জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার অল ইন্ডিয়া আনএম্প্লয়েড ইয়ুথ স্ট্রাগল কমিটি , ত্রিপুরা ইউনিটের উদ্যোগে জে আর বি টি অফিসের সামনে আজ বিক্ষোভ দেখানো হয় এবং সাথে জে আর বি টি কর্তৃপক্ষের নিকট এক স্মারকপত্র প্রদান করা হয় । স্মারকপত্রে উল্লিখিত দাবিগুলি সহ : ১ ) অবিলম্বে ঘোষিত পদের জন্য গৃহীত পরীক্ষার ফল প্রকাশ করতে হবে । ২ ) নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে পরীক্ষায় উত্তীর্ন বেকারদের অবিলম্বে চাকুরীতে নিয়োগ করতে হবে। এদিন সংগঠনের আহ্বায়ক ভবতোষ দে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ২০২০ – ইং সনের ২৭ নভেম্বর জেআরবিটি কর্তৃপক্ষ ২৪১০ – টি গ্রুপ সি পদে এবং ২৫০০ – টি গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল । পরবর্তী সময়ে ঐ বছরের ৩ – রা ডিসেম্বর আরও একটি বিজ্ঞপ্তি জারি করে এবং একই সাথে নির্ধারিত পরীক্ষার সময়সূচিও ঘোষনা করে । কিন্তু ঐ সময় দেশব্যাপী করোনা অতিমারির কারণে পরীক্ষা স্থগিত হয়ে যায় । দ্বিতীয় দফায় পরীক্ষার সময়সূচিও স্থগিত হয়ে যায় একই কারণে । এরপর ২০২১ – ইং সালের ২০ আগষ্ট এবং ২২ আগষ্ট নির্ধারিত দুটি পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা সম্পন্ন হয় । বিস্ময়ের বিষয় হলো যে ৬ – মাস অতিবাহিত হতে চললো এখনও এই পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়নি । ফল ঘোষনা নিয়ে কর্তৃপক্ষ তালবাহানা শুরু করেছে । ফলে যেসব বেকার যুবক – যুবতীগণ পরীক্ষায় বসেছিল তাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে । কারন সারা দেশের ন্যায় ত্রিপুরা রাজ্যেরও বেকার সমস্যা তীব্রতর । রাজ্যে কোন প্রকার শিল্প , কল – কারখানা না থাকায় বেকার যুবক – সুবতীর সামনে কর্ম সংস্থানের একমাত্র উপায় হলো সরকারী চাকুরী । এমতাবস্থায় নিয়োগ নিয়ে তাদের সামনে সংশয় দেখা দিয়েছে বলে জানান। তাই উল্লেখিত বিষয়গুলোতে ইতিবাচক দৃষ্টি যেন প্রদান করেন দপ্তরের আধিকারিকরা তার দাবী রাখেন।
Monthly Archives
February 2022
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজধানী আগরতলায় শনিবার শাসক বিজেপি ও বিরোধী কংগ্রেসের মধ্যে যে সংঘর্ষ বেঁধেছিল তার প্রভাব ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে রাজ্যের আনাচে কানাচে। বিক্ষোভ প্রতিবাদের স্লোগান ধেয়ে আসছে রাজ্যের নানা প্রান্ত থেকে , শনিবারের কংগ্রেসের আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রতিটি প্রান্তের বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি হাতে নিয়েছে। তারই অঙ্গ হিসাবে রবিবার রাজ্যকে অশান্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিধায়ক সুশান্ত চৌধুরীর নেতৃত্বে গর্জে উঠলো মজলিশপুরের যুব মোর্চার সদস্যরা , শনিবার কংগ্রেস দলের দুস্কৃতিদের দ্বারা বনমালীপুরে বিজেপি দলের মন্ডল অফিসে হামলার ঘটনার নিন্দা জানিয়ে ১০-মজলিশপুর যুব মোর্চার উদ্যোগে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এদিনের বিক্ষোভ মিছিল থেকে এলাকার বিধায়ক সুশান্ত চৌধুরী কংগ্রেস ও সিপিএমকে সতর্ক করে বলেন, রাজ্যের শান্তির পরিবেশকে বিনষ্ট করার চেষ্টা করলে কাউকেই রেয়াত দেওয়া হবে না বলে।
জনতার কলম প্রতিনিধি:- ভারতে ইতিমধ্যেই খুবই জনপ্রিয় হয়ে উঠেছেন তানজানিয়ার কিলি পল। জনপ্রিয়তা এমনই, যে তিনি পরিচিত ‘ইন্টারনেট সেনসেশন কিলি পল’ নামে। কিলি পলের মতো জনপ্রিয় হয়ে উঠেছেন তাঁর বোন নিমা পলও। আজ ‘মন কি বাত’-এও প্রধানমন্ত্রীর গলায় শোনা গেল এই দুই ভাইবোনের কথা। পাশাপাশি তাঁদের দেখে দেশের নতুন প্রজন্মকেও বিভিন্ন ভাষার গানে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরির পরামর্শ দিলেন তিনি। আজ ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘ দুই ভাইবোন কিলি পল ও নিমা পলের মতো আমি প্রত্যেকের কাছে আর্জি জানাব, বিশেষ করে দেশের নতুন প্রজন্মের কাছে যে, তারা আলাদা আলাদা রাজ্যের আলাদা আলাদা ভাষার জনপ্রিয় গানে ঠোঁট মিলিয়ে নানা ভিডিও তৈরি করুক। আমরা ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ হয়ে দেশের বিভিন্ন ভাষাকে যাতে আরও জনপ্রিয় করে তুলতে পারি।’ প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই ইন্টারনেট সেনসেশন কিলি পলকে সম্মানিত করল তানজানিয়ার ভারতীয় হাইকমিশন। ভারতীয় হাই কমিশন টুইটারে ‘ভারতে লক্ষ লক্ষ হৃদয় জয় করা’ তাঁদের এই ‘বিশেষ অতিথি’ সম্পর্কে পোস্ট করেছে। কিলি পলের ইনস্টাগ্রামে ২ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছেন। কেবল সাধারণ মানুষ নয়, টলিউড থেকে বলিউড, অনেকেই ফলো করেন ‘কিলি পল’-কে। বিনায়া প্রধান ট্যুইটারে কিলি পলকে উপহার দেওয়ার ছবি শেয়ার করে লেখেন, ‘আজ তানজানিয়ার ভারতীয় হাইকমিশনে একজন বিশেষ অতিথি এসেছেন। তিনি কিলি পল। হিন্দি গানের সঙ্গে লিপ সিঙ্ক করে লক্ষ লক্ষ ভারতীয়র মন জয় করেছেন যিনি।’
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্যী। এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী দীর্ঘ ২৫ বছরের অপশাসন থেকে জনগণকে মুক্তি দিয়ে রাজ্যে সরকার গড়ে ভারতীয় জনতা পার্টি আজ এই সরকার ছেড়ে কিভাবে বিরোধী দল বামফ্রন্টকে শ্রেষ্ঠত্বের আসনে বসানো যায় তা নিয়ে অপপ্রয়াস চালানো হচ্ছে বিগত কিছুদিন ধরেই নাম না করে সদ্য বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়া নেতৃত্বদের নিশানা করে এমনটাই অভিযোগ করেন তিনি , পাশাপাশি কিছুদিন আগে কোন এক দল খেলা হবে স্লোগান দিয়ে রাজ্য রাজনীতি গরম করতে চেয়েছিলেন কিন্তু জনগণ তাদের বিসর্জন দিয়েছে এবং সারা দেশেই কংগ্রেস দল সিপিআইএম দলকে সঙ্গে নিয়ে চলছে এবং আমরা বিগত ২৫ বছরে আমরা দিল্লিতে দোস্তি রাজ্যে কুস্তি আমরা দেখেছি সুতরাং সেই জন্যই বিগত ২৫ বছরে রাজ্যে পরিবর্তন হয়নি আর কংগ্রেস ভাবতেই পারেনি যে রাজ্যে পরিবর্তন হবে বলে মন্তব্য করেন তিনি। তাছাড়া এদিন তিনি আরো বলেন রাজ্য সরকার শান্তিশৃঙ্খলা বজায় রেখে উন্নয়নমূলক কাজে অগ্রসর হচ্ছে , স্মার্ট সিটির কাজ চলছে , কিভাবে মানুষের উন্নতি করা যায় , কিভাবে রাজ্যের আরো উন্নয়ন করা যায় সেবিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে , কিন্তু রাজ্যে দেখা যাচ্ছে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের লক্ষে এবং বিরোধী সিপিআইএমকে মদত যোগানোর লক্ষে রাজ্যের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে কংগ্রেস দল বলে মন্তব্য করেন তিনি।
জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি :-সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ফিল্ড আউট্ রিচ ব্যুরো আগরতলা শাখার উদ্যোগে আজাদী কা অমৃত মহোৎসব উপলক্ষে আয়োজন করা হয় এক প্রদর্শনীর,|… একইসঙ্গে করোনা বিধি নিষেধ ও সচেতনতা মূলক এক আলোচনা চক্রের আয়োজন করা হয়,|…… পশ্চিম জেলার মোহনপুর মহকুমার দিঘালিয়া গ্রাম পঞ্চায়েতের নতুন নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘালিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সবিতা দাস রায়,|.. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঝুলন হালদার |,… সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এসএমসি কমিটির চেয়ারম্যান অসিত রায়,.. বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নর্সিঙ্গড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার সর্বানি দেববর্মা| অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ফিল্ড আউট্ রিচ ব্যুরো কৈলাশহর ও আগরতলা শাখার আধিকারিক এইচ কে চ্যাং,|…… এদিন অনুষ্ঠানকে আনন্দমুখর করে তুলতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাধীনতা সংগ্রামের উপর একটি নাটক পরিবেশন করেন সরোজ সাংস্কৃতিক সংস্থার শিল্পীবৃন্দ,…,|…. এখানে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যুইজ কম্পিটিশন ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়,|… ক্যুইজ কম্পিটিশনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা |অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়,|24 ফেব্রুয়ারি ফিল্ড আউট্ রিচ ব্যুরো আগরতলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের ভূয়শী প্রশংসা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ,|……… অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়.|….. সামাজিক দূরত্ব বিধি মেনে অনুষ্ঠান পরিচালনা করা হয়,|………..
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোমে মেগা হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। রবিবার বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে ত্রিপুরা স্টুডেন্টস হেলথ হোম। সেখানে আজকের স্বাস্থ্য শিবিরে আল্ট্রা সোনোগ্রাফি, এক্স-রে, আল্ট্রা সোনোগ্রাফি, থাইরয়েড ফাংশন টেস্ট, ব্লাড সুগার টেস্ট, ইসিজি, ব্লাড প্রেসার চেক-আপের মতো বিনামূল্যের পরিষেবা চালু করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাইকোর্টের বিচারপতি শুভাশিস তলাপাত্রসহ স্টুডেন্টস হেলথ হোমের কর্মকর্তারা। এদিন বিচারপতি শুভাশিস তলাপাত্র বক্তব্য রাখতে গিয়ে বলেন ,যে ভাবে চিকিৎসা ক্ষেত্রে বাণিজ্যকরণ চলছে দেশে এবং যেভাবে ক্রমাগতভাবে আমাদের রাষ্ট্রীয় স্তরের যে চিকিৎসাব্যবস্থা সেটাকে ভেঙ্গে দেওয়ার চেষ্টা হচ্ছে বিভিন্ন মিশনের নাম দিয়ে অর্থাৎ প্রাতিষ্ঠানিক চেহারা দিয়ে এটাকে চলমান আকৃতি দেওয়ার নাম হচ্ছে আর্থিকভাবে দুর্বল হয়ে যাবে বলে জানান তিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গতকাল শাসক বিজেপি ও বিরোধী কংগ্রেসের সংঘর্ষে আহত হওয়া শাসক দলের কর্মীদের দেখতে রবিবার জিবি হাসপাতালে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং তাদের পরিবার পরিজনদের সাথে কথা বলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখুমুখি হয়ে বলেন ষড়যন্ত্রমূলকভাবে রাজ্যের আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার প্রয়াস ও ত্রিপুরার পুন্য ভূমিতে গুন্ডাগিরি কোনো মূল্যেই বরদাস্ত করা হবেনা l পূর্ব পরিকল্পিত ভাবে, জাতীয় কংগ্রেস আশ্রিত রাজ্যের কুখ্যাত দুষ্কৃতী ও সমাজদ্রোহীদের দ্বারা ইট পাটকেল , বিস্ফোরক, পেট্রোল বোমা দ্বারা পুলিশ ও সাধারণ নাগরিকদের উপরে আক্রমন চালানো হয় l জন প্রত্যাখাত বিক্রগ্রস্থ একাংশ রাজনৈতিক কারবারির ইন্ধনে নেশা করবারি, খুনের মামলায় অভিযুক্ত সহ ঘৃণ্য অপরাধ কাণ্ডের সাথে যুক্ত ব্যক্তিদের দ্বারা এই ন্যাক্কারজলন ঘটনার আইনানুগ মোক্ষম ব্যবস্থা গ্রহণ করা হবে l তাছাড়া এদিন তিনি আরো বলেন ইতিমধ্যেই চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে l রাজ্যের শান্তি ও উন্নয়নের ধারার প্রতিবন্ধকতা তৈরীর প্রয়াসকে কড়া হাতে মোকাবিলা করা হবে l
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গতকাল বিজেপির দলীয় কর্মসূচীর অংশ হিসাবে মিছিল সংঘটিত করে কংগ্রেস ভবনের সম্মুখভাগ দিয়ে যাবার পথে প্রদেশ কংগ্রেস ভবন থেকে ইট পাটকেল ছুড়া হয়, নিক্ষেপ করা হয় পেট্রল বোমা এমনটাই অভিযোগ ও পাল্টা অভিযোগের ভিত্তিতে রাজধানী আগরতলা শহর হয়ে উঠেছিল রণক্ষেত্র। খবর পেয়ে শাসক দলের তাবড় তাবড় নেতৃত্বের পাশাপাশি ছুটে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, ঠিক তখনই ওনার উদ্দেশ্যে কংগ্রেস ভবন থেকে ছুড়া হয় পেট্রোল বোমা এবং রাজধানীর পশ্চিম মহিলা থানার পুলিশ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে প্রাণরক্ষা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের। তারই পরিপ্রেক্ষিতে আজ পশ্চিম মহিলা থানার পুলিশদের সাথে সাক্ষাৎ করে, নিজেদের জীবন ঝুকিতেও উনাকে রক্ষা করার জন্য যে বিরত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা জানানল এদিন প্রতিমা ভৌমিক বক্তব্য রাখতে গিয়ে বলেন বামেদের কাছে বিক্রি করে দেওয়া শিরের ঋণ শোধ করতে বাঁকা পথে ক্ষমতা দখলের মরিয়া অপপ্রয়াসে রাজ্যকে বিষিয়ে তুলতে উদগ্রীব কিছু স্বার্থলোভী ব্যক্তি এবং অপ্রতিরোদ্ধ ভারতীয় মাতৃশক্তির এই সাহসী ও দৃঢ় দায়িত্ববোধের প্রতি রইলো কুর্নিশ বলে অভিমত ব্যাক্ত করেন।
জনতার কলম প্রতিনিধিঃ- আন্তর্জাতিক চোখরাঙানির তোয়াক্কা না করেই ইউক্রেনের রাজধানী পর্যন্ত পৌঁছে গিয়েছে রাশিয়া চেরনোবিল পরমাণু কেন্দ্রেরও দখল নিয়েছে তারা। আমেরিকা এবং ন্যাটো যাতে চেরনোবিলকে সামরিক কাজে ব্যবহার করতে না পারে, তার জন্যই এমন পদক্ষেপ বলে দাবি তাদের। কিন্তু রুশ বাহিনীর হাতে চেরনোবিলের দখল যাওয়ার পর থেকেই বায়ুমণ্ডলে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা বাড়তে শুরু করেছে বলে এ বার অভিযোগ সামনে এল। তা নিয়ে ইউরোপীয় দেশগুলির সাহায্য প্রার্থনা করছে ইউক্রেন সরকার। রুশ সেনা দখল নেওয়ার পর থেকেই চেরনোবিলে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা বাড়তে শুরু করেছে বলে দাবি করে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক। বলা হয়, ‘‘আগ্রাসী শক্তির হাতে উঠেছে চেরনোবিল। সেখানে থাকা প্লুটোনিয়াম-২৩৯ যে কোনও মুহূর্তে পরমাণু বোমা হয়ে উঠতে পারে। তাতে হাজার হাজার হেক্টর ভূমি প্রাণহীন মরুভূমিতে পরিণত হবে।’’ ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভা অভিযোগ করেন যে, চেরনোবিলে এখন যদি কিছু ঘটে, তার দায় রাশিয়ার। কারণ সেখানে নিয়ম-কানুন শিকেয় উঠেছে। চেরনোবিলে কর্মরত ৯২ জন কর্মীকে রুশ সেনা পণবন্দি করে রেখেছে বলেও অভিযোগ তোলেন তিনি। ইউক্রেনীয় পরিবেশ মন্ত্রকের দাবি, চেরনোবিল রুশ সেনার দখলে যাওয়ার পরিণাম ভয়ঙ্কর হতে পারে। যদিও ইউক্রেনের রাষ্ট্রীয় পরমাণু সংস্থা জানিয়েছে, আচমকা বিপুল পরিমাণ সেনা এবং সরঞ্জাম জড়ো হওয়ায় তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা বেড়ে গিয়েছে। এত কিছুর আনাগোনায় তেজস্ক্রিয় ধূলিকণা বাতাসে উঠে এসেছে। আন্তর্জাতিক পারমাণিক শক্তি সংস্থা আবার জানিয়েছে যে, এই তেজস্ক্রিয় বিকিরণ সাধারণ মানুষের জন্য তেমন ঝুঁকিপূর্ণ নয়। তাদের বক্তব্য, ‘‘নিয়ন্ত্রক সংস্থা প্রদত্ত তথ্য অনুযায়ী, ঘণ্টায় ৯.৪৬ মাইক্রোসিভার্টস তেজস্ক্রিয় বিকিরণ ধরা পড়েছে, যা যথেষ্টই কম এবং পরমাণু শক্তি কেন্দ্র সংলগ্ন এলাকার নিরিখে নিয়ন্ত্রণেই রয়েছে।’’ বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযানের প্রথম দিন চেরনোবিল দখল করে রাশিয়া। শুক্রবার সে দেশের প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ জানান, ২৪ ফেব্রুয়ারি চেরনোবিলের দখল নিয়েছে রুশ সেনা। সেখানে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা স্বাভাবিক রয়েছে। পরমাণু কেন্দ্রের কর্মীরা আগের মতই কাজ করছেন, নজর রাখছেন তেজস্ক্রিয় বিকিরণের ওঠানামার দিকে। ইউক্রেনের প্রতিবেশি দেশ পোল্যান্ডও জানিয়েছে যে, বায়ুমণ্ডলে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা বেড়ে যাওয়ার কোনও রেকর্ড নেই তাদের কাছে। পরমাণু কেন্দ্র দখল নিল রাশিয়া
জনতার কলম প্রতিনিধিঃ- আন্তর্জাতিক চোখরাঙানির তোয়াক্কা না করেই ইউক্রেনের রাজধানী পর্যন্ত পৌঁছে গিয়েছে রাশিয়া চেরনোবিল পরমাণু কেন্দ্রেরও দখল নিয়েছে তারা। আমেরিকা এবং ন্যাটো যাতে চেরনোবিলকে সামরিক কাজে ব্যবহার করতে না পারে, তার জন্যই এমন পদক্ষেপ বলে দাবি তাদের। কিন্তু রুশ বাহিনীর হাতে চেরনোবিলের দখল যাওয়ার পর থেকেই বায়ুমণ্ডলে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা বাড়তে শুরু করেছে বলে এ বার অভিযোগ সামনে এল। তা নিয়ে ইউরোপীয় দেশগুলির সাহায্য প্রার্থনা করছে ইউক্রেন সরকার। রুশ সেনা দখল নেওয়ার পর থেকেই চেরনোবিলে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা বাড়তে শুরু করেছে বলে দাবি করে ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক। বলা হয়, ‘‘আগ্রাসী শক্তির হাতে উঠেছে চেরনোবিল। সেখানে থাকা প্লুটোনিয়াম-২৩৯ যে কোনও মুহূর্তে পরমাণু বোমা হয়ে উঠতে পারে। তাতে হাজার হাজার হেক্টর ভূমি প্রাণহীন মরুভূমিতে পরিণত হবে।’’ ওয়াশিংটনে ইউক্রেনের রাষ্ট্রদূত ওকসানা মারকারোভা অভিযোগ করেন যে, চেরনোবিলে এখন যদি কিছু ঘটে, তার দায় রাশিয়ার। কারণ সেখানে নিয়ম-কানুন শিকেয় উঠেছে। চেরনোবিলে কর্মরত ৯২ জন কর্মীকে রুশ সেনা পণবন্দি করে রেখেছে বলেও অভিযোগ তোলেন তিনি। ইউক্রেনীয় পরিবেশ মন্ত্রকের দাবি, চেরনোবিল রুশ সেনার দখলে যাওয়ার পরিণাম ভয়ঙ্কর হতে পারে। যদিও ইউক্রেনের রাষ্ট্রীয় পরমাণু সংস্থা জানিয়েছে, আচমকা বিপুল পরিমাণ সেনা এবং সরঞ্জাম জড়ো হওয়ায় তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা বেড়ে গিয়েছে। এত কিছুর আনাগোনায় তেজস্ক্রিয় ধূলিকণা বাতাসে উঠে এসেছে। আন্তর্জাতিক পারমাণিক শক্তি সংস্থা আবার জানিয়েছে যে, এই তেজস্ক্রিয় বিকিরণ সাধারণ মানুষের জন্য তেমন ঝুঁকিপূর্ণ নয়। তাদের বক্তব্য, ‘‘নিয়ন্ত্রক সংস্থা প্রদত্ত তথ্য অনুযায়ী, ঘণ্টায় ৯.৪৬ মাইক্রোসিভার্টস তেজস্ক্রিয় বিকিরণ ধরা পড়েছে, যা যথেষ্টই কম এবং পরমাণু শক্তি কেন্দ্র সংলগ্ন এলাকার নিরিখে নিয়ন্ত্রণেই রয়েছে।’’ বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযানের প্রথম দিন চেরনোবিল দখল করে রাশিয়া। শুক্রবার সে দেশের প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ জানান, ২৪ ফেব্রুয়ারি চেরনোবিলের দখল নিয়েছে রুশ সেনা। সেখানে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা স্বাভাবিক রয়েছে। পরমাণু কেন্দ্রের কর্মীরা আগের মতই কাজ করছেন, নজর রাখছেন তেজস্ক্রিয় বিকিরণের ওঠানামার দিকে। ইউক্রেনের প্রতিবেশি দেশ পোল্যান্ডও জানিয়েছে যে, বায়ুমণ্ডলে তেজস্ক্রিয় বিকিরণের মাত্রা বেড়ে যাওয়ার কোনও রেকর্ড নেই তাদের কাছে।
আগামী ৪বছরে ৮০০০ কোটি টাকা রাজ্যের উন্নয়ন ক্ষাতে ব্যায়ের পরিকল্পনা নেওয়া হয়েছে:মুখ্যমন্ত্রী
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- কুরবুকে আজ নতুন নির্মিত এসডিএম অফিস ভবন উদ্বোধন করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হয় নব নির্মিত এসডিএম অফিস ভবনের। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রত্যন্ত ও পিছিয়ে পড়া অঞ্চলের, অপবাদ থেকে করবুককে মুক্ত করে এই অঞ্চলে বহুমুখী বিকাশে গতি সঞ্চারে গুচ্ছ পরিকল্পনা রূপায়িত হচ্ছে l আগামী চার বছরে এডিবি মারফত বাজেট অতিরিক্ত আরও ৮০০০ কোটি টাকা রাজ্যের উন্নয়ন ক্ষাতে ব্যায়ের পরিকল্পনা নেওয়া হয়েছে l রাজনৈতিক ও সংকীর্ণ স্বার্থের উর্দ্ধে উঠে সমস্ত সুফল বন্টিত হচ্ছে l নাগরিক পরিষেবা প্রদানে দ্রুততার লক্ষ্যে নব নির্মিত করবুক মহকুমা শাসক কার্যালয় বিশেষ ভূমিকা নেবে। তাছাড়া এদিন তিনি আর ও বলেন রাজনৈতিক ও সংকীর্ণ স্বার্থের উর্দ্ধে উঠে সমস্ত সুফল বন্টিত হচ্ছে l রাজনৈতিক তকমা লাকিয়ে মানুষের অধিকার চুরি ও কমিশন বাণিজ্যকে কোনো ভাবেই প্রশ্রয় দেওয়া হবেনা l ডুম্বুর, ত্রিপুরা সুন্দরী মাতাবাড়ি সহ পর্যটন সম্ভাবনাময় অঞ্চলগুলির এক সূত্রিতার দ্বারা এই রাজ্যের সার্বিক সমৃদ্ধির পথ প্রশস্থ হচ্ছে l ত্রিপুরার জনজাতিদের আর্থ সামাজিক জীবনমানকে আর পিছিয়ে রাখা যাবেনা। মুখ্যমন্ত্রীর বিশ্বাস নাগরিক পরিষেবা সুনিশ্চিতিকরণে নব নির্মিত করবুক মহকুমা শাসক কার্যালয় অগ্রণী ভূমিকা নেবে l
