জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজধানী আগরতলার মেলারমাঠ স্থিত এগিয়ে চলো সংঘের উদ্যোগে রবিবার ক্লাব প্রাঙ্গণে আয়োজন করা হয় এক রক্তদান শিবির। একই সাথে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের এদিন ক্লাবের তরফে দেওয়া হয় সংবর্ধনা। এই রক্তদান শিবির ও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ছিলেন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ আরো অনেকে। এ ধরনের কর্মসূচির আয়োজন করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন রক্তের কোন বিকল্প নেই। রক্তদানের মত আর কোন মহৎ কাজ হতে পারে না।
Monthly Archives
July 2022
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-একগুচ্ছ দাবি-দাওয়াকে সামনে রেখে আবারো রাস্তায় নামল সংযুক্ত কিষণ মোর্চা ত্রিপুরা শাখা। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার আগরতলা উত্তর গেইট এলাকায় চাক্কা জ্যাম কর্মসূচি সংঘটিত করে সংগঠন। এদিনের এই কর্মসূচি থেকে সংগঠনের কর্মীরা আওয়াজ তুলে কৃষক আন্দোলনের সময় কৃষকদের উপর করা মামলা প্রত্যাহার করা , লখিমপুর খেরিতে কৃষক ও সাংবাদিক হত্যায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান, কৃষকদের উৎপাদিত ফসলে ন্যূনতম সহায়ক মূল্যের আইন প্রণয়ন ইত্যাদি। একই সাথে কৃষকদের সাথে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি খেলাপ করারও প্রতিবাদ জানায় সংগঠনের কর্মীরা। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন সংযুক্ত কিষান মোর্চার ত্রিপুরা শাখার আহ্বায়ক পবিত্র কর।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-শরীর-মন সুস্থ রাখার একমাত্র অবলম্বন শারীরিক চর্চা। সেই দিকে লক্ষ রেখে আগামী 4 আগস্ট ন্যাশনাল জয়েন্ট এন্ড বোন ডে কে সামনে রেখে এক সাইকেল রেলির আয়োজন করেছে কলকাতার মেডিকা হাসপাতাল, রোটারি ক্লাব অফ আগরতলা সিটি এবং আগরতলা সাইক্লোহলিক্স ফাউন্ডেশন।রবিবার সকালে রেলিতে প্রায় 100 জন সাইকেলিস্ট অংশগ্রহণ করেছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার বিখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর বিকাশ কাপুর,রোটারি ক্লাব অফ আগরতলা সিটির প্রেসিডেন্ট ডক্টর অচিন্ত্য ভট্টাচার্য প্রমূখ। রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বর্তমান যুব সমাজকে ধূমপান ও মাদক সেবনের কুফল সম্পর্কে অবগত করবে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-স্বাধীনতা ৭৫ বছর পূর্তি উপলক্ষে হর ঘর তিরঙ্গা অভিযানকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরার এন এস এস এর উদ্যোগে রেলি এবং স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়েছে রাজধানীতে। রবিবার সকালে আগরতলার আশ্রম চৌমুহনীএলাকায় করা হয় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি। একই সঙ্গে একটি রেলি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সচেতনতার বার্তা দিয়েছে যুবসমাজকে।এদিন সকালে রেলিটির সূচনা করেন ত্রিপুরা স্টেট এনসিসি অধিকর্তা চিত্ত রঞ্জন ভৌমিক, উপস্থিত ছিলেন এনএসএস রাজ্য শাখার আধিকারিক ও সদস্যরা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রবিবার সকালে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হল শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের খুঁটি পুজো। উল্লেখ্য কাশী বিশ্বনাথ মন্দির তৎসহ গঙ্গার আরতি থাকবে এবছরের পুজোয়।কাশী বিশ্বনাথ ঘাটের মন্দির বারোটি জ্যোতির্লিঙ্গের অন্যতম এবং হিন্দুদের একটি পবিত্র তীর্থক্ষেত্র।উত্তরপ্রদেশের গঙ্গার পশ্চিম পাড়ে অবস্থিত এই মন্দিরের রুপরেখা এবছর তুলে ধরা হবে শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুন দল সংঘের পূজোতে। মন্দিরটিতে অসংখ্য ছোট ছোট মন্দির রয়েছে।পুজো কমিটি মূল মন্দিরসহ আরো দুটি মন্দির তুলে ধরবে দর্শনার্থীদের জন্য। জানিয়েছেন ক্লাব সভাপতি শৈবাল রায় ও পুজো কমিটির সম্পাদক দীপক সাহা। এদিন এক সাংবাদিক বৈঠকে পুজো কমিটির সম্পাদক সমস্ত দর্শনার্থীদের আসার আমন্ত্রণ জানিয়েছেন।
জনতার কলম ওয়েবডেস্ক :- রেকর্ড গড়লেন সাইখম মীরাবাঈ চানু বিশ্ব কমনওয়েলথ গেমসে। জিতলেন সোনা পদক। চলতি কমনওয়েলথ গেমসে এটাই ভারতের প্রথম সোনা। এবং এই পদক জয়কে পাখির নজরে দেখছেন ভারতীয় অ্যাথলিটকে। কেরিয়ারে সবচেয়ে বড় প্রতিযোগিতায় দেশকে প্রথম সোনা দিতে পেরে খুশি ব্যক্ত করলেন মীরাবাঈ। স্ন্যাচে ৯০ কেজি তুলতে চেষ্টা করেছিল, মীরা না পারলেও আত্মবিশ্বাস হারায়নি, তাঁরই ফল হিসেবে সোনা পদক আনলো দেশে। শনিবার পদক জয়ের পর চানু জানান এই পদক কোচ ও পরিবারকে উৎসর্গ করলাম। তবে যাই হউক জাতীয় রেকর্ড ও কমনওয়েলথ গেমসে নতুন রেকর্ড করলো সাইখম মীরাবাঈ চানু।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-শনিবার আগরতলায় এক জরুরী ভিত্তিতে এক সাংবাদিক সন্মেলন আহবান করে রাজ্য নির্বাচন কমিশন। সাংবাদিক সন্মেলনে কিছু নয়া নির্দেশিকা নিয়ে সাংবাদিকদের অবহিত করেন
রাজ্যের নির্বাচন কমিশনার কিরণ গিত্যে। তিনি জানান, নয়া নিয়ম অনুযায়ী এখন থেকে প্রত্যেক ভোটারকে তার ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোগ করার কাজ বাধ্যতামুলক। এই কাজ করতে ভোটারদের বাড়ি-বাড়ি যাবেন নির্বাচন কমিশনের কর্মীরা। দ্বিতীয়তঃ এখন থেকে নতুন ভোটারদের ভোটার তালিকায় নাম নথীভুক্ত করতে গেলে ১৭ বছর বয়স পূর্ন হলেই নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ভোটারের বয়স যখন ১৮ পূর্ণ হবে ঠিক সেই দিনেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নাম নথীভুক্ত করনের বার্তা পৌছে দেওয়া হবে সংশ্লিষ্ট নতুন ভোটারের কাছে। তৃতীয়তঃ এখন থেকে বছরে চার বার যথাক্রমে ১ জানুয়ারী, ১ এপ্রিল ১ জুলাই এবং ১ অক্টোবর ভোটারদের নাম নথীভুক্তকরনের সুযোগ মিলবে। রাজ্যেও এই নিয়ম চালু হচ্ছে চলতি বছরের ১ আগষ্ট থেকে।এই নয়া ব্যবস্থায় জাল ভোটারদের রোখা যাবে বলে অভিমত কমিশনের।
জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতীয় কমনওয়েলথ গেমস স্কোয়াডের কণিষ্ঠতম সদস্য অনাহত সিংহ । শুক্রবার নিজের প্রথম ম্যাচ সিনিয়র স্তরে খেলতে নেমেছিলেন। আর প্রথম ম্যাচেই দাপটের সঙ্গে জয় তুলে নিলেন দিল্লির ১৪বছরের তরুণী অনাহত সিংহ। সিনিয়র স্তরে নিজের প্রথম ম্যাচে অনাহত ১১-৫, ১১-২ ও ১১-০ স্কোরলাইনে ম্যাচ জেতেন। অভয় জেতেন ১১-৫, ১১-৫, ১১-৫ স্কোরে।
রাস্তা সংস্কারের কোন উদ্যোগ নেই এলাকার বিধায়িকা কল্যাণীর ক্ষোভে ফুটছেন এলাকাবাসি
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- দীর্ঘ কয়েক বছর যাবৎ বাম আমল থেকেই ভগ্ন দশায় পরিণত হয়ে রয়েছে তেলিয়ামুড়া পুর পরিষদের অধীন ৫ নং ওয়ার্ডের “ANANDA MARGA GIRLS SCHOOL” যাতায়াতের মূল রাস্তাটি । সংস্কারের কোন উদ্যোগ নেই রাম আমলের স্থানীয় নেতা আমলা থেকে শুরু করে প্রশাসনিক দপ্তরের । বলা চলে, নেতা আমলারা এক প্রকার শীত ঘুমে আচ্ছন্ন । সংশ্লিষ্ট বিবরণে প্রকাশ, বিগত তৎকালীন বাম আমলে শেষ বার ২০১৬ সালে স্থানীয় জনগণের দাবিতে এই ভগ্নদশায় পরিণত মরণ ফাঁদ রাস্তাটির সংস্কারের কাজে হাত লাগিয়েছিল । অতঃপর দীর্ঘ ৩ বছর যাবৎ রাস্তাটি যাতায়াতের উপযোগী হয়ে উঠেছিল । কিন্তু বর্তমানে দীর্ঘ কয়েক বছর যাবৎ এই রাস্তাটির অবস্থা খুবই করুন হয়ে উঠে। রয়েছে বড় বড় গর্ত । আবার কোথাও রয়েছে রাস্তার মধ্যেই বিশাল একটা জায়গা জুড়ে বালি মাটি দিয়ে ভরাট পূরণের ছবি । যার ফলে বর্ষাকালে রাস্তাটির অবস্থা যাতায়াতের একদম অনুপযোগী হয়ে ওঠে । পুরোটা রাস্তাই জলে পরিপূর্ণ হয়ে রয়েছে । এই দুর্দশাগ্রস্ত ও মরণ ফাঁদ রাস্তাটির উপর দিয়েই নালা নর্দমা পেড়িয়ে যেতে হয় “ANANDA MARGA GIRLS SCHOOL” -র ছোট ছোট ছাত্র ছাত্রীদের । প্রতিদিনই বেশ কিছু টম টম থেকে শুরু করে বিদ্যালয়ের ছোট বড়ো গাড়ির যাতায়াত চলে এই রাস্তাটি দিয়ে । যার ফলে রাস্তাটি আরও গভীরতম ভগ্ন দশায় পরিণত হয়ে আছে । কিন্তু বর্তমানে এইসব ছবি দেখেও অনেকটা না দেখার প্রতি মূর্তিতে অবতীর্ণ রয়েছে তেলিয়ামুড়া পুর পরিষদ থেকে শুরু করে স্থানীয় ৫ নং ওয়ার্ডের মেম্বার ও তেলিয়ামুড়ার জনপ্রিয় বিধায়িকা শ্রীমতি কল্যাণী রায় । আর নেতা আমলাদের এই বৈষম্যমূলক আচরণেই ক্ষোভে এক প্রকার ফেঁটে পড়ছেন স্থানীয় একাংশ মানুষ থেকে শুরু করে এই ভগ্ন-দশার রাস্তাটি দিয়ে চলাচল করা নিত্য পথ যাত্রীরা ।
