জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহিঃরাজ্যের ও বিদেশ থেকেও অসংখ্য পর্যটকরা বর্তমানে ভীড় জমাচ্ছেন ভুবনেশ্বরী মন্দিরে । উল্লেখ্য, মহারাজা গোবিন্দ মানিক্য ভুবনেশ্বরী মন্দিরটি নির্মান করেছিলেন। রাজন্য আমলের বহু স্মৃতি জড়ানো এই মন্দিরটিকে দেখতে বর্তমানে ভীড় জমান বহু দূর দূরান্তের পর্যটকরা। এটির দায়িত্বে রয়েছে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট। গত অক্টোবর থেকে ডিসেম্বর মাস অব্দি ৫৬১৪ জন পর্যটক এই ভুবনেশ্বরী মন্দিরে এসেছেন বলে জানান আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের এক কর্মী। আগামী দিনে আরও বেশী পর্যটকরা এখানে আসবেন বলে উনি আশাব্যক্ত করেন। অপরদিকে উদয়পুরের এই রাজবাড়িটি রাতের অন্ধকারে সমাজদ্রোহি দের নেশার আখরায় পরিনত হয়েছে, তার কারণ রাজাবাড়ির চারিদিকে নেশা জাতীয় দ্রব্য সামগ্রী পড়ে থাকতে দেখা যায়। এবং এই রাজবাড়ির দালান গুলিতে জঙ্গলে পরিনত হয়ে রয়েছে। পরিস্কার করার জন্য কোন উদ্যােগ নেই কতৃপক্ষের। এই নিয়ে দুরদুরান্ত থেকে আসা পর্যটকদের মধ্যে এই নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
Monthly Archives
January 2021
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার থেকে শুরু হয়েছে পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণীর নিয়মিত ক্লাস। স্বাস্থ্য দপ্তরে সম্মতিক্রমে পূর্বে নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়েছে। একইভাবে স্বাস্থ্যবিধি মেনে সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুলে শুরু হয়েছে পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়মিত ক্লাস। তবে বিশেষভাবে স্কুলগুলিতে গুরুত্ব দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে দৈহিক দূরত্ব বজায় রেখে পার্থনা, ক্লাস থেকে শুরু করে খেলাধুলা সমস্ত কিছু।পাশাপাশি গুরুত্ব দেয়া হয়েছে ছাত্র-ছাত্রীদের শারীরিক তাপমাত্রা সঠিক হয়েছে কিনা তা দেখে স্কুলে প্রবেশ করানো এবং নিয়মিত হাত সেনেটাইজ করা। পাশাপাশি ডক্টর পক্ষ থেকে একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটি স্কুলগুলি পরিদর্শন করে দেখবে। ছাত্র-ছাত্রীদের উপস্থিতি সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশ মোতাবেক এদিন স্কুল খোলার পর ছিল লক্ষনীয় ।
মৃত তরুণ আইনজীবী ভাস্কর দেবরায়ের মাকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলো ত্রিপুরা হাই কোর্ট
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- গত 7 ই মার্চ 2020 সালে পথ দুর্ঘটনায় আহত ভাস্কর দেবরায় রাজধানীর এজিএমসি হাসপাতালে চিকিৎসার অভাবে মারা গিয়েছেন। কেননা ভাস্কর দেবরায়কে হাসপাতালে নেওয়ার সময় বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ কোনো ক্ষত চিহ্ন ছিল না কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে বাহ্যিক ও অভ্যন্তরীণ অনেক ক্ষত চিহ্ন পাওয়া যায় তাতে প্রমাণিত হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ কোন চিকিৎসায় করেননি ভাস্কর দেবরায়ের। তাই উনার মৃত্যুর পিছনে রাজ্য সরকার ও হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী বলে উচ্চ আদালতে এর বিচার চেয়ে আইনজীবী পুলক আচার্য একটি মামলা দায়ের করেন। এই মামলার রায় হিসেবে আইনজীবিদের কথাই সত্যি যে তা প্রমাণিত হয় এবং আদালতের পক্ষ থেকে ভাস্কর দেবরায়ের মার হাতে ক্ষতিপূরণ হিসেবে 10 লক্ষ টাকা দেওয়ার আদেশ দেন উচ্চ আদালত বলে জানান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। তাছাড়া ভাস্কর দেবরায়ের মা চাইলে দেওয়ানী আদালতে আবারো মামলা করতে পারবেন বলে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছেন। এ মামলায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো পরবর্তী সম্পন্ন বিচার হবে বলে জানিয়েছেন আইনজীবী পুরুষোত্তম রায়। পাশাপাশি তিনি এদিন হাসপাতালের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে ধরেন বক্তব্যে। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন তরুণ আইনজীবীর পরিবারকে। এখন দেখার বিষয় এ মামলার জল কত দূর গড়ায়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-সোমবার কাঁসারিমুখ ট্রাই জংশন থেকে গৌরাঙ্গ বাজার পর্যন্ত রাস্তা প্রশস্তকরণের শিলান্যাস কর্মসূচী অনুষ্ঠান করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এই রাস্তা নির্মাণে খরচ হবে ১৮ কোটি ৩৯ লক্ষ টাকা। ২১ মাসের মধ্যে এই রাস্তা প্রশস্তকরণের কাজ সম্পন্ন করার লক্ষ্য নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন সড়ক পরিকাঠামোর উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর। একদিকে রাজ্যে যেমন নতুন হাইওয়ে হতে চলেছে তেমনই অন্যান্য রাস্তার সম্প্রসারণ, প্রশস্তকরণের কাজও চলছে। সড়ক পরিবহণে গতি এলে তবেই বাণিজ্যে গতি আসে। সেই দিশাতেই রাজ্য সরকার তার কার্যধারা পরিচালনা করছে বলে জানান। এই রাস্তা প্রশস্তকরণের ফলে সংশ্লিষ্ট এলাকার জনগণের ব্যাপক সুবিধা হবে বলে ধারনা বুদ্ধিজীবী মহলের।
যথাযথ মর্যাদায় পালন করা হলো প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রয়াণ দিবস
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সোমবার যথাযোগ্য মর্যাদায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রয়াণ দিবস পালন করা হয় আগরতলার কংগ্রেস ভবনে। প্রায়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার এর প্রয়াণ দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন জেলার ব্লকগুলিতে তার প্রয়াণ দিবস পালন করা হবে তবে মূল অনুষ্ঠান করা হয় আগরতলার কংগ্রেস ভবনের সামনে। সোমবার প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রয়াণ দিবস উপলক্ষে আগরতলার কংগ্রেস ভবনের সামনে প্রয়াত ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস তা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য যুব কংগ্রেসের নেতৃত্ব সরকারি মহিলা কলেজের অন্যান্য নেতৃত্বরা। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার ইউজিএস ও কংগ্রেস জোট আমলে রাজ্যের বেকার সহ অন্যান্য জনগণের জন্য যেসব উন্নয়নমূলক কর্মসূচি পালন করে দিয়েছেন তা রাজ্যের জনসাধারণ এখনো ভুলতে পারবেন না। রাজ্যের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার তিনি সরকারি কর্মচারীদের জন্য বেতন ভাতা যেভাবে বাড়িয়ে দিয়েছিলেন তৎসঙ্গে একত্রে পুলিশ কর্মচারী নিয়োগ করেছিলেন তাতে করে রাজ্যের কর্মচারী মহল পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার কে প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানান। এদিন আগরতলার কংগ্রেস ভবন এর সামনে প্রয়াত ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের সম্পর্কে বলতে গিয়ে রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সংবাদমাধ্যমকে জানান রাজ্যে জোট আমলে সুদূর রঞ্জন মজুমদার মুখ্যমন্ত্রীর থাকাকালীন তিনি যেসব কাজ করে গেছেন রাজ্যে এরকম মুখ্যমন্ত্রী আর নেই বললেই চলে উনার কাজের ধারা ছিল জনগণের জন্য তাই তিনি জনগণের কাছে এখনো আদর্শ হয়ে রয়েছেন বলে জানান রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। প্রয়াত ও প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের প্রয়াণ দিবস কে কেন্দ্র করে রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের প্রত্যেকটি জেলাতে ব্লক কংগ্রেসের উদ্যোগে বিভিন্ন রকমের কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার মুখ্যমন্ত্রীর থাকাকালীন অবস্থায় যে সকল কাজ করে গিয়েছেন সে কাজের দিকে তাকিয়ে রাজ্যের জনগণ ও কংগ্রেস দলের কর্মীসমর্থকরা এগিয়ে চলছেন। প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের এই প্রয়ান দিবসটি কংগ্রেস কর্মী সমর্থকরা ভালোভাবে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে প্রয়াণ দিবস কে পালন করবেন বলে জানান।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পিতা স্বর্গীয় হিরুধন দেবের প্রয়াণ দিবসে সৎসঙ্গ আশ্রমে উপস্থিত হয়ে তাঁর আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন এবং পাশাপাশি, ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে রাজ্যবাসীর মঙ্গলার্থে ও প্রার্থনা করেন। এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি জানান তিনি যেন উনার জীবনকালে রাজ্যবাসীর প্রতি উনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন যে দায়িত্ব রাজ্যবাসী উনাকে দিয়েছেন। তাছাড়া ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে রাজ্যবাসী সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় প্রার্থনা করেছেন বলে জানান তিনি।
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- শনিবার রাত আনুমানিক ১০ঘটিকায় উদয়পুর বাগমা গ্রামীণ ব্যাংকের সামনে জাতীয় সড়কে ১০২এম্বুলেন্স সাথে মারুতি ভ্যান TR01AK0351 নাম্বারের গাড়ি মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত একজন। ঘটনা প্রকাশ্যে জানা যায় উদয়পুর গোমতী জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতাল রেফার রোগী নিয়ে যাওয়ার পথে মারুতি ভ্যান সজোরে ধাক্কা দেয় অ্যাম্বুলেন্সে। এতে মারুতি গাড়ি এবং এম্বুলেন্স এর ব্যাপক ক্ষতি হয় আহত ব্যক্তি প্রানতোষ চক্রবর্তীকে উদয়পুর অগ্নিনির্বাপক দমকল কর্মীরা উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। এদিকে বাগমা ফাঁড়ির ওসি দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে এম্বুলেন্স মারুতি গাড়ি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায় এবং অ্যাম্বুলেন্স চালক ও মারুতি চালককে আটক করে। মারুতি চালক এর কাছ থেকে জানা যায় চালকের চোখে ঘুম আসার কারণেই এই দুর্ঘটনা। অন্যদিকে এম্বুলেন্সে থাকা রোগীকে অন্য আরেকটি এম্বুলেন্স শিফট করে আগরতলার উদ্দেশ্যে পাঠানো হলে হাপানিয়া এলাকায় রোগীর মৃত্যু হয়।
রাজ্যের খেলাধুলার মান উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা প্লেয়ার্স অ্যাসোসিয়েশন কাজ করছে- আশিষ সাহা
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ত্রিপুরা প্লেয়ার্স অ্যাসোসিয়েশন রাজ্যের বিভিন্ন ইভেন্টের খেলাধূলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছেন এবং রাজ্যের খেলাধুলার মান উন্নয়নের ক্ষেত্রে ত্রিপুরা প্লেয়ার্স অ্যাসোসিয়েশন কাজ করে চলছে। শনিবার রাজধানীর জ্যাকশন গেটস্থিত ফেডারেশনের কেন্দ্রিয় কার্যালয়ে ত্রিপুরা প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন বিধায়ক আশিষ সাহা। তাছাড়া রাজ্যের ক্রীড়াক্ষেত্রকে খেলোয়াড়দের আরও উপযোগী করার জন্য কাজ করছে এবং রাজ্যের খেলোয়াড়দের স্বার্থে ত্রিপুরা প্লেয়ার্স অ্যাসোসিয়েশন কথা বলে এসেছে ও আগামী দিনেও এরা খেলোয়াড়দের স্বার্থে কাজ করে যাবেন বলে ধারনা ক্রীড়ামহলের।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য রাজ্য প্রশাসনের। বর্তমান রাজ্য সরকার নেশামুক্ত সমাজ গড়ার পরিকল্পনা নিয়ে নানা কর্মসূচি পালন করলেও কিছু অসাধু ব্যবসায়ীরা রমরমা ভাবে আজও ব্যবসা চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের ভূৃৃমিকা নিয়ে কথা উঠতে শুরু হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে শনিবার গোপন খবরের ভিত্তিতে রাজধানীর মহারাজগঞ্জ ফাড়ীর পুলিশ থানার ওসি মোঙ্গেশ পাটারীর নেতৃত্বে রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয় এবং এদিন প্রচুর পরিমাণ দেশী ও বিদেশী মদ আটক করেন অভিযানকারী দল। তাছাড়া এদিন ৭ জন মদ ব্যবসায়ীকেও আটক করা হয় বলে জানা যায়। নেশা বিরোধী অভিযান চালানোর পরও রাজ্যের নেশা কারবারি চালানোর বিষয়টিকে নজর দিয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ নেন সেটাই এখন দেখার বিষয়।
সমাজ কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে শিক্ষাব্যবস্থায় দায়ী – ব্রেকথ্রো সায়েন্স সোসাইটি
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ ব্রেকথ্রো সাইন্স সোসাইটির 27 তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠনের ত্রিপুরা ছাত্রদের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। এই উপলক্ষে আজ ২রা জানুয়ারি সংগঠনের রাজ্য অফিস সংলগ্ন এডি নগর এলাকা থেকে ড্রপগেইট পর্যন্ত এক রেলি আয়োজন করেন দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলা, মৌলিক গবেষণা অর্থ বরাদ্দ বৃদ্ধি, ওঝা তান্ত্রিক থেকে মুক্ত হয়ে বৈজ্ঞানিক পথ অবলম্বন, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল ও ডাইনি অপবাদে অত্যাচার এবং হত্যা বন্ধের দাবির আহবানকে সামনে রেখে এই রেলীর আয়োজন। এ দিনের কর্মসূচি থেকে সংগঠনের সম্পাদক রাজু আচার্য বক্তব্য রাখতে গিয়ে জানান দেশে আজ যান্ত্রিক অগ্রগতি অভূতপূর্ব হচ্ছে ঠিকই কিন্তু বেশিরভাগ মানুষ আজও বিজ্ঞানমনস্ক মনন না থাকার দরুন মধ্যযুগীয় কুসংস্কারের বেড়াজালে জড়িয়ে আছে। তাছাড়া ডাইনি অপবাদে আজকেও রাজ্যে বহু মানুষকে হত্যা করা হচ্ছে তার জন্য মূলত আমাদের শিক্ষাব্যবস্থায় দায়ী বলে অভিমত ব্যক্ত করলেন তিনি।পাশাপাশি এদিন সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন অঞ্চলে বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে সর্বোপরি রাজ্যব্যাপী বিজ্ঞান আন্দোলন গড়ে তুলতে ছাত্র-শিক্ষক অধ্যাপকসহ বিজ্ঞান অনুরাগী মানুষদের এগিয়ে আসা আহব্বান রাখা হয়েছে।
