জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- গতকাল থেকে নাগেরজলা বাস স্ট্যান্ডের বাস চালক এবং বাসের মালিকদের মধ্যে ভাড়া বৃদ্ধি নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে তা এখন অবধি সুরাহা হয়নি। তাই আজও নাগের জলা বাসস্ট্যান্ড থেকে দক্ষিন জেলায় যে গাড়িগুলো যাতায়াত করতো সেই গাড়িগুলোর চলাচল আজও বন্ধ। গাড়ির মালিক ও গাড়ি চালকদের বক্তব্য আগে যেভাবে তারা উপার্জন করতে পারতো এখন সেই পরিস্থিতি নেই, ভাড়া বৃদ্ধি করা যাবে না এবং সোশ্যাল ডিসটেন্স মেনটেন করে গাড়ি চলাচল করতে গিয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানান তিনি।সরকার পক্ষ থেকে যদি কোন সঠিক উত্তর না পাওয়া যায় তাহলে আগামীতেও গাড়ি চলাচল বন্ধ রাখবে বলে জানান শ্রমিকরা এবং এই ধরনের সমস্যাতে তাদের একজন শ্রমিক ও প্রয়াত হলেন বলে জানান এরা।
Monthly Archives
October 2020
জনতার কলম, এিপুরা,উদয়পুর প্রতিনিধি :- পরিকল্পিত ভাবে খুন করা হয় এক ব্যক্তিকে। গুরুতর আহত তিন জন। ঘটনা, রবিবার রাত আনুমানিক নয়টায় উদয়পুর রাধাকিশোরপুর থানার অন্তর্গত মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র অধীন চন্দ্রপুর কলোনি এলাকায়। মৃত ব্যক্তির নাম রাকেশ শর্মা(28)। বাড়ি ইন্দিরা নগর এলাকায় । খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে ছুটে যান উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ ও রাধাকিশোরপুর থানার ওসি রাজীব দেবনাথ এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত মেঘলাল দাস,মিহির দাস এবং তাদের বাড়ির লোক সকলে পলাতক। পুলিশ সন্দেহ জনক ভাবে এই ঘটনার সাথে জড়িত 2 জনকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।ঘটনার বিবরণে জানা যায়, শনিবারের কোনও একটি ঘটনাকে কেন্দ্র করে এর সমাধান করা হবে বলে রবিবার রাতে পরিকল্পিত ভাবে অভিযুক্ত মেঘলাল দাস এবং উনার ছেলে মিহির দাস উনাদের বাড়িতে ডেকে নিয়ে যায় রাকেশ শর্মা, দীপঙ্কর শর্মা, সুশাঙ্ক শর্মা এবং বিশাল শর্মা কে বাড়িতে নিয়ে গিয়ে বেশ কয়েকজন সহ মুখে কালো কাপড় বেধে উনাদের বেধরক মারধর করে। বেধরক মারধরের ফলে রাকেশ শর্মার মৃত্যু হয় এবং বাকীরা ৩ জন আহত হয়েছে। এমনটাই অভিযোগ মৃত রাকেশ শর্মার কাকা শশাঙ্ক শর্মার। এদিকে ঘটনার খবর পেয়ে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুব নাথ এর নেতৃত্বে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে সন্দেহ জনক ভাবে বাবুল দাস এবং ভূবন দাসকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে মৃত ব্যক্তির ময়নাতদন্ত করে পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হবে। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- করোনা সংক্রমন দমনে এতদিন ধরে রাজ্যে চলে আসা নাইট কারফিউ থাকছেনা পূজোর দিনগুলোতে। শারদীয় উৎসবকে কেন্দ্র করে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বলে ধারনা সাধারন জনগনের। তাছাড়া শারদীয় উৎসবের দিনগুলিতে রাজ্যের জনগনের কাছে আহবান রাখেন যেভাবে সারাদেশের সাথে রাজ্যে লকডাউন চলার সময় সরকারি বিধি মেনে যেভাবে চলাফেরা করেছেন ঠিক একই কায়দায় পুজোর দিনগুলিতেও সরকারি নির্দেশিকা মেনে চলে নিজেদের সুস্থ রাখতে এবং পূজার পরিবেশকে সুস্থ রাখতে। পূজার দিনগুলোতে রাজ্যের সাধারন জনগন যেন অবাধে বিচরন করতে পারেন তার জন্য নাইট কারফিউ তুলে দেওয়ার সিদ্ধান্ত কতটা কার্যকরী ভূমিকা নেবে সেটাই এখন দেখার।
জনতার কলম,ত্রিপুরা,তেলিয়ামুড়া প্রতিনিধি :- রাজ্যের মধ্যে ১০,৩২৩ শিক্ষকদের মৃত্যু মিছিল যেন শেষ হতে চাইছে না । দিনের পর দিন ১০,৩২৩-র সেই মৃত্যু মিছিল আজও দীর্ঘায়িত । প্রতিনিয়ত রাজ্যজুড়েই কোথাও না কোথাও চলছে সেই মৃত্যুর মিছিল । কিন্তু তেলিয়ামুড়া মহকুমায়ও এর কোন বিকল্প ছবি দেখা যায় নি । ২০২০-এ দাঁড়িয়ে ফের একবার বাস্তবের জীবন-সংগ্রামের কাছে হার মানলো ১০,৩২৩-র একজন চাকুরীচ্যুত শিক্ষক । অভাব অনটনের জেরে নিজ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হল কর্মরাই জমাতিয়া নামে ১০,৩২৩-র চাকুরীচ্যুত একজন শিক্ষক । ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ধন-চাকমা এলাকায় । ঘটনার বিবরণে জানা যায় যে, রাজ্যের মোট ১০,৩২৩ পরিসংখ্যান চাকরিচ্যুত শিক্ষকদের মধ্যে একজন শিক্ষক ছিলেন তেলিয়ামুড়ার কর্মরাই জমাতিয়া, বয়স ৩২ বছর । উল্লেখ্য, স্ত্রী ও দুই সন্তান সহ তাঁর সুখের সংসার ছিল । কিন্তু বর্তমানে হঠাৎ আইনি মামলায় তাঁরও সরকারী শিক্ষকতার চাকুরী চলে যাওয়ার পর তাঁর অনেকটা “নুন আনতে পান্তা ফুরায়”-র মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে । এর ফলে তাঁর বৈবাহিক জীবনে “স্বামী-স্ত্রী” দু’জনের মধ্যে প্রায়শই নিত্যদিন “ঝগড়া-ঝুট-ঝামেলা” লেগেই থাকতো । আর এই “ঝগড়া-ঝুট-ঝামেলা” একদিন চরম আকারের রূপ ধারণ করে । আজ প্রয়াত ১০,৩২৩-র শিক্ষক কর্মরাই জমাতিয়ার স্ত্রী একদিন বৈবাহিক সম্পর্কে তুমুল ঝগড়া শুরু করে । কিন্তু যদিও এখানেই শেষ নয় পরবর্তীতে প্রয়াত ১০,৩২৩-র শিক্ষক কর্মরাই জমাতিয়ার স্ত্রী নিজ শ্বশুরবাড়ি অর্থাৎ স্বামীর ঘর থেকে বেড়িয়ে তাঁর দুই সন্তানকে নিয়ে নিজের বাপের বাড়িতে চলে যায় । এইদিকে আবার পরিবার সূত্রে জানা যায়, আইনি মামলায় চাকুরীচ্যুত ১০,৩২৩-র শিক্ষক কর্মরাই জমাতিয়ার (৩২) পরিবারটি খুবই দরিদ্র এবং অসহায়তার মধ্যে দিয়ে বর্তমানে প্রতিদিনই দিন গুজরান করতো । কিন্তু রবিবারের ‘পরন্ত বিকেল’ যেন তাঁর জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল । উল্লেখ্য, রবিবারের পরন্ত বিকেলের কোন এক সময় বাড়ির সকলের নজর এড়িয়ে ওই চাকুরীচ্যুত ১০,৩২৩-র শিক্ষক কর্মরাই জমাতিয়া (৩২) তাঁর বাড়ির পাশের কোন একটি নির্জন জায়গায় গিয়ে নিজ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় । কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, রবিবার রাত ১০ টা ৩০ মিনিট নাগাদ অর্থাৎ দীর্ঘ ৮ ঘন্টার অতিক্রান্তের পর ওই এলাকার এক ব্যক্তির হঠাৎ নজরে আসে যে তাঁর বাড়ির পাশের কোন এক নির্জন জায়গায় ঝুলে আছে ওই চাকুরীচ্যুত অসহায় ১০,৩২৩-র শিক্ষক কর্মরাই জমাতিয়ার (৩২) নিথর দেহ । এরপরে চিৎকার চেঁচামেচিতে সেখানে জরো হয় আরও স্থানীয়রা । সেই ঝুলন্ত মৃত দেহের ছবি সকলে প্রত্যক্ষ করে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গেই তড়িঘড়ি করে খবর দেয় তেলিয়ামুড়া থানায় । অতঃপর এই ঘটনার খবর পেয়ে তড়িঘরি করে ঘটনাস্থলে ছুটে যান, তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী । পাশাপাশি প্রয়াত চাকুরীচ্যুত ১০,৩২৩-র শিক্ষক কর্মরাই জমাতিয়ার এই মৃতদেহটি সেখান থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠায় ।
রাজ্যের ট্রাফিক ব্যবস্থাকে উন্নত করার লক্ষে ইন্টারসেপ্টর ভ্যাহিকেলের যাত্রা শুরু হল রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যের ট্রাফিক ব্যবস্থা কে উন্নত থেকে উন্নততর করার উদ্দেশ্যে ইন্টারসেপ্টর নামক দুটো গাড়ি আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী এই দিনের কর্মসূচি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান ট্রাফিক ব্যবস্থা সঠিকভাবে চলছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখার জন্য রাজ্যে রয়েছে কমান্ড কন্ট্রোল রুম এর পাশাপাশি এই ব্যবস্থাকে আরও উন্নত করে মডার্ন ট্রাফিক ব্যবস্থা চালু করার পরিকল্পনা নিয়ে এই গাড়িগুলোর অনুদান বলে জানান তিনি। বর্তমানে রাজ্য দুটো গাড়ি আনা হয়েছে প্রয়োজনে আগামী দিনে এ ধরনের ইন্টারসেপ্টর গাড়ি আরও আনা হবে বলেও জানান তিনি। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যে অপরাধের সংখ্যা কমে গেছে বলেও দাবি করেন এবং রাজ্যের অপরাধ দমন করতে রাজ্য সরকারের এই নব উদ্যোগ কতটুকু কার্যকরী হয় সেটাই এখন দেখার।
বিগত সরকারের আমলের দোষীদের প্রকৃত শাস্তির দাবিতে মাঠে নামল ভারতীয় জনতা যুব মোর্চা
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজনৈতিক হিংসা প্রতিহিংসার ফলে প্রান গিয়েছে অনেক যুবকের, খালি হয়েছে অনেক মায়ের কোল। বিগত সরকারের আমলে খুন হওয়া অনেক যুবকের এবং ভারতীয় জনতা পার্টির কর্মকর্তার খুনের ঘটনার পুনরায় তদন্ত এবং শাস্তির দাবিতে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যের সাথে রাজধানির রাজপথ কাপিয়ে বিশাল মিছিল করে ডিজিপির কাছে ডেপুটেশন প্রদান করেন। এদিনের কর্মসূচি থেকে টি আই ডি সি চেয়ারম্যান টিংকু রায় বক্তব্য রাখতে গিয়ে দীর্ঘ ২৫ বছরে যারা বিচার পায়নি তাদেরকে বিচার প্রদান এবং দোষীদের প্রকৃত শাস্তি প্রদানের দাবী রাখেন। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত, টি আই ডিসি চেয়ারম্যান টিংকু রায় ও রামনগর মন্ডল সভাপতি তাপস দেব, মন্ডল সেক্রেটারি সুজাতা দেবসহ
অন্যান্য কর্মকর্তারা।
সরকার গঠনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছিল আইপিএফটি সরকার গঠনের পরও তা পূরন হয়নি- বুদ্ধিরায় দেব্বর্মা
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- আসন্ন এ ডি সি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে জনজাতির দলগুলোতে যোগদান অব্যাহত। শনিবার আইপিএফটি ছেড়ে ১৫ জন কর্মী সমর্থক নিয়ে আইপিএফটি ত্রিপুরাহা -তে যোগদান করেন বুদ্ধিরায় দেববর্মা। এদিন যোগদান হয় আগরতলা প্রেসক্লাবে। পরে বুদ্ধিরায় দেববর্মা বলেন, আইপিএফটি দল রাজ্যে জোট সরকার প্রতিষ্ঠা করার আগে প্রতিশ্রুতি দিয়েছিল ত্রিপুরা ল্যান্ডের। কিন্তু সরকার প্রতিষ্ঠিত হলেও পৃথক রাজ্যের দাবি পূরণ করেনি রাজ্যের আইপিএফটি। আইপিএফটি মিথ্যা কথা বলে বিজেপি -র সাথে জোট হয়ে কোটি কোটি টাকা আত্মসাত করেছে। উপজাতির অংশের মানুষের মধ্যে মিথ্যা অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে বলে তিনি অভিযোগ তুলেন। এদিন যোগদান সভায় আইপিএফটি ত্রিপুরাহা সাধারণ সম্পাদক বিনয় দেববর্মা দলীয় কর্মীদের হাতে পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান। এছাড়া উপস্থিত ছিলেন বুদ্ধ
সাংবাদিকদের আবাসন তৈরীর জন্য বরাদ্দ হওয়া জায়গা পরিদর্শনে সদর মহকুমা শাসক ও আইসিএ আধিকারিক
written by janatar kalam
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- রাজ্যে নানা পরিস্থিতিতে, নিজেদের জীবনের ঝুকি নিয়ে সাংবাদিকরা নিজেদের দায়িত্বে সচল থাকেন এবং রাজ্যের মানুষদের কাছে সঠিক তথ্য পৌছে দেওয়ার উদ্দেশ্যে। সাংবাদিকদের এই জনকল্যাণমূলক মনোভাবে অনুপ্রাণিত হয়ে রাজ্য সরকার সাংবাদিকদের উদ্দেশ্যে আবাসন নির্মানের সিদ্ধান্ত নেন। তারই পরিপ্রেক্ষিতে আজ লিচুবাগান এলাকায় আবাসন নির্মানের জায়গা পরিদর্শনে যান সদর মহকুমা শাসক অসীম সাহা এবং আইসিএ অধিকর্তা। রাজ্যের সাংবাদিকদের জন্য আবাসন নির্মানের ফলে কতটুকু উপকার হবে সাংবাদিকদের এবং রাজ্য সরকারের এই পদক্ষেপের পরে সরকার বিরোধী খবর সম্প্রচার হওয়া বন্ধ হবে নাতো সেটাই এখন দেখার বিষয়।
জনতার কলম প্রতিনিধি ত্রিপুরা আগরতলাঃ- সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ভারতীয় কমিউনিস্ট পার্টি মাক্সবাদের ১০০তম প্রতিষ্ঠা দিবস। এদিনের কর্মসূচী থেকে বক্তব্য রাখতে গিয়ে কৃষক সভার সাধারন সম্পাদক নারায়ন কর জানান আজ থেকে ১০০ বছর পুর্বে কমিউনিস্ট পার্টি গঠনের দিন যে লক্ষ স্থির করেছিল ভারতবর্ষের স্বাধীনতা লাভের ক্ষেত্রে শুধু রাজনৈতিক স্বাধীনতা নই সাধারন মানুষের যে অধিকার রয়েছে এবং শ্রমিল কৃষক শ্রমজীবী অংশের মানুষদের যে অধিকার রয়েছে সেগুলুকে টিকিয়ে রাখা তার পাশাপাশি ভারতবর্ষের সার্বভৌমত্ব ও ধর্মনিরপেক্ষতা রয়েছে সেগুলু ও আজ নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের আমলে তা বিপন্ন বলে অভিমত ব্যক্ত করলেন তিনি।
গ্রামীণ এলাকার ব্যবসায়ীদের অর্থনৈতিক উন্নয়নের লক্ষেই এই কর্মসূচী- প্রনজিৎ সিংহ রায়
written by janatar kalam
জনতার কলম, এিপুরা, উদয়পুর প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী স্ব নির্ভর যোজনা গ্রামীণ এলাকায় 20টি ব্লকের 20টি বাজারে আজ একসঙ্গে শুরু হয়েছে মেগা ক্যাম্প l গোমতী জেলার উদয়পুরের ধজনগর বাজারের ব্যবসায়ীদের নিয়ে আজকে এক মেগা ক্যাম্প অনুষ্ঠিত হয় l ধজনগর কমিউনিটি হলে আয়োজিত এই মেগা ক্যাম্পের উদ্ভোদন করে কৃষি, পরিবহন ও পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, মন্ত্রী গ্রামীণ এলাকায় ব্যবসায়ীদের অর্থনৈতিক স্বাবলম্বন হওয়ার জন্য সরকার উদ্যোগ নিয়েছে l আজ এর যাত্রা শুরু হয়েছে l মন্ত্রী আরও বলেন, ব্যবসায়ীদের মেনশন স্কীমে আনার উদ্যোগ নিয়েছে lএদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবল দেবরায়,বিডিও প্রণয় দেবনাথ, ঝর্ণা রানীদাস , রাম চন্দ্র দাস, পঞ্চায়েত প্রধান জয়ন্ত শর্মা প্রমূখ .
