জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সম্প্রতি রামনগর এলাকায় বিরোধী দলের কর্মী-সমর্থকদের বাড়িতে দুষ্কৃতীদের আক্রমণের ঘটনার পর সোমবার বিরোধী দলনেতা মানিক সরকার পরিদর্শনে যান। তিনি আক্রমণের শিকার হওয়া কর্মী-সমর্থকদের বাড়ি পরিদর্শন করে জানান, এটা মতাদর্শগত, রাজনীতিগতভাবে, সাংগঠনিকভাবে এবং প্রশাসনিকভাবে চূড়ান্ত ব্যর্থতার নিদর্শন হচ্ছে বিরোধীদের বিরুদ্ধে এ ধরনের আক্রমণ কেন্দ্রীভূত করা। বিরোধীরা বলছে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে এসেছে তা রক্ষা করুক। আর যদি বিরোধীদের সাথে লড়াই করতে হয় তাহলে সন্ত্রাসবাদ করে শেষ করা যাবে না। পৃথিবীর কোন দেশ থেকে কমিউনিস্টদের শেষ করা যায়নি। অর্থাৎ সন্ত্রাস করে কমিউনিস্টদের শেষ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা মানিক সরকার। এটা শাসক দলের ব্যর্থতার পরিচয়। যেসব নতুন ছেলে মেয়েরা সিপিআইএম -এর দিকে এগিয়ে আসছে তাদের বাছাই করে এ ধরনের আক্রমণ শুধু জনবিচ্ছিন্নতাই হবে শাসক দল বলে অভিমত ব্যক্ত করেন। বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর সন্ত্রাসবাদ কায়েম করে আক্রমণ চালানো দৃশ্য প্রত্যক্ষ করে মতাদর্শগত ভাবে মাঠে এসে মুখোমুখি লড়াই করার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিরোধী দলনেতা মানিক সরকার।
Monthly Archives
December 2020
রাজ্যে যথাযথ মর্যাদায় পালিত হলো ভারতের জাতীয় কংগ্রেসের ১৩৬ তম প্রতিষ্ঠা দিবস
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় ভারতের জাতীয় কংগ্রেসের 136 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। এদিনের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, যুব কংগ্রেসের সভাপতি পূজন বিশ্বাস, এনএসইউ আই এর সভাপতি রাকেশ দাসসহ অন্যান্যরা। দলীয় পতাকা উত্তোলন এর মধ্য দিয়ে 136 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ক্রমে ক্রমে এটি সম্প্রসারিত হয় বিশ শতকের গোড়ার দিক থেকে একটি জাতীয়তাবাদী প্রতিষ্ঠানে পরিণত হয়। দেশ স্বাধীনের জন্য দেশের মহান মহাত্মা গান্ধী থেকে শুরু করে অন্যান্য দেশাত্মবোধক নেতৃত্বরা যেভাবে দেশকে স্বাধীন করেছিল তা দেশের জনগণ কখনো ভুলার মত নয়। কংগ্রেস দল জাতীয়তাবাদী দল যে দল এর জন্য মহাত্মা গান্ধী জহরলাল নেহেরু বৃটিশের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন তাতে দেশের লক্ষ লক্ষ জনগণ সামিল হয়েছিলেন কারা বন্দী হয়েছিলেন। জহরলাল নেহেরু ও মহাত্মা গান্ধী তারা যেভাবে হাসতে হাসতে নিজেদের জীবন বিসর্জিত করেছেন তা দেশবাসী এখনও ভুলছেন না। মহাত্মা গান্ধী ও জহরলাল নেহেরু এই দেশকে স্বাধীন করার উদ্দেশ্যে মাথায় নিয়ে বৃটিশের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন দেশের জনগণের জনস্বার্থকে মাথায় রেখে সেদিন তারা বৃটিশের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেন। কংগ্রেস দল ত্যাগের ইতিহাস কে কখনো ভুলবেন না দেশবাসী। সোমবার আগরতলার কংগ্রেস ভবন সংলগ্ন এলাকায় জহরলাল নেহেরু ও মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে 136 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন এই দিনের উদযাপন উপলক্ষে রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান কংগ্রেস দল জাতীয় একটি রাজনৈতিক দল মহান নেতারা আত্মত্যাগ করেছেন। 136 তম কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্যেও বিভিন্ন জায়গায় অনেক ধরনের কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য কংগ্রেস দল। 136 তম প্রতিষ্ঠা দিবসে রাজ্যের সকল শ্রেণীর সকল অংশের জনগণের প্রতি আহ্বান রাখেন রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস এবং তিনি জানান দেশে এমন একটি দল আছে যার নাম কংগ্রেস এই দল ওই একমাত্র দেশের জনগণের চিন্তা ভাবনা করে এবং জনগণকে আদর্শ গত ভাবে মুক্তি দিতে পারবে। বর্তমান দেশের সরকার যেভাবে জনস্বার্থকে পথে ফেলে দিয়েছে তার থেকে বাঁচার একমাত্র উপায় জাতীয় কংগ্রেস দল 136 তম প্রতিষ্ঠা দিবসে কংগ্রেস দলের সমর্থক কর্মী সমর্থকরা যাতে আগামী দিনে দেশীয় রাজ্যের জন্য ঝাঁপিয়ে কাজ করার জন্য আহ্বান রাখেন কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস। আগরতলার কংগ্রেস ভবন সংলগ্ন এলাকায় 136 তম কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কংগ্রেস দলের কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
পুরনিগমের একুশটি পৌর সংস্থার নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত ও প্রশাসক নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল সদর কংগ্রেস কমিটির
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলা পুরো নিগমসহ রাজ্যের বিভিন্ন পুরো পরিষদ ও নগর পঞ্চায়েত যথাসময়ে নির্বাচন হয়নি। একইভাবে যথাসময়ে নির্বাচন হয়নি ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এডিসিতে। জেলা পরিষদ সহ বিভিন্ন স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা প্রশাসক নিয়োগ করা হলেও এগুলিতে শাসক দল আধিপত্য কায়েম করে রেখেছে স্বাভাবিকভাবে মুখ থুবরে পড়েছে সংস্থার কাজকর্ম এই অভিযোগ এনে পুরো সংস্থা এবং জেলা পরিষদে দ্রুত নির্বাচন চায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। তারই পরিপ্রেক্ষিতে সোমবার সদর জেলা কংগ্রেসের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কাছে স্মারক পত্র প্রদান কর্মসূচি হাতে নেওয়া হয়, এদিন কর্মসূচিটি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রাঙ্গণ থেকে সুবিশাল মিছিলের মধ্য দিয়ে রাজধানীর বিভিন্ন পদ পরিক্রমা করে জেলাশাসকের নিকট স্মারক পত্র প্রদান করা হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই দাবিতে রাজ্যের অন্য জেলাগুলোতেও এই কর্মসূচি পালন করা হবে বলে জানান প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।তাছাড়া স্মারক পত্র প্রদান সহ বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে কাজ না হলে দ্রুত নির্বাচনের দাবিতে ত্রিপুরা উচ্চ আদালতের দ্বারস্থ হবেন বলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়।
প্রদেশ বিজেপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পালন করা হলো দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর 96 তম জন্মদিবস
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- ১৯২৪ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন অটলবিহারী বাজপেয়ী। পরাধীন ভারতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করায় জেল খেটেছেন। ১৯৫৭ সালে প্রথম নির্বাচিত হন লোকসভায়। তার পর পাঁচ দশক ধরে ব্যাপ্ত ছিল তাঁর সংসদীয় জীবন। ১৯৯৬ সালে মাত্র ১৩ দিন বসেছিলেন প্রধানমন্ত্রীর কুর্সিতে। তার পর ১৯৯৮ সালে ফের প্রধানমন্ত্রী। ১৯৯৯ সালে জোট রাজনীতির চক্করে সরকার পড়ে গেলে ফের ভোট হয়। আবার জিতে ২০০৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দেশ শাসন করেন এবং দেশের নানান উন্নতি সাধনের দিকে অনেক স্বপ্ন দেখেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। আজ ভারতের প্রাক্তন প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি 96 তম জন্ম দিবস উপলক্ষে প্রদেশ বিজেপি কার্যালয়ে এই দিনটি উদযাপিত করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে ফুল ও মাল্যদান করে শ্রদ্ধা জানান টিআইডিসি চেয়ারম্যান টিংকু রায়, খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য, এবং টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহাসহ দলীয় অন্যান্য কার্যকর্তারা। এদিন টিংকু রায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান গ্রামীণ স্বরাজ যোজনা, অটল জলধারার যোজনা, ভারতীয় গ্রামীন বিকাশ যোজনা, যেসব প্রকল্পের বাস্তবায়নের স্বপ্ন দেখেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি।ভারতের গ্রামের উন্নতি সাধনের ক্ষেত্রে এবং গ্রামের মানুষদের জীবন জীবিকার বিকাশের ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী মাশফি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এই দিনে কর্মসূচিকে ঘিরে দলীয় কার্যকর তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-শুক্রবার বামুটিয়া এলাকায় প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি অনুষ্ঠানের আয়োজন করা হয়, এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী 96 তম জন্ম দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন বিপ্লব কুমার দেব বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন বামুটিয়ার নামের সঙ্গে জুড়ে রয়েছেন কৃষকরা। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে ও কৃষক সম্মান নিধি যোজনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আহূত ভিডিও কনফারেন্স প্রাক্কালে বামুটিয়ার কৃষকদের উদ্দেশে সম্বোধন করেন। আজকে দেশের কোটি কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ১৮ হাজার কোটি টাকা পৌঁছে দেবে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে বামুটিয়ার দু’হাজার ৫৪ জন কৃষক রয়েছেন। দু’ঘণ্টার মধ্যে দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে যাবে। এই জিনিস আগে কেউ কখনও ভাবতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির দিশাতেই এটা সম্ভব হয়েছে। তাছাড়া এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন কৃষক কল্যাণ থেকে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ—সবেতেই অনন্য দিশা নিয়ে চলছে মোদীজির সরকার। তপশিলী জাতিভুক্ত ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় অগ্রসর করতে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য ৬০ হাজার কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। আগে কেন্দ্রীয় সরকার এর জন্য ১১ শতাংশ টাকা দিত। এবার থেকে ৬০ শতাংশ টাকা দেবে। বাকি টাকা দেবে রাজ্য সরকার। বামুটিয়াতেও বড়মাত্রায় তপশিলী জাতিভুক্ত ছাত্রছাত্রীরা রয়েছেন। তাঁদের ক্ষেত্রেও বড় সুযোগ তৈরি হয়ে গেছে। এক নতুন দিশা নিয়ে চলছে ত্রিপুরা সরকার। আগে আন্দোলনের নামে কৃষকদের পিছিয়ে রাখা হত। ২০১৭ সালে পূর্বতন সরকারের সময়ে রাজ্যের কৃষিবৃদ্ধির হার ছিল ৬.৪ শতাংশ। আড়াই বছরে সেটা বেড়ে ১৩.৫ শতাংশ হয়েছে। আজকে কৃষিবৃদ্ধিতে দেশের মধ্যে ত্রিপুরা তৃতীয়। আমাদের রাজ্যের আয়তন ছোট হতে পারে কিন্তু রাজ্যের মহান কৃষকরা তাঁদের কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে রাজ্যকে গৌরবান্বিত করছেন। এদিনের অনুষ্ঠানে বামুটিয়া এলাকার গরিব ও কৃষক শ্রেণীর মানুষদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
সমস্ত বাধা বিঘ্নতা দূরে সরিয়ে রেখে প্রাক্তন প্রধানমন্ত্রীর মূর্তি উন্মোচন করলেন সুদীপ
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ-বিধায়ক সুদীপ রায় বর্মন শুক্রবার ২৫ ডিসেম্বর ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ীর মর্মর মূর্তি উন্মোচন করার সিদ্ধান্ত গ্রহণ করেন বিধায়ক শ্রী বর্মন । কিন্তু এতে দেখা দেয় আইনি বেড়াজাল। মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর থেকে বিধায়কের বিরুদ্ধে মামলা রুজু করে বৃহস্পতিবার বানচাল করে দেওয়া হয় অটল বিহারি বাজপেয়ীর মর্মর মূর্তি উন্মোচন অনুষ্ঠান। কিন্তু সমস্ত বাধা বিঘ্নতা দুরে সরিয়ে কয়েক শতাধিক কর্মী সমর্থক এবং বিধায়ক আশীষ কুমার সাহা, বিধায়ক সুশান্ত চৌধুরীকে সাথে নিয়ে বিটি কলেজ থেকে সুবিশাল মিছিল করে শুক্রবার ক্যান্সার হাসপাতাল পৌছেন বিধায়ক শ্রী বর্মন এবং পূর্বের ঘোষণা অনুযায়ী অটল বিহারি বাজপেয়ী মর্মর মূর্তি উন্মোচন করে দেখিয়ে দিলেন বিধায়কদ্বয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন জানিয়েছেন, যারা এই অনুষ্ঠানে বাধা দিয়েছিলেন তারও খুশি, আর যারা এ অনুষ্ঠান করতে চেয়েছেন তারাও অত্যন্ত খুশি। কারণ দেশে যথাযথ মর্যাদায় অটল বিহারী বাজপেয়ীর ৯৬ তম জন্মতিথি শ্রদ্ধার সাথে পালন করা হচ্ছে। এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন প্রমাণ করে দেখিয়ে দিলেন যে যদি কোন কাজ করার সদিচ্ছা থাকে তাহলে কোনো বাধা-বিপত্তি তাকে আটকাতে পারেনা। এদিনের কর্মসূচিকে ঘিরে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
জনতার কলম,ত্রিপুরা,বিশ্রামগঞ্জ,প্রতিনিধি:- দুর্ঘটনার কবলে একটি বোলেরু গাড়ি। জানা যায় রেল ব্রিজ থেকে প্রায় ৬০ ফুট নিচে রেল রাস্তার পাশে পড়ে যায় টি আর ০৭ ১৬৬২ নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি। ঘটনা বিশ্রামগঞ্জ থানার অধীন নন জলা রেল ব্রিজ এলাকায়। পুলিশ সুত্রে জানা যায় গতকাল গভীর রাতে এই বোলেরো পিকআপ গাড়ি নিয়ে রেল ব্রিজের উপর দিয়ে যাবার সময় গাড়ি উল্টে প্রায় 60 থেকে 70 ফুট নিচে রেল লাইনের পাশে পরে যায়। আহত হয় গাড়ির চালক সুমন মিয়া। আজ ভোরবেলায় ননজলা এলাকার মানুষ রেল ব্রিজ সংলগ্ন এলাকায় এসে এই ঘটনা দেখতে পান। এলাকাবাসীরা জানান রেল রাস্তায় পড়লে রেল চলাচলে বিঘ্ন হত। আজ সকালে একটি রেল গিয়েছে এই রাস্তা দিয়ে এবং রেলটি অল্প কিছুক্ষণ দাঁড়িয়ে বোলেরো পিকআপ গাড়ির অবস্থা দেখেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তবে বড়দিনের কাকভোরে বিশ্রামগঞ্জ থানা এলাকায় দুটি জান দুর্ঘটনায় হতবাক এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে যানবাহনের গতি একটি ধারালো ছুরি যা এক নিমিষেই শেষ করে দেয় চালক এবং যাত্রীদের জীবন। এরপরেও চালকরা গতি নিয়ন্ত্রণ না করে অনিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালানোর ফলে ঘটছে দুর্ঘটনা।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে 18 সূর্যমনি নগর মন্ডল এর উদ্যোগে পদযাত্রা করা হয়
written by janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- অটল বিহারি বাজপেয়ি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী 1996 সালে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন মাত্র 13 দিনের জন্য এরপর হাজার 1988 সাল থেকে 2004 পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারি বাজপেয়ি। অটল বিহারি বাজপেয়ি প্রধানমন্ত্রী থাকাকালীন দেশের জন্য যে সমস্ত কাজ করে গিয়েছেন তা এখনো দেশজুড়ে জনগণ ভুলতে পারছেন না। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রায়াত অটল বিহারি বাজপেয়ির 96 জন্মদিন উপলক্ষে দেশের সাথে রাজ্যের বিভিন্ন জায়গায় যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালন করা হয় এই দিন থেকে আবার সুশাসন দিবস হিসাবে বলে থাকেন। অটল বিহারি বাজপেয়ির 96 তম জন্মদিনে 18 সূর্যমনি নগর বিধায়ক সহ কর্মী-সমর্থকরা এর মাধ্যমে উনার জন্মদিন কে পালন করেন। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল সহ 18 সূর্যমনি নগর এর অন্যান্য নেতৃত্ব রা। ভারতীয় জনতা পার্টি বা বিজেপি হল ভারতের রাজনৈতিক ব্যবস্থার প্রধান দুটি দলের অন্যতম 2014 সালের হিসেব অনুসারে ভারতের সংসদ ও রাজ্য বিধানসভা গুলি প্রতিনিধি সংখ্যার দিক থেকে এটি ভারতের বৃহত্তম রাজনৈতিক দল। প্রাথমিক সদস্যপদের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল বিজেপি একটি দক্ষিণপন্থী দল জাতীয়তা বাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এই দলের আদর্শগত ও সংগঠন গত নৈকট্য রয়েছে এটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল ওনার যে দেশ ভক্তি এবং দলের জন্য যা কিছু করে গেছেন বর্তমানের দেশীয় রাজ্যের জনগণ কিছুতেই ভুলার মত নয়। ভারতের প্রধানমন্ত্রী প্রায় তো অটল বিহারি বাজপেয়ির 96 তম জন্মদিন উপলক্ষে 18 সূর্যমনি নগর এর বিধায়ক রামপ্রসাদ পাল কর্মী-সমর্থকদের নিয়ে রাজ পথে হেটে ওনার প্রতি শ্রদ্ধা জানান এদিন সংবাদ মাধ্যমের সামনে বিধায়ক রামপ্রসাদ পাল জানান অটল বিহারি বাজপেয়ির চিন্তাধারা সারাদেশ যেভাবে পরিচালিত হয়ে আসছে তা একমাত্র উনার কারণেই উনার চিন্তাধারাকে সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য বিজেপি দল প্রতিনিয়ত উনার চিন্তা ধারাকে স্মরণ করে আগামী দিনে পথ চলার অঙ্গীকারবদ্ধ হন এইদিনের কর্মসূচিতে 18 সূর্যমনি নগর এর প্রচুর সংখ্যক কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
জনতার কলম, এিপুরা,উদয়পুরে প্রতিনিধি:- দীর্ঘ প্রায় ১৮ দিন পর উদয়পুর মহাকুমার বাসিন্দা সুভাষ ভৌমিক বৈরী ডেরা থেকে ফিরে এসেছে নিজ বাড়ি গকুলপুর স্কুলটি টিলাতে। ঘটনার বিবরণ দিতে গিয়ে সুভাষ ভৌমিক জানান গত ৭ ই ডিসেম্বর সুভাষ ভৌমিক. সুবল দেবনাথ এবং গনপতি এিপুরা। গন্ডাছড়া মহাকুমার আন্তর্জাতিক সীমান্তের২২৭৭ থেকে ২২৭৮ নম্বর পিলারের সংকল্প ডিপি পাড়া এলাকার শ্রমিকের কাজ করতে গিয়ে অপরাহণ হয়।পরবর্তী সময়ে পরিবারের লোকজন কোন খবর পায় নি।ফলে পরিবারের মধ্যে দেখা দেয় আতঙ্ক। অবশেষে ২৩ শে ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৫টা ৫০মিনিট নাগাদ ভারত বাংলা সীমান্তের২২৭৩ নম্বরের পিলার সংকল্প ডিপি পাড়া এলাকায় তিন যুক্ত যুবককে দেখতে পায় BSF বৃহস্পতিবার সকালে উদয়পুরে নিজ বাড়িতে গন্ডাছড়া মহকুমা পুলিশ আধিকারিক নেতৃত্বে পুলিশ বাহিনী সুভাষ ভৌমিক কে নিয়ে আসে। সুভাষ বাবু জানান কোন মুক্তিপণ দিতে হয়েছে কিনা তিনি জানেন না। কোন সময় খাবার এক বার কিংবা কখনো দুইবেলা খাবার দিয়েছে। তিনি আরো জানান তাদের বাংলাদেশে কোন এক জায়গায় নিয়ে গেছে তাদের দশ জনের একটি টিম ছিল। প্রত্যেকের হাতে বন্দুক ছিল।
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- বৃহস্পতিবার উদয়পুর জামতলা স্থিত জেলা কংগ্রেস ভবনে কংগ্রেস সেবা দলের এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এদিন এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন সেবাদল এর প্রদেশ সভাপতি নিত্য গোপাল রুদ্র পাল, জেলা কংগ্রেস সভাপতি সৌমিত্র বিশ্বাস, আসাম যুব কংগ্রেসের পর্যবেক্ষেক অভিজিত সরকার, সেবাদল এর উদয়পুরের ইয়ং ব্রিগেড অসীম ভৌমিক। এদিন এই সাংগঠনিক সভায় সেবাদলের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিলো লক্ষ্যণীয়। এদিন প্রয়াত প্রাক্তন মন্ত্রী মতিলাল ভোরার প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান। সেবাদল এর প্রদেশ সভাপতি নিত্য গোপাল রুদ্র পাল এদিন জানান আগামীদিনে সংঘঠনকে মজবুত করতে গোটা রাজ্যজুড়ে কনভেনশন করা হবে। আাগামীমাসে দিল্লিতে সেবা দলের কনভেনশনে যোগ দিতে এিপুরা থেকে ৮ জনের প্রতিনিধি পাঠানো হবে বলে জানান তিনি।
