জনতার কলম প্রতিনিধি:- বাংলার ১০৮টি পুরসভার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি নিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল বিজেপি। কিন্তু তাদের আবেদন খারিজ হয়ে গেছে। রবিবারই রাজ্যের ১০৮টি পুরসভার ভোট রয়েছে। আগামী রবিবার রাজ্যে ১০৮ পুরসভার ভোট। সংশ্লিষ্ট নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কি না, তার ভার রাজ্য নির্বাচন কমিশনের ওপরই ছেড়েছিল হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্য নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে পুরভোটে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন রয়েছে কি না। এই রায়কে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বিজেপি। দ্রুত শুনানির আর্জি জানিয়ে প্রধান বিচারপতি এন ভি রামানার বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে তারা। বিজেপির (BJP) দাবি ছিল, অবাধ ভোট করতে গেলে কেন্দ্রীয় বাহিনী ছাড়া উপায় নেই। কিন্তু গেরুয়া শিবিরের সেই আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল রাজ্যের ১০৮টি পুরসভার ভোট হবে কেন্দ্রীয় বাহিনী ছাড়াই। এই মামলায় আগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছিল রাজ্য । গতকাল রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, “রাজ্যে গণতন্ত্র নেই, ভোটে লুঠ হয়েছে প্রমাণ রয়েছে, তারপরও পুলিশ বলেছে বহিরাগতদের আটকানোর দায়িত্ব তাদের নয়, তাই সুপ্রিম কোর্টে গেছি।’’ যদিও, প্রতিপক্ষের এই পদক্ষেপকে আগেই কটাক্ষ করেছে বঙ্গের শাসক শিবির। তৃণমূলের কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “এরা মানুষের কোর্টে যেতে ভয় পাচ্ছে ওদের নেতারাই বলছে, মুখরক্ষা করতে আর চেয়ার বাঁচাতেই কোর্টে যাচ্ছে।’’
Monthly Archives
February 2022
জনতার কলম প্রতিনিধি:- ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আজ দ্বিতীয় দিন। এরইমধ্যে সামরিক দিক থেকে তুলনায় হীনবল ইউক্রেনের সমস্ত প্রতিরোধ ভেঙে কিয়েভ সহ বেশ কিছু শহরে ঢুকে পড়েছে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে যে, রুশ সেনা সুমী শহরের দিকে এগোচ্ছে। যুদ্ধে এখনও পর্যন্ত ইউক্রেনে সেনা ও সাধারণ মানুষ সহ ১৩৭ জনের মৃত্যু হয়েছে। এরইমধ্যে সামনে এসেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোডিমির জেলেনস্কির বিবৃতি। তিনি বলেছেন, আগে বা পরে, রাশিয়াকে আমাদের সঙ্গে কথা বলতেই হবে। যত দ্রুত আলোচনা শুরু হবে, ক্ষয়ক্ষতি তত কম হবে। । জেলেনস্কি বলেছেন, শত্রুতার অবসানের জন্য শীঘ্রই রুশ-ইউক্রেন আলাপ-আলোচনা শুরু হবে। রাশিয়াকে আমাদের সঙ্গে কথা বলতে হবে। রাশিয়াকে আমাদের জানাতে হবে, এই শত্রুতার অবসান কীভাবে করা যেতে পারে, তাদের আক্রমণ কীভাবে বন্ধ হবে। যত দ্রুত আলাপ আলোচনা শুরু হবে, ততই লোকসান কম হবে। উল্লেখ্য, ইউক্রেনের সাংসদদের একটি গোষ্ঠী প্রেসিডেন্ট জেলেনস্কিকে রাশিয়ার সঙ্গে আলোচনা শুরু করার আর্জি জানিয়েছেন। পার্লামেন্টের সাত সদস্য প্রেসিডেন্ট ভোলোডিমির জেলেনস্কিকে লেখা চিঠিতে বলেছেন, ইউক্রেনে চলতি সংঘর্ষ আরও বেশিদিন চললে, তা সমস্ত পক্ষেরই গুরুতর ক্ষয়ক্ষতির কারণ হয়ে উঠতে পারে, ফলে ভবিষ্যতে বিজয়ী বলে কেউ দাবি করতে পারবে না। আমাদের লক্ষ লক্ষ সহ নাগরিক শান্তিপূর্ণ জীবন চান। সাংসদরা বলেছেন, মানব জীবন সুরক্ষিত রাখা এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সমস্ত বিকল্পের ব্যবহারের ওপর আমরা গুরুত্ব আরোপ করছি। জেলেনস্কির মুখ্য পরামর্শদাতা বলেছেন, রাশিয়ার মূল লক্ষ্য খুবই স্পষ্ট। ইউক্রেনীয় নেতৃত্বকে হঠানো এবং যত বেশি সম্ভব আতঙ্ক ছড়ানো। রাশিয়া দেশের অংশ আলাদা করতে চায় এবং তারা প্রচুর সেনাবল নিয়ে এগোচ্ছে। আমরা কিয়েভ ও খার্কিভের মতো শহরে পরিস্থিতি সুস্থির করার চেষ্টা করছি।
উল্লেখ্য, যুদ্ধের মধ্যে ইউক্রেন রাশিয়ার ৮০০ সেনাকে মেরে ফেলার দাবি করেছে। সেইসঙ্গে রাশিয়ার ৭ বিমান, ৬ হেলিকপ্টার, ও ১৩০ সাঁজোয়া গাড়ি ধ্বংসের দাবিও করা হয়েছে। অন্যদিকে, রাশিয়া ইউক্রেনের ৮৩ সামরিক কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ টি আর টি সির নতুন বাস পরিষেবা ও ওয়েবসাইট, লোগো উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পাশাপাশি টি আর টি সির উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব , রাজ্যের কৃষি মন্ত্রী প্রনোজিৎ সিংহ রায় , টি আই ডি সি চেয়ারম্যান টিংকু রায় , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং খাদি বোর্ডের চেয়ারম্যান রাজীব ভট্টাচার্যী। এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন টি আর টি সি-র নতুন এসি বাস পরিষেবা যা আজ চালু হয়েছে এবং ওয়েবসাইট ও লোগো উদ্বোধনের ফলে ত্রিপুরাবাসী নিশ্চই লাভান্বিত হবে। গতকাল আস্তাবলে যে জনসভা হয়েছে তা ছিল রাজনৈতিক ব্যবসায়ীদের জনসভা। এদের পেশা হচ্ছে রাজনীতি। এ দেশ গান্ধীজি, স্বামী বিবেকানন্দ, নেতাজীর মতো ত্যাগীদের দেশ। এ দেশে রাজনৈতিক ব্যবসা চলবেনা, আর আমিও এগুলি এখানে চলতে দেবোনা। আমাদের দলের নেতৃত্ব ও কার্যকর্তারা নিজে পরিশ্রম করে রোজগার করেন তারপরে রাজনীতি করে কিন্তু বিরোধী দলের নেতৃত্বের রোজগার হচ্ছে রাজনীতি ও চাঁদাবাজী। তাছাড়া এদিন তিনি আরো বলে যে আমাদের সরকার নীতি-নিয়ত-নিয়ম এই তিন নিয়ে চলে আর আগের মতো পার্টি অফিস থেকে সরকার চলে না।
সিপিআইএম নেতা নারায়ণ রুপিনীকে শেষ শ্রদ্ধা জানালেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বৃহস্পতিবার গভীর রাতে প্রয়াত হলেন সিপিআইএম নেতা নারায়ণ রুপিনী। শুক্রবার দলের তরফ থেকে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয় আগরতলা টাউন হলে। এদিন সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, বিরোধী দলনেতা মানিক সরকারসহ পার্টির কার্য কর্তারা তাকে শেষ শ্রদ্ধা জানায়। সি পি আই এম পার্টির রাজ্য সম্মেলন চলছে টাউন হলে। সেখানেই শ্রদ্ধা জ্ঞাপন করে তারা মৃতদেহ নিয়ে আসার পর। তারপর সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় রাধানগর হিন্দি স্কুল সংলগ্ন উনার নিজ বাড়িতে।সেখান থেকে নিয়ে যাওয়া হয় বিধানসভায়।সেখানে শেষ শ্রদ্ধা জানালেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী ও মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্যরা। তারপর নিয়ে যাওয়া হয় মহাকরণে।সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানালেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা।এরপর নিয়ে যাওয়া হয় এডিসি মুখ্য কার্যালয়ে। সেখান থেকে জিরানিয়া ভিভো দাসপাড়া তার নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।সেখানে তার অন্তিম কাজ সম্পন্ন করা হবে বলে জানা গিয়েছে।তার মৃত্যুতে শোকাহত দল।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রানিরখামার বাজারের তাপস সরকার নামক জৈনেক ব্যাবসায়ীর দুস্কৃতিকারীদের দ্বারা ভাংচুর করা দোকান পরিদর্শনে যান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তথা বাধারঘাট এলাকার প্রদেশ কংগ্রেসের প্রাক্তন বিজিত প্রার্থী রতন দাস। জানা যায় গতকাল কিছু দুকৃতিকারীদের দ্বারা রানিরখামার বাজারে তাপস সরকার এর দোকান ভাংচুর করা হয় , সেই ঘটনার খবর পেয়ে আজ প্রাক্তন কংগ্রেস বিজিত প্রার্থী তথা বর্তমান তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রতন দাস, এদিন তিনি সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে বলেন এই পরিদর্শনের পর ঘটনার ষষ্ঠ তদন্তের দাবিসহ দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়ে আমতলী থানায় মামলা করা হবে বলে। এদিনের পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা তপন দত্তসহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা।
মানসিক উন্নয়নের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ- সুশান্ত চৌধুরী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার রাজধানী আগরতলার দুর্জয়নগরস্থিত হলিক্রস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠান আয়োজিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। হলিক্রস স্কুলের ছাত্র-ছাত্রী-শিক্ষক-অভিভাবক সকলের উপস্থিতিতে পতাকা উত্তোলনের মাধ্যমে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্যালয়ের মনোজ্ঞ ক্রীড়ানুষ্ঠানটির শুভ সূচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী ক্রীড়ানুষ্ঠানটি সফল করার জন্য হলিক্রস স্কুলের শ্রদ্ধেয় ফাদার জর্জ জেকব সহ অন্যান্য ক্রীড়া শিক্ষক সহ সবাই যে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন তা সত্যিই প্রশংসার দাবী রাখে বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, স্কুলের প্রিন্সিপাল ফাদার জর্জ জেকব সহ বিদ্যালয়ের সকল অংশের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের সহযোগীতায় এবারের হলিক্রস স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা স্কুলের গৌরবোজ্জ্বল ইতিহাসে নতুন পালক যুক্ত করেছে এবং স্কুলের শ্রী বৃদ্ধিতে নতুন মাত্রা যোগ করতে সক্ষম হয়েছে একথা নির্দ্বিধায় বলা যায়।পাশাপাশি প্রতিযোগীদের মনোমুগ্ধকর মার্চ পাস্ট ও অন্যান্য পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন তিনি। তাছাড়া এদিন তিনি আরও বলেন, কেবল পড়ালেখা নয়, শারীরিক ও মানসিক বিকাশে হলিক্রস স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এমন কর্মসূচিতে যোগ দিতে পেরে তিনি সত্যিই আনন্দিত। মানসিক উন্নয়নের জন্য খেলাধুলার প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। ছোটবেলা থেকেই খেলাধুলা ও আনন্দময় পরিবেশের সংস্পর্শে বেড়ে উঠলে শিশুর মন হয় উচ্ছল ও আনন্দমুখর। মনের সতেজতা ও প্রাণময়তা বৃদ্ধিতে খেলাধুলার ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আজকের শিশু আমাদের ভবিষ্যৎ, তারাই হবে দেশ গড়ার কারিগর। ভবিষ্যৎ প্রজন্ম সঠিকভাবে বেড়ে উঠতে যেমন প্রয়োজন শারীরিক সুস্থতা, তেমনই প্রয়োজন মানসিক সুস্থতা।শারীরিক শক্তি ও মানসিক
চিন্তা-চেতনা, বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম মাধ্যম হল খেলাধুলা। খেলাধুলাই একমাত্র সুস্থ শরীর গঠন, সঠিক ব্যক্তিত্ব বিকাশ ও মানসিক বিকাশে কার্যকরী ভূমিকা পালন করে। নেশার বিরুদ্ধে বলতে গিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, নেশা আমাদের যুবসমাজকে বিষিয়ে তুলছে। বিরাট অংশের যুবসমাজ এই প্রাণঘাতী নেশার করাল ছায়ায় নিজেদের এবং সমাজের বড় ক্ষতির সম্মুখীন করছে। আমাদের সরকারের দ্বারা বিভিন্নভাবে নেশা প্রতিরোধ করার জন্য উদ্যোগ জারি থাকলেও আমাদের যুবসমাজের একটা অংশ কোনোভাবেই নেশার করাল ছায়া থেকে মুক্ত হতে পারছে না। বিশেষ করে আমাদের বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ত্রিপুরা রাজ্যকে নেশা মুক্ত রাজ্য গঠনের দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছেন। সরকার নেশা প্রতিরোধে প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিনিয়ত প্রশাসন নেশার বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। বেশ কিছু ক্লাব- সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ সমাজকে নেশা মুক্ত করার অভিপ্রায় নিয়ে নানান কর্মকাণ্ড অব্যাহত রাখছে তবুও নেশার বাড়বাড়ন্তে উদ্বিগ্ন সভ্যসমাজ, উদ্বিগ্ন আগামী দিনের জন্য যারা ভাবেন তারা। তাই ছাত্র-যুবসমাজকে নেশার করাল গ্রাস থেকে বাঁচাতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হলিক্রস স্কুলের ফাদার জর্জ জেকব (প্রিন্সিপাল তথা সেক্রেটারি হলিক্রস এডুকেশন ফাউন্ডেশন), ফাদার আদি পল (ভাইস প্রিন্সিপাল), হলিক্রস স্কুলের প্রাক্তন প্রিন্সিপাল ফাদার জন, স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ সহ হলিক্রস স্কুলের সকল স্তরের অন্যান্য কর্মীরা।
জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দিলেন, রাশিয়া এবং ইউক্রেনের সংঘাতে কোনও ভাবে নাক গলাবেন না তাঁরা। আমেরিকাও সেনা পাঠাবে না, সেনা পাঠাবে না ন্যাটো অন্তর্ভুক্ত কোনও দেশও। এ দিন মধ্যরাতে গোটা বিশ্বের উদ্দেশে বার্তা দেন বাইডেন। তাতে যদিও কড়া ভাষায় রাশিয়ার আচরণের সমালোচনা করেন বাইডেন। বলেন, রাশিয়া আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছে। এ ব্যাপারে জি-৭ দেশগুলি আমাদের পাশে রয়েছে। ইউক্রেনে সাইবার হামলা চালিয়েছে রাশিয়া। তাই তাদের বিরুদ্ধে আর্থিক প্রতিবন্ধকতা চালু করবে আমেরিকা। সে দেশে পণ্য রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করার নির্দেশ দিচ্ছি আমি। ইউক্রেনের বিরুদ্ধে সাইবার হানা চালিয়েছে রাশিয়া, তাই যে বিপুল পরিমাণ উন্নত প্রযুক্তি আণদানি করে তারা, তার উপর লাগাম টানা হবে বলেও জানান বাইডেন।পুতিনের সমালোচনা করে বাইডেন বলেন, যুদ্ধকেই বেছে নিয়েছে পুতিন। তার ফল ভোগ করতে হবে ওঁকে। আর ওঁর এই আগ্রাসী আচরণের মাসুল দিতে হবে গোটা রাশিয়াকে। রাশিয়ার ব্যাঙ্কগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করছে আমেরিকা। আমেরিকায় তাদের যত সম্পত্তি রয়েছে, সব বাজেয়াপ্ত করা হবে। রাশিয়ার বড় বড় কোম্পানিগুলির উপর নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে। ইউক্রেনের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। অকারণে হামলা চালিয়েছে রাশিয়া।সাম্রাজ্য বিস্তারে স্বপ্নে বিভোর পুতিন আগে থেকেই ইউক্রেনের উপর হামলার ছক কষে রেখেছিলেন, সেই মতো হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন বাইডেন। তিনি জানান, তাদের পিছু হটতে বাধ্য করে, এমন কাউকে মেনে নেবে না বলে বরাবরই জানিয়ে আসছে ইউক্রেন। বিগত ৩০ বছর ধরে স্বাধীন ভাবে বাঁচছে তারা। কারও সামনে মাথা নোয়াবে না ইউক্রেন। বাইডেন আরও বলেন, পুতিনের সঙ্গে কোনও আলোচনার পরিকল্পনা নেই আমার। সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করতে চান উনি। এই মুহূর্তে গোটা বিশ্বের যে অবস্থান, পুতিন তার সম্পূর্ণ বিপরীত মেরুতে।
রাশিয়া এবং ইউক্রেনকে নিয়ে এ যাবৎ নিরপেক্ষ অবস্থান নিয়ে এসেছে ভারত। কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছে। এ নিয়ে বাইডেনকে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় রাশিয়াকে নিয়ে তাঁদের অবস্থানের সঙ্গে একমত কি না ভারত। জবাবে বাইডেন জানান, ভারতের সঙ্গে আলোচনা চলছে। এখনও পর্যন্ত পুরোপুরি সমাধান বার করা যায়নি। সাম্রাজ্য বিস্তারে স্বপ্নে বিভোর পুতিন আগে থেকেই ইউক্রেনের উপর হামলার ছক কষে রেখেছিলেন, সেই মতো হামলা চালানো হয়েছে বলেও অভিযোগ করেন বাইডেন। তিনি জানান, তাদের পিছু হটতে বাধ্য করে, এমন কাউকে মেনে নেবে না বলে বরাবরই জানিয়ে আসছে ইউক্রেন। বিগত ৩০ বছর ধরে স্বাধীন ভাবে বাঁচছে তারা। কারও সামনে মাথা নোয়াবে না ইউক্রেন। বাইডেন আরও বলেন, পুতিনের সঙ্গে কোনও আলোচনার পরিকল্পনা নেই আমার। সাবেক সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠা করতে চান উনি। এই মুহূর্তে গোটা বিশ্বের যে অবস্থান, পুতিন তার সম্পূর্ণ বিপরীত মেরুতে।
জনতার কলম ওয়েবডেস্ক রিপোর্ট : বৃহস্পতিবার ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে কথা বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে ইউক্রেন পরিস্থিতির বিষয়ে জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। প্রধানমন্ত্রী ফের বলেছেন, সৎ ও আন্তরিক আলোচনার মাধ্যমেই রাশিয়া ও ন্যাটোর মতপার্থক্য দূর করা সম্ভব। পাশাপাশি নিজ দেশের ইউক্রেনে থাকা নাগরিকদের সুরক্ষা নিয়েও আলোচনা করেন তিনি।
ভারতীয় জনতা পার্টি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল- সুশান্ত চৌধুরী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার সন্ধ্যায় রাণীরবাজার গীতাঞ্জলি হলঘরে ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের উদ্যোগে জেলাভিত্তিক প্রশিক্ষণের অঙ্গ হিসেবে সদর জেলা (গ্রামীণ) এর কার্যকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির” অনুষ্ঠিত হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন আমাদের ভারতীয় জনতা পার্টি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমাদের দল কোনো জাতভিত্তিক, প্রাদেশিক বা ধর্মীয় সংগঠন নয়, আমাদের দলের দরজা জাতি ধর্ম-ভাষা নির্বিশেষে সমস্ত ভারতীয়ের জন্য সদা-সর্বদা উন্মুক্ত। এই দলের হয়ে কাজ করতে প্রয়োজন একমাত্র আমাদের দলের দর্শন ও নীতিতে বিশ্বাস। এটি একটি কর্মী/কার্যকর্তা নির্ভর দল, যাতে পূর্ণকালীন এবং আংশিককালীন দুই ধরনের কর্মী ও কার্যকর্তাই আছেন। ভারতীয় জনতা পার্টির একটি লিখিত, স্পষ্ট গঠনতন্ত্র আছে এবং আমাদের পার্টির সমস্ত কাজ সেই অনুযায়ী নিয়ন্ত্রিত হয়। বিজেপি কোনো বিদেশ থেকে আমদানি করা দেশবিরোধী বাতিল মতাদর্শের ওপরেও চলে না। সেইজন্যই বিজেপি এইসব দল থেকে আলাদা এবং বিজেপি কে বলা হয় ‘পার্টি উইথ এ ডিফারেন্স’। তাই মন্ত্রী দলের সকল কার্যকর্তাদের কাছে আহ্বান রাখেন ত্রিপুরা সহ সারা দেশে অশুভ রাজনৈতিক জোট ও রাষ্ট্র বিরোধী শক্তিকে রুখতে সকলে দলের একজন বিশ্বস্ত সৈনিক হিসেবে দেশ এবং দলের জন্য কাজ করে চলার। দল আমার-আপনার কাজের সঠিক মূল্যায়ন করবেই। আজকের এই প্রশিক্ষণ শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত,প্রদেশ কার্যালয় সম্পাদক সমরেন্দ্র চন্দ্র দেব,সদর জেলা (গ্রামীণ) এর সভাপতি অসিত রায়, রাজ্য কিষান মোর্চার সাধারণ সম্পাদক রতন কান্ত রায়, রাজ্য ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ সারথী রায় সহ প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণকারী দলের বিভিন্ন শাখা-সংগঠনের কার্যকর্তারা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেছেন। টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, ইউক্রেন থেকে আসা হুমকির জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রুশ প্রেসিডেন্ট যোগ করেছেন যে রাশিয়ার ইউক্রেন দখল করার কোনো লক্ষ্য নেই। পুতিন অন্যান্য দেশগুলিকেও সতর্ক করে দিয়েছিলেন যে রাশিয়ার পদক্ষেপে হস্তক্ষেপ করার যে কোনও প্রচেষ্টার এমন পরিণতি হবে যা তারা আগে কখনও দেখেনি। মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করবে। এই বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর এই পদক্ষেপ নেওয়া হল। 5.00 PM: রুশ হামলায় ইউক্রেনের কমপক্ষে ৪০ সেনা, ২৪ নাগরিক নিহত 3.00 pm: ইউক্রেনে আটকে পড়া ভারতীয় ছাত্রদের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করল নয়াদিল্লি। নম্বরগুলো হল +380 997300428, +380 997300483।
