জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-বাজাজ ফাইন্যান্সের নাম করে শ্রমিকের কাছ থেকে অর্থ হাতিয়ে নিল প্রতারকরা। শনিবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে বিস্তারিত জানান প্রতারিত শ্রমিক। সংবাদে প্রকাশ বিশালগড় রাউৎখলা শ্রমিক প্রসেনজিৎ সাহা ওরফে মধুর মোবাইলে শুক্রবার সকালবেলায় একটি কল আসে যে বাজাজ ফাইন্যান্স থেকে উনার নামে ২৫ হাজার টাকা লোন অনুমোদন হয়েছে। দীর্ঘক্ষণ প্রসেনজিৎ সাহার সঙ্গে ফোনে আলোচনা করার পর উনাকে বলে উনার ডকুমেন্ট সাবমিট করার জন্য সে মোতাবেক উনি ডকুমেন্ট সাবর্মিট করেন ও লোনটি পাওয়ার জন্য উনাকে ১১৫০ টাকা প্রসেসিং চার্জ ট্রান্সফার করতে বলেন। তারপর ওনার মোবাইল কানেকশন থাকার সঙ্গে সঙ্গে উনার অ্যাকাউন্টে ২৫ হাজার টাকা লোন পেয়ে যাবেন। সে মোতাবেক শ্রমিক প্রসেনজিৎ সাহা না বুঝেই ১১৫০ টাকা প্রতারকদের একাউন্টে ট্রান্সফার করে দেন। তার সঙ্গে সঙ্গেই প্রতারকদের মোবাইল বন্ধ হয়ে যায়। প্রতারকদের মোবাইল যখন অফ আসছে তখন তিনি বুঝতে পারলেন যে উনার সঙ্গে বাজাজ ফাইন্যান্সের নামে প্রতারণা করে ১১৫০ টাকা হাতে নিয়েছে প্রতারকরা। শনিবার সকালে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে প্রশাসন যেন উক্ত বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য আহবান জানান প্রতারিত যুবক। পাশাপাশি যুবক-যুবতীরা যেন প্রতারকদের প্রলোভনে না পড়েন তারও আহবান জানায় সে।
Monthly Archives
July 2022
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-চুরির ঘটনা আজকাল নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন রাজ্যের কোন না কোন এলাকায় ঘটছে একাধিক চুরির ঘটনা। রাতের আঁধারে তো বটেই, প্রকাশ্যে দিবালোকেও চুরির ঘটনা ঘটছে। এবার রাস্তার পাশে থাকা স্কুটি চুরি করতে গিয়ে ধৃত এক যুবক। আটক যুবকের নাম বিশু দাস। বাড়ি বেতাগা এলাকায়। ঘটনা রাজধানী আগরতলার শ্যামলী বাজার এলাকায়। রাস্তার পাশে রাখা একটি স্কুটি বিশু চুরি করার সময় স্কুটির মালিক বিষয়টি প্রত্যক্ষ করে সঙ্গে সঙ্গে তাকে আটক করে কিছু উত্তম মাধ্যম দিয়ে এনসিসি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও আটক যুবকের দাবি ঘটনার সম্পূর্ণ মিথ্যা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-শনিবার মহাকরণের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ত্রিপুরেশ্বরী প্রিমিয়াম ব্র্যান্ডের নতুন চা পাতার চা প্যাকেটের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ দপ্তরের আধিকারিক ও অন্যান্য কর্মকর্তারা। মূলত রাজ্যের উৎপাদিত চায়ের ব্যবহার মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই নতুন মোড়কে এই উদ্যোগ। যদিও রাজ্যের চা পাতার কদর এখন আগের তুলনায় অনেকটা বেড়েছে। তাকে আরো কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য সচেষ্ট রয়েছে নিগমের কর্মকর্তারা। তার জ্বলন্ত উদাহরণ যেন এদিনের এই কর্মসূচি। রাজ্যে বর্তমানে মোট চা বাগান রয়েছে ৫৪ টি। এর মধ্যে নিগম পরিচালিত তিনটি ও সমবায় পরিচালিত বাগান সংখ্যা রয়েছে ১২ টি। বাকি সবগুলি ব্যক্তি মালিকানাধীন। এদিন মহাকরণে নতুন মোড়কে চা প্যাকেটের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, চা বাগান গুলিতে অনুকূল পরিবেশ, ক্ষুদ্র চা চাষিদের সহায়তা, নিলাম কেন্দ্র স্থাপন, বাংলাদেশের চা রপ্তানির ব্যবস্থা গ্রহণ করা এবং চা চাষের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার উপর গুরুত্ব দিয়ে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা চা উৎপাদক হিসেবে পঞ্চম স্থানে রয়েছে। একে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত রাম কথা প্রচারের অষ্টম দিনে অমৃত কথা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সস্ত্রীক ডক্টর মানিক সাহা। এই কর্মসূচির অষ্টম দিন ছিল শনিবার। ভগবান রামচন্দ্রের বিভিন্ন বিষয় সনাতন ধর্মাবলম্বীদের সামনে উপস্থাপন করছেন দেশের প্রখ্যাত বাচিক শিল্পী মুরারী বাবু। অষ্টম দিন এই বাচিক শিল্পীর অমৃত কথা শুনলেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী রাম কথা প্রচারে অংশ নিয়ে দেশের প্রখ্যাত বাচিক শিল্পীকে উত্তরীয় ও শাল দিয়ে স্বাগত জানান। অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দেশের প্রখ্যাত বাচিক শিল্পীর ত্রিপুরা আগমনে রাজ্যের মাঠি ধন্য। সারা পৃথিবী জুড়ে রাম কথার প্রচার চলছে। যার ফলে গোটা পৃথিবীতে ভারত আজ এক অন্য স্থান নিয়েছে।
জনতার কলম ওয়েবডেস্ক :- মুম্বইয়ের অন্ধেরিতে রণবীর কপুর ও শ্রদ্ধা কপুরের ফিল্মের সেটে অগ্নিকান্ডের ঘটনা। ঘটনাস্থলে ৩২বছরের এক যুবকের মৃত্যু। লাভ রঞ্জনের পরিচালনায় রণবীর ও শ্রদ্ধা কপুরের পরবর্তী সিনেমার শুটিং চলছিল মুম্বাইয়ের চিত্রকুট স্টেডিয়ামে। গতকাল বিকেল ৪.৩০টা নাগাদ লাইটিং এর কাজের প্রস্তুতি চলাকালীন সেটে আগুন লাগে। আগামী সপ্তাহে রণবীর ও শ্রদ্ধার এই সেটে শুটিং করার কথা ছিল।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্য দূষণ পর্ষদের উদ্যোগে শুক্রবার প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে সারাদিনব্যপি এক প্রশিক্ষন কর্মসূচির আয়োজন করে। এদিনের অনুষ্ঠানে ৩৭টি স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষা প্রথষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি TSPCB এর চেয়ারম্যান অধ্যাপক বি. কে আগারওয়ালা, সদস্য সচিব ড. বিশু কর্মকার সহ অন্যান্য কর্মকর্তারা। এদিনের প্রশিক্ষন শিবিরে সদস্য সচিব বিশু কর্মকার বক্ত্যব রাখতে গিয়ে বলেন : প্লাস্টিক সামগ্রীর বিরুদ্ধে দেশব্যপি প্রচারাভিযান সক্রিয় ভাবে চালিয়ে যাওয়ার জন্য সমস্ত দায়িত্বশীল নাগরিক এবং প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ন ভূমিকার উপর জোর দেওয়া। পলিথিন ব্যাগ, প্লাস্টিক ও থার্মোকলের কাটলারি, প্লাস্টিকের স্ট্র এবং প্লাস্টিকের পতাকা ও ফেস্টুন ব্যবহার না করার উপর জোর দিয়ে আলোচনা করেন। তবে এই অনুষ্ঠানে সকল অংশকারীদের তাঁদের নিজ নিজ এলাকায় সচেতনতামূলক প্রচারাভিযান চালিয়ে যাবার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং এবং চেয়ারম্যান ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা এই বিষয়ে কাজ করে ভালো উদাহরণ স্থাপন করবে তাঁদের জন্য আর্থিক সহায়তা কোন বাধা হবেনা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-মোদি@২০ – বইটির উপর শুক্রবার আগরতলা নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয় এক আলোচনাসভা। বইটির উপর
শীর্ষক সেমিনারে আলোচনা পর্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন,
আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর সুযোগ্য দিক নির্দেশনায় জনজাতিদের পাশাপাশি প্রতিটি জাতিগোষ্ঠীর আর্থ সামাজিক সার্বিক জীবনমান বিকাশে এক নয়া গতি সঞ্চারিত হয়েছে। দুর্নীতি প্রসঙ্গে জিরো টলারেন্স দৃষ্টিভঙ্গি সহ দেশমাতৃকার অনিষ্টকারীদের মোক্ষম জবাব দেওয়ার মাধ্যমে জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত হয়েছে। এরসঙ্গে সমগ্র দেশের পাশাপাশি উত্তর পূর্বের বিকাশে আন্তরিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন স্বরূপ অত্যাধুনিক মানের জাতীয় সড়ক সহ সার্বিক বিকাশ সর্বত্র প্রতিফলিত হচ্ছে। তিনি আরো বলেন,মোদি@২০ বইটি আমাদের আরও তথ্য সমৃদ্ধ হতে অন্যতম সহায়ক ভূমিকা নেবে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-মোহনপুর মহকুমা প্রশাসকের উদ্যোগে মহকুমা প্রশাসক কার্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছা রক্তদান শিবির।এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ।তাছাড়াও উপস্থিত ছিলেন বামুটিয়া কেন্দ্রের বিধায়ক কৃষ্ণধন দাস,পঃ ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন,মোহনপুর পুর পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ, মহকুমা প্রশাসক অনিরুদ্ধ রায় সহ আরও অনেকে। শিবিরে স্বেচ্ছা রক্তদাতাদের উৎসাহিত করেন শিক্ষামন্ত্রী। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রক্তদানের গুরুত্ব তুলে ধরে সবাইকে এ ধরনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
মা হর সিদ্ধি ইনফ্রা ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের একটি প্রাইভেট সংস্থা মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলা থেকে ইলেকট্রিকের কাজে ওয়ার্কারদের নিয়োগ করা হয়। কিন্তু কাজ শেষ করার পরে শ্রমিকদের বকেয়া বিল মিটিয়ে দেয়নি কোম্পানি। তারা জানান ৮ থেকে ১০ লক্ষ টাকা মাথাপিছু পাওনা।চুক্তি অনুযায়ী কাজ করেও কোম্পানীর কাছ থেকে প্রাপ্য টাকা মেটানো হয়নি। অভিযোগ, কোম্পানী সংশ্লিষ্ট শ্রমিকদের বকেয়া টাকা মিটিয়ে দিচ্ছেনা। প্রায় ৮ – ১০ লক্ষ টাকা করে পড়ে আছে কোম্পানীর কাছে। বকেয়া মেটানো নিয়ে তালবাহানা করে যাচ্ছে কোম্পানী। বাধ্য হয়ে পাওনা বকেয়া মেটানোর দাবীতে রাজধানীর কুমারীটিলায় সংশ্লিষ্ট কোম্পানীর অফিসের সামনে ধর্ণায় সরব হন তারা। শ্রমিকদের দাবী, তাদের বকেয়া মিটিয়ে দিতে হবে। অন্যথায় অফিস সম্পুর্ণ তালা বন্ধ করে দেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন তারা। এখন দেখার বিষয় অভিযুক্ত সংশ্লিষ্ট কোম্পানী কি পদক্ষেপ নেয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ত্রিপুরা মৃৎশিল্প শ্রমিক ইউনিয়নের রাজ্যভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হলো শুক্রবার। আগরতলায় সিআইটিইউ রাজ্য কার্যালয়ে আয়োজিত এই কনভেনশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। এছাড়াও ছিলেন মৃৎশিল্প শ্রমিক ইউনিয়নের রাজ্য নেতৃত্ব। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দেশ ও রাজ্যের বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরে প্রাক্তন শ্রম মন্ত্রী মানিক দে বলেন, আমরা চাই এমন একটা সরকার যে সরকার আমাদের কথা শুনবে। অন্তত উপকার করতে না পারুক যাতে ক্ষতি না করে। বর্তমান সরকার এমন একটা সরকার উপকার তো দূরের কথা প্রতিদিন ক্ষতি করে চলেছে মানুষের। এই সরকার সৃষ্টি সরকার নয়, ধ্বংসের সরকার। তাই এই সরকার পরিবর্তনের জন্য গরিব শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তাদের রক্ত চক্ষুর কাছে মাথা নোয়ালে চলবেনা। অনেক হয়েছে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। গরিব মেহনতী মানুষের যে শক্তি তা যদি সঙ্ঘবদ্ধ করা যায় তাহলেই পরিবর্তন সম্ভব। পরিবর্তন আসবে একমাত্র গরীব মানুষের সঙ্ঘবদ্ধ হওয়ার মধ্য দিয়েই। এই পরিবর্তনের জন্য মানুষ প্রস্তুত হচ্ছেন।
