জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বায়ু ভিলেজ প্রকল্প রূপায়ণ হতে চলেছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অন্তর্গত চড়িলাম ব্লকের অধীন আমতলি ভিলেজ কাউন্সিল বরকরবাড়ী গ্রামে। সেদিকে গুরুত্ব দিয়ে বায়োটেকনোলজি এবং ও এন জি সি’র মধ্যে এক মৌ চুক্তি স্বাক্ষরিত হয় বৃহস্পতিবার। ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কনফারেন্স হলের এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা, ও এন জি সি এসেট ম্যানেজার তরুন মালিক, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। এ প্রকল্পে গ্রামীন জৈব প্রযুক্তি, কৃষি প্রযুক্তি সাথে অকৃষিজ কিন্তু পরিবেশবান্ধব প্রযুক্তির সমন্বয় সাধন করে একদিকে যেমন সামাজিক উন্নতির উপর জোর দেওয়া হয়েছে, অন্যদিকে বাস্তুতন্ত্র রক্ষায় এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনার দিকে লক্ষ্য রাখা হয়েছে। এ প্রকল্পের মূল লক্ষ্য আর্থিক দুর্বল পরিবারগুলিকে স্বনির্ভর করে তোলা। বক্তব্যের মধ্য দিয়ে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এ ধরনের উদ্যোগকে ভুয়সী প্রশংসা করেন।
Monthly Archives
December 2020
সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা নিন্দা জানিয়ে মৌন বিক্ষোভে ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা বছরের পর বছর ধরে চলে আসছে। একটা সময় যখন ঘটনাগুলো বার ছিল তার আমুক পরিনতি ঘটেছিল সান্তনু সুদীপ এর হত্যাকান্ড। তখন সাংবাদিকরা এ বিষয় নিয়ে আন্দোলনে বসেছিল এবং এই ঘটনা দ্রুত বন্ধ করার জন্য প্রশাসনের কাছে আবেদন রেখেছিল, সম্প্রতি এই ঘটনা মাথাচাড়া দিয়ে ওঠে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজধানী আগরতলা প্রেসক্লাবের সামনে মৌন বিক্ষোভে সামিল হোন সাংবাদিক চিত্র সাংবাদিকরা। এদিনের কর্মসূচি থেকে বিশিষ্ট সাংবাদিক সেবক ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এই ঘটনা কিছুটা স্তিমিত ছিল কিন্তু সম্প্রতিকালে আবার এই ঘটনা মাথাচাড়া দিয়ে উঠেছে তাই প্রশাসনের কাছে আবেদন রাখেন এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তা না হলে শান্তনু সুদীপের মত হতাশাজনক ঘটনা আমাদের দেখতে হতে পারে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। তাছাড়া এদিন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার এ দিনের কর্মসূচির মূল বিষয় নিয়ে বলতে গিয়ে তিনি জানান যেকোনো রঙেরই হোক সাংবাদিকদের উপর আক্রমণে নিন্দা জানান এবং তিনি বলেন সাংবাদিকদের নিয়ে যদি কারো কোন সমস্যা হয় তাহলে সাংবাদিকদের বিভিন্ন ফোরাম রয়েছে তাদের সাথে কথা বলার জন্য। সাংবাদিকরা রাজ্যের জনগণের স্বার্থে সঠিক তথ্য প্রচারের ক্ষেত্রে প্রতিনিয়ত কাজ করে চলছে, আর সঠিক খবর নিতে গিয়ে রাজনৈতিক কিংবা মাফিয়া দুষ্কৃতিদের হাতে সাংবাদিকদের আহত বা নিহত হওয়ার ঘটনা ঘটে সে দিকে রাজ্য সরকার এবং প্রশাসন কি পদক্ষেপ নেন সেটাই এখন দেখার বিষয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- প্রতি বছর ২৪শে ডিসেম্বর সমগ্র ভারত জুড়ে পালিত হয় জাতীয় ভোক্তা দিবস। বিভিন্ন ক্ষেত্রে ভোক্তাদের সঠিক মুল্যের বিনিময়ে উপযুক্ত পরিষেবা দান কিংবা সঠিক পন্য সরবরাহে সুনিশ্চিত করা এবং কোন ভোক্তাই যেন পন্য কেনার সময় অযৌক্তিক হয়রানি কিংবা প্রতারণার শিকার না হন তার জন্য সচেতনতা বাড়াতে এই দিনটি পালন করা হয়। বৃহস্পতিবার রাজধানীর রবিন্দ্র ভবনে জাতীয় ভোক্তা দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য মন্ত্রী মনোজ কান্তি দেব। এদিন মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন পণ্যের প্রচার তুলনামূলক ভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন আইনে আইনকে সম্প্রচার করা হয়েছে এবং কোন সমস্যা হলে অনলাইনে মামলাও করা যায়। কোন দ্রব্য দিয়ে যদি ভোক্তার শারীরিক কোনো সমস্যা ঘটে, তাহলে ভোক্তার সমস্ত ক্ষতিপূরণ বহন করতে হবে। সেইসব বিষয় নতুন আইনে আনা হয়েছে। কারচুপি রুখতে বাজারগুলিতে নিয়মিত অভিযান চলছে। ৭৬২ জনকে জরিমানা করা হয়েছে। প্রায় ১০ লক্ষ টাকার অধিক জরিমানা আদায় করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান সচিব এস আর কুমার, বিধায়ক দিলীপ দাস সহ অন্যান্যরা।
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- কৃষি ও কৃষক কল্যান দপ্তরের অধীনে সুসংহত জল বিভাজাকা প্রকল্পের অধীনে কৃষি যন্ত্র পাতি বিররণ করা হয় l কাঁকড়াবন কৃষি মহকুমা আয়োজিত মির্জা কমিউনিটি হলে এই অনুষ্ঠানের উদ্ভোদন করেন কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় l এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঁকড়াবন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সুধীর মজুমদার , সমাজ সেবী জিতেন মজুমদার ,অভিষেক দেবরায় , কৃষি দপ্তরে গোমতী জেলার উপ অধিকর্তা গৌতম মজুমদার , কাকারাবন কৃষি সুপার রাজু মজুমদার , কৃষি আধিকারিক প্রিয় ব্রত বৈদ্য প্রমূখ l উইনাওয়ার 24টি , পাম্পসেট 6টি , পাওয়ার উইডের 6টি , paddy উইডার 100টি, ব্যাটারী স্প্রের 50টি , paddle thresher 15টি এবং এস এম এ এম প্রকল্পে বহমুখী দিশা এন জি ও কে কুশামুড়া গ্রাম পঞ্চায়েতের 3টি পাওয়ার টিলার , একটি রেপার, 5টি ব্যাটারি স্প্রে দেওয়া হয়েছে l এতে 6টি গ্রাম পঞ্চায়েতের তিনটি মাইক্রো ওয়াটার শেড এর 201 জন উপকৃত হয়েছে বলে একাংশ মহলের ধারণা।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ আগামী ২০ ডিসেম্বর মেয়াদ শেষ হচ্ছে আগরতলা পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহার শাসনকার্যের সময়সীমা। তারই পরিপ্রেক্ষিতে শনিবার আগরতলা পৌর নিগমের কর্মীরা বিদায় সংবর্ধনা দেন পুর নিগমের মেয়র ডক্টর প্রফুল্ল জিৎ সিনহা কে। এদিন এদিন মেয়র প্রফুল্ল জিৎ সিনেমা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান রাজ্যের উন্নয়ন এর খাতিরে অনেক চেষ্টা চালিয়েছেন সবকয়টি জায়গায় না পারলেও সিংহভাগ জায়গায় নিজের দায়িত্ব সঠিকভাবে পরিচালনা করেছেন বলে জানান। তাছাড়া এদিন পুর কমিশনার সিদ্ধর্থ শিব জৈশয়াল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান এতদিন ঘরের কাছে যে ক্ষমতায়ন ছিল সেটা অনুপস্থিতিতে পুরনিগমের অ্যাডমিনিস্ট্রেটর দপ্তর এর কাছে থাকবে বলে। তাছাড়া নতুন মেয়র না আসা অবধি আগামী দিন কাজ পরিচালনা করার ক্ষেত্রে পুর নিগমের অ্যাডমিনিস্ট্রেটর দপ্তর সেই দায়িত্ব বহন করবেন বলে। মেয়র বিহীন কাজ পরিচালনা করার ক্ষেত্রে পৌরনিগমের অ্যাডমিনিস্ট্রেটর কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন সেটাই এখন দেখার বিষয়।
নারীজাতির মর্যাদা রক্ষা, সমাজের পূর্ণ অধিকার বজায় রাখা, এবং শোষণমুক্ত আদর্শ সমাজ গড়তে বাঙালি মহিলা সমাজ মিলিত হল সম্মেলনে
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় নারীদের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাংস্কৃতিক বিভিন্ন দিক দিয়ে লাঞ্চিত বঞ্চিত এবং ত্রিপুরাসহ সমগ্র দেশে নারী ধর্ষণ, নির্যাতন, ক্রমশ বেড়েই চলছে যার মধ্যে ত্রিপুরা স্থান অন্যতম। তাছাড়া বিগত বাম আমল থেকে রাম আমল পর্যন্ত বধু হত্যা নির্যাতন ধর্ষণ শিশু ধর্ষণের মতো খবর প্রতিদিন খবরের কাগজে দেখতে পাওয়া যায়। তাই কিভাবে এই সমস্ত অঘটন থেকে মহিলারা রক্ষা পেতে পারে কিভাবে শোষণমুক্ত সমাজব্যবস্থা গঠন করা যায় সে বিষয়ে আলোচনা করার জন্য আমরা বাঙালি সদর কার্যালয় বাঙালি মহিলা সমাজের পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানান সংগঠনের রাজ্য সচিব সুমতি দেব। নারী সুরক্ষার্থে নারীদের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার যে জায়গায় মহিলা স্বশক্তিকরনের কথা বলেন সে জায়গায় তাদের সুরক্ষার্থে কী পদক্ষেপ নেন সেটাই এখন দেখার বিষয়।
রাজ্যের জনগণকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহবান প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহার
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-রাজ্যের যুবসমাজকে রক্ত দানের মতো মহৎ কাজে এগিয়ে আসা এবং রাজ্যের ব্লাড ব্যাংকের যে রক্তের চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণে বিভিন্ন সংস্থা অথবা সংগঠনের স্বেচ্ছায় রক্তদান শিবিরের অংশগ্রহণ করে সামাজিক দায়িত্ব পালনের আবেদন রাখলেন প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা শনিবার আড়ালিয়া একতা সংঘ ক্লাব এর 50 তম বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও প্রবীণ নাগরিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে থেকে। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছিল লক্ষণীয় তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য, বিধানসভার অধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রেবতী মোহন দাস সহ ক্লাবের কর্মকর্তারা।
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :-গোয়েন্দা পুলিশের খবরে 19 টি মোবাইল, 60 কোটা ব্রাউন সুগার,ইয়াবা ট্যাবলেট ও ফেন্সিডিল সমেত দুইজনকে আটক করে আর কে পুর পুলিশ। খবরের প্রকাশে জানা যায়, ডি এসপি অরিন্দম রিয়াং এর নেতৃত্বে এইদিন অভিযান উদয়পুর খিলপাড়া এলাকায় চালানো হয়। খিলপাড়া আবুল হুসেন ও কামাল হুসেন কে আটক করতে সক্ষম হয়।এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির এনডিপিস অ্যাক্ট মামলা লিপিবদ্ধ করা হয় উদয়পুর আর কে পুর থানায়।
রাজ্যের প্রশাসন নেশা বিরোধী অভিযানে যেতেই নেশা কারবারিদের সাথে বাধে খণ্ডযুদ্ধ
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা বক্সনগর প্রতিনিধিঃ- জানা যায় সোনামুড়া থানাধীন কমলনগর ঘাঁটিগর্, বিজয়নগরের একটা অংশে পুলিশ, বিএসএফ, নারকেটিক্সএবং বন দপ্তরের, কর্মীরা শুক্রবার সকাল 10 ঘটিকা থেকে এলাকাগুলিতে গাজা গাছ ধ্বংস করার উদ্দেশ্যে যায় এবং প্রায় 1 লক্ষ গাছ গাছ কাটার পর উত্তেজিত জনতা পুলিশের দিকে লক্ষ্য করে ডিল, গুলি ও বোমা নিক্ষেপ করতে থাকে, আর তখন পুলিশের পক্ষ থেকেও টি আর গ্যাস পাঁচ থেকে ছয়টি জনতার উপর ছাড়তে গাঁজা চাষীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এই খণ্ডযুদ্ধে জড়িত নেশা কারবারিদের ধরতে লেগে পড়েছে পুলিশ। এখন দেখার এই প্রশাসনের কর্মীরা কতটুকু সফল হন।
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- যেমন বাম তেমন রাম প্রতিশ্রুতির ফাঁনুস ফুঁটো ডবল ইঞ্জিনের সরকারের কাজে বীতশ্রদ্ধ মানুষ। এটা রাস্তা নয় যেন মরণ ফাঁদ। দীর্ঘ কয়েক বছর যাবত উদয়পুর মহাকুমার গর্জনমুড়া 3 নং ওয়ার্ড থেকে বাগমা যাওয়ার রাস্তাটি মরণ ফাঁদে পরিণত রাস্তাটকে মেরামত করে দেওয়ার জন্য বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে দপ্তরকে বহুবার দাবি জানিয়ে আসলে ও কাজের কাজ কিছু হই হচ্ছে না শীত ঘুমে দপ্তর। রাস্তাটি মেরামত করার জন্য কোন উদ্যোগ নিচ্ছেনা স্থানীয় পঞ্চায়েত। এলাকাবাসীর তরফ থেকে বহুবার পঞ্চায়েতকে দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।এখন এলাকাবাসীর একটি দাবি রাস্তাটির যেন অতিসত্বে মেরামত করে দেওয়া হয়।।এই রাস্তা দিয়ে গর্ভবতী মায়েদের হাসপাতাল কিংবা চিকিৎসার জন্য নিয়ে যেতে খুব অসুবিধা সম্মুখীন হতে হয়।। এখন দেখার বিষয় কবে নাগাদ রাস্তা সংস্কারে হাত বাড়ায় সরকার। সেদিকে তাকিয়ে গ্রামবাসীরা।
