জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিএসএফ জওয়ানের আইজি সুশান্ত কুমার নাথ প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছেন আবার সক্রিয় হয়ে উঠেছে এনএলএফটি জঙ্গি গোষ্ঠীরা কাজকর্ম শুরু করে দিয়েছে গত বছর থেকে। রাজ্যের পাহাড়ি এলাকায় এনএলএফটি জঙ্গিগোষ্ঠী তাদের কাজকর্ম সক্রিয়ভাবে করে চলছেন। বিগত অনেক বছর ধরে রাজ্যে এনএলএফটি জঙ্গিগোষ্ঠীর কাজকর্ম বন্ধ থাকলেও হঠাৎ করে তারা আবার সক্রিয় হয়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে চলেছেন। আগরতলা শালবাগান স্থিত বিএসএফ ক্যাম্পে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করেন সাংবাদিক সম্মেলনে বিএসএফের সুশান্ত কুমার নাথ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান। রাজ্যের বর্তমান সরকার রাজ্যে যাতে জঙ্গী গোষ্ঠীর কার্যকলাপ বন্ধ করতে পারে তার জন্য সবদিক দিয়ে বন্ধ করে দিয়েছে তাতে বিএসএফ সক্রিয়ভাবে সীমান্ত এলাকায় টহলদারি আরো বাড়ানো হয়েছে বলে জানান আই জি সুশান্ত কুমার নাথ। তিনি আরো বলেন গতবছর মার্চ মাস থেকে covid-19 সংক্রামন লকডাউন সামাজিক এবং শারীরিক দূরত্ব বজায় রাখা, রেল চলাচল, বিমান পরিষেবা সবকিছু বন্ধ ছিল। এসব কারণের জন্য ভারতীয় বিএসএফ সেনা জওয়ান দের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তা সত্বেও ত্রিপুরা ফ্রন্টিয়ার অধীন বিএসএফ জওয়ানরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন ধরনের অপারেশন পরিচালনা করেছেন আর তাতে অভূতপূর্বভাবে সফল হয়েছে তারা।
Monthly Archives
January 2021
জনতার কলম,ত্রিপুরা,বিশালগড়,প্রতিনিধি :- বিশালগড় ঢাকার বাড়ি এলাকার মণিপুরী বস্তি মাঝে সরকারি অর্থে পাওয়া হাঁসের বাচ্চা দিয়ে আজ থেকে প্রায় 8 মাস পূর্বে একটি হাঁসের ফার্ম করেছেন এই এলাকার বিকাশ সিনহা সহ আরো চারজন যুবক। অনেক মাস ধরে ব্যাপক পরিমাণে পরিশ্রম করে সমস্ত হাঁসগুলি কে লালন পালন করে আসছিলেন চারজন যুবক। আর মাত্র কিছুদিন পরই এ সমস্ত হাঁসগুলি ঘরে প্রত্যেকদিন ১০০থেকে ২০০করে ডিম দেওয়া শুরু করার পথে চলছিল। প্রায় হঠাৎ করে চার পাঁচ দিন ধরে প্রত্যেক দিনে এ ফার্মের মধ্যে গড়ে প্রায় ১০থেকে ২৫ টি হাঁস মারা যাচ্ছে। ভয়ে ফার্মের মালিক প্রথমে চরিলাম পশু হাসপাতালের ডাক্তারের নিকট চিকিৎসা করার জন্য চলে যান। কিন্তু তার কোনো রকম ফল পাওয়া গেল না। অবশেষে আজ হাঁসের মৃত্যুর সংখ্যা যখন বেড়ে যাচ্ছে সেই সময় পশু হাসপাতাল এর সমস্ত আদিকর্তা ছুটে আসেন বাড়ি স্থিত সেই বিকাশ সিনহার ফার্মে।সেখান থেকেই মৃত হাস গুলিকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য আগরতলা স্থিত পশু চিকিৎসা ল্যাবরেটরি তে পাঠানো হয়েছে যখন ডাক্তারবাবুদের জিগেশ করা হয় তখন উনারা এই মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারছেন না। কিন্তু ওই এলাকার মানুষের মধ্যে ব্লাড ফ্লু নিয়ে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে । তাই এখন উক্ত ফার্মের মালিকেরা চাইছেন সরকারি মত যা যা করণীয় তা যেন সরকার এ ফার্মের প্রতি করেন এবং তাদের এ ফার্ম কে যেন রক্ষা করে থাকেন।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আবারও রাজধানীতে সাতসকালে উদ্ধার এক যুবকের মৃতদেহ। ঘটনা আখাউড়া রোড ওয়েস্টার্ন ক্লাব এলাকায়। মৃত যুবকের নাম বিজয় সূত্রধর বয়স 37। ঘটনা সুত্রে জানা যায় সকালে বাড়ির পাশের একটি ড্রেইনের মধ্যে মৃতদেহটি দেখতে পান তার বাড়ির লোকজন। এই ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন ছুটে আসেন এবং মৃতের মা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঠিকভাবে কিছু বলতে না পারলেও তিনি ইঙ্গিত দিয়েছেন উনার ছেলে টিভি রোগ থাকলেও এত দ্রুত মৃত্যু হতে পারে না বলে।তাছাড়া ওনার ছেলে সম্পর্কে বলতে গিয়ে উনি ভেঙে পড়েন। তাছাড়া ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাজধানীর পশ্চিম ও বটতলা ফাড়ির পুলিশ। মৃত যুবকের মুখে আঘাতের চিহ্ন দেখতে পাওয়া যায় এবং এনিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে পুলিশ এটি আঘাতের চিহ্ন নয় বলে জানিয়ে দেয়। যে জায়গায় ঘটনাস্থলে ফরেনসিক ল্যাব এর কোনো প্রতিনিধি ছিলেন না সেই জায়গায় একজন পুলিশ আধিকারিক কিভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু মর্জি মাফিক বলতে পারেন। মৃত যুবককে টিভি রোগে আক্রান্ত হওয়ার পরও তার উপর আক্রমণ চালিয়ে হত্যা করে তাকে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসীরা। প্রশাসনের তরফ থেকে মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য আগরতলা জিবি হাসপাতালে পাঠানো হয়। আপনি কি আদৌ ঘটনাটিকে খুন নাকি অন্য কিছু রহস্য জড়িয়ে রয়েছে সেটা একমাত্র প্রশাসনের সঠিক তদন্তে বেরিয়ে আসবে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎকারে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিংহের সঙ্গে দিল্লিতে সাক্ষাৎ করেন এবং রাজ্যে সৈনিক স্কুল তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের তরফে পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে সৈনিক স্কুল স্থাপনের জন্য তহবিল মঞ্জুরের অনুরোধ করা হয়েছে। সেই কাজ সম্পন্ন হলেই সৈনিক স্কুল তৈরির কাজ রাজ্য সরকার গ্রহণ করবে বলে জানান তিনি। তাছাড়া প্রতিরক্ষামন্ত্রী ত্রিপুরায় সীমান্তবর্তী এলাকায় সড়কপথ তৈরির প্রকল্প ‘SETUK’-এর বাস্তবায়নের বিষয়ে রাজ্য সরকারের সহযোগিতা ও সমর্থন চেয়েছেন বলে জানান।
ছেলের মৃত্যুর ন্যায্য বিচার ও সুষ্ঠ তদন্তের দাবীতে পশ্চিম জেলার এসপির দ্বারস্থ হল মা
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নিজ ছেলের মৃত্যুর ন্যায্য বিচার ও সুষ্ঠু তদন্তের দাবিতে পশ্চিম জেলার পুলিশ সুপারের দ্বারস্থ হল এক মা। গত ডিসেম্বর মাসে চোর সন্দেহে পিটিয়ে খুন করা হয়েছিল আগরতলা জিবি বাজার এলাকায় প্রসেনজিৎ সাহা নামে এক যুবককে। যদিও এই ঘটনার সাথে জড়িত 2 জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছিল পুলিশ। কিন্তু এই ঘটনার সাথে আরো যারা জড়িত আছে যারা প্রসেনজিৎকে বেধড়ক ভাবে মারধর করে মেরে খুন করেছে তাদেরকে যাতে অবিলম্বে গ্রেফতার করে পুলিশ এবং ঘটনাটি যাতে সুষ্ঠু তদন্ত হয়। সেই আশা নিয়ে আজ আগরতলা পুলিশ হেডকোয়ার্টারে প্রসেনজিৎ সাহা পরিবারের লোকজন এবং পাড়া-প্রতিবেশী মিলে এস পি সাহেবের নিকট একটি ডেপুটেশন প্রদান করেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৃত প্রসেনজিৎ সাহা মা ছেলের ঘটনাটি সম্পর্কে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং পশ্চিম জেলার এসপি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের শাস্তি প্রদানের আশ্বাস দিয়েছেন বলে জানন।
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- দুই যুবক কে প্রানে মারার চেষ্টা দুস্কৃতিকারীদের। ঘটনা, মঙ্গলবার রাত আনুমানিক দশটায় উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন খিলপাড়া ভাঙারপাড় আমতলা এলাকায়। আহত দুই যুবকের নাম প্রথম বিশ্বাস এবং সামিম আকতার। দুজনের বাড়িই খিলপাড়া এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক দশটায় উদয়পুর জগন্নাথ দিঘীর পাড় স্থিত বিবেক সংঘ সংলগ্ন এলাকায় প্রথমে মারধর করে এরপর বাইকে করে বাড়ি যাওয়ার সময় খিলপাড়া ভাঙ্গারপাড় আমতলা এলাকায় পেছন থেকে একটি গাড়ি সজোরে ধাক্কা মেরে প্রানে মারার চেষ্টা করে। এতে বাইকে থাকা প্রথম বিশ্বাস ও সামিম আকতার রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে দমকলের কর্মীদের খবর দিলে দমকলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত দুজনকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসলে প্রথম বিশ্বাস এর অবস্থা আশঙ্কাজনক হওয়াই তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়। সামিম আকতার গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনায় একজন মেলাঘর এবং একজন উদয়পুরের যুবক জড়িও বলে প্রথম বিশ্বাস এর পিতা জানান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
Attachments area
মন্ত্রীত্ব পদ ফিরে পাচ্ছেন সুদীপ, নির্বাচনী সভাপতি হিসাবে দায়িত্ব পেতে চলছেন রাম প্রসাদ পাল
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- কিছুদিন পূর্বে রাজ্য সরকারের সংস্কারপন্থীরা বর্তমান রাজ্য সরকারের পরিস্থিতির নিরিখে দিল্লীতে গিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের নেতৃত্বদের সাথে কথা বলার জন্য। তারপর সে বিষয়ে ক্ষতিয়ে দেখার জন্য রাজ্যে এসেছিলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের নবনিযুক্ত প্রভারী বিনোদ সোনকর। সেদিন তিনি প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য রাজনীতির পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন। কিন্তু তারপরও রাজ্য সরকারের সংস্কারপন্থী বিধায়করা বারংবার দীল্লিতে গিয়েছেন। সেখানে কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে কথা বলেন, সেটারই ফল কিংবা ঐতিহাসিক বিষয় রাজ্য রাজনীতিতে বলা যেতে পারে কেননা সুত্রের খবর অনুযায়ী জানা যায় বিধায়ক সুদীপ রায় বর্মন ফিরে পেতে চলছেন হারানো মন্ত্রীত্ব পদ, শুধু তাই নই বিপ্লব দেবের কাছ থেকে কেড়ে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বভার সুদীপের কাধে পড়তে চলছে বলে সুত্রে জানা যায়। তাছাড়া অন্যদিকে রাজ্যে আসন্ন দুদুটি নির্বাচনকে সামনে রেখে অস্থায়ী বিজেপি সভাপতি হিসেবে নির্বাচনের দায়িত্বভার কাধে নিতে চলছেন রাজ্য সরকারের বিধায়ক রামপ্রসাদ পাল। রাজ্য রাজনীতিতে এধরনের ঐতিহাসিক রদবদলে কতটুকু প্রভাব বিস্তার করতে পারবে রাজ্য সরকার সেটাই এখন দেখার বিষয়।
নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের নিকট এ এন এম পাস আউট বেকার ছাত্রছাত্রীরা
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরে বিভ্রান্তির শিকার এ এন এম ও এম পি ডব্লু পাসআউট বেকার ছাত্রছাত্রীরা। জানা যায় 2017 সালে তৎকালীন সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী স্বাস্থ্য দপ্তরে এ এন এম ও এম পি ডব্লু পাশ আউট প্রায় 700 ছাত্রছাত্রীরা চাকরির জন্য আবেদন করেন, কিন্তু এখন পর্যন্ত দপ্তরে কাছ থেকে নিয়োগ সংক্রান্ত কোন খবর দেওয়া হয়নি। কিন্তু দপ্তরের গোপন সূত্রে খবরে জানা যায় দপ্তর 47 জন বেকারকে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে। তারই পরিপ্রেক্ষিতে বুধবার স্বাস্থ্য দপ্তরে দপ্তরে আধিকারিককে ঘেরাও করে এ এন এম ও এম পি ডব্লু পাস আউট বেকার ছাত্রছাত্রীরা। তাদের অভিযোগ যে জায়গায় দিন দিন বেকার সংখ্যা বৃদ্ধি পেয়ে চলছে সেই জায়গায় 47 টি পোস্ট দিয়ে কার পেট ভরবে বলে। রাজ্যে এ এন এম ও এম পি ডব্লু পাস আউট ছাত্র-ছাত্রীদের পাশাপাশি অন্যান্য দপ্তরের বেকাররা চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তা সত্ত্বেও রাজ্য সরকার সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে কোন পদক্ষেপ নিচ্ছেন না তাতে করে রাজ্যে দিন পর দিন বেকার সংখ্যা ক্রমশই বেড়ে চলছে। রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে তৎকালীন বিরোধী দল অভিযোগ করেছিল বামফ্রন্ট শাসিত রাজ্যে বেকার সংখ্যা বৃদ্ধির কারণ নিয়ে কিন্তু বিগত সরকারের ন্যায় এই সরকারের আমলেও একই পরিসংখ্যান লক্ষ করা যাচ্ছে যেটা রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য সুখকর নয়।
দলীয় সংগঠনকে চাঙ্গা করার উদ্দেশ্যে রাজ্য এলেন প্রদেশ বিজেপি রাজ্য প্রভারী বিনোদ সোনকর
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বুধবার রাজ্যে এলেন ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের দায়িত্বপ্রাপ্ত প্রভারি বিনোদ সোনকর। এদিন মহারাজা বীর বিক্রম আন্তর্জাতিক বিমানবন্দরে রাজ্য প্রভারি কে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ-সম্পাদক টিংকু রায় এবং রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত সহ অন্যান্য দলীয় কার্যকর্তারা। এদিন প্রভারি রাজ্যে আসা নিয়ে সাংবাদিকদের জানান দলীয় সংগঠনকে মজবুত এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কাজ করার জন্য প্রভারী হিসেবে রাজ্যে আসা বলে জানান। তাছাড়া আগামী কিছুদিন পর রাজ্যে দুটি নির্বাচন রয়েছে সে সম্পর্কে তিনি বলেন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের পার্টি, কার্যকর্তা এবং নেতৃত্ব মিলে নির্বাচনে অংশগ্রহণ করবেন ও 2018 সালে নির্বাচনের পুনরাবৃত্তি ঘটাবেন বলে জানান তিনি।
তেলিয়ামুড়া প্রতিনিধি :- বিধ্বংসী ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয় ৩ টি বসত ঘর । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন আই অফিস সংলগ্ন এলাকায় । আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুঁটে যায় তেলিয়ামুড়া থেকে দমকলের ১ টি ইঞ্জিন । তবে অল্পেতেই রক্ষা পেল পার্শ্ববর্তী ঘন-বসতি বাড়িঘর গুলি । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য পরিস্থিতি । ঘটনার বিবরণে জানা যায়, আজ সোমবার বিকাল আনুমানিক ৪ টা ৩০ মিনিট নাগাদ হঠাৎ করে তেলিয়ামুড়ার আই অফিস সংলগ্ন এলাকায় স্থানীয় অরুপ দে র ঘরে ধোয়া উঠতে শুরু করে । সেই ধোঁয়া দেখতে দেখতে ও কোন কিছু বুঝার আগেই নিমেষের মধ্যেই বিধ্বংসী আগুনের লেলিহান শিখা সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে । শুধু তাই নয় একে একে বাড়িতে থাকা ওনার দুই ভাইয়ের ঘরেও আগুন ছড়িয়ে পড়ে । প্রথমাবস্থায় এলাকাবাসীরা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং খবর দেয় তেলিয়ামুড়ার অগ্নি নির্বাপক দপ্তরে । কিন্তু তখন-ই হঠাৎ করে ঘরের মধ্যে থাকা ২ টি রান্নার সিলিন্ডার গ্যাস ফেটে তীব্র বিকট শব্দে আগুনের লেলিহান শিখা আরও ছড়িয়ে পড়ে । সঙ্গে সঙ্গেই তেলিয়ামুড়ার অগ্নি-নির্বাপক দপ্তরের দমকল কর্মীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও । কিন্তু বাড়ির কোন কিছুই রক্ষা করতে পারে নি । উল্লেখ্য, ক্ষনিকের মধ্যেই ওই বাড়ির ৩ টি বসত ঘর ও ঘরের যাবতীয় আসবাবপত্র সহ জীবন সংগ্রামের যাবতীয় কাগজপত্র সমস্ত কিছুই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় । যদিও আগুন নিয়ে গোটা এলাকায়ই দেখা দেয় চাঞ্চল্যতা । কিন্তু তেলিয়ামুড়ার অগ্নি-নির্বাপক দপ্তরের কর্মীদের প্রচেষ্টায়-ই গোটা এলাকাকে রক্ষা করা সম্ভবপর হয় । প্রাথমিকভাবে জানা যায়, বিদ্যুতের শর্ট-সার্কিটের ফলেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত । তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে প্রায় ২০ লক্ষাধিক টাকা হবে এই বিধ্বংসী অগ্নিকান্ডে পরিবারের ক্ষয়ক্ষতির পরিমাণ । এই দিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়ার মহকুমা শাসক ভাস্বর ভট্টাচার্যী, তেলিয়ামুড়ার পৌর পরিষদের চেয়ারম্যান নিতিন কুমার সাহা সহ আরও অন্যান্যরা । তবে এইদিকে এই বিধ্বংসী অগ্নিকান্ডে সর্বস্বান্ত হওয়া এই দরিদ্র পরিবারটির হাতে আজকে তেলিয়ামুড়া পুর পরিষদের পক্ষ থেকে মোট ১৯ হাজার টাকা তুলে দেওয়া হয় ।।
