্য রাখতে গিয়ে পার্টি রাজ্য সম্পাদক শ্রী চৌধুরী গতকালের রাজনৈতিক আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন খুমুলুঙে, বিজেপির জনসভায় আসা লোকদের উপর বিভিন্ন জায়গায় একটা রাজনৈতিক দল বাধা দিয়েছে। সভা ফেরত কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারণ মানুষ আক্রান্ত। সিপিআইএম দল এধরনের আক্রমণের ঘটনার সমর্থন করে না, নিন্দা করে। এসব ঠিক নয়। এটা ক্রিকেটের ভাষায় রিভার সুইমিং। বিজেপির বিরুদ্ধে এই রিভার সুইমিং শুরু হয়ে গেছে।
