জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- মেয়ের বিয়ের সাহায্য তুলতে গিয়ে আর বাড়ি ফেরা হলনা বড়জলার বেনু দেববর্মার, কর্মসূত্রে অভয়নগর এলাকায় ভাড়া থাকত বেনু দেববর্মা, শনিবার সকালে মেয়ের বিয়ের সাহায্যের জন্য বাড়ি থেকে বের হয়েছিল, দুর্ভাগ্য অভয়নগর কবি নজরুল স্মৃতি স্কুল সংলগ্ন এলাকায় একটি স্কুল বাসের ঢাকায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দেববর্মা , চালক আব্দুল হাশেমের খামখেয়ালিপনার কারণে এই দুর্ঘটনা বলে অনেকেই মনে করেন। বেনু ভাড়া থাকেন বড়জলা এলাকায়, তিনি একটি গ্যারেজে কাজ করতেন। খবর পেয়ে পুলিশ এসে চালক হাসেমকে গ্রেপ্তার করে।
Monthly Archives
November 2021
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগামীকাল পুর নির্বাচন এর গণনা। তাই আজ উমাকান্ত স্কুলের কাউন্টিং হল পরিদর্শনে গেলেন ডিম দেবপ্রিয় বর্ধন, সদর এসডিএম অসিম সাহা এবং পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার মানিক দাস। এদিন সংবাদমাধ্যমকে জেলা শাসক দেবপ্রিয় বর্ধন জানান রাজ্য নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী গননা ক্ষেত্রে যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা করা হয়েছে কিনা সে বিষয়ে ক্ষতিয়ে দেখার জন্য আসা এবং গননা কেন্দ্রের সুরক্ষার বিষয় নিয়ে ও পশ্চিম জেলার পুলিশ সুপারের সাথে কথা হয়েছে বলে জানান তিনি। তাছাড়া এদিন পরিদর্শনের পর পশ্চিম জেলার পুলিশ সুপার মানিক দাস জানান উমাকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ভোট গণনা কেন্দ্রে যাতে কোনো ধরনের খামতি না থাকে তার জন্য ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বলে জানান।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কোভিড পরিস্থিতির মধ্যে পূর্বদয়া সামাজিক সংস্থা যেভাবে সমাজের জন্য কাজ করেছেন তা অভাবনীয়। এরকম চিন্তাধারা থাকা এবং সমাজের জন্য কাজ করলে পরে জনগণের যেমন ভালো হয় তেমনি সরকারের বক্তা তথ্য ও সংস্কৃতি দপ্তর এর মন্ত্রী সুশান্ত চৌধুরী, শনিবার আগরতলায় ভগৎ সিং যুব আবাস এর পূর্ব দয়া সামাজিক সংস্থার বার্ষিক সাধারণ সভা ও ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী রতন লাল নাথ, তথ্য ও সংস্কৃতি দপ্তর এর মন্ত্রী সুশান্ত চৌধুরী, পূর্বদোয়া সামাজিক সংস্থার সাধারন সম্পাদিকা নিতি দেব। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রীরা সহ অন্যান্য অতিথিরা। এদিনের বার্ষিক সাধারণ সভা ও ওয়েবসাইট উদ্বোধন এ বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের তথ্য-সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন করোনা মহামারী আমাদেরকে একটি শিক্ষা দিয়ে গেছে, অনেকেই নিজের আপজনকে হারিয়েছেন, আর মানুষ যদি মানুষের কাজে না আসে তাহলে এই জীবন বৃথা। তাই আমাদেরকে নিজেদের ব্যস্ততার মাঝেও কিছু সময় বের করে মানুষের জন্য এগিয়ে আসা দরকার বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া এই দিনের বার্ষিক সাধারণ সভায় সাধারণ সম্পাদিকা জায়া নীতি দেব বক্তব্য রাখতে গিয়ে বলেন সমাজের জন্য কাজ করতে গিয়ে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে, সমাজের জন্য কাজ করতে গিয়ে এই ধরনের ঘটনা কোন মতে মানা যায় না বলে জানান তিনি।
বেশ কিছু দাবী নিয়ে পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান বিরোধী সিপিআইএমের শাখা সংগঠনের
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের বেশ কিছু জায়গায় দুস্কৃতিকারীদের দ্বারা ঘটিত বিক্ষিপ্ত ঘটনার খবর চাউর হতেই প্রশাসনের দ্বারস্থ হল বিরোধী দল সিপিআইএমের শাখা সংগঠন। বেশ কিছু দাবী দাওয়া নিয়ে পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন দিল জিএমপি, ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই এবং টিএসইউ নেতৃত্বরা। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জিএমপি সভাপতি রাধাচরন দেব্বর্মা বলেন এই মাসে রাজ্যের দুটি জায়গায় অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা ঘটেছে। তাদের মধ্যে একজন হয়ে ১২ নভেম্বর মধ্যরাতে স্বামী স্ত্রী বিশ্রামগাং পিএসের অধীনস্থ ওরাং গ্রামে অর্কেস্ট্রা প্রোগ্রামে বাড়ি ফেরার সময় কয়েকজন দুর্বৃত্ত তার স্ত্রীকে তুলে নিয়ে রাস্তার দেওন বাজারের কাছে ধর্ষণের চেষ্টা করে এবং স্বামী প্রতিবাদ করলে, এরপর দুর্বৃত্তরা তাকে হত্যার চেষ্টা করলে স্বামী-স্ত্রী দুজনেই গুরুতর আহত হন। দ্বিতীয় ঘটনা এবং 19 নভেম্বর মধ্যরাতে স্বামী-স্ত্রী R.K.পুর P.S. এর অধীনে পাটিছড়ি অর্কেস্ট্রা প্রোগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। টেপানিয়া ইকো পার্কের কাছে কয়েকজন দুর্বৃত্ত স্ত্রীকে তুলে নিয়ে গ্যাং রেপ করে। স্বামী প্রতিবাদ করলে তাকে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ধরনের ঘটনার পরও পুলিশ এখনো দোষীদের গ্রেপ্তার করতে পারেনি তারই পরিপ্রেক্ষিতে আজ জিএমপি, ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই এবং টিএসইউ পক্ষ থেকে আগরতলা পুলিশ হেডকোয়ার্টারে দোষীদের কঠোর শাস্তির দাবিতে ডি আই জির নিকট এই ডেপুটেশন প্রদান বলে।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে এখন পর্যন্ত মোট 841 টি লোক আদালতের বেঞ্চ বসেছে, তারমধ্যে বিচারের জন্য মামলা উঠেছিল এক লক্ষ নব্বই হাজার 762 টি, নিষ্পত্তি হয়েছে 88 হাজার 250 টি মামলা, শনিবার এই তথ্য তুলে ধরেন আইনমন্ত্রী রতন লাল নাথ,এদিন রাজ্য সরকারের আইন দপ্তর ও স্টেট লিগাল সার্ভিস অথরিটির যৌথ উদ্যোগে মহাকরণ আইন দপ্তর এর কার্যালয়ে দু’দিনব্যাপী লোক আদালত বসেছে , সরকারি কর্মচারীদের মামলা নিষ্পত্তি করার লক্ষ্যে এই লোক আদালতের আয়োজন করা হয়েছে, দুদিনে মোট 193 টি মামলা নিষ্পত্তি করা হবে বলে জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন মন্ত্রী রতন লাল নাথ ও আইন সচিব বিশ্বজিৎ পালিত সহ অন্যান্যরা বিচারকের দায়িত্বে রয়েছে অবসরপ্রাপ্ত জেলা বিচারক সুভাষ শিকদার।
জনতার কলম ত্রিপুরা প্রতিনিধি :- এই কয়েকদিনে সোয়াইন ফ্লুতে 206 টি শুকরের মৃত্যু হয়েছে। ঘটনা চরিলাম আর ডি ব্লকের অন্তর্গত চেচুড়ী মাই গ্রাম পঞ্চায়েতের থালা ভাঙ্গা এলাকায়। শুকর পালকের নাম বিক্রম দাস । পিতার নাম পরেশ দাস। জন্ম লগ্ন থেকেই শুকর ব্যবসা করে আসছেন পরেশ দাস।বিক্রম দাস ছোটবেলা থেকেই দেখে আসছেন তার পিতা শুকর প্রতিপালন করছে। বিক্রম প্রথম একটি শুকর ক্রয় করেছিলেন। তারপর এই একটি শুকর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে শুকর। বিক্রম উদ্যোগ নেয় একটি শুয়োরের ফার্ম খুলবে। পরিশ্রম করে টাকা জমিয়ে নিজস্ব জুত জায়গায় 14 লক্ষ টাকা খরচ করে 50 টি শুকরের ঘর করেছেন। তিন বছর হয়েছে ফার্ম তৈরি করেছেন।সেই ফার্মগুলোতে 206 টি শূকরকে লালন পালন করে বড় করে তুলেছেন। একেকটি শুকর আড়াইশো থেকে 300 কেজি 510 কেজি পর্যন্ত হয়েছিল। প্রতিটি শুকর এর দাম ছিল প্রায় 50 থেকে 60 হাজার টাকা করে।এই কয়েকদিনের মধ্যে দেখতে দেখতে সব গুলি শুকর মরে যায়। চিকিৎসকের পরামর্শ নিয়েছেন।আগরতলা থেকে এবং মেলাঘর থেকে ভাল চিকিৎসক নিশিকান্ত বাবু এবং গৌরাঙ্গ বাবুকে নিয়ে চিকিৎসা করিয়েছেন। একদিনে 14000 টাকার ভ্যাকসিন করিয়েছেন। দুই থেকে তিন লক্ষ টাকা চিকিৎসা বাবদ খরচ করেছেন। এরপরেও শুকর গুলি কে বাঁচাতে পারেনি বিক্রম। একদিনে বৃষ্টি পঁচিশটি পর্যন্ত শুকর মরে যায়। সেই শুকর গুলিকে নিজ নিজ জায়গায় মাটির নিচে কবর দিয়েছেন।প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা ক্ষতি হয়েছে বিক্রম দাস এর। 206 টি শূকরের এর মৃত্যু হ ওয়ায় মানসিকভাবে একেবারে ভেঙ্গে পড়েছেন বিক্রম দাস। এখন অনেকগুলি শূকরের ঘর খালি। বন্ধু থেকে 10 থেকে15 টি শুকর ধার করে এনে এখন প্রতি পালন করছেন। চিকিৎসকরা বিক্রম কে বলেছেন আর টাকা খরচ করে লাভ হবে না। সোয়াইন ফ্লু এসেছে তাই সবগুলি শুকরের মৃত্যু হয়েছে। সর্বস্বান্ত শুকর পালন বিক্রম দাস। পঞ্চায়েত এর নিকট এবং সরকারের নিকট সাহায্য চেয়েছেন। যাতে কিছু সাহায্য পেয়ে আবার শুকর ক্রয় করে শুকর প্রতিপালন করে স্বাবলম্বী হতে পারেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শনিবার সকাল বেলা উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের পরিমল চৌমুহনীর ফকিরামুড়া জামে মসজিদের সামনে এলাকাবাসীর হাতে আটক ভিন রাজ্যের এক ছিনতাইবাজ। জানা যায় স্বর্ণের চেইন পরিষ্কার করে দেওয়ার নাম করে দুই মাস বয়সী যুবক ফকিরা মোরা মসজিদ সংলগ্ন মনোয়ারা বেগমের বাড়িতে প্রবেশ করে। বাড়িতে তখন পুরুষ মানুষ অন্য কাজে ব্যস্ত ছিল। দুই প্রতারক মনোয়ারা বেগমকে বলে একটি পাউডার দেখায়। পাউডার দিয়ে স্বর্ণ-রুপা সবকিছু পরিষ্কার করা হয় মনোয়ারা বেগম সহজ সরল মানুষ। ঘর থেকে স্বর্ণের চেইন এনে দুই প্রতারক এর হাতে দেওয়ার সময় পাশের বাড়ির দুই যুবক দেখে ফেলে। সঙ্গে সঙ্গে তারা দুই যুবককে জাপ্টে ধরে। এক যুবক বাইক নিয়ে পালিয়ে যায়। অন্য যুবক ধরা পড়ে গ্রামবাসীদের হাতে।গ্রামবাসীরা উত্তম-মধ্যম দিয়ে প্রথমে আম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখে।তারপর মসজিদের সামনে একটি তেঁতুল গাছের তলায় একটি সিমেন্টের পিলারের দড়ি দিয়ে বেঁধে রাখে। গ্রামবাসীদের চাপে পড়ে এই যুবক স্বীকার করেছে জেসে বেশ কিছুদিন ধরে চরিলাম বিশ্রামগঞ্জ এলাকায় বেশ কয়েকটি বাড়ি থেকে স্বর্ণের জিনিস চুরি করেছে। এলাকাবাসীর চাপের সেই যুবক স্বীকার করেছে তাদের নাম রাজকুমার অন্যজনের নাম অর্থাৎ যে পালিয়ে গেছে তার নাম মনোজ। কয়েকজন অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে প্রতারকের মাথার চুল ন্যাড়া করে দেয় অর্ধেক। গ্রামের অভিভাবকরা অবস্থা বেগতিক দেখে বিশালগড় থানায় 20 থেকে 30 বার ফোন করেছেন। বিশালগড় থানা কর্তৃপক্ষ আসছি এসে পড়েছি চরিলাম ক্রস করেছি বলতে বলতে প্রায় সাড়ে 3 ঘণ্টা পর পুলিশ এসেছে। সাড়ে তিন ঘণ্টা পরেও পুলিশ আসতো না যদিনা এলাকাবাসী সিপাহী জলা জেলার এডিশনাল এসপি কে ফোন করতে হয়েছে। তারপর বিশালগড় থানার হুশ ফিরেছে। বিশালগড় থানাপুলিশ ঘটনাস্থলে আসামাত্র অভিভাবকরা প্রশ্ন ছুড়ে দিয়েছেন পুলিশের প্রতি যদি কোনো অঘটন করতো তার দায়ভার কে নিতো? এলাকাবাসী পুলিশের কাছে দাবি রাখে অন্য আরেক যে প্রতারক পালিয়ে গেছে তার সন্ধান বের করতে হবে। তারা কোথায় ভাড়া থাকে বহি রাজ্য থেকে এসে। যতজনের স্বর্ণের জিনিস চুরি হয়েছে তাদের কাছ থেকে সব গুলি ফেরত এর ব্যবস্থা করতে হবে। পুলিশ বলেছে এলাকার তরফ থেকে অভিযোগ করতে হবে থানায়।শনিবার সকাল বেলা ছিনতাইবাজ আটক হওয়ায় এলাকার মধ্যে স্বস্তি ফিরেছে। কারণ এইকয়েকদিনের মধ্যে স্বর্ণের চেইন পরিষ্কার করার নাম করে কয়েকটি বাড়ি থেকে স্বর্ণের জিনিস নিয়ে চম্পট দিয়েছে ছিনতাইবাজের দল। একজন আটক হওয়ায় সব তথ্য বেরিয়ে আসবে বলে এলাকাবাসীর ধারণা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- পণপ্রথা আমাদের সমাজের একটি অভিশাপ। এই পনের বলি হয়েছেন অনেক বাবা মার আদরের মেয়ে। পণপ্রথা অনেক বছর ধরে চলে আসলেও এই অভিশাপের অন্ত নিয়ে মাথাব্যাথা নেই কারুর। আর কত গৃহবধূ এই অভিশাপের কবলে পরে মৃত্যুর পথ বেঁচে নেবে কে জানে। আবারো এই পনের বলি হলো এক গৃহবধূ। ঘটনা ঊনাকোটি জেলার কৈলাশহর পুরো পরিষদ এর অন্তর্গত কালিপুর 13 নং ওয়ার্ড এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় কৈলাশহর যুবরাজনগর 2নং ওয়ার্ডের বাসিন্দা স্বপন দাসের মেয়ে সংগীতা দাসের গত দুই বছর আগে কালিপুরের বাসিন্দা দেবেশ দাসের সাথে বিয়ে হয় তাঁদের একটি কন্যা সন্তান ও রয়েছে বিয়ের পর থেকেই স্বামী দেবেশ দাস ও শাশুড়ি মিলে পন নিয়ে স্ত্রীর উপর প্রতিদিন নির্যাতন চালাত বলে অভিযোগ মৃতার পরিবারের,তবে অবশেষে আজ শ্বশুরবাড়িতে সঙ্গীতা দাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় পরিবারের অভিযোগ স্বামী ও শাশুড়ি মিলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে তবে এই ঘটনার বিষয়ে মৃতার পরিবার সুষ্ঠু তদন্ত ও উপযুক্ত দোষীদের শাস্তির দাবি জানান। এদিন এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে কৈলাশহর মহিলা থানার সেকেন্ড ওসি ও DSP সমুদ্র দেববর্মা সহ বিশাল পুলিশ ও TSR বাহিনী এবং কৈলাশহর মহিলা থানার পুলিশ স্বামী দেবেশ দাসকে আটক করে ও একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।
সাংবাদিকতার উপর কোভিড-১৯ এর প্রভাব, মিডিয়ার ডিজিটালাইজেশন, ইউনিয়ন বিল্ডিংয়ের সুযোগ এবং চ্যালেঞ্জ এবং সাংবাদিকতায় জেন্ডার সমতা নিয়ে কর্মশালা IFJ এর উদ্যোগে
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- এলজেইউ-এর অধিভুক্ত ত্রিপুরা সাংবাদিক ইউনিয়ন শুক্রবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিকতায় কোভিড-১৯ এর প্রভাব, মিডিয়ার ডিজিটালাইজেশন, ইউনিয়ন বিল্ডিং এবং সাংবাদিকতায় জেন্ডার সমতার সুযোগ এবং চ্যালেঞ্জ নিয়ে একটি কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিজেইউর সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী এবং টিজেইউর সাধারণ সম্পাদক প্রণব সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেন্ডার কাউন্সিলের আহ্বায়ক বিন্দুস্মিতা ভৌমিক, জেন্ডার কাউন্সিলের সদস্য শেশাদ্রি দাশগুপ্ত এবং ত্রিপুরা সাংবাদিক ইউনিয়নের অন্যান্য সদস্যরা। গীতার্থ পাঠক, ইন্ডিয়ান ফেডারেশন অফ জার্নালিস্টের সভাপতি ফোনে সংশ্লিষ্ট বিষয়ে তার মতামত বিনিময় করেন। এই কর্মশালায় মূলত বৈশ্বিক মহামারী এবং সাংবাদিকতার উপর এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। সাংবাদিকদের কাজের সবচেয়ে কঠিন দিক হিসাবে COVID-19 সংকট এবং 82% মহামারীর ফলে কমপক্ষে একটি নেতিবাচক মানসিক বা মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন। বেশিরভাগ মানুষ সংবাদপত্রের পরিবর্তে ডিজিটাল মিডিয়া গ্রহণ করেছে। এই কর্মশালায় সাংবাদিকরা সাংবাদিকতায় জেন্ডার সমতা নিয়ে আলোচনা করেন। বিশ্বজুড়ে মিডিয়ায় নারীরা প্রভাব বিস্তার করছে। তারা আরও আলোচনা করেছেন কিভাবে নারী সাংবাদিকরা তাদের কর্মক্ষেত্রে নিরাপদ বোধ না করে তাদের নিরাপত্তা প্রদান করবেন। তাদেরকে অন্যদের পাশাপাশি মাঠে কাজ করার সুযোগ দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করা হয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজধানীতে চোরের উপদ্রব ক্রমশ বেড়েই চলছে পুলিশ প্রশাসনকে এ বিষয়ে অবগত করা হলেও চুরকে পাকড়াও করতে ব্যর্থ পুলিশ। এতে চোরের দল আরো সাহস পেয়ে রাতের বদলে দিনেদুপুরেও চালিয়ে যাচ্ছে চুরির ঘটনা। এমনই এক ঘটনা আজ প্রত্যক্ষ করল রাজ্যবাসী। জানা যায় রাজধানীর ধলেশ্বর রোড নং ১০ এলাকায় স্কুটি চুরি করতে গিয়ে হাতেনাতে এলাকাবাসীর হাতে ধরা পড়ে এক চোর। এলাকাবাসীরা তাকে পূর্ব থানার পুলিশের হাতে তুলে দে। এদিকে পুলিশ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে বলে আশ্বাস দেন।
