জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ভারতীয় জনতা পার্টির সদর জেলা কমিটির উদ্যোগে জাতীয় যুব দিবস তথা স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে স্বামীজির জীবনাদর্শ মানেই ইতিবাচকতা। শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ কিছুই তার পক্ষে অসম্ভব নয় এবং স্বামীজি আমাদের শিখিয়েছেন, দৃঢ়তা, নিষ্ঠা, সময়ানুবর্তীতার মতো বিষয়গুলি যদি অনুসরণ করা যায় তাহলে ব্যক্তির সাফল্য নিশ্চিত। তা থেকে চ্যুত হলেই জীবনে পরাজিত হতে হবে বলে ব্যক্ত করেন তিনি।তাছাড়া আজকে সেই ইতিবাচক মানসিকতা নিয়েই আমরা পথ চলছি। নেতিবাচকতা দূরে সরিয়ে রেখে মানুষ এগিয়ে চলেছেন সামনের দিকে। আজকে ত্রিপুরার মানুষেরও মানসিকতা বদলাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।স্বামীজীর নীতি ও আদর্শকে পাথেয় করে জীবন সংগ্রামে এগিয়ে গেলে যুবসমাজের উন্নতি হবে বলে ধারণা করছেন শুভবুদ্ধি সম্পন্ন একাংশ।
Monthly Archives
January 2021
রাজ্যে পাঁচ দিনব্যাপী অ্যাডভেঞ্চার ট্যুরিজম অনুষ্ঠানের উদ্বোধনের পর আাকাশে এবং জলে ভাসলেন মন্ত্রী প্রনজিৎ
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-রাজ্যের পর্যটনকে নতুন মাত্রা দেবার জন্য আগরতলায় আয়োজিত এডভেঞ্চার টুরিজম অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানী আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। অনুষ্ঠানটি ৯ই জানুয়ারী থেকে ১৩ ই জানুয়ারি পাঁচদিনব্যাপী চলবে। এদিনের অনুষ্ঠানে তিনি রাজ্য ও বহিরাজ্যের পর্যটকদের আকর্ষিত করতে রাজ্যসরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহন করেছে।
সমস্ত ধরনের টুরিজমের সাথে এডভেঞ্চার টুরিজমের উপরও গুরুত্ব আরোপ করেন। রাজ্যের পর্যটন কেন্দ্রকে দেশের মধ্যে অন্যতম স্থানে পৌঁছানোর লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজ্যের পর্যটন শিল্প দেশের মধ্যে অন্যতম জায়গায় মাথা তুলে দাঁড়াতে পারবে বলে ধারণা অভিজ্ঞ মহলের একাংশের।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে বার্ড ফ্লু সংক্রান্ত বিষয়ে রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সান্তনা চাকমা নিজ বাসভবনে সাংবাদিক বৈঠকের ডাক দেন। বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন রাজ্যে এখনও বার্ড-ফ্লু আসেনি 2008 সালের জুলাই মাসে প্রথম হয়েছিল এবং সর্বশেষ 2012 সালের জুলাই মাসে হয়েছিল বলে জানান, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে দেশের বিভিন্ন রাজ্য যেমন কেরল, মহারাষ্ট্র, গুজরাট, হিমাচল প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এই রাজ্যগুলিতে বার্ড ফ্লু দেখা দিয়েছে। কেন্দ্র সরকারের সহযোগিতায় এবং রাজ্য সরকারের তৎপরতায় রাজ্যে এখনও বার্ড ফ্লু পৌঁছায়নি বলে জানান সে ক্ষেত্রে হাঁসের ডিম মুরগির ডিম কিংবা মাংস ভাল করে সিদ্ধ করে খাওয়া যাবে বলে জানান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। তাছাড়া মাংস কিংবা ডিম এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে স্যাম্পল টেস্ট করে নেওয়ার আদেশ দিয়েছেন তিনি সেদিকে লক্ষ্য রেখে রাজ্যের সমস্ত জেলায় প্রাণিসম্পদ বিকাশ দপ্তর গুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দেশকে বাঁচাতে আইনজীবিদের ঘুরে দাঁড়াতে হবে। আইনজীবীদের বুঝতে হবে তারা প্রথমে মানুষ। তারপর তারা আইনজীবী। কি পয়সা পেলেন কি পেলেন না, সেটা বড় বিষয় নয়। দেশকে রক্ষা করতে হবে। আইনজীবীদের ভূমিকা নিতে হবে। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। শনিবার টাউন হলে সারা ভারত আইনজীবী ইউনিয়নের ১৫ তম ত্রিপুরা রাজ্য সম্মেলন থেকে এমনটাই অভিমত ব্যক্ত করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। দেশ এবং রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হওয়াতে দিল্লিতে যা ঘটছে তার প্রতিফলন ঘটছে রাজ্যে। ২০১৪ সাল এবং ২০১৯ সালে বিজেপি যে কথা বলে সরকারে এসেছে বিজেপি এর কোনটাই বাস্তবায়িত করে নি। ফলে সাধারণ মানুষ এই সরকারের উপর আস্থা রাখতে পারছে না। এদিকে সরকারও মানুষকে নিজেদের আওতায় রাখতে পারছে না। সরকার ভয়ে আশ্বস্ত হয়ে ধারাবাহিকভাবে জনগণের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে। আর এটা প্রতিহত করতে হবে। আর প্রতিহত না করতে পারলে ওটা দেশবাসীর উপর আঘাত আসবে। শুধু তাই নয়, দলের ভেতর এক গোষ্ঠী অপর গোষ্ঠী দ্বারা আক্রান্ত হচ্ছে। আর এটা একটা অংশের মানুষ চোখ খুলে দেখছে। আরেকটা অংশের মানুষ উপভোগ করছে বলে জানালেন বিরোধী দলনেতা মানিক সরকার।
গণবস্থানের 33 দিন পেরিয়ে গেলেও সরকারের ভূমিকায় ক্ষোভ 10323 জয়েন্ট মুভমেন্ট কমিটি
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যে চাকরীচ্যুত শিক্ষকদের গণঅবস্থান অতিক্রম করল 33 দিন। টানা 33 দিন কোন স্থানে বসে সম্প্রতি সময়ে নজির গড়লেন 10323 এর চাকরীচ্যুত রা। বৃহস্পতিবার চাকরীচ্যুত শিক্ষকরা ঘোষণা করেছে চাকরি নিয়েই ঘরে ফিরবে। স্থায়ী সমাধান না হলে গণঅবস্থান চলতে থাকবে। এই ধরনের অনুষ্ঠান দেশের অন্য কোন রাজ্যে শিক্ষকদের করতে হয়নি বলে দাবি করেছেন চাকরিচ্যুতদের নেতারা। এদিন গণঅবস্থান মঞ্চে কথা বলেছেন 10323 চাকরীচ্যুত শিক্ষকদের নেতৃত্বরা। 10323 চাকরীচ্যুত শিক্ষকদের বক্তব্য প্রশাসন যতদিন না পর্যন্ত বিকল্প কোনো ব্যবস্থা নেই ততদিন আন্দোলন চলতে থাকবে। গত 7 ডিসেম্বর থেকে গণ-অবস্থান চলছে 10323 এর তিনটি সংগঠন যৌথভাবে এ আন্দোলন করছে। 7 জানুয়ারির পর থেকে আন্দোলনের রূপরেখা পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আমরা 10323 এর নেত্রী ডালিয়া দাস। সামাজিক মাধ্যমে কি ধরনের কর্মসূচি নেওয়া উচিত তা জানতেও তিনি সামাজিক মাধ্যমে বার্তা দিয়েছেন। অন্যদিকে এডহ্যাক পে শিক্ষকদের পক্ষে কমল দেব জানিয়েছেন রাজ্য সরকার হাইকোর্টের রায়ের ভুল ব্যাখ্যা করেছে। 127 নং ধারা অনুযায়ী তাদের চাকরি যাওয়ার কথা নয়। শুধুমাত্র যাদের নামে মামলা হয়েছিল তাদের এই চাকরি যাওয়ার কথা। অথচ ছাঁটাই করে দেওয়া হয়েছে সবাইকে। একটা চক্রান্ত রায়ের সঠিক ব্যাখ্যা করে চাকরিতে পুনর্বহালের দাবি তুলেছেন তিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-কোভিদ টিকাকরণের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে সারাদেশের সাথে রাজ্যের যে স্বাস্থ্যকর্মীদের শনাক্ত করা হয়েছিল তাদেরকে নিয়ে শুক্রবার রাজ্যের প্রতিটি জেলায় কোভিদ টিকাকরণ ড্রাইরান চালু হলো। মহামারি করোনা ভাইরাসের প্রকোপ কালে সারাদেশের ও রাজ্যের মানুষ ভয়ে সেনিটাইজার এবং মাস্ক ব্যবহার শুরু করেন তাছাড়া এই মহামারীর প্রকোপ থেকে বাঁচার উপায় সন্ধানে যখন সকলে ব্যস্ত হয়ে পড়েন ঠিক তখনই চিকিৎসকরাও করোণা প্রতিষেধকের আবিষ্কারে লেগে পড়েন। দেরিতে হলেও চিকিৎসকরা প্রাণপণে চেষ্টা চালিয়ে আবিষ্কার করেন করোনা প্রতিষেধক আর এই প্রতিষেধক নিয়ে ড্রাইরান চালু হলো রাজ্যে। এদিন এক স্বাস্থ্য কর্মী প্রতিষেধক নেওয়ার পর অবজারভেশন থেকে বেরিয়ে জানান কোন রকম সমস্যা হয়নি বলে। তাছাড়া আগামী দিন রাজ্যের সাধারণ জনগণ যখন এই প্রতিষেধক নেবে তখন তাদের কোন অসুবিধা হবে না বলে ধারণা কথা জানান তিনি।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার বিজেপির প্রদেশ কার্যালয় সাংগঠনিক বৈঠক করেন বিজেপির রাজ্য প্রভারি বিনোদ সোনকরন । বৈঠকে উপস্থিত উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা জানিয়েছেন এটা সাংগঠনিক বৈঠক। বৈঠকে আসন্ন এ ডি সি নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা করা হচ্ছে। অধিক আসন নিয়ে যাতে এ ডি সি -তে বিজেপি প্রতিষ্ঠিত হয় সে দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে আই পি এফ টি সাথে জোট হয়ে লড়বে কিনা, তার উপর কোন সিদ্ধান্ত হয় নি বলে জানিয়েছেন। এ ডি সি নাম পরিবর্তন, ভূমি অধিকার, এ ডি সি জন্য সরাসরি অর্থ প্রদান করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হয়েছে। আর রাজ্য সরকার নির্বাচনের পূর্বেই অধিক কাজ করে ফেলেছে বলে দাবি করেন তিনি। বৈঠকে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা, সাংসদ রেবতী কুমার ত্রিপুরা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দাবা প্রতিযোগিতার মধ্য দিয়ে আজ থেকে শুরু হল আগরতলা প্রেসক্লাবের আভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে অনুষ্ঠিত হবে এবং সদস্যদের মধ্যে প্রতিযোগিতায় অংশ হিসাবে ক্রিকেট ফুটবল ও অন্যান্য খেলার আয়োজন রয়েছে এই প্রতিযোগিতায় ক্লাবের সদস্যদের সকলকে অংশগ্রহণ করার আহ্বান রাখেন আগরতলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রণব সরকার। সাংবাদিকরা যেহেতু নিজেদের কর্তব্য পালনে প্রতিদিনই সচল থাকে তাই সাংবাদিকদের মধ্যে একটু বিনোদন আদান-প্রদান করার উদ্দেশ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এডিসি নির্বাচন নিয়ে প্রদেশ বিজেপি প্রভারি দলীয় নেতৃত্বের সাথে বৈঠকে মিলিত হল
by prasenjit
written by prasenjit
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ বিজেপি প্রদেশ কার্যালয়ে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এবং ত্রিপুরা প্রদেশের প্রভারী বিনোদ সোনকর। মেদিনীপুর থেকে এদিনের বৈঠক থেকে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন আগামী কিছুদিন পরে রাজ্যে হতে চলছে এ ডি সি নির্বাচন এ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে কৌশল তৈরি করা এবং নির্বাচনী প্রক্রিয়া কে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাছাড়া রাজ্যে এডিসির ক্ষমতা বৃদ্ধি করা, এডিসির আসন সংখ্যা বৃদ্ধি করা, শক্তি বৃদ্ধি করা, টাকা বৃদ্ধি করা, এডিসি নাম বাতিল করে ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল নাম দেওয়া, রাজ্য এডিসিতে 42 থেকে 43 টি ডিপার্টমেন্ট দেওয়া, এডিসিকে ভূমি অধিকার দেওয়া, জনজাতী মোর্চাকে শক্তিশালী করা এসব বিষয় নিয়ে রাজ্য প্রভারী আজকের বৈঠকে সামিল হয়েছেন বলে জানান। তাছাড়া যে সমস্ত বিষয় গুলো রাজ্য সরকারের আওতায় ছিল সে সমস্ত বিষয়গুলোকে রাজ্য সরকার স্বচ্ছতার সাথে পালন করেছে এবং যে সমস্ত বিষয় গুলো রাজ্য সরকারের আওতার বাইরে ছিল সেই বিষয়গুলো যেন বাস্তবায়িত হয় তার জন্য কেন্দ্রকে কেন্দ্রকে সুপারিশ করা হয়েছে বলে জানান। এই দিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী সান্তনা চাকমা, খাদি ও গ্রামোদ্যোগ ভবন এর চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য এবং প্রদেশ বিজেপি রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্তসহ দলের অন্যান্য নেতৃত্বরা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বিয়ের এক মাসের মধ্যেই আত্মহত্যা পথ বেছে নিলেন ২৪ বছরের এক যুবক তার নাম তাপস দাস। এই ঘটনায় এডি নগর দিনো দয়াল আশ্রমপাড়ায় শোকের ছায়া নেমে আসে। এডি নগর দিন্দয়াল আশ্রমপাড়া তাপস দাস পেশায় বেসরকারি কোম্পানিতে কাজ করত। এডি নগর দিন্দয়াল আশ্রমপাড়া তাপস দাস একমাস আগে ভালোবাসা করে বিয়ে করেন। তাপস দাস এর এই ভালোবাসার বিয়ে কিন্তু পরিবারের লোকজন আত্মীয় পরিজন মেনে নিতে পারেননি তারপরও তারা সংসার চালিয়ে যাচ্ছিলেন। বৃহস্পতি বার স্বামী স্ত্রীর সাথে কথা কাটাকাটি হয় তারপর থেকে আমি তাপস দাস তার বউয়ের সাথে কথাবার্তা বন্ধ বলে দেন। শুক্রবার সকালে তাপস দাস কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার বউ পায়েল দেবনাথ। তাপস দাস এর ঝুলন্ত মৃতদেহ দেখে সাথে সাথে এলাকার লোকজনসহ পরিবারে আত্মীয়-পরিজনদের খবর দেওয়া হয় কিন্তু ততক্ষণে স্বামী তাপস দাস আর বেঁচে নেই। খবর দেওয়া হয় স্থানীয় এডি নগর থানার পুলিশকে। তাপস দাস ও তার স্ত্রী পায়েল দেবনাথ একই ঘরে থাকে তারপরও কিভাবে স্বামী তাপস দাস আত্মহত্যা করতে পারলেন এবং সেই সময় পায়েল দেবনাথ কোথায় ছিল তা নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন দেখা দিয়েছে। আদতে তাপস দাস কি আত্নহত্যা করেছে নাকি তার পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে আছে তা একমাত্র পুলিশি তদন্তে বের করতে পারবে। এডি নগর থানার পুলিশ মৃত তাপস দাস কে জিবি হাসপাতাল মর্গে পাঠিয়ে দেন ময়নাতদন্তের জন্য এবার ময়নাতদন্তের রিপোর্ট আসলেই আসল রহস্য উন্মোচন হবে বলে মনে করছেন এলাকাবাসী।
