জনতার কলম ত্রিপুরা বিশালগড় প্রতিনিধি :-
সাংবাদিক আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিশালগড় থানার পুলিশের নিকট এক ডেপুটেশন এবং পথ সভায় মিলিত হয় অ্যাসেম্বলি অফ জার্নালিস্টের সদস্যরা এবং বিশালগড় মহকুমার একাংশ সাংবাদিকরা। উল্লেখ্য বৃহস্পতিবার রাতে নিজ পেশাগত কাজ সেরে বাড়ি ফেরার পথে বিশালগড় রাউৎখলা চৌমুহনী এলাকায় একদল দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হয় সাংবাদিক মান্নান হক। বেশ কিছুক্ষণ অচেতন অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন তিনি। পরে রাস্তায় যাতায়াতকারী পথচারীরা তাকে দেখতে পেয়ে খবর দেয় বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে। তারপর দমকল বাহিনীর কর্মীরা গুরুতর আহত অবস্থায় সাংবাদিক মান্নান হককে নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে। বিশালগড় মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক মান্নান হকের অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি রেফার করে দেয় রাজধানীর জিবি হাসপাতালে। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয় তার। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে তার। আঘাত দেখে অনুমান করা যাচ্ছে লাঠি , রড দিয়ে আক্রমণ করা হয়েছে তার উপর। তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার বিশালগড় থানায় ডেপুটেশন এবং বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। এদিন অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট এর পক্ষে উপস্থিত ছিলেন বরিষ্ঠ সাংবাদিক সুবল দে, অনল রায় চৌধুরী, জয়ন্ত দেবনাথ, সমীর ধর সহ অন্যান্যরা। এদিন মহকুমার অন্যান্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন তাজুল ইসলাম, গৌতম ঘোষ, আশিষ মিয়া, রাসেল আহমেদ, পাপন দেব, জুয়েল সাহা, জীবন সাহা, মিঠুন মিয়া, সায়ন সাহা সহ অন্যান্যরা। ডেপুটেশনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বরিষ্ঠ সাংবাদিক সুবল দে এই ঘটনার তীব্র নিন্দা জানান, তিনি বলেন এই রাজ্যে সাংবাদিকদের কোনো স্বাধীনতা নেই। অন্যদিকে এদিন বিশালগড় থানার সামনে বিক্ষোভ সভাও অনুষ্ঠিত হয়।
November 2021
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একটি দুর্ভাগ্যজনক ঘটনা, শুক্রবার একটি সড়ক দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আগরতলার গুর্খা বস্তি হেরিটেজ পার্কের সামনে। বিশদ বিবরণ অনুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস একটি ইকো কারকে ধাক্কা দেয়, এরপর একটি অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় ইকো ও অটোর তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা ফায়ার ব্রিগেডকে খবর দেয়। ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। আহত তিনজনকে বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা এখন চিকিৎসাধীন। এই ঘটনায় গোর্খা বস্তি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহত সাংবাদিক মান্নান হককে দেখতে জিবিপি হাসপাতালে গেলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জ্ঞানহীন ও রক্তাক্ত অবস্থায় বিশালগড়ের জাতীয় সড়ক থেকে উদ্ধার করা হয়েছিল সাংবাদিক মান্নান হককে । গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে জিবিপি হাসপাতালে । তিনি আক্রান্ত হয়েছেন , নাকি দুর্ঘটনার মুখে পড়েছেন তা এখনো জানা যায়নি । ঘটনার খবর পেয়েই আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক তথা বরিষ্ঠ সাংবাদিক প্রণব সরকার আহত মান্নান হককে দেখতে ছুটে যান জিবিপি হাসপাতালে । তিনি চিকিৎসকদের সাথে কথা বলেন । ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন মহলে, আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করা হয়েছে । একই ভাবে আহত সাংবাদিকের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে । বিশালগড় প্রেস ক্লাবও এই ঘটনার নিন্দা জানিয়েছে । সাংবাদিক মান্নান হক আক্রান্ত হওয়ার ঘটনা ঘিরে বিশালগড়েও আন্দোলন সংগঠিত করেছে সাংবাদিকরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি বরিষ্ঠ সাংবাদিক তথা আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এধরনের হিংসাত্মকমূলক ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের কাছে আবেদন রাখেন যারাই এই ঘটতোনা সংগঠিত করেছে তাদেরকে চিহ্নিত করে কঠোর শাস্তি প্রদানের পদক্ষেপ নেওয়ার জন্য। ।
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল সীমান্ত সুরক্ষা বাহিনীর প্রতিষ্ঠা দিবস
জনতার কলম ত্রিপুরা ধর্মনগর প্রতিনিধি :- ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফের ৫৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার উত্তরের ধর্মনগর মহকুমার কদমতলাতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হলো । ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৩৯ নং ব্যাটেলিয়ানের উদ্যোগে এদিন প্রথমেই কদমতলা বাজার স্থিত নটরাজ মুক্ত মঞ্চ থেকে পতাকা নাড়িয়ে এক সাইকেল রেলির শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা । রেলিতে অংশগ্রহণ করেন বিএসএফ জওয়ান সহ বিদ্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণ । রেলি শেষে প্রতিষ্ঠা দিবস উদযাপনের মূল অনুষ্ঠানটি হয় লালছড়া দ্বাদশমান বিদ্যালয়ে । বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও বিএসএফ জওয়ানদের সম্মিলিত পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । গোটা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৯ নং ব্যাটেলিয়ান বিএসএফের কমান্ড্যান্ট এস শিবা মূর্তি, ছিলেন কুর্তি-কদমতলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন,কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দাস,ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক কান্তা,কদমতলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণধন সরকার সহ অন্যান্যরা । অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে ব্যাটেলিয়ানের কমান্ড্যান্ট এস শিবা মূর্তি প্রতিষ্ঠা দিবসের প্রেক্ষাপট সকলের সামনে তুলে ধরেন । এদিন গোটা অনুষ্ঠানকে ঘিরে সাধারণ জনগণের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় ।
জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি :- চড়িলাম করুইমোরাগ্রাম থেকে মহিলাকে ধুলো দিয়ে স্বর্ণের টেনে নিয়ে যায় বহি রাজ্যের দুই যুবক শুক্রবার সকাল 9 টায় বিশ্রামগঞ্জ থানাধীন চড়িলাম ব্লকে দক্ষিণ চরিলাম গ্রাম পঞ্চায়েতের করুইমোরা এলাকা এক মহিলা থেকে ধুলো পড়া দিয়ে বারো আনা এক স্বর্ণের চেইন নিয়ে যায়। ঘটনার বিবরণে জানা যায় করিমরা গ্রামের অনিমা নামের বাড়িতে প্রথম দুই যুবক যায় ওই মহিলার সাথে কথা বলে মহিলাকে স্বর্ণের চেইন পরিষ্কার করে দেওয়ার কথা বললে মহিলা প্রথমে অস্বীকার করেন অস্বীকার করার পর অনিমা নামের পাশের বাড়ি স্নেহারা বেগমের বাড়িতে ঢুকে বাড়িতে ঢুকে প্রথমে দুই যুবক পতঞ্জলির কোম্পানির কাজ করে বলে প্রথমে জিনিস পরিষ্কার করে দেওয়ার নাম করে একটি সিলভারের ঘটি পাউডার দিয়ে ঘষে পরিষ্কার করে দেন, তারপরও ওই মহিলাকে বলেন রূপো কোন জিনিস আছে কিনা ওই মহিলার সঙ্গে সঙ্গে একটি রুপোর জিনিস বের করে দেন সেটাও পরিষ্কার করে একটি প্যাকেট ঢুকিয়ে দেন , তারপর স্বর্ণের জিনিস আছে কিনা বললে ওই মহিলা ঘর থেকে বারো আনা ওজনের একটি স্বর্ণের চেইন দেন স্বর্ণের চেইন পরিষ্কার করার নাম করে একটা প্যাকেট থেকে পাউডার এবং চাল দিয়ে ঘষা মাঝি করে মহিলার হাতে একটি প্যাকেট চাল এবং পাউডার দিয়ে বলে জান একঘন্টা পরে খোলার জন্য। সেই সুযোগে অ্যাপাচি বাইক নিয়ে আসা সেই যুবক চম্পট দেয়। ঘটনাস্থলে ছুটে আসেন বিশ্রামগঞ্জ থানা পুলিশ।
জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি :- পাওয়ার গ্রিলের প্রতারণার শিকার হয়ে বহু গরিব পরিবার হতাশায় ভুগছে। সংবাদ বিবরণে জানা যায় বিশালগড় আর ডি ব্লকের অন্তর্গত গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা সংলগ্ন সূর্যমনি নগর পাওয়ার গ্রীড সাবস্টেশন থেকে রুকিয়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার নাম করে কাঞ্চনমালা এলাকার মাধব টিলা থেকে শুরু করে কাঞ্চনমালা এলাকার বহু গরিব মানুষের একমাত্র সম্বল রাবার বাগান নষ্ট করে বিদ্যুতের টাওয়ার তৈরি করা হয়েছে আর সান্ত্বনা হিসেবে গরিব মানুষদের বলা হয়েছে টাওয়ার তৈরি করা শেষ হতেই মানুষকে তাদের রাবার গাছের ক্ষতিপূরণ বাবদ টাকা দেওয়া হবে কিন্তু বেশ কয়েক বছর আগেই মানুষের রাবার বাগান কেটে বিদ্যুতের টাওয়ার তৈরীর কাজ সম্পন্ন হলেও এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত রাবার চাষীরা এক টাকাও পায়নি। অভিযোগ টাওয়ার তৈরি করে চলে গেলেও পাওয়ার গ্রিড কর্তৃপক্ষরা ক্ষতিগ্রস্ত রাবার চাষীদের সাথে কোনরকম যোগাযোগ করার প্রয়োজনটুকু মনে করেনি। সাধারন গরিব রাবার চাষীদের সংসারের আয়ের একমাত্র উৎস ছিল রাবার বাগান কিন্তু তাঁদেরকে ক্ষতিপূরণ না দিয়েই রাবার গাছ কেটে বিদ্যুতের টাওয়ার স্থাপন করা হয়েছে। রাবার চাষীদেরকে পাওয়ার গ্রিডের ডি জি এম এবং এস ডি ও বলেছিল তাদেরকে সঠিক সময়ে ক্ষতিপূরণ দেওয়া হবে কিন্তু আজ এত বছর হয়ে গেলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এক টাকাও পায়নি তাই তাদের অভিযোগ পাওয়ার গ্রিলের ডি জি এম এবং এস ডি ও- রা তাদের দেওয়া কথা রাখতে পারেনি। এলাকার ক্ষতিগ্রস্ত রাবার চাষীদের সাথে প্রতারণা করে ক্ষতিপূরণের টাকা পাওয়ার গ্রিড কর্তৃপক্ষরা আত্মসাৎ করে ফেলেছে এমনটাই অভিযোগ। তাই কাঞ্চনমালা এলাকার ক্ষতিগ্রস্ত রাবার চাষীদের দাবি সরকার যেন তাদের ক্ষতিপূরণের ন্যায্য টাকা পাইয়ে দেবার ব্যাবস্থা করে।
জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি :- রেশনে প্লাস্টিকের চাল। ক্ষুব্দ গোটা গ্রামের মানুষ। ঘটনা জম্পুই জলা ব্লকের অন্তর্গত অমরেন্দ্র নগর ভিলেজ কমিটি’র 3 নং ওয়ার্ড নয়ন সর্দার পাড়া য়। শুক্রবার সকাল বেলায় গ্রামের মানুষ একত্রিত হয়ে ক্ষোভে ফেটে পড়েন রেশন ডিলার এবং রেশন শপের বিরুদ্ধে। প্রথমে গ্রামের মানুষ বুঝতে পারেনি এগুলি যে প্লাস্টিকের চাল। রান্নাঘর সাধারণত মহিলারা সামলায়। কেউ একদিন হয়েছে কেউ দুইদিন হয়েছে কেউ তিনদিন হয়েছে রেশন থেকে চাল তুলেছেন। মহিলারা যখন চাল ডেগে বসিয়ে রান্না করছিলেন তখন তারা দেখতে পান চাল সিদ্ধ হয়ে ভাত হতে প্রায় 10 থেকে 12 ঘন্টা লেগে যায়। ভাত হতে এত সময় দরকার হয়না। সাধারণত 30 থেকে 35 মিনিটের মধ্যে ভাত হয়ে যায়। কিন্তু এই চাল ডেগে দিলে 10 থেকে 12 ঘণ্টা পরও ভাত হয় না। প্রথমে মহিলারা বুঝতে পারিনি। তারপর মহিলারা একে অপরের সঙ্গে আলোচনা করতে থাকে। দেখা যায় প্রতিটি ঘরে একই অবস্থা। এই প্লাস্টিকের চালের ভাত খেয়ে ঘরের প্রতিটি মানুষ অসুস্থ হয়ে পড়েছে। শিশু থেকে বৃদ্ধ সবার পেটে ব্যথা। প্রথমে গ্রামের সহজ সরল মানুষ বুঝতে পারেনি বিষয়টি। এরপর তারা দেখতে পায় চালের মধ্যে অনেক বড় বড় চাল রয়েছে। যেগুলি জলে দিলে ভাসতে থাকে। চাল সাধারণত ভাসেনা। তখন সন্দেহ হয় তাদের। এবং এই ভাগগুলি খাবার সময় দাঁতে লেগে থাকে। রাবারের মতো। দাঁত থেকে টেনে আনা যায় না। পেটে গেলে পর সারাক্ষণ পেট ব্যথা করছে। পেট ফুলে ফেঁপে উঠছে। এলাকাবাসী জানিয়েছে সরকার ফ্রি চাল দিচ্ছে। ফ্রি চাল বলেই কি এমন অবস্থা নাকি। নাকি রেশন ডিলার কোন কেরামতি করছেন।মহারাম বাজারে রয়েছে নয়ন সর্দার পাড়া এলাকার রেশন। রেশন ডিলার হলেন জগদিশ দেববর্মা।শুক্রবার সকাল বেলা গ্রামের মানুষ একত্রিত হয়ে রেশন ডিলারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন এবং সরকারকে হস্তক্ষেপ করার জন্য আবেদন জানান। না হলে গ্রামের প্রতিটি ঘরের মানুষ অসুস্থ হয়ে মারা যাবে এই চাল খেয়ে। এমনটাই জানিয়েছেন গ্রামের মানুষ সংবাদ প্রতিনিধি কে। একেবারেই প্রত্যন্ত গ্রাম বলেই কি এমন অবস্থা প্রশ্ন গ্রামের মানুষদের। গ্রামের চেয়ারম্যান জালু মিয়া সহ আমির হোসেন রোশনমিয়া আয়েশা খাতুন তনুজা খাতুন সহ গোটা নয়ন সর্দার পাড়ার মানুষ একত্রিত হয়ে জানিয়েছেন আজ তারা রেশন ডিলারের সঙ্গে গিয়ে কথা বলবেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রত্যেক বছরের মতো এ বছরও গোটা দেশ জুড়ে উদযাপন হচ্ছে সংবিধান দিবস। ২৬ নভেম্বর ভারতের সংবিধান গ্রহণের দিনটিকে স্মরণে রেখেই এই দিনটি পালন করেন দেশবাসী। ২০১৫ সালের ১৯ নভেম্বর কেন্দ্র সরকার সরকারি বিজ্ঞপ্তি দিয়ে ২৬ নভেম্বর দিনটিকে সংবিধান দিবস হিসাবে ঘোষণা করেন।
তাছাড়া এই দিনটিকে বি আর আম্বেদকরের ১২৫তম জন্মদিন উপলক্ষ্যে এই সংবিধান দিবস পালন করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার। কারণ বি আর আম্বেদকরই হলেন সংবিধানের মুখ্য স্থাপক। তাই সরকার এই দিনটিকে বড় করে উদযাপন করার সিদ্ধান্ত নেয়। তারই অঙ্গ হিসেবে যথাযথ মর্যাদায় আগরতলার মহাকরণের কনফারেন্স হলে সংবিধান দিবস পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, রাজস্ব মন্ত্রী এন সি দেব্বর্মাসহ রাজ্য মন্ত্রীসভার অন্যান্য নেতৃত্বরা এবং আগরতলা মহাকরণের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন সংবিধান দিবস উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতিসহ ও লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা সংবর্ধনা জানিয়েছেন বলে জানান এবং এই দিনটিকে কেন্দ্র করে দেশের প্রধানমন্ত্রীর রাজ্যবাসীর প্রতি বার্তা দিয়েছেন যা হল সংবিধান প্রনেতা ডঃ বাবাসাহেব আম্বেদকরের মার্ক দর্শন অনুসরন করে চলা এবং দেশের প্রতিটি রাজ্যের জনপ্রতিনিধি থেকে শুরু করে নির্বাচিত বিধায়ক এবং মুখ্যমন্ত্রীদের সংবিধান রচয়িতা বাবাসাহেব আম্বেদকরের যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনাকে পাথেয় করে নিজ কর্তব্য পালনে সচল থাকা। তার সাথে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সবকা সাথ সবকা বিকাশের মূল মন্ত্রের একাধিক সামঞ্জস্য রয়েছে বাবাসাহেব আম্বেদকরের চিন্তাভাবনার সাথে বলে অভিমত ব্যক্ত করেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ২০০৮ মুম্বই জঙ্গি হামলা (যা সাধারণত ছাব্বিশে নভেম্বর বা ২৬/১১ নামে পরিচিত, হল পাকিস্তান থেকে জলপথে অনুপ্রবেশকারী কয়েকজন কুখ্যাত জঙ্গি কর্তৃকভারতের বৃহত্তম শহর মুম্বইতে সংঘটিত ১০টিরও বেশি ধারাবাহিক গুলিচালনা ও বোমাবিস্ফোরণের ঘটনা। এই হামলার জন্য যে সব জঙ্গিরা তথ্যসংগ্রহ করত, তারা পরে স্বীকার করেছে যে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিগেন্স আইএসআই তাদের মদত জোগাত।২০০৮ সালের ২৬ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এই হামলা চলে। ঘটনায় ১৬৪ জন নিহত ও কমপক্ষে ৩০৮ জন আহত হন। সারা বিশ্বে এই ঘটনা তীব্রভাবে নিন্দিত হয়। শুক্রবার ২৬/১১দিনটি কে স্মরণ করে আগরতলা প্রেসক্লাবে প্রদীপ জ্বালিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রণব সরকার সহ ক্লাবের সাংবাদিক ও চিত্র সাংবাদিকেরা এদিন সংবাদ মাধ্যমের সামনে বলতে গিয়ে আগরতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বলেন এইদিনটা একটা অভিশপ্ত দিন এই দিনটার কথা মনে পড়লে শিহরণ দিয়ে উঠে সারা ভারতবাসীর, সাংবাদিকদের দেখে আমিও এসে তাদের সাথে মিলিত হয়ে শ্রদ্ধা জানালাম। এদিনের শ্রাদ্ধানুষ্ঠানে সাংবাদিকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কোনও কারচুপি হয়নি, একটি খুনেরও রিপোর্ট করা হয়নি” সুশান্ত চৌধুরী বলেছেন। কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোট কারচুপি ও হামলার মধ্যে বিরোধীরা পাল্টা লড়াই করার চেষ্টা করে। লড়াইয়ে একজন TMC কর্মী আহত হয়েছেন, সুশান্ত চৌধুরী বিরোধীদের বিরুদ্ধে সহিংসতার জন্য অভিযুক্ত করেছেন। সব মিলিয়ে শান্তিপূর্ণভাবে পৌরসভার ভোট শেষ হয়েছে।
